05/12/2024
বিশ বছর আগে,Baebhen schuttke, যার বয়স তখন মাত্র পাঁচ দিন, লন্ডনের কিংস কলেজ হাসপাতালে একটি জীবন রক্ষাকারী লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। অস্ত্রোপচারটি করেন রেলা হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক অধ্যাপক মোহাম্মদ রেলা।
আইনের ছাত্রী হিসেবে Baebhen এখন সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। তার এই যাত্রা লিভার ট্রান্সপ্লান্ট প্রাপকদের সুখী এবং পরিপূর্ণ জীবন যাপন করার জন্য নতুন আশা এবং সম্ভাবনা তুলে ধরেছে।
তার অব্যাহত শক্তি এবং সাফল্য কামনা করছি! ছবিতে Prof. Dr. Mohamed Rela এবং Baebhen schuttke.
Dr. Joy Saha
MBBS
FCPS Part-2 (General Surgery)
MS Phase-A (Hepatobiliary, Pancreatic and Liver Transplant Surgery) BSMMU
08/07/2024
☆☆☆ Case: Mirrizi's Syndrome ☆☆☆
পিত্তথলির পাথর যখন পিত্তনালীতে: মিরিজ্জি সিনড্রোম
***************************************************
পিত্তথলির পাথর বা পিত্তনালীর পাথর এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। সে তুলনায় মিরিজ্জি সিনড্রোম নামটা অনেক অচেনা। কখনো কখনো পিত্তনালীর পাথর এর গলায় (গলব্লাডার নেক) আটকে পিত্তনালীতে চাপ দিতে পারে, আবার দীর্ঘদিন চাপের ফলে পিত্তনালী দেয়াল ক্ষয় হয়ে সেটি পিত্তনালীতে চলে যেতে পারে। পিত্তথলির পাথর দিয়ে পিত্তনালীর রাস্তা বন্ধ হলে সেটিকেই বলে মিরিজ্জি সিনড্রোম।
******************
লক্ষন:
মিরিজ্জি সিনড্রোমের রোগীরা সাধারণত জন্ডিস নিয়ে ডাক্তারের কাছে আসেন। সেই সাথে পেটের ডান দিকে উপরিভাগে ব্যথা, বমি, জ্বর ইত্যাদি থাকতে পারে (কোলানজাইটিস এর ফিচার)। পরীক্ষা করলে আল্ট্রাসনোগ্রামে সাধারণত গলব্লাডারের নেকে পাথর দেখা যায়। MRCP বা সিটি স্ক্যান করলে করলে সেটি আরো ভালোভাবে বোঝা যায়।
****************************
অপারেশন কি লাগবেই?
পিত্তথলী বা পিত্তনালীর পাথরের চেয়ে মিরিজ্জি সিনড্রোম এর চিকিৎসা একটু জটিল। প্রচলিত ল্যাপরোস্কপি বা ERCP এর মতো মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না৷ বেশিরভাগ ক্ষেত্রেই ওপেন সার্জারি করতে হয়। কোন কোন ক্ষেত্রে T tube দেওয়ার প্রয়োজন হতে পারে। স্টেজ ফোর এর ক্ষেত্রে বিলিয়ারি রিকনস্ট্রাকশন ও লাগতে পারে।
এ ধরনের সার্জারি ভালো হাসপাতাল ও অভিজ্ঞ সার্জনের হাতে করাটা নিরাপদ।
******************************
13/06/2024
☆☆☆ Case: Hematohidrosis ☆☆☆
হৃদয়ে রক্তক্ষরণ নয় তার,
ঘামে ঝড়ে রক্ত....
আমি তখন BSMMU তে ফেজ বি রেসিডেন্ট, General Paediatrics ডিপার্টমেন্টে প্রফেসর মাহবুব মোতানাব্বি স্যারের Blue ইউনিটে আমি দায়িত্বরত,
তেমনি এক সময় এলো এক ব্যাতিক্রমী কেস
আসমা (ছদ্দ নাম) ১১ বছর বয়স তার...
