ডিএসবিএলএসসি ছবি

ডিএসবিএলএসসি ছবি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডিএসবিএলএসসি ছবি, School, Mirpur-1, Dhaka.

10/08/2026
05/08/2026
প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬।খেলার ফলাফল আর্জেন্টিনা- ৪,ব্রাজিল-২। ধন্যবাদ উভয় দলকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য।
03/07/2026

প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬।খেলার ফলাফল আর্জেন্টিনা- ৪,ব্রাজিল-২। ধন্যবাদ উভয় দলকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই ২০২৬! ⚽🏏🏆আপনার সন্তানের ক্রীড়া প্রতিভা বিকাশের এক দারুণ সুযোগ নিয়ে...
29/06/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭
রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই ২০২৬! ⚽🏏🏆
আপনার সন্তানের ক্রীড়া প্রতিভা বিকাশের এক দারুণ সুযোগ নিয়ে এলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর। ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হচ্ছে "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭"-এর রেজিস্ট্রেশন।
আপনার সন্তানকে এখনই অংশ নিতে উৎসাহিত করুন এবং দেশের ক্রীড়াঙ্গনে তাদের ভবিষ্যৎ গড়ে তুলুন।
🎯 অংশগ্রহণের বয়সসীমা:১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী। (জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে হতে হবে)।🏃
১০টি আকর্ষণীয় ইভেন্ট:
১. ফুটবল ⚽
২. ক্রিকেট 🏏
৩. কাবাডি 🤼‍♂️
৪. অ্যাথলেটিক্স 🏃‍♂️
৫. ব্যাডমিন্টন 🏸
৬. দাবা ♟️
৭. মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানদো, জুডো) 🥋
৮. সাঁতার 🏊‍♂️
৯. ভলিবল 🏐
১০. টেবিল টেনিস 🏓
(একজন সর্বোচ্চ ২টি খেলায় অংশ নিতে পারবে)
📄আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সদন।
২. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।
৩. ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড।
৪. স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি (টট লিস্ট)।
৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
⏰ রেজিস্ট্রেশনের সময়:🗓️ ১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।🌐
যেভাবে আবেদন করবেন: রেজিস্ট্রেশনের জন্য আজই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে:👉 notunkurisports.gov.bd
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"— এই স্লোগানকে বুকে নিয়ে এগিয়ে যাক আমাদের নতুন কুঁড়ি! 🇧🇩

‘সিঙ্গেল-ইউজ-প্লাস্টিক-ফ্রি মডেল স্কুল’ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজকের আসর বসে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ড ল্...
22/06/2026

‘সিঙ্গেল-ইউজ-প্লাস্টিক-ফ্রি মডেল স্কুল’ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজকের আসর বসে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হলরুমে।
পরিবেশ অধিদপ্তর, গ্রীন সেভার্স এবং বিএসআরএম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালকে ‘সিঙ্গেল-ইউজ-প্লাস্টিক-ফ্রি মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হচ্ছে । প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করাই এই সময়োপযোগী উদ্যোগের মূল লক্ষ্য।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিচালক ও উপসচিব জনাব পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন সেভার্স-এর প্রধান নির্বাহী জনাব আহসান রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ইকো অ্যাওয়ারনেস ক্লাবের মডারেটর জনাব মোঃ আসাদুজ্জামান সবুজ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোহাঃ আসাদূজ্জামান।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ইকো অ্যাওয়ারনেস ক্লাবের নির্বাহী কমিটির শিক্ষার্থীদের ‘ইকো ওয়ারিয়র’ ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন।
ব্যাজপ্রাপ্ত শিক্ষার্থী প্রতিনিধিগণ:
১. আব্দুল্লাহ আল সোহান (সভাপতি)
২. ইলতিমাস উদ্দিন (সহ-সভাপতি)
৩. ফাবিহা আহনাফ তাফসী (সাধারণ সম্পাদক)
৪. নোসাইবা কালিদ স্পশি (হিসাবরক্ষক)
৫. সাইমন রয় শায়ন (সাংগঠনিক সম্পাদক)
বরাবরের মতোই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও শিক্ষণীয়। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় এবং সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ক্ষতিকর দিক ও এর বিকল্প পণ্যের ব্যবহার নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। সম্মানিত অতিথিবৃন্দের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করেছে।
নতুন প্রজন্মের হাত ধরে একটি প্লাস্টিকমুক্ত পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই আমাদের এই নিরন্তর পথচলা। সচেতনতা আর সঠিক অভ্যাসের মাধ্যমেই আমরা গড়বো এক সবুজ ও টেকসই পৃথিবী।

নতুন পাঁচজন শিক্ষকের যোগদান সংবর্ধনা।
14/06/2026

নতুন পাঁচজন শিক্ষকের যোগদান সংবর্ধনা।

Address

Mirpur-1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিএসবিএলএসসি ছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ডিএসবিএলএসসি ছবি:

Shortcuts

Share

Category