16/03/2026
কৃতজ্ঞতা রইল
Fortify the roots.
16/03/2026
কৃতজ্ঞতা রইল
16/03/2026
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমাদের পথ চলা আরও প্রানবন্ত হবে।
16/03/2026
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা
16/03/2026
বাণী:
আজ ১৬ মার্চ গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী।
২০২৩ সালের ১৬ মার্চ প্রতিষ্ঠিত আমাদের প্রিয় সংগঠনটি আজ অতিক্রম করল তার আরেকটি গৌরবময় বছর। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের সাথে যুক্ত থেকে শ্রম, সময় ও মেধা দিয়ে একে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
এই সংগঠন কেবল একটি প্ল্যাটফর্ম নয়; এটি গাইবান্ধার শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহযোগিতা ও ঐক্যের প্রতীক। নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা স্মরণ করি সংগঠনের প্রতিষ্ঠাতা সকল সদস্য, সাবেক ও বর্তমান সকল দায়িত্বশীল এবং সদস্যদের অবদান। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসাতেই সংগঠনটি আজ এই অবস্থানে পৌঁছেছে।
আগামীতেও একই ঐক্য, সৌহার্দ্য ও দায়বদ্ধতা নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি।
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক বর্তমান সকল সদস্য ও শিক্ষকমণ্ডলী শুভাকাঙ্ক্ষীদের জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
13/03/2026
18/02/2026
Ramadan Mubarak
28/01/2026
শুভ জন্মদিন জনাব Nuri Arshi Lisha , সম্মানিত অর্থ সম্পাদক
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আপনার সর্বাঙ্গীণ সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি।
সুন্দর ,ছন্দময়,ও প্রাণবন্ত হোক আপনার আগামীর পথচলা।
19/01/2026
শোকবার্তা
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব জামিল আহমেদের মামা আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের রূহের মাগফিরাত কামনায় আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি
اللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ
হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন, তাঁকে নিরাপত্তা দান করুন, তাঁর সকল গুনাহ মাফ করে দিন এবং তাঁর কবরকে প্রশস্ত করে দিন। এ শোকাবহ সময়ে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁদের সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন আমিন।
শোকাহত।
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
10/01/2026
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৬) কর্তৃক ২০২৫ অর্থ বছরের সংগঠনের সার্বিক আয় ও ব্যয়ের একটি প্রামাণ্য হিসাব নিম্নে উপস্থাপন করা হলো।
30/12/2025
জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬:০০টায় ফজরের প্রারম্ভে ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি — গভীর শোকাহত।
তাঁর রূহের মাগফিরাত ও জান্নাত লাভের জন্য আমরা সকলের নিকট দোয়া ও শুভেচ্ছা কামনা করছি।
আল্লাহ তায়ালা তাকে নিজের রহমতে কাছে স্থান দিন এবং আত্নীয়-স্বজনদের এ বিপুল শোক সহ্য করার তৌফিক দান করুন আমীন।
29/12/2025
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার, দুপুর ২:০০টা থেকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি, পৌর পার্ক, গাইবান্ধা প্রাঙ্গণে “শেকড়ের বন্ধনে তারুণ্যের জাগরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা” শিরোনামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরবর্তী ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম হায়দার পাটোয়ারী স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক সম্রাট আকবর (ভারপ্রাপ্ত) আরও উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ সদস্য জুবায়ের পাটোয়ারী, মুরাদ পাটোয়ারী। স্যারকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
29/12/2025
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর আয়োজনে গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, রোজ রবিবার, দুপুর ২:০০টা থেকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি, পৌর পার্ক, গাইবান্ধা প্রাঙ্গণে “শেকড়ের বন্ধনে তারুণ্যের জাগরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা” শিরোনামে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব এ.আর লিমানুর রহমান লিমন উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সম্রাট আকবর। অনুষ্ঠানটি উপস্থিত সকলের অংশগ্রহণে এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।