বিগত এক মাস ধরে শরীরের বিভিন্ন জায়গার চামড়া ফুরে বের হয় রক্ত
কোনো বিশেষ দিনক্ষণ কিংবা বাপ্পারাজ বা অনন্ত জলিলের মত আঘাত পেয়ে নয়,এমনি এমনি শরীরের বিভিন্ন জায়গার চামড়া দিয়ে ঘামের মত রক্ত ঝড়ে
প্রথম দিকে দিনে অনেক বার করে প্রতিদিন হলেও ইদানিং দিনে দুই থেকে তিন বার,দুই এক দিন পর পর হচ্ছে
প্রাথমিক পর্যায়ে অনেক টা ভুতুড়ে,অবাস্তব সর্বোপরি factitious মনে করলো অনেকে
করাটাও স্বাভাবিক কারণ এটা একটা বিরল রোগ মেডিকেলিও ভাষায় যার নাম Hematohidrosis,
মোতানাব্বি স্যার Exclusion method এ এগুলেন,সবার প্রতি instruction দিলেন যাতে খুব নিবিড়ভাবে আসমা কে চোখে চোখে রাখে..
আমরা ও মাকে বলে রাখলাম যখনি এমন কিছু ঘটে সাথে সাথে যাতে আমাদের ডেকে দেখায়
আসমার ফিজিক্যাল এক্সামিনেশনে কিছু পেলাম না
কোনো Trauma বা self harm এর কোনো লক্ষন নেই
প্রথমে ই এক্সক্লুড করা হলো Bleeding disorder,
Thrombocytopenia
BT 3min 30sec, CT 5min 30 sec (নরমাল)
APTT 31.50 sec, PT 12.10sec (নরমাল)
PLT 3×10^9 g/l (নরমাল)
CBC with PBF, liver function,renal function, urine R/M/E এবং সব নরমাল এলো
টেস্টের পাশাপাশি সাইকাট্রিক ডিপার্টমেন্ট থেকে কনসাল্টেশন নিয়ে এলো প্রিয় জুনিয়র রাসনা(ও প্রায় convinced হয়েই এলো যে এটা হয়তো fictitious unless otherwise proven)
আমার এক ইভেনিং ডিউটি র দিন সন্ধ্যায় ওর মা দৌড়ে এলো" ম্যাডাম আসেন দেখে যান আসমা কে" দৌড়ে গেলাম ওর কাছে
না fictitious না বাস্তবেই ঘটছে এমন,অত:পর নিশ্চিত হলাম এটা Hematohidrosis
Hematohidrosis কি আর কেন ই বা হয়ে থাকে???
☘️ধর্মীয় মতবাদের প্রেক্ষিতে বলা হয়ে থাকে
যীশু খ্রিস্ট তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার আগে গেথসেমানে বাগানে প্রার্থনা করার সময় তাঁর ঘাম রক্তের ফোঁটার মতো করে মাটিতে পড়েছিল
এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চি তার লিখায় উল্লেখ করেছেন কোনো কোনো সৈন্য দের যুদ্ধের আগে/মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা অবস্থায় রক্ত ঘাম ঝড়তো
☘️যাইহোক এগুলো না হয় গল্পেই থাক
Haematohidrosis এর আসল কারণ এখনো পুরোপুরি জানা যায় নি, ঐ যে আমাদের অতিপ্রিয় Unknown etiology তবুও কিছু মতবাদ রয়েছে
☘️বলা হয়ে থাকে
ঘাম গ্রন্থির চারপাশে একাধিক রক্তনালী জালের মতো করে সাজানো থাকে,প্রচন্ড স্ট্রেসে/মানসিক চাপে, অস্থিরতায়,উদ্বেগ/উদ্দীপনায় কিংবা কোনো ভয়ে
Sympathetic activation এর ফলে রক্তনালী গুলো সংকুচিত হয় এবং স্ট্রেস অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন sympathetic activation কমে আসে তখন রক্তনালী গুলো প্রসারিত হতে থকে, প্রসারিত হতে হতে এক সময় রক্তনালি ফেটে গিয়ে তা থেকে রক্ত ঘাম গ্রন্থিতে যায় এবং পরবর্তী রক্ত ঘামের সাথে মিশে রক্ত ঘাম হিসাবে প্রকাশ পায়
☘️Hematohidrosis confirmed করা যায় Benzidine test, microscopic, biochemical examination of fluid এর মাধ্যমে
☘️ Hematohidrosis এর কোনো specific treatment নেই
আসমার মা বাবা কে Councelling, Reassurance করা হলো, প্রাথমিক পর্যায়ে দেয়া হলো Propanolol, Propenthelin bromide
অশ্রু না ঝরুক চোখে,রক্ত ঝরুক না হয় ঘামে
বি:দ্র: ছবি অনুমতি সাপেক্ষে নেয়া হয়েছিলো
©️copied
07/04/2024
☆☆☆লিভার ট্রান্সপ্লান্ট: জানা অজানা ☆☆☆
**************************************
একটা হিসাব মতে বাংলাদেশের প্রায় প্রতিবছর ৪০০০ রোগীর লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন। কিন্তু বিদেশে লিভার ট্রান্সপ্লান্ট করাতে পারছে বছরে সর্বোচ্চ আশি থেকে নব্বই জন। লিভার ট্রান্সপ্লান্টের মূল সমস্যাটা হল, কিডনি যেমন মানুষের দুটি থাকে লিভার থাকে একটি ফলে লিভার ট্রান্সপ্লান্ট টেকনিক্যালি কিছুটা কঠিন। আবার অর্ধেক কেটে নিবে শুনলে ডোনারের মনেও একটা ভয় কাজ করে। তবে আশার কথা, এই বছরেই হয়ত সরকারী-বেসরকারী দুই খাতেই নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট শুরু হবে।
♤ লিভার ট্রান্সপ্লান্ট: কাদের লাগে?
