Tech Courier

Tech Courier

Share

Welcome to Tech Courier. Be updated about new technology.

26/09/2020

মোবাইল এ সিগনাল কেনো পাওয়া যায় না?

ফোনের সিগনাল কাজ করে রেডিওর মতো সেখানে একটা সিগনাল রিসিভার থাকে বর সেন্ডার থাকে। আপনি যখন কথা বলেন সেটাকে রেডিওওয়েভে ট্রান্সমিট করা হয় অতপর সেটা নিকটস্থ মোবাইল টাওয়ারে পাঠানো হয়। ফোনের নেটওয়ার্ক সিগন্যাল কখনো কখনো ওঠা নামা করে। ফোন থেকে টাওয়ারের দুরত্ব বাড়লে এটা হয়ে থাকে। ফলে কলড্রপ হয়। অপর প্রান্তের কথা ঠিকমত শোনা যায় না। এই সমস্যার সমাধানে জেনে নিন কিছু টিপস। যেগুলো প্রয়োগে আপনি আপনার ফোনে নেটওয়ার্ক সিগন্যাল আগের চেয়ে বেশি পাবেন।

- ফোনের ব্যাক কভার খুলে দিন
স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে আনেকের সাধের ফোনে ব্যাক কভার পড়িয়ে রাখি। এর ফলেই ফোনের সিগনাল গ্রহনের ক্ষমতা কমে যায়। যত মোটা কেস পড়াবেন তত বেশি সিগনালের সমস্যা শুরু হবে। এছাড়াও ফোন ধরার সময় ফোনের অ্যান্টেনা ব্যান্ডের উপরে হাত চলে গেলে সিগনাল স্ট্রেন্থ কমে যায়।

- টাওয়ারের কাছে থাকুন
আপনি নিশ্চই ভাবছেন ফোন টাওয়ার আর আপনার ফোনের বাধা দূর হবে কী করে? বাড়ির জানালা বা ছাদে গিয়ে এই কাজ করতে পারেন। ধাতু বা কনক্রিটের দেওয়ালের ঘর থেকে বেরিয়ে আসুন। ইলেকট্রনিক্স যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন।

- ফোনের ব্যাটারি বাঁচিয়ে রাখুন
স্মার্টফোনে ব্যাটারি কমে গেলে তা নিজে থেকে একাধিক কাজ বন্ধ করে দেয়। বিশশেষ করে যে কাজে বেশি ব্যাটারি লাগে। নেটওয়ার্ক খুঁজে বার করা তার মধ্যে অন্যতম। এই সময় যে আপসগুলি কাজে লাগছে না তা বন্ধ করুন আর ওয়াইফাই ব্লুটুথ কাজে না লাগলে তাও বন্ধ করে দিলে নেটওয়ার্ক পেতে সুবিধা হবে।

- সিম কার্ড পরীক্ষা করুন
অনেক সময় হঠাৎ করে ফোনে নেটওয়ার্ক কমে যায়। ফোনের সিম কার্ডে ধুলা লাগা বা অন্য কোন কারণে ফোনের সিম ক্ষতিগ্রস্ত হলে এই সমস্যা দেখা যেতে পারে। ফোন থেকে সিম কার্ড খুলে পরিষ্কার করে ফোনে ঢুকিয়ে আবার ফোন চালু করে দেখতে পারেন। এতেও সমস্যার সমাধান না হলে কোম্পানির কাছে গিয়ে নম্বর এক রেখে সিম কার্ড বদল করে ফেলুন।

- নেটওয়ার্ক সিলেকশন
দেশের অনেক জায়গায়ই এখন ফোরজি চালু হয়েছে। তবে এখনো অনেক জায়গায় ফোরজি চালু হয়নি। কিন্তু ফোনের নেটওয়ার্ক মোড ফোরজি করা থাকলে ফোন শুধুই ফোরজি নেটওয়ার্ক খুঁজতে থাকে। কিন্তু সেই সব জায়গাতে বেশিরভাগ সময় ভালো টুজি/থ্রিজি নেটওয়ার্ক থাকে। তাই নিজের ফোনে নেটওয়ার্ক সেটিং এ গিয়ে টুজি/থ্রিজি সিলেক্ট করলে ফোনে দ্রুত নেটওয়ার্ক পাওয়া যায়।

-ফয়সাল আহম্মদ
বাংলায় বিজ্ঞানচর্চা সংঘ
(Copied)

গুগল জানিয়ে দেবে কে ফোন করছে, কেন ফোন করেছে | কালের কণ্ঠ 10/09/2020

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে 'ট্রু কলার' অ্যাপটি ব্যাপক জনপ্রিয়। এই অ্যাপটি ব্যবহারকারীকে অপরিচিত নম্বর থেকে আসা কলের আইডেন্টিটি জানতে সাহায্য করে। অর্থাৎ, গ্রাহকদের জানায় কে ফোন করেছে। তবে এবারে এই অ্যাপকে টেক্কা দেওয়ার জন্য এক নতুন ফিচার নিয়ে এসেছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। যার নাম 'ভেরিফায়েড কলস'।

ট্রু কলারের মতো হলেও গুগলের 'ভেরিফায়েড কল' এ থাকছে একাধিক নতুন সুবিধা। গুগল ফোন অ্যাপে এরই মধ্যে যোগ করা হয়েছে এই ফিচারকে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের কে কল করেছেন এবং কেন করেছেন। পাশপাশি দেখা যাবে কলারের লোগো।

ভারতসহ সারা বিশ্বেই ফ্রড কল একটি বড় সমস্যা, আর তা থেকে এবার মুক্তি দেবে এই ফিচার, এমনটাই মনে করছে গুগল। এই ফিচার ভারত, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী রোল আউট করা হচ্ছে।

এদিকে গুগল ফোন অ্যাপে ভেরিফাইড কলস ফিচার চলে আসায় জনপ্রিয়তা অনেকটাই কমবে 'ট্রু কলার' এর। কারণ মানুষ আলাদা করে আর অ্যাপ ডাউনলোড করার ঝামেলায় যেতে চাইবে না।

গুগল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে কোনো ধরণের ব্যবসায়িক কল করার ক্ষেত্রে, ব্যবহারকারী কে কল করছে এবং কেন করছে তা দেখতে পাবে। এছাড়াও ব্যবসায়ের ভেরিফাইড ব্যাচও গুগল দ্বারা ভেরিফাই করা নম্বরটিতে দেখা যাবে। পাশপাশি যে কোনো ধরনের ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার।
'ভেরিফায়েড কলস' অ্যাপটি গুগল ফোনে অন্তর্ভূক্ত থাকবে। এছাড়া অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই আ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। চলতি সপ্তাহের শেষ দিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আ্যাপটির একটি আপডেট আনা হবে বলে জানিয়েছে গুগল।

গুগল জানিয়ে দেবে কে ফোন করছে, কেন ফোন করেছে | কালের কণ্ঠ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ট্রু কলার অ্যাপটি ব্যাপক জনপ্রিয়। এই অ্যাপটি ব্যবহারকারীকে অপরিচিত

02/08/2020

মেইল প্রতারণার ব্যাপারে সচেতন হউন!

অনেকেই হ্যাকারদের কাছ থেকে তাদের কম্পিউটার হ্যাক করা হয়েছে এমন বার্তা পান। হ্যাকাররা মেইলের মাধ্যম কোনো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডও প্রমাণ হিসেবে পাঠিয়ে দেয়। করোনা মহামারির এক সময়ে এ ধরনের অনলাইনে চাঁদাবাজির স্ক্যাম বা প্রতারণা বেড়ে গেছে। নানা রকম কৌশলে সাইবার দুর্বৃত্তরা অনলাইনে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উপায় খুঁজছে।

ফোর্বস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যৌন প্রতারণা সংক্রান্ত মেইল প্রতারণা বাড়ছে বেশি। সাইবার দুর্বৃত্তরা নানা কথার জালে ফাঁসিয়ে তথ্য পাওয়া চেষ্টা করে। এ ছাড়া অনলাইনে বন্ধু, পরিবার বা সহকর্মীদের কাছে আপত্তিকর বার্তা পাঠানোর হুমকি পাঠিয়ে দিয়ে অর্থ দাবি করে। দুর্বৃত্তরা দাবি করে, তারা সফল হ্যাকার এবং সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এর প্রমাণ হিসেবে আইডি ও পাসওয়ার্ড মেইলে পাঠাতে পারে। এ পরিস্থিতিতে অনেক মেইল ব্যবহারকারী ভয় পান এবং ইমেইল প্রেরকের দাবি মেনে নেন। যাঁদের এ ধরনের মেইল আসে তাঁরা সহজেই এ থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কি করবেন:

ভয় পাবেন না:
অনেকেই মেইলে সাইবার প্রতারকদের মেইল দেখে ঘাবড়ে যান। মনোবল হারাবেন না। মনে রাখবেন, সাইবার দুর্বৃত্তরা সত্যিকারের হ্যাকার হলে আপনার পিসি লক না করে কেন আপনাকে মেইল পাঠাবে? তারা যদি আপনার ডিভাইসের দখল নিতে পারতো তবে তারা সে সুযোগ নিতো। আপনাকে মিথ্যা ভয় দেখিয়ে অর্থ আদায় করার লক্ষ্য থাকে। এমনকি আপনাকে আইডি পাসওয়ার্ড জানানোর জন্যও চাপাচাপি করতে পারে। তাদের কাছে থাকা আইডি পাসওয়ার্ড যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে মিলে যায় তারপরেও ভয় পাবেন না। আপনি বিভিন্ন অ্যাকাউন্টে একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করার কারণে তারা নানা কৌশলে হয়তো পাসওয়ার্ড বের করে ফেলতে পারে। অনেক সময় হ্যকারাদের নানা ডেটাবেইসে তথ্য চলে যাওয়ার কারণে দুর্বৃত্তদের হাতে তা পড়ে যেতে পারে। এক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। দ্রুত আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে। ওই দুর্বৃত্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করাই ভালো।

দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন:
সাইবার দুর্বৃত্তদের কাছ থেকে কোনো অ্যাকাউন্টের তথ্য সম্পর্কিত মেইল পাওয়ার অর্থ আপনার কোনো অ্যাকাউন্টের তথ্য তারা জেনে গেছে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ওই একই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে এমন সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন। একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। পাসওয়ার্ড তৈরির সময় সহজে অনুমাণ করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন যা তাদের অ্যাকাউন্ট হ্যাকের অন্যতম কারণ। যদি সম্ভব হয়, আপনার অ্যাকাউন্টের ইউজার নেমও বদলে ফেলুন। আপনার নাম ও সেবার সঙ্গে মিলিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রতিটি সেবার জন্য অনন্য নাম তৈরি করতে পারেন।

দুর্বৃত্তদের মেইলে সাড়া দেবেন না:
সাইবার প্রতারকেরা নানা প্রলোভন দেখাতে পারে। ভয়ভীতিও দেখাতে পারে। তবে তাদের মেইলে সাড়া দেবেন না। যতোটা সম্ভব তাদের মেইল এড়িয়ে যাবেন। জরুরি প্রয়োজন হলে বা প্রতারণার শিকার হলে এই মেইল আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে প্রমাণ হিসেবেও দেখাতে পারেন।

করোনা ও টিকার লিংকে ক্লিক করবেন না:
সাইবার দুর্বৃত্তরা করোনাভাইরাস সংক্রান্ত নানা মেইল পাঠিয়ে বোকা বানাতে পারে। তারা এর টিকা সংক্রান্ত খবর, করোনার ওষুধ সংক্রান্ত নানা তথ্য দেওয়া নামে লিংকে ক্লিক করতে বলে বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে বলে। এ ধরনের কাজ করবেন না। বিশ্বাসযোগ্য উৎস ছাড়া কোনো অপিরিচত উৎসের মেইল খুলবেন না। কোনো প্রলোভনে পড়ে অ্যাটাচমেন্ট ডাউনলোড করলে আপনার ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এ ক্ষেত্রে সচেতন থাকলে নিরাপদ থাকতে পারবেন।

02/08/2020

নিজ দেশে চীনা অ্যাপ টিকটক বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করতে শিগগিরই নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান। এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের তিনি বলেন, ‘টিকটক আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা এটা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি।’ এর আগে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করেন, এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে চীন।

টিকটক কর্তৃপক্ষ শুরু থেকেই এমন আশঙ্কাকে ভিত্তিহীন বলে আসছে। তারা বলছে, এই অ্যাপ চীন সরকারের নিয়ন্ত্রিত নয় এবং তারা চীন সরকারের সঙ্গে তথ্য বিনিময় করে না।

টিকটক বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে টিকটকের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে টিকটকের সাফল্যের ব্যাপারে তারা অত্যন্ত আশাবাদী।

যুক্তরাষ্ট্রে টিকটকের প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আট কোটি। ট্রাম্পের এই ঘোষণা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তিক্ততা আরেক ধাপ এগিয়ে নিল। সাম্প্রতিক শীতল সম্পর্কের ধারাবাহিকতায় গত মাসেই যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন সিচুয়ান প্রদেশের চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়।

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে এবং এটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। টিকটকের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকজন সিনেটর এর বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন।

ভারত গত ৩০ জুন টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ ভারতে বন্ধ করে দেয়। নয়াদিল্লি এসব অ্যাপকে দেশের জন্য বিপজ্জনক অভিযোগ তুলে তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও ১৫ জুন লাদাখে চীনের সঙ্গে সীমান্ত-সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার পর দিল্লি ওই সিদ্ধান্ত নিয়েছিল।

17/07/2020

ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’র

বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৪ জুলাই) ইন্টারনেট সরবরাহকারীদের কাছে বিটিআরসি এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে বুধবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের প্রেক্ষিতে দেয়া বিটিআরসির উপ-পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, ফেসবুক সংক্রান্ত ফ্রি অফার বন্ধে বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি।
প্রসঙ্গত, বাংলাদেশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারে বিনা কিংবা অল্প মূল্যে ব্যবহারের প্যাকেজ দেয় অপারেটরগুলো। বিটিআরসি’র এ নির্দেশনার পর তাদের আর সেই সুযোগ আর থাকছে না।

29/06/2020

২০২১ এর মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ!

আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ। পরের শিক্ষাবর্ষ কমিয়ে নয় মাস করার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি আরো জানান, এইচএসসি সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কথাও ভাবা হচ্ছে।

শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, আমাদের শিক্ষাবর্ষ আমরা এই জানুয়ারি-ফেব্রুয়ারি এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো, নাকি আগামী বছরের দু-একমাস এই শিক্ষাবর্ষের অন্তর্ভুক্ত করবো; ফলে এর পরের বছরের শিক্ষাবর্ষ নয় মাসে হয়ে যাবে। তেমন ভাববো কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছি।

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি কিস্তিতে হোক বা যতটুকু মওকুফ করা যায় তা ভেবে দেখতে হবে। এক্ষেত্রে উভয় পক্ক থকে কিছু ছাড় দিতে হবে।

29/06/2020

টিকটককে পাল্লা দিতে ভারতীয়রা বানালো 'চিংগারি'!

চীনা পণ্য বর্জন করতে গিয়ে ভারতব্যাপী নানামুখী কর্মকাণ্ড চলছে। এরই ধারাবাহিকতায় চীনা অ্যাপ টিকটকের বিকল্প খুঁজতে গিয়ে এবার ভারতের প্রযুক্তিবিদরা বানালেন চিংগারি নামের একটি অ্যাপ। ইতোমধ্যেই প্রায় ২৫ লাখ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, চিফ অফ প্রোডাক্ট সুমিত ঘোষ বলেন, এই চিংগারি অ্যাপটি তৈরি করতে ২ বছর সময় লেগেছে। এই অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের প্রয়োজন আর চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই অ্যাপটিকে ২০১৮ সালের নভেম্বর মাসে গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছিল।

এখানে যেমন নানাবিধ ভিডিও ডাউনলোড করা যায়, ঠিক তেমনই ভিডিও আপলোড, বন্ধুদের সঙ্গে চ্যাট, নতুন বন্ধু পাতানো, কন্টেন্ট শেয়ার করা এবং ফিড দেখে ব্রাউজ করার মতো বহু অপশন রয়েছে।

29/06/2020

যেসব ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড ১১ বেটা:

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে কিছুটা দেরিতেই গুগল উন্মোচন করেছে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১১ বেটা।

শাওমির তিনটি এবং অপোর দুটি মডেলে অ্যান্ড্রয়েড বেটা ১১ পাওয়া যাবে। শাওমির মি১০ ফাইভ জি, মি১০ প্রো ফাইভ জি এবং পোকো এফ২ প্রো ফোনে পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েড ১১ আপডেট দেয়া হবে। এ ছাড়া অপোর ফাইন্ড এক্স২ এবং ফাইন্ড এক্স২ প্রো ফোনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি কাজ করছে।

গত সপ্তাহেই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। নতুন এ সংস্করণটির নাম দেয়া হয়েছে ‘অ্যান্ড্রয়েড ১১ বেটা। এতে চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি তথ্য সুরক্ষা রাখার বিষয়ে জোর দিয়েছে গুগল।

প্রতিষ্ঠানটি জানায়, প্রথম অবস্থায় নিজেদের গুগল পিক্সেল ফোনে এর আপডেট দিয়ে শুরু হচ্ছে পথচলা। পরে ধীরে ধীরে অন্যান্য ফোনেও পাওয়া যাবে এ সংস্করণের আপডেট।

অ্যান্ড্রয়েড ১১ বেটা সংস্করণের নতুন ফিচারগুলো হলো-

১। ভয়েস অ্যাকসেস: অনেকেই আছেন যারা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে তাদের ফোনটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেন। এ নতুন ফিচার আপনার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলবে।

