05/08/2020
অনেক বিষয়ে ছিলেন স্ববিরোধী
তিনি নগরে বাস করতেন, কিন্তু পছন্দ করতেন গ্রামীণ জীবন।
ঘরসংসার পছন্দ করতেন, তবে সংসারী হতে চাইতেন না।
সাধারণ বাড়িঘর তাঁকে স্বস্তি দিত, কিন্তু বাস করতেন বহুতল ভবনে।
অতি সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তবে অর্থ উপার্জনে ছিলেন মরিয়া।
সহজ করে সরল বাক্যে লিখতে পছন্দ করতেন, কিন্তু নিজের জন্য পছন্দ করতেন উন্নত ক্ল্যাসিক সাহিত্য।
সুখী হতে চেষ্টা করতেন, তবে ভালোবাসতেন দুঃখ পেতে।
হইচই-আড্ডাবাজি ভালোবাসলেও পছন্দ করতেন নির্জনতা।
হিমু চরিত্র পছন্দ করতেন, কিন্তু কেউ হিমুর মতো হোক, এটা তিনি চাইতেন না।
জীবন নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট পছন্দ করতেন হুমায়ূন স্যার, কিন্তু জীবন নিয়ে তাঁর কোনো আগ্রহ ছিল না।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে আমার পরিচয় এক উজ্জ্বল সকালে। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি আর ত.....