17/08/2024
গল্পটা আমাদের, আমাদের গল্প!
জুন ২০২০, এক্সাক্ট ডেট হলো ২৪ শে জুন। পেইজের আইডিয়াটা হঠাৎই আসে। হঠাৎও ঠিক না, তখন কোভিডের কারণে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হচ্ছিল। এগুলো দেখতে দেখতেই মাথায় আসে, আইডিয়া জানিয়েছি ব্যাচমেট ২/৩ জনকে। ক্যাম্পাসে সবচেয়ে সিনিয়র ব্যাচ তখন Sh-10। আর ১৫ এসেছে কয়েকমাস হলো। ক্যাম্পাসের সবাই কে নিয়ে ইউনাইটেড হয়ে কাজ করা তখন খুবই জটিল তার মধ্যে স্ফুরণ আর ডি বিটস অংগাঅংগিভাবে জড়িত। তারপরও ১৩ এর দুইজন স্ফুরণ দুইজন বিটস আর ১৪ এর দুইজন স্ফুরণ দুইজন বিটস মোট ৮ জন ছেলে মেয়ে মিলে আমরা উদ্যোগ নিলাম পেইজটা ক্রিয়েট করার। ফুল আইডিয়া জানালাম ১০ এর সাজিদ ভাই আর হাসান ভাইকে। উনারা আতিক ভাই শাকিল ভাই এর সাথে কথা বলে আমাদের বেশ কিছু শর্ত দিলেন। সব মেনে নিয়ে সব নিয়ম শর্ত পূরণ করে প্রথম আমাদের গল্পের যাত্রা শুরু হয় ৫ জুলাই ২০২০!
তারপর আমরা বিভিন্ন ব্যাচের আমাদের সিনিয়রদের ইনফরমেশন কালেক্ট করা শুরু করলাম। আমাদের অনেক অনেক সহযোগিতা করেছেন Tasdik Dip (Sh-1) ভাইয়া সহ আরো অনেক সিনিয়র। আমরা একটা ইনিশিয়াল গেস্ট লিস্ট বানালাম, হোস্টের জন্য কল ওপেন করলাম। অনেক রেসপন্স পেয়েছি। আমরা মোটামুটি ৮/১০ টা প্রোগ্রামের গেস্ট + হোস্ট (লটারির মাধ্যমে) সিলেক্ট করে একটা অর্গানাইজড ওয়েতে মাঠে নামলাম। হাসান ভাই সাজিদ ভাই এর শর্তের মধ্যে এটাও ছিল উনারা পেজের এডমিন থাকবেন। আর মডারেটর আমরা কারা কারা এটা যাতে গোপন থাকে। আমরা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছি, গেস্ট হোস্ট সবার সাথে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে কথা বলতাম, লাইভ অফিসিয়াল পেইজ থেকে এ্যারঞ্জ করতাম। যতটা সম্ভব হয়েছিল আমরা ভার্চুয়াল জগতে সোহরাওয়ার্দীর গল্প লেখা শুরু করেছিলাম।
আমাদের প্রথম লাইভ : Tasdik Dip (Sh-1) ভাইয়ের সাথে অসাধারণ অভিজ্ঞতা সাথে ১৩ আর ১৪ এর দুইজন হোস্ট। তারপর একে একে অন্তরা রাহুত আপু (Sh-1), রাফি ভাইয়া (Sh-2), মুনতাসির মাহবুব ভাইয়া (Sh-3), সাবরিনা মুমু আপু (Sh-4), জুলফিকার ভাইয়া (Sh-5) সবার গল্প আমরা শুনেছি, ক্যাম্পাসের গল্প, ক্যারিয়ারের গল্প, সাকসেসের গল্প, ফেইলিউরের গল্প আবার ঘুরে দাঁড়ানোর গল্প।
২১ আগস্ট ২০২০ শুক্রবারে আমাদের লাইভ হওয়ার কথা ছিল Sh-6 এর Yameen Hamid ভাইয়ার সাথে। হোস্ট থাকত Sh-13 এর K.M. H. Sajid আর Sh-14 এর Riazul Zannat Promi। সবাই রেডি, কালকে প্রোগ্রাম। আগের রাতে গ্রুপে Sh-10 এর সাজিদ ভাই আর হাসান ভাই মেসেজ দিলেন 'কালকের প্রোগ্রামসহ এই পেজের সমস্ত এ্যাক্টিভিটি বন্ধ করা হল' যেহেতু উনারা এডমিন ছিলেন পেজের কার্যক্রম তখন থেকেই বন্ধ হয়ে গেল। আমরা অনেক অনেক বার প্রশ্ন করেছি কেন, কোন উত্তর নাই। ইয়ামীন ভাইয়াকে অনেক সরি বলেছি, উনি উনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করে লাইভের প্রিপারেশন নিয়েছিলেন, হোস্টদের কেও সরি বলে আমরা পুরাই ভেংগে পড়েছিলাম।
২৪ জুন থেকে ২০ আগস্ট-- দুই মাসও পেইজটা চালাতে পারিনি। কিছু কিছু কথা পরে কানে এসেছিল, কেন আমরা শুধু নন-পলিটিকাল গেস্ট নিয়ে আসছি প্রোগ্রামে-- এইটা তাদের একটা কমপ্লেইন। আরো অনেক কিছু কানে এসেছে, কষ্টে দাতে দাত চেপে শুনে গিয়েছি। Politics free campus এ প্রথম মাথায় আসছিল আমাদের গল্প আবার চালু করতে হবে। তাছাড়া Rhedeya Nury Nodi (Sh-3) আপু , Tasdik Dip ভাই যেভাবে আমাদের মনে রেখেছেন, আমরা সত্যিই Overwhelmed. এই পেইজ নিয়ে অনেক কিছুই করা যাবে, সিনিয়র জুনিয়রদের এক ছাদে নিয়ে আসবে আমাদের গল্প! খুব শীঘ্রই আমরা পেইজের কার্যক্রম শুরু করব! নতুন মানুষ, নতুন আইডিয়া আর নতুন সবকিছু নিয়ে নতুন উদ্যমে নতুন ক্যাম্পাসে পেইজের কার্যক্রম হবে ইনশাআল্লাহ!
Stay Tuned!
পেইজ লিংকঃ https://www.facebook.com/talesofshsmcsians/
Shaheed Suhrawardy Medical College has reached its 19th batch since its inception in 2006. The life of every student is involved in this long journey. Tales of shsmcian is where shsmcians will tell their stories and a reunion for seniors and juniors.