06/12/2021
আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকে জানতে চান বার কাউন্সিল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?কোন বিষয় আগে শুরু করবেন? কি ভাবে প্রস্তুতি নিলে আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছেতে পারবেন তাদের জন্য আজকের লেখাটা।
আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে নিজের অভিজ্ঞতা টাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।আশা করি উপকৃত হবেন।
🚩 প্রস্ততি কিভাবে নিবেন?
তাদের জন্য আমার এইটুকু উপদেশ নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়াটা খুব জরুরি।কারণ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি একটা দীর্ঘ সময়ের জার্নি। অনেক সময় পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবেন কিন্তু হাল ছাড়া চলবে না।তারপর, আইনের মতো এমন রসকষহীন একটা বিষয় পড়তে করারই ভালো লাগার কথা না।প্রতিদিন হাজারো ব্যাস্ততার মাঝে নিজের জন্য অর্থাৎ নিজের পড়াশুনার জন্য ৩/৪ ঘন্টা সময় বের করতে হবে। শুধু বই সামনে নিয়ে বসে থাকা না পুপোপুরি মনোযোগ সহকারে পড়তে হবে। আর আইন এমন একটা বিষয় যেটা কিনা আপনি কয়েক দিন gap দিলেই ভুলে যাবেন। তাই সব সময় আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে।
🚩 বার কাউন্সিল পরীক্ষা জন্য মোট ৭ টি বিষয়। cpc,crpc,penal code,specific relief, evidence, limitation, bar council rules and order.এই ৭ টি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো টাকে কম গুরুত্ব দিয়ে পড়বেন আর কোনো টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেটা করলে হবে না।কারণ প্রশ্ন পত্র সব সময় আপনার পক্ষে নাও যেতে পারে।মনে রাখবেন অনেক সময় এক মার্কের জন্যে আপনার রোল নাম্বার টা বাদ পড়ে যেতে পারে। তাই ৭ টি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন।
🚩কোন বিষয় আগে শুরু করবেন?
সেটাও আপনিই নির্ধারণ করবেন।আপনি এটা লক্ষ করবেন এই ৭ টি বিষয়ের মধ্যে কোন বিষয় টি আপনার সবথেকে বেশি পছন্দ অর্থাৎ আপনি কোন বিষয় টি পড়তে সবচেয়ে বেশি মজা পাচ্ছেন সেটা আগে শুরু করতে পারেন। আবার কেউ কেউ ছোট আইন দিয়ে শুরু করে থাকে সেটাও করতে পারেন।তবে cpc,crpc,penal code এই বিষয় গুলো যদি ভালো মতো শেষ করতে পারেন তাহলে এই ৩ টি বিষয় থেকেই পাশ মার্ক তোলা সম্ভব।কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিটা বিষয়ই সমান গুরুত্ব বহন করে।
🚩লেখার অভ্যাস গড়ে তোলা।
আপনাকে পড়ার সাথে সাথে লেখার ও একটা অভ্যাস গড়ে তুলতে হবে। কারন না লিখলে আপনি ভুলে যাবেন, বিশেষ করে কত নাম্বার ধারা এবং সেই ধারাতে কি বলা হয়েছে সেটা মনে রাখবেন এবং একটি নোট খাতা তৈরী করবেন সেখানে ধারা গুলো নিজের মত করে গুছিয়ে লিখে রাখবেন।এতে মনে রাখতে সুবিধা হবে।
🚩 এবং যেটা বলার বাজারে অনেক বই পাবেন সেইসব বই দেখে আগেই প্ররোচিত হওয়ার দরকার নেই।মূল আইন টা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি একটি ভালো মানের বই কাছে রাখতে পারেন।শুধুমাত্র helping hand হিসাবে।
🚩 পরীক্ষার সময় থাকে মাত্র ১ ঘন্টা।এই জন্য আপনাকে বার বার মডেল টেস্ট ধরে ধরে ১ ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি টা নিতে হবে।এতে করে আপনার দুটি উপকার হবে। প্রথম টি পরীক্ষা ভীতি টা চলে যাবে। দ্বিতীয় টি হলো ১ ঘন্টা সময়ের মধ্যে কিভাবে পরীক্ষাটা শেষ করবেন সেটা সম্পর্কে একটা সূক্ষ ধারণা পাবেন।
🚩 আর সবশেষে যেটা বলার সেটা হলো কাছে অবশ্যই পড়ার সময় একটি মার্কার পেন রাখবেন।আপনি যখনই আইন পড়বেন তখনই দাগ দিয়ে পড়ার চেষ্টা করবেন যে লাইন টা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। এতে করে আপনার মনে রাখাটা আরও সহজ হয়ে উঠবে।পরীক্ষার আগে শুধুমাত্র ওই লাইন গুলো একবার করে চোখ বুলিয়ে যাবেন।দেখবেন মনে রাখাটা অনেক সহজ হচ্ছে।
অ্যাডভোকেট বুশরা তুল জান্নাত
জজ কোর্ট,ঢাকা।