United Model Madrasah

United Model Madrasah

Share

ট্রায়লিঙ্গুয়াল ও বাংলাদেশ মাদ্রাসা ‍শিক্ষা বোর্ডের কারিকুলামে অত্যাধুনিক মাদ্রাসা

Photos from United Model Madrasah's post 02/12/2025

🌟 ইউনাইটেড মডেল মাদরাসার প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ 🌟

আজ ২৯ নভেম্বর,শনিবার, সকাল ৯:০০ ঘটিকায়, ইউনাইটেড মডেল মাদরাসার প্রিন্সিপাল ড. আবদুছ ছবুর মাতুব্বর স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেল "প্যারেন্টিং কনফারেন্স ২০২৫"। শিক্ষার্থীদের অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সকলের আন্তরিক অংশগ্রহণে দিনটি অত্যন্ত অর্থবহ হয়ে উঠেছিল।

🔸প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত গবেষক, সাহিত্যিক, বিশিষ্ট প্যারেন্টিং এক্সপার্ট ড. আহসান হাবীব ইমরোজ স্যার। তাঁর বক্তব্যের বিষয় ছিল "আলোকিত সন্তান:বাবা-মার অবদান" তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে অভিভাবকদের সামনে প্যারেন্টিং এর গুরুত্ব তুলে ধরে বলেন- পারিবারিক বন্ধন হচ্ছে প্যারেন্টিং এর মূল ভিত্তি। এই পারিবারিক বন্ধনের ভিত্তি মজবুত করার জন্য কুরআনের নির্দেশিত সবর ও শোকর প্রয়োজন। ড.আহসান হাবীব ইমরোজ স্যার জগৎ বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর প্রসঙ্গ টেনে বলেন- পৃথিবীর একজন মা অসম্ভবকে সম্ভব করতে পারেন। টমাস আলভা এডিসন শুধুমাত্র মায়ের অবদানের জন্যই জগৎ বিখ্যাত বিজ্ঞানী হতে পেয়েছিলেন। তিনি আরো বলেন- মা শুধুমাত্র একটি শব্দই নয়, মা হচ্ছে একটি মহাকাব্যের নাম, রাসুল সা: এর হাদীসে এজন্য তিনবার মায়ের সম্মানের কথা বলা হয়েছে।

🔸 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক শাহীন আহমদ খান। তিনি বলেন- সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন সফল হয়েছে। এটি আমাদের মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীর মাঝে আরও সুদৃঢ় সম্পর্ক তৈরি করেছে।
এই দিনটি উদযাপন আমাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা যোগাবে। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

📜 সমাপনি বক্তব্যে ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার দিনটির তাৎপর্য এবং আমাদের মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য স্মরণ করিয়ে আলোচনা পেশ করেন।

Photos from United Model Madrasah's post 26/11/2025

السلام عليكم ورحمةالله
সম্মানিত অভিভাবকবৃন্দ,
📢 আপনারা জেনে আনন্দিত হবেন যে, পল্টনে অবস্থিত ইউনাইটেড মডেল মাদরাসা একটি "প্যারেন্টিং কনফারেন্স" এর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত! 🎉

তারিখ: *২৯ই নভেম্বর, ২০২৫, শনিবার।*
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: মাদরাসা প্রাঙ্গণ
৫৩/১ পুরানা পল্টন লেন, পল্টন, ঢাকা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন:
🌟 প্রধান অতিথি: ড. আহসান হাবীব ইমরোজ
-গবেষক, প্যারেন্টিং এক্সপার্ট ও লেখক
🌟 বিশেষ অতিথি: ড. মুফতী জাকারিয়া নূর -খতিব, বায়তুন নূর জামে মসজিদ, পল্টন।

আশা করি, এই প্যারেন্টিং কনফারেন্সটি আমাদের সকল অভিভাবকদের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপনের এবং আমাদের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ সুযোগ হিসেবে কাজ করবে।

আসুন, সকলে এই মহতী উদ্যোগে শামিল হই। 💫

Photos from United Model Madrasah's post 22/11/2025

#আলহামদুলিল্লাহ! #
জাতীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা মহানগরী,পল্টন-মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইউনাইটেড মডেল মাদরাসার হিফয বিভাগের ছাত্রদের অবিস্মরণীয় সাফল্য আলহামদুলিল্লাহ!

