21/01/2026
আমার পাশের মানুষটার নাম সনেট, আর যে ছেড়া- ফাড়া জুতাটা দেখতাছেন সেটা ওর জুতা।এটা কোন সাধারন জুতা না, কারন এই জুতাটা ওর এই পর্যন্ত যুদ্ধ করে আসার এক অনন্য সাক্ষী।ছবি গুলা তোলা হয়েছিল গত রামাদানে।সারাদিন IELTS , তারপর পেপার্স এইসব নিয়ে পইড়া থাকতাম দুইজনই। কখন যেন ইফতারের সময় হইয়া গেল, তাড়াতাড়া করে রিজিকে আল্লাহ যা রাখছিল তা দিয়েই ইফতার।তবে মূল কথা এইটা না, মূল কথা হলো ওয় আমার পাশে বসতেই ওর জুতাটার দিকে আমার চোখ গেল।তারপর ওর সাথে একটু মজা করে জুতাটার ছবি তুললাম আর ওর দিকে তাকাইয়া বললাম “ একদিন এই ছবিটা কথা বলবে।” আল্লাহর কি লীলা খেলা আজ ছবিটা পুরা একটা উপন্যাসের কথা বললো কারন আমরা দুইজনই আমাদের ড্রীম সিটিতে। গতকাল ও ফ্লাই করছে ওর ড্রিমকে ছোয়ার জন্য। আহ্ কতো খারাপ সময় গুলার সাক্ষী একজন অন্য জনের। সময় সল্পতার বেশিকিছু লেখা হলো না।পরিশেষে একটাই কথা যেখানেই থাকো ভালো থাক বন্ধু।♥️
16/06/2024
28/04/2024
25/02/2024
13/02/2024