Taqwa Shishu Academy তাকওয়া শিশু একাডেমি

Taqwa Shishu Academy তাকওয়া শিশু একাডেমি

Share

ইসলাম ও সধারণ শিক্ষার সমন্বয় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

“তাকওয়া শিশু একাডেমি” তাকওয়া শিক্ষা পরিবার-এর প্রতিষ্ঠিত একটি ইসলামিক কিন্ডারগার্টেন। যেখানে ছোট ছেলে-মেয়েদেরকে কোরআন হিফজের পাশাপাশি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়।

*বৈশিষ্ট্য সমূহ*
১. শিশু শিক্ষার উপযুক্ত পরিবেশ;
2. শারীরিক ও মানসিক নির্যাতনবিহীন শিক্ষা ব্যবস্থা;
৩. পি.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা;
৪. কম্পিউটারের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্লাশ আয়োজন;
৫. শ্রে

20/08/2026

Abir's English performance on human body parts | Class one

17/08/2026

আজকের শিক্ষার্থী, আগামীর শিক্ষক | সহপাঠীদের মশ্ক করাচ্ছে তাকওয়া শিশু একাডেমির ক্ষুদে শিক্ষার্থী

16/08/2026

সন্তানের ভবিষ্যৎ কি আমরা আগেই নির্ধারণ করে দিচ্ছি?
একটি ভুল সিদ্ধান্ত সন্তানের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দিতে পারে
আমরা অনেক সময় সন্তানের শিক্ষাজীবনের শুরুতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি—
• আমার সন্তান হাফেজ হবে
• আমার সন্তান আলেম হবে
• আমার সন্তান ডাক্তার হবে
• আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে
সন্তানের জন্য বড় স্বপ্ন থাকা অবশ্যই ভালো।
কিন্তু সন্তানকে জানার আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলা কি ঠিক?
শিশুকে একটি নির্দিষ্ট পথে আটকে দেওয়ার আগে ভাবুন
হয়তো সে অন্য কোনো বিষয়ে বেশি আগ্রহী।
হয়তো তার মধ্যে ভিন্ন কোনো প্রতিভা আছে।
হয়তো সে কোনো বিশেষ কাজে অসাধারণ সৃজনশীল।
কিন্তু আমরা যদি শুরুতেই তাকে একটি নির্দিষ্ট ধাঁচে আটকে দিই, তাহলে—
• তার স্বাভাবিক আগ্রহ ও ভালো লাগা বোঝার সুযোগ কমে যায়
• তার সৃজনশীলতা ও সম্ভাবনা বিকশিত হতে বাধাগ্রস্ত হতে পারে
• পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে যেতে পারে
• বিকল্প পথ নিয়ে চিন্তা করার সুযোগ থাকে না
• একসময় সে নিজের পথেই খেই হারিয়ে ফেলতে পারে
তাহলে করণীয় কী?
১. আগে সন্তানকে জানুন
শিক্ষাজীবনের প্রথম এক–দুই বছরকে শুধু পড়াশোনার সময় হিসেবে নয়, সন্তানকে বোঝার সময় হিসেবেও দেখুন।
লক্ষ্য করুন—
কী করতে তার ভালো লাগে?
কোন বিষয়ে সে বেশি প্রশ্ন করে?
কোন কাজে সময় দিতে পছন্দ করে?
কোন বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসে?
কোথায় তার স্বাভাবিক যোগ্যতা প্রকাশ পায়?
২. উপযুক্ত শিক্ষার পরিবেশ দিন
এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার চেষ্টা করুন, যেখানে শিশুর ভিত্তি সুন্দরভাবে তৈরি হবে এবং পরবর্তীতে তার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী স্কুল, মাদরাসা বা English Version—বিভিন্ন শিক্ষাধারায় যাওয়ার সুযোগ থাকবে।
৩. নিজেকেও প্রস্তুত করুন
অভিভাবক হিসেবে আপনাকেও জানতে হবে—
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা | বিভিন্ন কারিকুলাম | ভবিষ্যৎ পেশা | দক্ষতার চাহিদা | দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়
শুধু সন্তানের ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ সম্পর্কে আপনার জ্ঞানও গুরুত্বপূর্ণ।
৪. প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন
সন্তানের—
আগ্রহ + যোগ্যতা + আপনার মূল্যবোধ ও পরিকল্পনা
এই বিষয়গুলো সমন্বয় করে অভিজ্ঞ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
হিফজের সম্ভাবনা থাকলে অভিজ্ঞ হাফেজের কাছে।
আলেম হওয়ার সম্ভাবনা থাকলে যোগ্য আলেমের কাছে।
ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকলে দ্বীনদার ও অভিজ্ঞ চিকিৎসকের কাছে।
ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা থাকলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে।
মনে রাখুন
সন্তানের ভবিষ্যৎ আমাদের স্বপ্নের কপি নয়।
আমাদের দায়িত্ব হলো—
তার ভেতরের সম্ভাবনাকে চিনে নেওয়া,
সঠিক পরিবেশ তৈরি করা
এবং আল্লাহর দেওয়া যোগ্যতাকে সর্বোত্তমভাবে বিকশিত হতে সাহায্য করা।
সন্তানকে শুধু পড়াবেন না—সন্তানকে পড়ুন।
#সন্তানেরভবিষ্যৎ #শিশুশিক্ষা #অভিভাবকত্ব #সন্তানেরযোগ্যতা #শিক্ষা #ইসলামিকশিক্ষা #সঠিকশিক্ষা #শিশুরভবিষ্যৎ

15/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

15/08/2026

খুশির রঙে রঙিন ছোটদের খেলার দিন! ইনডোর প্লেগ্রাউন্ডে আনন্দের একঝলক।

12/08/2026

প্লে শ্রেণির (২০২৫) ছাত্র সাইফানের কণ্ঠে “আল্লাহ মানে কি!” আবৃত্তি | Taqwa Shishu Academy

06/08/2026
05/08/2026

কবরস্থান | প্রথম শ্রেণি (২০২৫) আহনাফ গাজীর কবিতা আবৃত্তি

04/08/2026

আপনার সন্তানের প্রতিটি সম্ভাবনাকে সম্মান জানানোর স্থান। #তাকওয়া_শিশু_একাডেমি #শিশুর_সম্ভাবনা #ভবিষ্যতের_কান্ডারী
#ইসলামিক_শিক্ষা

03/08/2026

My House | Class 2 Student Mariam's English Presentation

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1230