02/10/2024
সীরাত আমাদের চর্চার বড় জায়গা। রাসুলের জীবন চরিত না জানলে আমি মুসলমান হই কিভাবে? কার আদর্শ মানবো? কাকে ফলো করবো?
আমি কেমন ছাত্র হবো?
কেমন সহপাঠী হবো?
কেমন বাবা হবো?
কেমন স্বামী হবো?
কেমন সমাজপতি হবো?
কেমন রাষ্ট্র নায়ক হবো?
এমন হাজারো প্রশ্নের বাস্তবিক সমাধান আছে প্রিয় নবীর জীবনে।
তাই রবীউল আউয়ালের এ মাসে আসুন রাসুলকে জানি। রাসুলের সীরাতের সঙ্গে সম্পর্ক তৈরি করি।
আমরা চাই হাতে কলমে সীরাতের খুটিনাটি আপনাকে ধরিয়ে দিতে। কেবল সীরাতে খাতামুল আম্বিয়ার মধ্যেই যেন আপনি ক্ষান্ত না থাকেন। এবং এ বেলা থেকেই সীরাতের সঙ্গে অটুট সম্পর্কে আবদ্ধ হয় উঠুক আমদের প্রজন্ম।
এ আয়োজনে অংশ নিতে পারবেন যে কেউ।
দিনব্যাপী আয়োজন শেষে সীরাত নিয়ে বরাবরের মতো মুখ্য আলোচনায় থাকবেন বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
এ আয়োজনকে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী কবুল করুন। আমাদের মধ্যে পিয়ারে হাবিবের মুহাব্বত দান করুন। তার গোলাম হিসেবে কবুল করুন। হাওজে কাউসারে তার সঙ্গি হবার তাওফিক দান করুন।