Mahfuz Mahbub Virtual Classroom

Mahfuz Mahbub Virtual Classroom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahfuz Mahbub Virtual Classroom, Education, Dhaka.

12/08/2026
12/08/2026

"লিঙ্গভেদে বর্ণান্ধতার জিনতাত্ত্বিক বিশ্লেষণ"

03/08/2026

মেন্ডেলের প্রথম সূত্র, যা পৃথকীকরণ সূত্র নামেও পরিচিত, বলে যে জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় একটি জীবের বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো (অ্যালিল) একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এর অর্থ হল, প্রতিটি জননকোষে কেবলমাত্র একটি করে বিপরীতধর্মী জিন থাকে এবং কোনো মিশ্রণ ঘটে না। এই সূত্রকে জননকোষ শুদ্ধতার সূত্র বা মনোহাইব্রিড ক্রস সূত্রও বলা হয়।

সূত্রটির মূল বিষয়

জিন পৃথকীকরণ:

একটি সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন জিন (অ্যালিল) থাকে, যেমন Bb।জননকোষ তৈরির সময়, এই দুটি জিন B এবং b একে অপরের থেকে আলাদা হয়ে যায়।

জিন মিশ্রিত হয় না:

জননকোষের বিশুদ্ধতা:

এর ফলে, প্রতিটি জননকোষে শুধুমাত্র একটি করে অ্যালিল থাকে, যা সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যটির জন্য দায়ী। এ কারণে, এটিকে জননকোষ শুদ্ধতার সূত্র বলা হয়।

উদাহরণ:
কালো গিনিপিগ (B) এবং বাদামী গিনিপিগ (b) এর সংকরায়ণে যে সংকর জীব (Bb) তৈরি হয়, তার জননকোষে B এবং b জিন আলাদা হয়ে যায়।

03/08/2026

অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance): ফলাফল ১ : ২ : ১
যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F1 জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ১: ২ : ১ হয়।

জিনতাত্ত্বিক ব্যাখ্যা (Genetic explanation):
ধরা যাক- ফুলের লাল বর্ণের প্রতীক = R, সাদা বর্ণের প্রতীক = r

ব্যাখ্যা: এখানে লাল ফুলের জন্য RR এবং সাদা ফুলের জন্য rr জিন দেখানো হয়েছে । R-এর সম্পূর্ণ প্রকটতা থাকলে ​উদ্ভিদের ফুল লাল রং-এর হতো এবং বংশধরের ফিনোটাইপিক অনুপাত হতো ৩ : ১। কিন্তু R-এর অসম্পূর্ণ প্রকটতার কারণেই
হেটারোজাইগাস (Rr)- এর বর্ণ গোলাপী (Pink) এবং বংশধরে ১ : ২ : ১ ফিনোটাইপিক অনুপাতের (লাল, গোলাপী, সাদা) সৃষ্টি হয়েছে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuz Mahbub Virtual Classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mahfuz Mahbub Virtual Classroom:

Shortcuts

Share

Category