Commerce Pioneers: HSC, BBA & MBA

Commerce Pioneers: HSC, BBA & MBA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Commerce Pioneers: HSC, BBA & MBA, Educational consultant, Beside Tony Tower, Shohid Faruk sarak . Jatrabari, Dhaka.

ব্রেইন-বেসড কমার্স কোচিং | অ্যাকাউন্টিং,ইকোনমিকস, ফাইন্যান্স, স্ট্যাটিসটিকস ও ব্যবসায় শিক্ষা বিষয়ে বিশেষায়িত কোচিং
🎓 এসএসসি • এইচএসসি • বি.বি.এ (অনার্স) • এম.বি.এ
NU , 7 clg / DCU
💡 পরিষ্কার ধারণা • স্মার্ট লার্নিং • নিশ্চিত ফলাফল

২০২৭ সালের এসএসসি/সমমান পরীক্ষার রুটিনঃ    #পরীক্ষার
24/08/2026

২০২৭ সালের এসএসসি/সমমান পরীক্ষার রুটিনঃ #পরীক্ষার

02/08/2026

🚨 ব্রেকিং:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর।

27/07/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা- ২০২৬ এর
ফলাফল প্রকাশ আগামী ১০ আগস্ট, ২০২৬ খ্রি.

১৩/০৭/২০২৬ অনুষ্ঠিত এইচ.এস.সি হিসাববিজ্ঞান ১ম পত্র পরিক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান।তোমার কয়টি হলো জানাতে পারো কমেন্টবক্...
13/07/2026

১৩/০৭/২০২৬ অনুষ্ঠিত এইচ.এস.সি হিসাববিজ্ঞান ১ম পত্র পরিক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান।
তোমার কয়টি হলো জানাতে পারো কমেন্টবক্সে

Breaking news.....এসএসসি ব্যাচ 2026এবার গনিত & ইংরেজি তে পাশের হার সর্বোচ্চ হবে! বিশেষ করে ঢাকা বোর্ডে। প্রশ্নে ভুল থাকা...
11/07/2026

Breaking news.....
এসএসসি ব্যাচ 2026
এবার গনিত & ইংরেজি তে পাশের হার সর্বোচ্চ হবে! বিশেষ করে ঢাকা বোর্ডে। প্রশ্নে ভুল থাকায় McQ তে ৩ পাচ্ছে সকল শিক্ষার্থী। আগামী ২০ জুলাই সকাল ১১টাই রেজাল্ট প্রকাশিত হবে। সবাই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ ♥️

05/07/2026

ওয়ান-শটের যুগে গাইডলাইন যদিও অর্থহীন।
নীরবতাই উত্তম।

তবুও বলি—কলেজ লাইফে প্রচণ্ড পড়াশোনা করতে হবে। এমন পড়াশোনা, যা কখনো কেউ কোনো দিন করেনি। তুমি তো না-ই, এমনকি পরিবারের কেউও এত বেশি পড়েনি—এমন পড়াশোনা।

যেমন ধরো, সকাল ৮টায় কলেজ থাকলে তুমি ১ ঘণ্টা পড়ে কলেজে যাবে। কলেজ থেকে ফিরে ভুংভাং না করে, সন্ধ্যা নামার আগেই ২–৩ ঘণ্টা পড়বে। সন্ধ্যার পর সব অনলাইন পুতুপুতু থেকে শুরু করে প্রত্যেকটা ন্যাকামি বন্ধ রেখে; চায়ের কাপ থেকে বিশ্বকাপ—সব জায়গা থেকে অফ থেকে; ভবিষ্যতের কাল্পনিক ছবি না এঁকে; ফ্যাশনের পেছনে না ছুটে; নানান সমস্যা কিংবা প্রাপ্তিকে সেলিব্রেট না করে—ঘুমানোর আগ পর্যন্ত পড়াশোনা করবে।

মাঝখানে যা যা দরকার, সেগুলো এমনিতেই করা হবে। সেগুলোর জন্য আলাদা করে কাউকে কিছু বোঝানোর দরকার নেই। যেমন—খাবার গ্রহণ ও ত্যাগ 🤣, ধর্মকর্ম, পারিবারিক টুকটাক দায়িত্ব পালন (সংসার না 🤣), ইত্যাদি।

আসল কথা হলো, তুমি শুধু পড়বে। বইয়ের পড়াটাকে তোমার নেশা বানাতে হবে।

যে পড়াগুলো একবার-দুইবার পড়লেই হয়ে যায়, সেগুলো ১০ বার করে পড়বে। আর যেগুলো ১০ বার পড়েও আয়ত্তে আসে না, সেগুলো ৩০ বার পড়বে। সময় নষ্ট না করে শুধু পড়বে।

দেখবে, জীবনটা সোজা হয়ে গেছে। একেবারে সোজা। মানুষ জানবে তোমার খুব কষ্ট হচ্ছে; জীবনটা ভরা শুধু চাপ আর চাপ। অথচ তুমি দেখবে, জীবন শুধু সোজা থেকে আরও সোজাতর হতে থাকছে।

আর যদি সোজা না হয়, তাহলে ধরে নেবে তোমার আরও একটু বেশি পড়া দরকার ছিল।

আর হ্যাঁ, পরামর্শ নেবে একটু বড়দের কাছ থেকে। মনে রাখবে, অনার্স ১ম, ২য়, ৩য়, এমনকি ৪র্থ বর্ষের মানুষ আর তোমার মধ্যে আক্ষরিক পার্থক্য থাকলেও, উভয়ের পরিস্থিতি প্রায় একই। সে যে প্রতিষ্ঠানেই পড়ুক না কেন, সেও এখনো সংগ্রামী সাধারণ সম্পাদক। ওরাও নিজেরাই মারাত্মকভাবে স্ট্রাগলরত।

জীবন হোক লেখাপড়াময়।

© আসিফ স্যার (নটর ডেম কলেজ, ইংরেজি বিভাগ)

কর আয়ের হার। ২০২৬ - ২০২৭
03/07/2026

কর আয়ের হার। ২০২৬ - ২০২৭

বাংলা ২য় পত্র - নির্মিতি অংশ লেখার নিয়ম
03/07/2026

বাংলা ২য় পত্র - নির্মিতি অংশ লেখার নিয়ম

100 টাকার একটা নোট হাতে নিলেই দেখবেন,  " চাহিবা মাত্র উহার বাহককে একশত টাকা দিতে বাধ্য থাকিবে "বিষয় টা খটকা লাগার মত !  ...
22/06/2026

100 টাকার একটা নোট হাতে নিলেই দেখবেন, " চাহিবা মাত্র উহার বাহককে একশত টাকা দিতে বাধ্য থাকিবে "

বিষয় টা খটকা লাগার মত ! 100 টাকার বিপরীতে আবার কিসের 100 দিবে ? এটা লেখার কী দরকার ?

আসলে সরকারি মুদ্রা হলো কেবল 8 টা ।
1, 2, 5 টাকার নোট এবং 1, 5,10,25,50 পয়সার মুদ্রা ।

বাকি যত নোট দেখি ( 10, 20,50,100, 200,500,1000) এগুলো টাকা নয় এগুলো প্রমিজারি নোট বা ব্যাংক নোট ।

তারমানে বাংলাদেশ ব্যাংক প্রমিজ /প্রতিশ্রুতি দেয় যেকোন সময়ে এই নোটগুলোর বিপরীতে সমপরিমান টাকা 1,2,5 টাকার নোটে দিবে ।

একারনে বাংলাদেশ ব্যাংক 100,500 টাকার যত ব্যাংক নোট ট বাজারে ছাড়ে সাথে সাথে তত টাকা 1,2,5 টাকার নোটে সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যকাউন্টে নিয়ে রাখে ।

মানে ধরুন আপনি 100 টাকার নোটের উপর আস্থা রাখতে পারছেন না তাহলে ঐ নোট টা বাংলাদেশ ব্যাংকে দিলেই আপনাকে 1,2,5 টাকার নোটে 100 টাকা হিসাব করে দিয়ে দিবে ।

এখন পরীক্ষার জন্য যেটুকু লাগবে সেটুকু বলি 😁

সরকারি মুদ্রা 8 টি । এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।

ব্যাংক নোট 7 টি । এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাক্ষর থাকে ।

18/06/2026

🔥ব্রেকিং!

এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে সব বোর্ডের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী।

Address

Beside Tony Tower, Shohid Faruk Sarak . Jatrabari
Dhaka
,DHAKA-1204

Alerts

Be the first to know and let us send you an email when Commerce Pioneers: HSC, BBA & MBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Commerce Pioneers: HSC, BBA & MBA:

Shortcuts

Share