MEDI CHASE

MEDI CHASE স্বপ্ন হোক সত্যি।।

এডমিশন যোদ্ধার পরিশ্রমের সাক্ষী থাকে তার ঘরের দেয়াল।
20/09/2024

এডমিশন যোদ্ধার পরিশ্রমের সাক্ষী থাকে তার ঘরের দেয়াল।

বাইশ বছরের প্রতীক্ষিত ভালোবাসার সাথে সেলফি সংকটাপন্ন সদ্য জন্ম নেয়া শিশুদের সিজারিয়ান অপারেশন থিয়েটারে জন্মপরবর্তী জরুরি...
20/10/2023

বাইশ বছরের প্রতীক্ষিত ভালোবাসার সাথে সেলফি

সংকটাপন্ন সদ্য জন্ম নেয়া শিশুদের সিজারিয়ান অপারেশন থিয়েটারে জন্মপরবর্তী জরুরি সেবা দেয়া শিশু চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু সেই শিশু যদি হয় বাবা মা এর বাইশ বছরের অপেক্ষার ফসল তবে তা তো আরো বিশেষ কিছু।
অবশেষে মা জাকিয়ার কন্যা পৃথিবীর বাতাসে শ্বাস নিলো, কান্না করলো, চোখ খুলে তাকালো, একটু একটু হাসলো। অভিভাবকদের কোলে দেয়ার জন্য ওটির বাহিরে আসলে দরজার বাহিরে এক দাঁড়িয়ে থাকা লোককে জিজ্ঞাসা করলাম, "আপনি কে হন?"
কাঁপা কাঁপা কান্নাভেজা কন্ঠে বললেন " মেয়ের বাবা"।
ভালো থাক কন্যা ও তার বাবা-মা,
যারা বিগত বাইশ বছর এক সাথে প্রতীক্ষার পর তাদের ভালোবাসার ফসল আজ কোলে নিতে পারলেন।

Dr.Shakir ul islam

দুনিয়াটা সবসময়ই বিজয়ীদের পিছে ছোটে। তা*লেবা*নরা যখন আফাগান  সরকার গঠন করল তখন শুরুর দিকে সব মিডিয়া বলার শুরু করল - জ*ঙ্গ...
12/10/2023

দুনিয়াটা সবসময়ই বিজয়ীদের পিছে ছোটে।

তা*লেবা*নরা যখন আফাগান সরকার গঠন করল তখন শুরুর দিকে সব মিডিয়া বলার শুরু করল - জ*ঙ্গী গোষ্ঠীরা আবার সব শেষ করে দিবে।

এখন তাদের মুখেই "ঈর্ষাকাতর" খবর - সবচেয়ে শক্তিশালী এখন আফগান মূদ্রা। আফগান ইঞ্জিনিয়ারদের সুপার কার, আফগান ইঞ্জিনিয়ারদের খাল খনন হতে যাচ্ছে রেকর্ড ব্রেকিং মাইলস্টোন।

ফিলিস্তিনি নিয়ে আগে এক পাক্ষিক আলোচনা হত। মাঝে মাঝে হালকা পাতলা দুঃখিত হইত তারা।

এবার দুনিয়া প্রশংসা করছে হামাসদের কৌশলের।

তুমি যদি সার্ভাইভ করার মাইন্ড সেট নিয়ে থাকো, তুমি সার্ভাইভ করবা না।

তুমি সাক্সেসফুল হওয়ার মাইন্ড সেট নিয়া চলবা, সাক্সেসফুল না হইলেও এট লিস্ট সার্ভাইভ করবা।

আর মানুষ তখনই প্রেইজ করবে যখন তুমি সাক্সেসফুল হবা।

No matter how much they hate you..

কারণ তারা তোমার সফলতার গল্পটা বেচেই খাবে।
ডা.যুবায়ের

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্...
04/10/2023

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি।

কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।

ওর মাকে জিজ্ঞেস করলাম!  আপনার কি মনে হয় ও  আমাকে চিনতে পারে?? ----মনে হয় পারে!!মৌরিন ৫ মাস বয়স, ব্রেইনে ইনফেকশন (Pyogeni...
24/09/2023

ওর মাকে জিজ্ঞেস করলাম! আপনার কি মনে হয় ও আমাকে চিনতে পারে??
----মনে হয় পারে!!

মৌরিন ৫ মাস বয়স, ব্রেইনে ইনফেকশন (Pyogenic Meningitis) নিয়ে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি ছিল। একটু যখন ভালোর দিকে যাচ্চিল আমি যখন রাউন্ডে যেতাম, আমাকে দেখলেই কান্না আরম্ভ করতো!!

প্রথম দিন মনে হয়েছিল বোধহয় ভয় পেয়ে কাঁদছে। পরের দিন কোলে নেয়ার পর গলা জড়িয়ে ধরে ঘাড়ে মাথা ফেলে দিয়ে একদম চুপ! মা কতো ডাকলো একবার ফিরেও তাকালো না!! ও আসলে কোলে উঠার জন্যই কান্না করতো!!
তার পর ছুটি হওয়া পর্যন্ত একই গল্প!!!!!