*****************************
আমরা সবাই লিভার সিরোসিস শব্দটার সাথে পরিচিত। সিরোসিস যেমন হেপাটাইটিস বি/সি ভাইরাস দিয়ে হয় তেমনি আজকাল ফ্যাটি লিভার (NASH/NAFLD) থেকে সিরোসিস ও বাড়ছে। সিরোসিস পেশেন্টদের শেষ পর্যায়ে চূড়ান্ত চিকিৎসা হল লিভার ট্রান্সপ্লান্ট। এছাড়া কিছু জন্মাগত ত্রুটি যেমন- বিলিয়ারি এট্রিশিয়া, বাড-চিয়ারি সিনড্রোম, মেটাবলিক লিভার ডিজিস, বিভিন্ন কারনে লিভার ফেইলিওর ও লিভার ক্যান্সারের চিকিৎসায়ক লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে।
♤ লিভার ট্রান্সপ্লান্ট কয় রকম?
*************************
মূলত ডোনার এর উপর ভিত্তি করে লিভার ট্রান্সপ্লান্ট দুই রকম- জীবিত ডোনার (LDLT) ও মৃত ডোনার(DDLT) থেকে লিভার ট্রান্সপ্লান্ট। ইউরোপ,আমেরিকা, চীন, কোরিয়া এসব দেশে মৃত ডোনার থেকে ট্রান্সপ্লান্ট বেশি হয় আবার দক্ষিণ-পূর্ব এশিয়া ভারত, থাইল্যান্ড এসব দেশে মৃত্যুর পরে অর্গান ডোনেট করতে ইচ্ছুক দাতা কম হওয়াতে জীবিত ডোনার থেকে ট্রান্সপ্লান্টের হার বেশি।
♤ কে কে লিভার দিতে পারবেন?
***********************
বাংলাদেশের আইনে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি আত্মীয়রা লিভার দান করতে পারবে। অর্থাৎ বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, স্বামী- স্ত্রী, দাদা-দাদী, নানা-নানি, মামা খালা চাচা ফুপু, নাতি নাতনি ও চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনেরা একে অন্যকে লিভার দান করতে পারবেন।
♤ মৃত ডোনারের ক্ষেত্রেও কি এই আইন?
**********************************
না। মৃত ডোনারের ক্ষেত্রে এই আত্মীয়তার আইন প্রযোজ্য নয়। মৃত ডোনারের ক্ষেত্রে অনাত্মীয় হলেও লিভার দান বা গ্রহণ করা যাবে। জীবিত ডোনার অনেকক্ষেত্রেই পাওয়া কঠিন। মৃত ডোনারে যেহেতু আইনের বাধ্যবাধকতা কম, মৃত্যুর পরে অর্গান ডোনেট উৎসাহিত করলে অর্গান শর্টেজের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যায় ।
♤ লিভার ট্রান্সপ্লান্টে কিভাবে ম্যাচিং করে?
***********************************
লিভার ট্রান্সপ্লান্টের সুবিধাটা হলো লিভার কিডনির মত পয়েন্ট টু পয়েন্ট (HLA) ম্যাচ না করলেও চলে। শুধুমাত্র ব্লাড গ্রুপ ম্যাচ করলেই লিভার ট্রান্সপ্লান্ট করা যায় ফলে দাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ ম্যাচ করাটাই আসল।
♤ লিভার ট্রান্সপ্লান্ট দাতার কি কোন ক্ষতি হয়?
