Healthroot

Healthroot

Share

নিরাপদ খাদ্য, সুস্থ জীবন।

Healthroot | Safe Food • Awareness • Education • Solutions • Support • Community • Public Welfare 🇧🇩

12/04/2026

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে- ডাবের ভিতরে হরমোন ইনজেক্ট করে সাইজ বড় করা হচ্ছে!

⚠️ আসলেই কি এমনটা হচ্ছে?
বাস্তবে কিছু অসাধু ব্যবসায়ী ফল দ্রুত বড় করার জন্য কেমিক্যাল বা হরমোন ব্যবহার করতে পারে।

🔍 কিভাবে চিনবেন সন্দেহজনক ডাব?
• অস্বাভাবিক বড় কিন্তু পানির পরিমাণ কম
• স্বাদ অদ্ভুত বা অস্বাভাবিক মিষ্টি
• খোসায় ছোট ছিদ্র বা দাগ
• শাঁসের টেক্সচার অস্বাভাবিক

যেসকল ঝুঁকি হতে পারে :
• হরমোনাল সমস্যা
• হজমের সমস্যা
• দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি

মনে রাখবেন, সব ডাব ভেজাল না- কিন্তু সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ।

সচেতনতা ছড়িয়ে দিন—শেয়ার করুন।”

#ডাব

07/04/2026

World Health Day-2026 তে Healthroot-এর পক্ষ থেকে একটি ছোট বার্তা-
নিরাপদ খাদ্য, সুস্থ জীবন

05/04/2026

হাম আবার বাড়ছে! ⚠️ আপনার সন্তান কি নিরাপদ?
শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন গুরুত্বপূর্ণ তথ্য।

এই ভিডিওটা শেয়ার করুন, আর কমেন্টে লিখুন—আপনার সন্তান কি টিকা নিয়েছে?

#হাম #স্বাস্থ্য

03/04/2026

Champion 🏆🇧🇩

Congratulations Bangladesh U20 team for winning the SAFF U20 Championship 2026.

03/04/2026

যাদের বাচ্চা এখনো হাম (Measles) থেকে নিরাপদ—এই ভিডিওটা আপনার জন্য ⚠️

আজ থেকেই শুরু করুন—পরে আফসোস করবেন না

- ভিডিওটা সেভ করুন
- অন্য বাবা-মাকেও শেয়ার করুন

#হাম #সতর্কতা #সচেতনতা #হামের #শিশু

02/04/2026

অটিজম কোনো রোগ নয়, এটি একটি ভিন্নধর্মী স্নায়ুবিক বিকাশের ধরণ। অটিজমে থাকা শিশুরা বা ব্যক্তিরা আমাদের মতোই অনুভব করে—তাদেরও আছে স্বপ্ন, ভালোবাসা, কষ্ট ও আনন্দ। তারা শুধু পৃথিবীটাকে একটু ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে বোঝে। অনেক সময় তারা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, শব্দের বদলে নীরবতায় কথা বলে—আর ঠিক সেখানেই আমাদের দায়িত্ব তাদের বোঝার চেষ্টা করা।

আমরা যখন তাদের “ভিন্ন” বলে দূরে সরিয়ে দিই, তখন তারা একা হয়ে পড়ে। অথচ সামান্য সহানুভূতি, ধৈর্য এবং ভালোবাসা তাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। একটি হাসি, একটি বন্ধুত্বপূর্ণ আচরণ কিংবা একটু সময়—এসবই তাদের কাছে অনেক বড় প্রাপ্তি।

World Autism Awareness Day আমাদের শুধু সচেতন হওয়ার নয়, বরং তাদের প্রতি মানবিক হওয়ার শিক্ষা দেয়। আসুন, আমরা বিচার না করে বুঝতে শিখি, দূরে না সরিয়ে পাশে দাঁড়াই—কারণ তারা আলাদা নয়, তারা আমাদেরই অংশ।
-Healthroot

#অটিজম #অটিষ্টিক #বিশ্ব #অটিজম #সচেতনতা #দিবস #২০২৬ 💙

31/03/2026

হাম মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। বাচ্চাদের সতর্কতার সাথে যত্ন নিন।
হেলথরুটের Healthroot এর পক্ষ থেকে বাচ্চাদের দ্রুত টিকার আওতায় আনার দাবী জানাচ্ছি।

Photos from Healthroot's post 30/03/2026

সম্প্রতি বিভিন্ন জায়গায় Measles (হাম) সংক্রমণ আবারও বেড়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, যা নতুন করে জনস্বাস্থ্য ঝুঁকি তৈরী করছে।

📌 হাম কী এবং কেন আবার বাড়ছে?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। অনেক ক্ষেত্রে টিকা না নেওয়া, সচেতনতার অভাব এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

🔍 লক্ষণগুলো যেগুলো অবহেলা করা যাবে না
• হঠাৎ জ্বর
• সর্দি ও কাশি
• চোখ লাল হয়ে যাওয়া
• শরীরে লাল ফুসকুড়ি

⚠️ ঝুঁকি কোথায়?
অনেকেই হামকে সাধারণ রোগ মনে করে অবহেলা করেন। কিন্তু এটি নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মারাত্মক জটিলতার কারণ হতে পারে
—বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

💉 প্রতিরোধের সহজ উপায়
• সময়মতো MMR টিকা নিশ্চিত করা
• আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা
• ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা

সচেতনতা এখন সবচেয়ে জরুরি
হাম প্রতিরোধযোগ্য—শুধু দরকার সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ।

আরো নতুন নতুন আপডেট পেতে হেলথরুটের সাথেই থাকুন।

সম্প্রীতি কিছু নিউজ এড করা হলো।

#হাম
#হাম #চুলকানি #শিশু

26/03/2026

🇧🇩 যে দেশ আমাদের জীবন দিয়েছে… আমরা কি সেই দেশকে সুস্থ রাখছি?
স্বাধীনতা শুধু অর্জন নয়, সুস্থ জাতি গড়াও আমাদের দায়িত্ব।
— Healthroot

22/03/2026

এক ফোঁটা পানির মূল্য তখনই বোঝা যায়, যখন শেষ ফোঁটাটাও হারিয়ে যায়।

বিশ্ব পানি দিবসের অঙ্গিকার নিরাপদ পানি হোক সবার।

#পানি

20/03/2026

ঈদ মোবারক 🌙
এই ঈদে শুধু আনন্দ না,
নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকেও দিন গুরুত্ব ❤️

– Healthroot

#ঈদ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka