19/12/2025
ভাবছো তোমরা মারবে আমায় করেছো মাথায় গুলি।
আমি হয়তো গিয়েছি মরে বন্ধ করেছো বুলি।
আমি আজ নিস্তব্ধ হয়ে রবো কবরে শুয়ে।
তাই বলে কি থামাবে সংগ্রাম,আমায় মেরে ফেলে।
আমার মত হাজার হাদী,রয়েছে এই দেশে।
দেশের জন্য জীবন দিতে হয়না কখনো পিছে।
যে সংগ্রাম করেছি শুরু তা হবে না শেষ,
মৃত্যুকে তারা করে না তো ভয়,
জীবন দিয়ে করে মৃত্যু কে জয়।
এই লড়াই আর থামার তো নয়, হাদীদের লড়াই চলবে।
যত দিন না পাবে ইনছাফ,ইনছাফের কথা বলব।
তাতে যদি দিতে হয় প্রান,মৃত্যুকে সাধরে গ্রহণ করব।
শহীদ শরিফ ওসমান হাদী ভাইয়ের মৃত্যুতে
এক্সেল(প্রাক্তন জ্ঞানসিন্ধু কোচিং) পরিবার থেকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
09/08/2025
এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল দেখবেন যেভাবে
আগের নিয়েমেই পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল রোববার প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে ফল।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খাতা চ্যালেঞ্জের ফল দেখার পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়েমেই পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
এসএমএসে ফল জানার পদ্ধতি: মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো DakhilBoard Name [First 3 Latter]RollYear টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।
এসএসসি ২০২৭ এর সকল সাবজেক্টের সাজেশন + গাইডলাইন পেতে ফলো দিয়ে রাখুন
02/08/2025
HSC-2027 1st Year (SSC-25) & HSC-2026 2nd Year Batch এ ফ্রি ক্লাস .
ফ্রি ক্লাস চলবে ৩১শে আগস্ট, 2025 পর্যন্ত।
সময়: বিকাল ৩:৩০।
*শিক্ষাবৃত্তি:-*
🎓 *A+* প্রাপ্ত SSC-2025 পরীক্ষায় শিক্ষার্থী জন্য
HSC একাদশ-দ্বাদশ ২ বছর মাসিক বেতনে ৬০০০ টাকার ৫০% শিক্ষাবৃত্তি [মাসিক বেতন ৩০০০ টাকা মাত্র] ১৫ ই আগস্ট, 2025 (বৃহস্পতিবার) এরমধ্যে ভর্তি হলে।
🎓 *A* প্রাপ্ত SSC-2025 পরীক্ষায় শিক্ষার্থী জন্য
HSC একাদশ-দ্বাদশ ২ বছর মাসিক বেতনে ৬০০০ টাকার 25% শিক্ষাবৃত্তি [মাসিক বেতন ৪৫০০ টাকা মাত্র] ১৫ই আগস্ট, 2025 (বৃহস্পতিবার) এরমধ্যে ভর্তি হলে।
🎓 যে সকল শিক্ষার্থী SSC-2025 পরীক্ষায় পাশ করে যে কোন গ্রেড পেয়েছো তাদের জন্য
HSC ২ বছর মাসিক বেতনে ৬০০০ টাকার 15% শিক্ষাবৃত্তি [মাসিক বেতন ৫১০০ টাকা মাত্র] ৩১ শে আগস্ট, 2025 ( এরমধ্যে ভর্তি হলে।
বিস্তারিত জানতে:-
এক্সেল এডুকেয়ার এন্ড এডমিশন কেয়ার
৩৯৪ দক্ষিন গোড়ান ট্যাম্পুস্ট্যান্ড ঢাকা-১২১৯
01613333811
যোগাযোগ করতে :
Shahariar Sajib
Parvej Islam Raiyan
Eamin Islam Emam
Shafiqul Alam Shawon
02/08/2025
📢 SSC Board Challenge Result 2025 – কবে, কোথায়, কিভাবে দেখবেন?
✅ সম্ভাব্য প্রকাশের তারিখ: ১০ আগস্ট ২০২৫
✅ ফলাফল দেখবেন কোথায়?
১. সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে PDF আকারে
২. SMS (যদি ফল পরিবর্তন হয়)
৩. শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে
🔍 বোর্ডের অফিসিয়াল লিংক (কিছু উদাহরণ):
📌 Dhaka: dhakaeducationboard.gov.bd
📌 Rajshahi: rajshahieducationboard.gov.bd
📌 Chattogram: bise-ctg.gov.bd
📌 Jessore: jessoreboard.gov.bd
📌 Central: educationboardresults.gov.bd
📄 রোল দিয়ে কীভাবে PDF-এ ফলাফল খুঁজবেন?
PDF ফাইলে গিয়ে Ctrl+F দিয়ে আপনার রোল নম্বর দিন। রোল থাকলে বুঝবেন রেজাল্ট পরিবর্তন হয়েছে।
🔄 ফলাফল পরিবর্তন হলে:
→ নতুন মার্কশিট সংগ্রহ করতে হবে
→ কলেজে ভর্তি ও অন্যান্য কাজে ব্যবহারযোগ্য
📌 প্রধান পরিবর্তনের ধরন:
✔ ভুল যোগফল সংশোধন
✔ অবমূল্যায়ন ঠিক করা
✔ মিসিং পেপার যুক্ত হওয়া
⚠️ নম্বর কমে যাওয়ার ঝুঁকি নেই, শুধু বাড়তে পারে বা অপরিবর্তিত থাকে।
আরো জানতে Excel Educare & Admission
25/07/2025
এসএসসি ও এইচএসসিসহ বোর্ড পরীক্ষার খাতা নির্ধারিত শিক্ষক ব্যতিত অন্য কাউকে দিয়ে দেখালে ২ বছরের জেল।
24/07/2025
~আপডেট~
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৩০/০৭/২০২৫ থেকে ১১/০৮/২০২৫ পর্যন্ত।
19/07/2025
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২৪ জুলাই, যা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।📝📚 ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
18/07/2025
বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেভাবে পাবেনঃ
১. বোর্ড থেকে একটি PDF পাবলিশ করবে।
২. আপনার ফোন এ sms যাবে। (সবার ফোনে SMS না ও যেতে পারে)
৩. নিজ বোর্ড এর ওয়েবসাইট এ গিয়ে দেখতে পারবেন।
চেষ্টা করবেন ৩টি মাধ্যমেই রেজাল্ট চেক করার। ৩টি মাধ্যমে চেক করার পর যদি আপনি আপনার রেজাল্ট না পান , তাহলে আপনার রেজাল্ট পরিবর্তন হয় নি।
অনেক সময় বোর্ড মেসেজ ভুল সেন্ড করে/সেন্ড করে না। ওয়েবসাইট ইস্যু থাকে, রেজাল্ট পরিবর্তন হয়েও রেজাল্ট পরিবর্তন হয় নি দেখায়।
তাই, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো বোর্ড থেকে প্রকাশিত PDF চেক করা।
রেজাল্টের পিডিএফ টি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
আমরা আমাদের পেজ থেকে আপ্লোড করবো।
স্কুল থেকে আপনার কলেজ জার্নির পূরো সময়ে আপনাকে সব ধরনের আপডেট দিচ্ছে Excel Educare & Admission । তাই পেজ টি ফলো করে রাখুন, ফ্রেন্ড দের কে সকল আপডেট পেতে সহায়তা করুন।