23/12/2022
রিয়েক্টর এর গঠন ও কার্যপ্রণালী
NPP পর্বঃ২
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল শক্তি তৈরীর কেন্দ্র এই রিয়েক্টর। এই রিয়েক্টরে থাকে ইউরেনিয়াম রড যাকে বলা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বা ফুয়েল।
এই ইউরেনিয়াম (U-235) কে যখন একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন চেইন রিয়েকশন শুরু হয়ে যায়। ফলে একটি ইউরেনিয়ামের পরমাণু ভেঙে দুটি দ্রুত গতি সম্পন্ন হাল্কা উপাদান (ক্রিপটন ও বেরিলিয়াম), তিনটি নিউট্রন ও প্রচুর তাপ উৎপন্ন করে।
পরবর্তীতে এই তিনটি নিউট্রন আরো তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে আরো ৩*৩=৯ টি নিউট্রন, তাপ ও অন্যান্য উপাদান তৈরি করে।
এই চেইন রিয়েকশন চালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না ইউরেনিয়ামের পরমাণু আর অবশিষ্ট থাকে বা বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়।
এই রিয়েকশন মূল যেই উপাদান বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে সেটা হল প্রতিবার নিউট্রন আঘতের পর উৎপাদিত তাপ।
🔳 রিয়েক্টরের গঠন (Reactor Construction)
নিউক্লিয়ার ফুয়েল, কন্ট্রোল রড, মডারেটর, কুলেন্ট, রিয়েক্টর ভেসেল ইত্যাদি নিয়ে রিয়েক্টর গঠিত।
নিউক্লিয়ার ফুয়েলঃ
আগেই বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ফুয়েল হিসেবে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহার করা হয়।
কন্ট্রোল রডঃ
নিউক্লিয়ার ফিশন রিয়েকশনকে নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল রড ব্যবহার করা হয়। Control rod সাধারণত বোরন, ক্যাডমিয়াম, সিলভার ইত্যাদি দিয়ে তৈরি। কন্ট্রোল রড নিউট্রন কে শোষণ করে ফিশন রিয়েকশন কে থামিয়ে দেয় বা নিয়ন্ত্রণ করে।
মডারেটরঃ
ফিশন রিয়েকশনের ফলে উৎপাদিত নিউট্রন সমূহ তীব্র গতিতে ছোটাছুটি করে যা ফিশন রিয়েকশনের কার্যকারিতাকে কমিয়ে দেয়। তাই এদের গতিকে কমিয়ে কার্যকরী চেইন রিয়েকশন ঘটাতে এই মডারেটর ব্যবহার করা হয়। রিয়েক্টরে মডারেটর হিসেবে বিশুদ্ধ পানি বা সলিড গ্রাফাইট বা ভারী পানি ব্যবহার করা হয়ে থাকে।
রিয়েক্টর ভেসেলঃ
নিউক্লিয়ার ফুয়েল, কন্ট্রোল রড, মডারেটর ও অন্যান্য জিনিসপত্র একটা গোলাকৃতির খোলসের ভিতরে রাখা হয়। একে রিয়েক্টর ভেসেল বলা হয়।