21/06/2024
কুইজ ফর নার্সিং-পর্ব-৪ এর পরীক্ষা আগামী ২৮-০৬-২০২৪ তারিখ রাত ১০ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পাবেন তাদের প্রতি জনকে গ্রুপের পক্ষ থেকে ৫০০ টাকা করে পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও যারা ৯৯ বা ৯৮ করে পাবেন তাদের সবাইকেও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।
পর্ব-৪ এর সিলেবাসে মোট ২০টি পরীক্ষার প্রশ্ন রয়েছে যার উত্তরসহ পিডিএফ দেয়া হয়েছে। প্রতি পরীক্ষার প্রশ্ন থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে মোট ২০×৫=১০০ টি প্রশ্ন সেট করা হবে। এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন সেট করা হবেনা। প্রশ্নের সঠিক উত্তরের ক্ষেত্রে এই পিডিএফ এ যে উত্তরটি সেট করা আছে সেটাই চূড়ান্ত উত্তর বলে গণ্য হবে।
নার্সিং জব পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় সে সম্পর্কে ধারণা দেয়ার জন্য পর্ব-১,পর্ব-২,পর্ব-৩ ও পর্ব-৪ এ বিগত সালের প্রশ্ন রাখা হয়েছে। পর্ব-৫ এ বিগত সালের পরীক্ষার কোনো প্রশ্ন রাখা হবেনা। সেক্ষেত্রে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল এর সিলেবাস দেয়া হবে এবং অনলাইনে নন-টেকনিক্যালের ক্লাশ নেয়া হবে ।
বিঃদ্রঃ পরীক্ষার্থীর সংখ্যা ২৫০ জনের কম হলে সকল পুরষ্কার বাতিল বলে গণ্য হবে।
পর্ব-২ এ পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩৭৫ জন।
যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জিমেইলে লগইন করতে হবে না। পরীক্ষার লিংকে ক্লিক করেই খুব সহজে পরীক্ষা দেয়া যাবে।
পর্ব-৪ এ যেহেতু পুরস্কারের সীমাব্ধতা নাই সেহেতু যারাই ৯৭ নম্বরের বেশি পাবেন তারা সবাই পুরস্কার পাবেন। যেহেতু পুরস্কারের লিমিটেশন নাই সেহেতু অন্য কেউ ৯৮,৯৯ বা ১০০ পেলে আপনি যে পুরস্কার পাবেন না বিষয়টি তা নয়। পড়াশুনা করলেই পুরস্কার। তাই অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার করে অন্যকেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন।