Rahat's Accounting Care

Rahat's Accounting Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahat's Accounting Care, Educational consultant, Wari, Dhaka.

27/12/2023

হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু কুইজ।

১. প্রাথমিক খরচ কোন ধরনের সমপত্তি?
(ক) চলতি সম্পদ (খ) অলীক সম্পদ
(গ) অস্পর্শনীয় সম্পত্তি (ঘ) ক্ষয়িষজ্ঞ সম্পত্তি

Solve: (খ) ব্যাখ্যা, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, গ্রাহকের কমিশন, লাভক্ষতি হিসবের ডেবিট সবই অলীক সম্পত্তি।

২. নিচের কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়?

(ক) শেয়ার প্রিমিয়াম (খ) অনাদায়ী পাওনা
(গ) উত্তোলন (ঘ) পুন্জীভূত অবচয়

Solve: (গ) ব্যাখ্যা, সকল নামিক বা আয়- ব্যায় হিসাবগুলো হিসাবকাল শেষে বন্ধ করা হয়। উত্তোলন একটি নামিক হিসাব।

৩. কমিশন অগ্রিম পাওয়া গেল- লেনদেনটির জাবেদা হবে?

(ক) প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট
(খ) নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট
(গ) নগদান হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ক্রেডিট
(ঘ) নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট

Solve: (ঘ)

৪. নিচের কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্যে?

(ক) লেনদেনের শ্রেণিবিন্যাস
(খ) ব্যায় সংকোচনের জন্য
(গ) মুনাফা বৃদ্ধির জন্য
(ঘ) সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবাহ করা

Solve: (ঘ) ব্যাখ্যা, হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্যে হলো সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবাহ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং প্রাথমিক উদ্দেশ্য লিপিবদ্ধকরণ।

৫. যদি প্রারম্ভিক মূলধন ১,২০,০০০ টাকা, সমাপনী মূলধন ১,৮০,০০০ টাকা, উত্তোলনের পরিমান ৩০,০০০ টাকা, এবং অতিরিক্ত মূলধন ১,০০,০০০ টাকা হয়, তবে নিট লাভ/ ক্ষতি কত হবে?

(ক) নিট ক্ষতি ১০,০০০ টাকা। (খ) নিট লাভ ২০,০০০ টাকা।
(গ) নিট ক্ষতি ২০,০০০ টাকা। (ঘ) নিট লাভ ১০,০০০ টাকা।

Solve: (ক) ব্যাখ্যা, নিট লাভ/ ক্ষতি= ( সমাপনী মূলধন+ উত্তোলন- প্রারম্ভিক মূলধন- অতিরিক্ত মূলধন)
= (১,৮০,০০০ + ৩০,০০০ - ১,২০,০০০ - ১,০০,০০০)
= ( ২,১০,০০০ - ২,২০,০০০)
= - ১০,০০০ টাকা। ( নিট ক্ষতি)

Send a message to learn more

26/11/2023

আমাদের অনেকের জাবেদা এবং খতিয়ান নিয়ে এই সমস্যাগুলো থেকেই যায় ।
• জাবেদাকে হিসাবের কি বলা হয় বা খতিয়ানকে হিসাবের কি বলা হয় ইত্যাদি ইত্যাদি ।
নোট ১ জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়।
ব্যাখ্যা … হিসাবরক্ষণ ব্যবস্থায় জাবেদা হল হিসাবের প্রাথমিক বই, যেখানে আর্থিক লেনদেন সমূহ সংগঠিত হওার পর তারিখ অনুযায়ী হিসাবের বইতে সংরক্ষন করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবের একপক্ষ ডেবিট এবং সমপরিমান টাকায় আরেক পক্ষকে ক্রেডিট বলা হয়।
নোট ২ খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।
ব্যাখ্যা ... খতিয়ান হচ্ছে হিসাবনিকাশের পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষসমুহকে পৃথক পৃথক শিরনামের আওতায় শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা।
এক কথায় খতিয়ান হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রুপ।

Send a message to learn more

24/11/2023

হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আসছি একটু পর!

16/11/2023

হিসাব- বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু সমস্যাবলিঃ

সাধারনত হিসাব বিজ্ঞানের দুটি পক্ষ থাকে



১। ডেবিট

২। ক্রেডিট

মনে রাখা জরুরিঃ

* সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে (ডেবিট)

* আয়, দায় ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পেলে ( ক্রেডিট )



আবার যদি তার উলটো হয় তখন হবে,

সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ( ক্রেডিট )

আয়, দায় ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পেলে ( ডেবিট )

11/11/2023

গুরুত্ব পূর্ণ কিছু জাবেদা নিয়ে চলে এলাম!





১. ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরাম্ভ করল

জাবেদা হবে,* নগদান হিসাব ডেবিট ২,০০,০০০

* মূলধন হিসাব ক্রেডিট ২,০০,০০০

২। দোকান ভাড়া পরিষদ করা হল ১০,০০০ টাকা

জাবেদা হবে, * ভাড়া হিসাব ডেবিট ১০,০০০

*নগদান হিসাব ক্রেডিট ১০,০০০

৩। কর্মচারী সিয়ামকে বেতন দেয়া হল ৫,০০০ টাকা

জাবেদা হবে, *বেতন হিসাব ডেবিট ৫,০০০

* নগদান হিসাব ক্রেডিট ৫,০০০

11/11/2023

৯বম এবং দশম শ্রেণির হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু জাবেদা নিয়ে আসছি একটুপর।

09/11/2023

১। নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা
জাবেদা হবে, ক্রয় হিসাব ডেবিট ১০,০০০
নগদান হিসাব ক্রেডিট ১০,০০০

২। নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা
জাবেদা হবে, নগদান হিসাব ডেবিট ২০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ২০,০০০

৩। রহিমের থেকে ৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হল
জাবেদা হবে , ক্রয় হিসাব ডেবিট ৫,০০০
প্রদেয় হিসাব( রহিম) ক্রেডিট ৫,০০০

৪। বাবলুর থেকে ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হল
জাবেদা হবে, প্রাপ্য হিসাব (বাবলু) ডেবিট ১০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০

07/11/2023

আগামিকাল থেকে হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে আসবো ইনশা আল্লাহ

05/03/2023

৯ম এবং দশম শ্রেণীর হিসাব- বিজ্ঞানের খুটিনাটি সমস্যা নিয়ে খুব শ্রীঘই আসবো ইনশাআল্লাহ😀

Address

Wari
Dhaka

Telephone

+8801945533915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat's Accounting Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rahat's Accounting Care:

Shortcuts

Share