SSC 2014 & HSC 2016 BANGLADESH

SSC 2014 & HSC 2016 BANGLADESH

Share

This is our official page.Friends of SSC 2014 & HSC 2016 all over the Bangladesh are together here. Stay with us...

29/03/2026

আসছে ৩ এবং ৪ এপ্রিল, পূর্বাচলে ৭২-২০ ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আমাদের ব্যাচের জন্য এই প্রথম আমাদের দলের স্পন্সর হয়েছেন Scholar Support Bangladesh এই প্রতিষ্ঠান ।
তারা দক্ষতার সাথে স্টুডেন্ট ভিষা নিয়ে কাজ করছে,ইনশাআল্লাহ তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। তাদের সুনাম আরো ছড়িয়ে পড়ুক।

আমাদের গ্রুপ থেকে ১৪/১৬ ব্যাচ এর কয়েকজন বন্ধুরা অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই নিজ ব্যাচের বন্ধুদের উৎসাহ দিতে সকল বন্ধুদের জানাই আমন্ত্রণ।


১৪/১৬ ব্যাচের পক্ষ থেকে Support Bangladesh কে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ❤️❤️

16/02/2026

💜 শুভ জন্মদিন 💜
Tuly Akter Sumy

আমাদের SSC 2014 & HSC 2016 BANGLADESH পরিবারের নিবেদিত প্রাণ, প্রিয় মানুষ। তোমাকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। 💯

গ্রুপের একজন দায়িত্বশীল অ্যাডমিন হিসেবে তুমি শুধু কাজই করো না, বরং সবাইকে আগলে রাখো ভালোবাসা দিয়ে। ২০১৯ সালে আমাদের এই পথচলার শুরু থেকে আজ পর্যন্ত—হাসি, আনন্দ, দুঃখ, বাধা-বিপত্তি আর প্রতিকূলতার প্রতিটি মুহূর্তে তুমি ছিলে আমাদের পাশে।
তোমার আন্তরিকতা, ধৈর্য আর অনাবিল মায়া আমাদের গ্রুপকে আরও শক্ত করেছে। কিভাবে চিরদিন তোমার মায়া দিয়ে সকলকে আগলে রেখো। আমরা সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ।

দোয়া করি, তোমার আগামীর দিনগুলো হোক আরও সুন্দর, সফলতা ও সুখে ভরা। সব সময় এমন হাসি খুশি থেকো, আর তোমার সেই মায়াময় উপস্থিতি দিয়ে আমাদের পরিবারটাকে আগের মতোই আলোকিত করে রেখো।

১৪/১৬ একটি দল, দেশ রাঙাবো বন্ধু চল।

অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমার জন্য💜

25/12/2025

💙 শুভ জন্মদিন 💙
Samiul Islam

আমাদের SSC 2014 & HSC 2016 BANGLADESH গ্রুপের মডারেটর ও নিবেদিতপ্রাণ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য। আগামীর দিনগুলো সুন্দর কাটুক।
এমন ভাবে মানবিক কাজ চলতে থাকুক। দেশ প্রেমিক বেঁচে থাকুক।

28/09/2025

আজ SSC 2014 & HSC 2016 BANGLADESH গ্রুপের জন্মদিন।

শুভ জন্মদিন প্রাণের গ্রুপ। 💜🤎

২০১৯ সালে ২৮ সেপ্টেম্বরে এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছিল, বাংলাদের সব জেলার বান্ধুরা এক হয়ে থাকার জন্য।

তারপর একে একে কতগুলো বছর চলে গেলো আমরা অনেক বন্ধু এক হয়েছি। অপরিচিত থেকে পরিচিত হয়েছি। একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। অনেক মানবিক কাজ করেছি সকলে এক হয়ে। তাই আজ আমাদের সব বন্ধুর এক হওয়ার দিন। শুভ জন্মদিন।

ভালো থাকুক সকল বন্ধু, বেঁচে থাকুক বন্ধুত্ব আমৃত্যু কাল।

১৪/১৬ একটি দল দেশ রাঙাবো বন্ধু চল। 💜

22/09/2025

🎉 শুভ জন্মদিন অনামিকা 🎉
❤️ আমাদের প্রিয় গ্রুপ ক্রিয়েটর ❤️

২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর অনামিকা আমাদের ১৪/১৬ ব্যাচের সব বন্ধু-বান্ধবীদের একসাথে বাঁধতে এই সুন্দর গ্রুপটি তৈরি করেছিল। সেই থেকে শুরু—এক বন্ধনের গল্প, যেখানে ঝড়-ঝাপটা, বাধা-বিপদ সব কিছুর মাঝেও আমরা আজও একসাথে আছি। 💕

বন্ধুত্বের আসল মানে তো এটাই—দিন শেষে সবাই একসাথে হওয়া, একে অপরের পাশে থাকা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। 🍀

আজ অনামিকার জন্মদিনে আমরা সবাই মিলে শুধু একটাই প্রার্থনা করি—সে যেন সুস্থ, সুখী ও সফল থাকে সব সময়।

আমাদের SSC 2014 & HSC 2016 BANGLADESH বন্ধুরা আজ নানাভাবে ভালো কাজের সাথে জড়িত—এটাই আমাদের গর্ব, এটাই আমাদের শক্তি, আর এটাই আমাদের ভালোবাসা। ✨

💐 শুভ জন্মদিন Meer Farha Anamica তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। 💐
— তোমার ১৪/১৬ ব্যাচের বন্ধুরা

১৪/১৬ একটি দল দেশ রাঙাবো বন্ধু চল 💜

11/08/2025

Big shout out to my newest top fans! 💎 Md Ujjal Khondokar

Drop a comment to welcome them to our community,

31/07/2025

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছো।

তোমরা অনেকেই ইতিমধ্যে জেনেছো যে আমাদের ১৪/১৬ ব্যাচের বন্ধু শামীম যার বাবা মা কেউ নেই দুই ভাই আছে এক ভাই কাঠ মিস্ত্রি আরেক ভাই রাজ মিস্ত্রি। প্রাথমিক পর্যায়ে ডা. তার লিভার এবং ব্রেন (ব্রেন টিবি রোগ ৮০%) বলে জানিয়েছে।

তার বা তার পরিবারের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই সবার কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছে সবাই তার চিকিৎসার জন্য ১০/২০/৫০/১০০/২০০ যে যা পারো তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বারিয়ে দাও। আমরা এতোগুলো বন্ধু চাইলেই আমরা তার চিকিৎসার খরচ বহন করতে পারি।

সাহায্যের জন্য
01785-502092 (বিকাশ পার্সোনাল) মডারেটর মুজাহিদ
01785-502092 (নগদ পার্সোনাল) মডারেটর মুজাহিদ
01785-502092 (রকেট পার্সোনাল) মডারেটর মুজাহিদ

[নোট নাম্বারগুলো এডমিন এডমিন প্যানেল এর ফান্ড তোলা হলে একত্রে যতটুকু ফান্ড হবে সরাসরি তার হাতে ফান্ড ট্রান্সফার করা হবে।] ফান্ড ট্রান্সফার এর আগে গ্রুপে পোস্ট করে জানানো হবে সে সময় গ্রুপের কেউ উপস্থিত থাকতে চাইলে থাকতে পারবা।

২০ দিন ফান্ড তোলা হবে এই সময় ফান্ড একাউন্ডে ফান্ডের টাকা ছাড়া বাইরের কোন লেনদেন হবে না এবং প্রতিদিন রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে একাউন্ট এর স্টেটমেন্ট স্ক্রিনশট সহ ফান্ড আপডেট পেস্ট করা হবে।
ধন্যবাদ
এডমিন প্যানেল ১৪/১৬

26/07/2025

বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয়,
একসাথে হাসা, কাঁদা আর হাজারো স্মৃতির ভেতর বেঁচে থাকা।
আমাদের ১৪/১৬ ব্যাচের এই বন্ধুত্ব—
সময় যতই বদলাক, হৃদয়ে রয়ে যাবে অটুট হয়ে। 💛

25/07/2025

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা।
সম্প্রতি গাজীপুর প্রোগ্রাম সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু আলোচনা গ্রুপে ও গ্রুপের বাইরে চলছিল, যা অনেকেই জেনেছেন বা শুনেছেন।

আমরা ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখেছি এবং সংশ্লিষ্ট কিছু বন্ধু, বিশেষ করে প্রোগ্রামের সময় উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি।

অন্যদিকে, আমরা একজন ভুক্তভোগীর সঙ্গেও কথা বলেছি, যিনি কিছু অসুবিধার কথা উল্লেখ করেছেন। তবে তিনিসহ বাকিরা এ বিষয়ে আর বাড়তি আলোচনায় যেতে ইচ্ছুক নন এবং গ্রুপের পরিবেশ সুন্দর রাখতে চান।

📌 তাই, এই প্রসঙ্গে আমরা গ্রুপে আর কোনো পোস্ট বা আলোচনা এপ্রুভ করবো না। বিষয়টি এখানেই শেষ করা হলো।

🔹 একটি গুরুত্বপূর্ণ বিষয়:

ভবিষ্যতে গ্রুপের পক্ষ থেকে বা গ্রুপের নামে কেউ কোনো প্রোগ্রাম আয়োজন করতে চাইলে, অবশ্যই এডমিন প্যানেলের সাথে যৌথ আলোচনা করতে হবে ও তদারকি থাকবে।

আমরা চাই, এই গ্রুপটি সবার জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ হোক। কারো সম্মান যেনো ক্ষুণ্ন না হয়, এবং আমাদের উদ্যোগগুলো যেনো সবসময় সুন্দর ও স্বচ্ছ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য।

ধন্যবাদ সবাইকে।
১৪/ ১৬ একটি দল দেশ রাঙ্গাবো বন্ধু চল।

Photos from SSC 2014 & HSC 2016 BANGLADESH's post 28/09/2024

শুভ জন্মদিন গ্রুপের মডারেটর ও নিবেদিতপ্রাণ RIsh*ta Akter Rita। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য। আগামীর দিনগুলো সুন্দর কাটুক।

14/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ariyen Khan Jr., Md Mahadi, Sobuj Mali, MD Nahid Islam Pk, Mohammad Saymon

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Farmgate
Dhaka