২। নোটিফিকেশন শেড কনভারসেশন: এ নতুন ফিচার মূলত নোটিফিকেশন ক্ষেত্রে ব্যবহৃত হবে। যে অ্যাপের মাধ্যমে আপনি কথা বলছিলেন, সেটি ফোনের স্ক্রিনে ‘বাবল’ আকারে থাকবে; যা আপনি হোমস্ক্রিনে শর্টকাট করে নিতে পারবেন।

৩। ডিভাইস ও মিডিয়া কন্ট্রোল: এর মাধ্যমে ব্যবহারকারীর হাতে অনেক বেশি নিয়ন্ত্রণ নিয়ে আসবে। এ ছাড়া মিডিয়া কন্ট্রোল ফিচারের মাধ্যমে অডিও ও ভিডিওর মধ্যে সহজেই অদল-বদল করা সম্ভব হবে।

৪। শেয়ার মেন্যু পিন: অ্যান্ড্রয়েড ১০ ডেভেলপার প্রিভিও-তে এ ফিচারটি দেয়া হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সংস্করণে তা পাওয়া যায়নি। এখন গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, আসছে সংস্করণে শেয়ারিং মেন্যুতে একসঙ্গে প্রয়োজনে চারটি অ্যাপ পিন করে রাখার ব্যবস্থা থাকছে।

৫। চ্যাট ব্যাবল: নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী এখন থেকে যে কোনো মেসেজিং অ্যাপ্লিকেশনে আরও সহজে যোগাযোগ করতে পারবেন।

এ ছাড়া অ্যাপ পারমিশন, স্ক্রিন রেকর্ডিং, মোশন সেন্স জেসচার, রুটিন ডার্ক মোড, রিলিজ ডেট, রঙিন কুইক সেটিং টাইলস সুবিধা থাকছে।

20/06/2020

"Tech Courier" এর অর্থ "প্রযুক্তির বাহক"। আমাদের পেইজ এর উদ্দেশ্য প্রযুক্তি সম্পর্কিত সকল খবর দ্রুতও আপনার কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও আমাদের পেইজ এর মাধ্যেমে জানতে ও জানাতে পারবেনঃ

- টেকনোলোজি সম্পর্কে আপনার যেকোনো সমস্যার সমাধান
- টেকনোলোজি সম্পর্কে আপনার যেকোনো প্রশ্নের উত্তর
- প্রযুক্তি বিষয়ক সকল আপডেত নিউজ
- ভবিষ্যৎ এ আসছে এমন টেকনোলোজি সম্পর্কে
- বিভিন্ন টেক প্রডাক্ট রিভিউ সম্পর্কে
- প্রযুক্তি নিয়ে নতুন নতুন সব আপডেট
- প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পন্যের ইউজার এক্সপারিয়েন্স
- প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আরটিকেল
- প্রযুক্তির কুপ্রভাব থেকে বাঁচার বিভিন্ন ট্রিক অ্যান্ড ট্রিক্স
- প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাবলম্বী হওয়ার উপায়
- প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার
- প্রযুক্তি বিষয়ক আপনার যেকোনো মতামত
- প্রযুক্তি বিষয়ক ক্রিয়েটিভ যেকোনো লেখা
- প্রযুক্তির নিয়ে আপনার অজানা অনেক তথ্য
- এছাড়াও উপকারি আরও অনেক কিছু
Tech Courier পেইজের সঙ্গেই থাকুন। টেকনোলোজির এ যুগে প্রযুক্তি বিষয়ে আপডেট থাকুন। ধন্যবাদ।

20/06/2020

করোনা থেকে সেরে ওঠার পর কতদিন পর্যন্ত সুরক্ষিত আপনি?

সম্প্রতি ‘নেচার’ পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্টে এ বিষয়ে জানিয়েছেন একদল বিজ্ঞানী।
বিজ্ঞানীরা জানান, করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি বড়জোড় দুই থেকে ছ’মাস পর্যন্ত প্রতিরোধ গড়তে সক্ষম!
ওই প্রতিবেদনে ২৭ থেকে ৬৬ বছর বয়সী ৩৭ জন উপসর্গহীন করোনা আক্রান্তকে পর্যবেক্ষণ করে তারা দেখেন, এদের শরীরে অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা করোনার বিরুদ্ধে বড়জোড় দুই থেকে তিন মাস পর্যন্ত কার্যকর থাকে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka