15/04/2023
শুরু হতে যাচ্ছে Look N Target presents Creative Traffic Carnival 2023
যেখানে বসতে যাচ্ছে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার টাকা বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ!!!
আপনার ক্রিয়েটিভ আইডিয়া কর্পোরেট সেক্টরে কাজে লাগিয়ে পেয়ে যেতে পারেন সেরা Corporate Content Creator award 2023!! তাছাড়া এখানে পুরো ব্যাপারটায় আপনার পকেট খোয়া যাচ্ছে না একদমই!!! পুরো এওয়ার্ড পেতে আপনাকে কোনো রেজিষ্ট্রেশন ফি দিতে হচ্ছে না। কিন্তু জিতে গেলে পেয়ে যাচ্ছেন সর্বমোট ১০হাজার টাকা পুরস্কার!!! সাথে থাকছে লুক এন্ড টার্গেট এর পরবর্তী প্রজেক্ট গুলোতে নিয়মিত কাজ করার সুযোগ। এছাড়াও, সেরা দশজন বিজয়ীদের কন্টেন্ট কিনে নিবে লুক এন্ড টার্গেট।
আপনি যেভাবে বিজয়ী হতে পারেন:
• আপনাকে অবশ্যই একজন ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে।
• যে কন্টেন্ট বানাবেন; সেটা হতে পারে একটা আর্ট, মিম, মোশন ভিডিও, কার্টুন, এনিমেশন, কিংবা কোনো সংলাপ উপস্থাপন সহ যেকোনো মার্কেটিং আইডিয়া। তবে মাথায় রাখতে হবে, আপনার কন্টেন্ট অবশ্যই লুক এন্ড টার্গেট কে যেন উপস্থাপন করে।
• তারপর নিজ প্রফাইল এবং আপনার যদি কোনো পেইজ থাকে সেখানে আপলোড করতে হবে এবং সেখানে অবশ্যই Look N Target অফিসিয়াল পেইজ মেনশন করতে হবে। (যদি মেনশন করা না যায় তবে দেয়া যাবে।
• আপলোড করা কন্টেন্ট অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার দিতে হবে।(গ্রুপ লিংক কমেন্ট বক্সে) আর তাতে রিচ বাড়ানোর জন্য অবশ্যই কাজ করতে হবে।
বি: দ্র: এখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় থাকছে না, শুধু লুক এন্ড টার্গেট কে রিপ্রেজেন্ট করে এমন কিছু বানাতে হবে। সেই সাথে একজন পার্টিসিপ্যান্ট একের অধিক যেকোনো বিষয়ে কন্টেন্ট বানাতে পারবে।
বিচারপ্রক্রিয়া:
এখানে পুরোপুরি দর্শক ভোটের উপর ভিত্তি করে (Reactions, Comments, Shares and Views) Top Ten Corporate Content Creator কে বাছাই করে তা আমাদের প্ল্যাটফর্মে প্রচার করা হবে। এখান থেকে যার কন্টেন্ট সর্বাধিক রিচ করবে তাদের আমরা বিজয়ী ঘোষণা করবো। একই সাথে প্রথম তিনজন পেয়ে যাবে ১০ হাজার টাকা নগদ পুরষ্কার, গিফট, সার্টিফিকেট, ক্রেস্ট সহ লুক এন্ড টার্গেট এর পক্ষ থেকে নানা রকম সুযোগ সুবিধা। এছাড়াও সেরা ১০জন পাবে সার্টিফিকেট, ক্রেস্ট, গিফট সহ লুক এন্ড টার্গেট মার্কেটিং টিমে কাজ করার সুযোগ!! তাই সবাইকে তাদের কন্টেন্ট কিভাবে ছড়িয়ে দেয়া যায় তা নিয়েও কাজ করতে হবে।
এখানেই শেষ হচ্ছে না!!!
তাদের জন্য থাকবে লুক এন্ড টার্গেট এর কাছে তাদের কন্টেন্ট বিক্রি করার সুযোগ।
তো দেরি না করে প্রস্তুতি নাও, আর বানাতে থাকো তোমার কন্টেন্ট আর আপলোড দিতে থাকো নিজ প্রোফাইল বা পেইজে।
বি: দ্র: গ্রুপ সাবমিশনের তারিখ খুব শীগ্রই জানিয়ে দেয়া হবে....