30/09/2024
আমাদের দেশের ভ্যাট আইনে মোট ৭৭টি মূসক ফরম রয়েছে, যেগুলোর মাধ্যমে ভ্যাটের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়। যদিও আমরা সবাই এই ফরমগুলো সম্পর্কে জানি, তবে কোন ফরমের কী কাজ তা সবসময় মনে রাখা সহজ নয়।
তাই, আপনাদের সবার সুবিধার্তে ফরমগুলোর সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরছি, যাতে নিয়মিত রেফারেন্স হিসেবে এটি আপনাদের কাজে আসে।
মূসক ফরমগুলোর বিস্তারিত :
১. মূসক-২.১ : VAT/ Turnover Tax নিবন্ধনের জন্য ব্যবহৃত হয়।
২. মূসক-২.২ : বিদেশি নিবাসীদের জন্য ভ্যাট নিবন্ধন ফরম।
৩. মূসক-২.৩ : নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতার সংক্ষিপ্ত বিবরণ।
৪. মূসক-২.৪ : ভ্যাট নিবন্ধন বা টার্নওভার করের তালিকা সাময়িক স্থগিত বা বাতিলের আবেদনপত্র।
৫. মূসক-২.৫ : নিবন্ধনের পর তথ্যের পরিবর্তন বা নতুন তথ্য সংযোজনের অবহিতকরণ ফরম।
এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সবাইকে ভ্যাট ফরমগুলোর কাজ সম্পর্কে নিয়মিতভাবে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি, এই পোস্ট আপনাদের দৈনন্দিন কাজে সহায়তা করবে। চলমান পোস্ট----------------