-১০ পারা গ্রুপের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে *খালেদ সাইফুল্লাহ*।

-৫ পারা গ্রুপে ১ম স্থান অধিকার করেছে *মিজানুর রহমান বান্না*।
-৫ পারা গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে *আহনাফ বিন আবছার তাশরীফ*।

২০ পারা গ্রুপে ২য় স্থান অর্জন করেছে *আব্দুকল্লাহ তাহসিন*।

আলহামদুলিল্লাহ!! এই সাফল্যে মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক মন্ডলী তাদেরকে অভিনন্দন জানিয়েছে। হে রাব্বে কারিম, তুমি আমাদের স্নেহের ছাত্রদেরকে দুনিয়া এবং আখেরাতের চুড়ান্ত প্রতিযোগিতায় সফল হওয়ার তৌফিক দাও। আমীন।

01/11/2025

আমাদের আঙিনা | Official Theme Song | United Model Madrassah

01/11/2025

আজ দুপুর ২টায় আসছে....
ইউনাইটেড মডেল মাদ্রাসার থিম সং “আমাদের আঙিনা”
কথা ও সুর - নিয়ামুল হোসাইন

Stay Connected With Us ❤️

21/10/2025

ভর্তি চলছে।
জেনারেল বিভাগ (প্লে- ৫ম শ্রেণি)
হিফয বিভাগ। আবাসিক। অনাবাসিক। ইউনাইটেড মডেল মাদরাসা।
📚আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
📚বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে এই প্রথম ট্রায়লিঙ্গুয়াল ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলামে *ইউনাইটেড মডেল মাদরাসা* সাফল্যের সাথে চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
🔶🔶🔶 আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আমাদের ক্যাম্পাস ভিজিট করুন।
যোগাযোগ :-
Admission Office:
United Mode Madrasah
🏛️ 53/1, Purana Paltan Line, Paltan, Dhaka.
(নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এর বিপরীত দিকের গলিতে)
Contact Number:
☎️ +8802226664088, 📞 01716397540,
01755679511
📠 Email - [email protected]
🔍 Website: www.unitedmodelmadrasah.com

17/10/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫🔍

■ ট্রায়লিঙ্গুয়াল ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলামে অত্যাধুনিক মাদরাসা, রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত ইউনাইটেড মডেল মাদরাসার জেনারেল বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

⏱আবেদনের সময়সীমাঃ ১০-১১-২০২৫ ইং, সোমবার পর্যন্ত।
📝লিখিত পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ১০.০০ ঘটিকায়।

■ যোগাযোগ
📞Mobile: 01755679511-12
📱WhatsApp: 01716397540
✉Email: [email protected]
🌐Website: www.unitedmodelmadrasah.com

15/10/2025

আপনি যদি সন্তানের কাছ থেকে "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা" আশা করেন, তাহলে অবশ্যই আপনাকে "রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা" এই আয়াতের আলোকে প্রস্তুত হতে হবে। এই পৃথিবীতে একজন মানুষের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট এর জায়গা হচ্ছে তার কলিজার টুকরা সন্তান। একটি আদর্শ সন্তান পিতামাতার দুনিয়া ও আখেরাতের সম্মান এর পাশাপাশি সাদাকায়ে জারিয়ার কারণ হতে পারে। এজন্যই আদর্শ সন্তান তৈরিতে মা বাবাকে সর্বোচ্চ ভূমিতে পালন করতে হবে এ বিষয়ে ড.শফিকুল ইসলাম মাসুদ সবাইকে উৎসাহ প্রদান করেন।

Photos from United Model Madrasah's post 25/09/2025

আলহামদুলিল্লাহ!
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার, সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হলো ইউনাইটেড মডেল মাদরাসার ছাত্রদের হিফজ সমাপনী উপলক্ষ্যে ১ম পাগড়ী প্রদান ও নতুন সবক অনুষ্ঠান, উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইউনাইটেড মডেল মাদরাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার।

উক্ত সবক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গৌরব, কুয়েত,কাতার,জর্ডান, মিশর, সুদান, সৌদিআরব, ইরান এবং ইন্দোনেশিয়া সহ *বিশ্বজয়ী হাফেজ, ক্বারী, মাওলানা, মুফতি মুহাম্মদ জাকারিয়া দা: বা: সাহেব*

উক্ত সবক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক গোল্ড মেডেলিস্ট ছাত্র, বিশিষ্ট গবেষক ও লেখক ড. শফিকুল ইসলাম মাসুদ, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ববৃন্দ যথাক্রমে জনাব আমিনুর রহমান, জনাব শাহীন আহমদ খান এবং জনাব আইয়ুব আলী ফরায়েজী প্রমুখ।

প্রধান অতিথি বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া দা: বা: বলেন- কুরআনের নুর দ্বারা সকল হাফেজে কুরআনদেরকে আলোকিত হতে হবে এবং গুনাহমুক্ত জীবন-যাপন করে ইলম ও নবীওয়ালা আমল দিয়ে নিজের জীবনকে উন্নত করে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সকল শিক্ষার্থীকে মোবাইলের আসক্তির ব্যাপারে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান এবং অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান আলোচকের বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন- আজকে আমার সামনে ইউনাইটেড মডেল মাদরাসার উপস্থিত সকল ছাত্র-ছাত্রীকে মনে হচ্ছে জান্নাতের ফুলের বাগানের এক একটি ফুটন্ত গোলাপ, তাই আমি তোমাদেরকে এখন থেকে আপনী বলে সম্বোধন করলাম, কারণ আপনারা আজকের এ প্রোগ্রামে সবক প্রাপ্ত ছাত্র-ছাত্রীরাই সবচেয়ে বেশী সম্মানিত ও মর্যাদাবান। অভিভাবকদের উদ্দেশ্য বলেন- সন্তানকে হাফেজে কুরআন বানাতে হলে আগে বাবা মাকে ঐ সন্তানের চাইতে বেশী পরিশ্রমী এবং আল্লাহর দরবারে সিজদায় সময় দিয়ে চাইতে হবে। তিনি আরো বলেন- হযরত ইসমাঈল আ: তৈরির পূর্বে হযরত ইব্রাহিম আ: তৈরি হয়েছিল, তাই আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে আমাদের সন্তানের জন্য পথ চলতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমীন।
এ ছাড়াও উক্ত সবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, আরবি বক্তব্য, হামদ-নাতে রাসুল সা: সহ বিভিন্ন শিক্ষনীয় পরিবেশনা অনুষ্ঠানকে প্রানবন্ত ও আকর্ষণীয় করে তুলে।

17/08/2025

Coming Soon….

ইউনাইটেড মডেল মাদ্রাসার থিম সং “আমাদের আঙিনা”

কথা ও সুর - নিয়ামুল হোসাইন

Stay Connected With Us ❤️

Photos from United Model Madrasah's post 21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড মডেল মাদরাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার, সম্মানিত শিক্ষকমন্ডলী এবং আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

শোকবার্তায়: ইউনাইটেড মডেল মাদরাসা পরিবার

Photos from United Model Madrasah's post 14/07/2025

আলহামদুলিল্লাহ!!!
ইউনাইটেড মডেল মাদরাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছে,পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য ইউনাইটেড মডেল মাদরাসার পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


53/1 Purana Paltan Lane, Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00