**************************************
না। লিভারের সবচেয়ে বড় মজাটা হল লিভার নিজে থেকে গ্রো করে। অর্থাৎ যতটুকু কেটে নেয়া হয় তিন মাসের মধ্যে এটি ভরাট হয়ে যায়। যদিও ডোনারকে একটি বড় সার্জারির ভেতর দিয়ে যেতে হয়, তারপরেও এখানে কেমন জটিলতা হয় না বললেই চলে। ডোনার এর পরবর্তী স্বাভাবিক জীবন যাপনে কোন সমস্যা হয় না
আমি নিজে যে দুইটি লিভার ট্রান্সপ্লান্ট টিম এর অংশ ছিলাম, একটিতে ছেলে মা কে লিভার দিয়েছে, আরেকটিতে বোন ভাইকে। দুইক্ষেত্রেই ডোনার দুই সপ্তাহের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যেতে পেরেছে।
♤ বাংলাদেশে কি লিভার ট্রান্সপ্লান্ট হয়?
*********************************
বাংলাদেশে ইতিমধ্যে দুইটি ইনস্টিটিউটে - বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সেখানে ট্রান্সপ্লান্টের সব ফ্যাসিলিটি অলরেডি আছে। এছাড়া শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, কেপিজে হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতাল খুব শীঘ্রই লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
♤ লিভার ট্রান্সপ্লান্টে কেমন খরচ হয়?
*******************************
পাশের দেশে একটি লিভার ট্রান্সপ্লান্ট করতে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা খরচ হয়। তারা শুরুতে ৩০-৪০ লাখের (২৫ -৩০ হাজার ডলার) এস্টিমেশন দিলেও দ্বিগুণ খরচ না করে কেউ দেশে ফিরতে পারেনি।
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের গড় খরচ ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। তবে যেহেতু আগের ট্রান্সপ্লান্টগুলো বিদেশি কোলাবরেশন ছিল, সেখানেও কিছু বাড়তি খরচ হয়েছে। এখন সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে করতে পারলে খরচ ২৫ লাখের মধ্যে নিয়ে আসা সম্ভব।
# # # # # # # # # # # # # #
আসুন একজন অর্গান ডোনার হই
মৃত্যুর পরেও বেঁচে থাকি আরেক জীবনে...
---------------------------------------------------------------------
19/02/2024
Coffee bean sign— sigmoid volvulus
11/12/2023
Prepladder high yield notes google drive link
Prepladder high yield notes - Google Drive
04/12/2023
☆☆☆ Case: Biliary Atresia ☆☆☆
✓রোগীর নাম: এক্স
✓বয়স: 68 দিন
✓রোগীর সমস্যা:
- H/O of jaundice since birth.
- H/O passage pale stool & dark urine for same duration.
✓পরীক্ষা:
- Histopathology: Suggestive of biliary atresia
✓ডায়াগনোসিস: Biliary atresia (type III)
✓ Definitive Mx: Extended Kasai Porto-enterostomy
17/11/2023
*******Case: Solid pseudopapillary tumor of pancreas******
✓রোগীর নাম: এক্স
✓বয়স: 9 বছর
✓রোগীর সমস্যা:
- Occasional upper abdominal pain for 1 year.
✓পরীক্ষা:
- CT abdomen: large soft tissue mass (8.6×7.3)cm in left hypochondriac region arising from tail & adjoining body of the pancreas.
- USG: solid mass lesion (8.3×6.2)cm in left hypochondrium extended upto left lumber region.
✓ডায়াগনোসিস: Solid pseudopapillary tumor of pancreas. (Histopathology)
✓ Definitive Mx: Excision of mass with distal pancreatectomy with splenectomy.
10/11/2023
☆☆☆USG guided core Biopsy 💉☆☆☆
27/10/2023
*******Case: Haemolymphangioma******
✓রোগীর নাম: এক্স
✓বয়স: ৫ মাস
✓রোগীর সমস্যা:
- H/O crying since birth.
✓পরীক্ষা:
- CT abdomen: Heterogeneous mass in left upper abdomen (? lymphadenopathy/? retro peritoneal mass)
- MRCP: Suggestive of venous malformation/ lymphangioma at left upper abdomen inseparable from lateral part of body & tail of the pancreas.
- USG: Large mixed echogenic mass lesion having internal necrotic change.
✓ডায়াগনোসিস: Haemolymphangioma
✓ Definitive Mx: Excision of mass with distal pancreatectomy with splenectomy.