আরহামের বয়স ৮ মাস, ওইটাতো পুরো একটা পাগলা, দূরে থেকে দেখলেই হয়েছে!! ওর বেডের কাছে যাওয়ার আগে রীতিমত লাফ দিয়ে উড়ে এসে কোলে উঠতো!!

মৌরিন থাকে কুমিল্লা!! অনলাইন ফলোআপে পারলে সে মোবাইলের ভেতর দিয়ে কোলে এসে উঠে!!
আর ফলোআপে আরহাম কে তো তার মা জোর করে আমার কোল থেকে নিয়ে রুম থেকে বের হলো!!

৩৫ বছর ধরে একই কাজ!!
মাঝে মাঝে এখন অনেক টায়ার্ড লাগে!!
কিন্তু মৌরিন আর আরহাম দের জন্য জীবন টা অনেক সুন্দর মনে হয়!!
অনেক অনেক দিন বেঁচে থাকতে ইচ্ছে করে!
Dr M Monir Hossain

ছেলেটা আমার এলাকার বয়স মাত্র ১১ বছর, পিছলে পরে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। এক্সরেটা ভাল করে খেয়াল করলে দেখা যায় কোনরকম চিকিৎস...
19/09/2023

ছেলেটা আমার এলাকার বয়স মাত্র ১১ বছর, পিছলে পরে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। এক্সরেটা ভাল করে খেয়াল করলে দেখা যায় কোনরকম চিকিৎসা না নিলেও একসময় জোড়া লেগে যেত হইত।কিন্তু ওর মা বাবা চিকিৎসার জন্য কবিরাজের কাছে নিয়ে যায়।কবিরাজের ভণ্ডামি আর অপচিকিৎসার কারনে ওর হাতটা কেটে ফেলে দেওয়ার মত অবস্থা এখন😓। এর দ্বায়ভার কি ওর মা বাবা বা কবিরাজ নিবে এখন?
সবচেয়ে জঘন্য বিষয়, এরা এখনও মনে করেন কবিরাজের চিকিৎসা ঠিক ছিল কিন্তু ওরা বেশি ঔষধ ব্যবহার করে ফেলছে😃
কিছুদিন আগেও একটা পোস্ট করছিলাম কবিরাজি চিকিৎসায় কিভাবে আরেকজনের হাত কাটা লাগছিল
আফসোস মানুষের মধ্যে এখনও সচেতনতা তৈরী হয় নি!

✒️ Mostofa Kamal
SOMC
55th batch

15/04/2023

..

আশরাফ হাকিমি..🙂
15/04/2023

আশরাফ হাকিমি..🙂

একটু ভাবেন...c Abdul Hi Muhammad Saifullah
14/04/2023

একটু ভাবেন...

c Abdul Hi Muhammad Saifullah

11/04/2023

আসুন Senior দের কিভাবে Reach করতে হয়, help নিতে হয় শিখি! আপনি যদি হেল্প না পান, বেশি বেশি হেল্প পেতে চান -
>অ্যাপ্রোচ পরিবর্তন করুন।
>আরো বেশি মানুষ কে কন্টাক্ট করুন।
>নিচের template ফলো করুন।
কমন যেসব কারণে আপনি না বুঝেই কাউকে irritate করছেন -
1. Incomplete message: শুধু hi / hello / salam/ একটা কথা জানার ছিলো বলে কাউকে প্লিজ মেসেজ দিবেন না। আপনার পরিচয়, কি কারণে মেসেজ দিয়েছেন একটা মেসেজই লিখে পাঠান। দেখবেন রিপ্লাই পাবেন।

2. যে জিনিস গুগল করলেই পাওয়া যায় সেটা নিয়ে রিচ করা। এটলিস্ট আগে গুগল করুন, তারপর স্পেসিফিক যেটা বুঝেননি জিজ্ঞাসা করুন । তাহলে যাকে কন্টাক্ট করছেন সে বুঝবে যে আপনি proactive। এবং অবশ্যই হেল্প করবে।

3. কেউ আপনাকে কোনো কিছু সাজেস্ট করলে , আপনার ভালো হোক বা খারাপ হোক , ফিডব্যাক জানান। তাহলে ভবিষ্যতে আরো হেল্প পাবেন। 6 মাস এ একবার কাউকে মেসেজ দিলে হেল্প কম পাবেন। ঈদ মুবারাক Happy new year এসবের থেকে ফিডব্যাক দেওয়া বেশি হেল্পফুল।

4. কেউ আপনাকে রিপ্লাই দিচ্ছেনা মানে ignore করছে এমন নাও হতে পারে। সব মানুষ ই ব্যাস্ত। অপেক্ষা করুন। অপেক্ষার পর ও রেসপন্স না করলে move on করুন। কেউ না কেউ হেল্প করবে।

5. একি জিনিষ নিয়ে সবাই কে রিচ করবেন না। Somehow কেউ যদি বুঝে যে আপনাকে গাইড/ করার পর একি issue নিয়ে অন্য মানুষ কে রিচ করেই যাচ্ছেন, এটা কারো ভালো লাগবেনা। পরামর্শ নেয়া নয় শুধু, execute করুন, ফিডব্যাক জানান

dr. Rahman Sajed

আসলেই কি?
09/04/2023

আসলেই কি?

Address

Dhaka

Telephone

+8801774577016

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEDI CHASE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share