Barai Al-haj Shah Alam High School

Barai Al-haj Shah Alam High School বাড়াই আলহাজ শাহ্ আলম উচ্চ বিদ্যালয় এর ছাত্র

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি দেওয়ার সময়। বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়।একুশে ফেব...
21/02/2024

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি দেওয়ার সময়।
বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়।

একুশে ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা,
সকলের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সেই সকল বীর ভাষাসৈনিকদের প্রতি রহিলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।
আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।

31/10/2023

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর, কসবা,ব্রাহ্মণবাড়িয়া।

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় ২০২৩ সালে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
20/03/2023

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় ২০২৩ সালে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বাড়াই আলহাজ্ব শাহ আলম  উচ্চ বিদ্যালয়।নতুন বছরে, নতুন সরকারি  বই বিতরণ। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব অলে...
01/01/2023

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়।নতুন বছরে, নতুন সরকারি বই বিতরণ। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব অলেক ভূঁইয়া, কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী।

সন্তান জন্ম দেয়া সহজ। কিন্তু সফল ও যোগ্য পিতা-মাতা হওয়া কঠিন। সন্তান মানুষ করা আরও কঠিন। পিতা-মাতার কাছে সন্তান অমূল্য স...
16/10/2022

সন্তান জন্ম দেয়া সহজ। কিন্তু সফল ও যোগ্য পিতা-মাতা হওয়া কঠিন। সন্তান মানুষ করা আরও কঠিন। পিতা-মাতার কাছে সন্তান অমূল্য সম্পদ। তাদের ঘিরেই থাকে সব স্বপ্ন। অথচ সফল পিতা-মাতা কি করে হ’তে হয় অধিকাংশ মানুষই তা জানেন না বা জানলেও অনুসরণ করেন না। ফলে যা হবার তাই হচ্ছে। সন্তানদের সাথে দূরত্ব বাড়ছে, সন্তানরা বিপথগামী হচ্ছে, মানসিক যন্ত্রণা ও দ্বন্দ্ব বাড়ছে। পশু-পাখির বাচ্চা জন্ম নিয়েই দৌড়ায়। কিন্তু মানব সন্তানকে যে যত্ন ও নিয়ম করে হাঁটতে-দৌড়াতে শিখাতে হয়।

মনে রাখতে হবে শিশুরাই একটি দেশ, সমাজ ও জাতির ভবিষ্যত কর্ণধার। তাই এরাই সবচেয়ে বেশী গুরুত্ব পাওয়ার দাবীদার। এই বয়সে তারা যা শিখে বা তাদের যা শেখানো হয়, তার ভিত্তির উপরই গড়ে ওঠে তাদের তথা জাতির ভবিষ্যত। অথচ শিশুরা আজ যে শিক্ষা ও দিকনির্দেশনা পাচ্ছে, তাতে তারা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারছে না। প্রকৃত শিক্ষা বলতে যা বোঝায় তা শুধু স্কুল-কলেজের লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। চারিত্রিক ও আত্মিক উন্নয়নের বিষয়গুলোও এ শিক্ষার সঙ্গে জড়িত। আজকাল শিশুরা মারামারি, চুরি, ডাকাতি, মেয়েদের উত্ত্যক্ত করা, সন্ত্রাস এমনকি হত্যাকান্ডসহ নানা অপরাধে জড়িত হচ্ছে। কোমলমতি শিশুদের নিষ্ঠুরতা ও সহিংস প্রবৃত্তি গ্রাস করছে কেন? সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসাবে বিকশিত হওয়ার বদলে কেন তারা অমানুষে পরিণত হচ্ছে? এই প্রশ্নের সদুত্তর খোঁজার দায় সমাজের সচেতন সবারই।

জন্মের পর থেকেই শিশুর শিক্ষা শুরু হয়। শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় মায়ের কাছ থেকে তথা পরিবার থেকে। একটি শিশুকে গড়া মানে একটি জাতি গড়া। আর জাতি গড়ার এ মহান দায়িত্ব ন্যস্ত হয় বাবা-মা ও পরিবারের উপর। এ কারণেই সন্তান লালনের আগে কিছু কিছু বিষয়ে বাবা-মায়ের প্রস্ত্ততি নেয়া অত্যাবশ্যক। অন্য কিছুতে গাফলতি করলেও এ বিষয়ে গাফলতি ঠিক নয়। কারণ এর সঙ্গে সমাজ ও জাতির ভবিষ্যত জড়িত। ভালো স্কুলে ভর্তির জন্য যে ধরনের প্রস্ত্ততি চলে, তেমনি শিশুর চারিত্রিক উন্নয়ন সাধনে দৃঢ় প্রচেষ্টা দরকার। সোনার মানুষ গড়ার জন্যও প্রয়োজন কঠোর সাধনা।

আমরা শিশুর শারীরিক বিষয়ে যতটা গুরুত্ব দিচ্ছি কিন্তু তার মানসিক বিকাশ, তার চিন্তা-চেতনা সঠিকভাবে গড়ে উঠছে কি-না সে বিষয়ে আমরা তেমনভাবে গুরুত্ব দিচ্ছি না। ফলে অধিকাংশ শিশুরা ত্রুটিপূর্ণ চিন্তা-চেতনায় এবং অভ্যাসে বড় হয়ে উঠে এবং বড় হয়ে ঐ সকল বদ অভ্যাস ও ত্রুটিগুলো অধিকাংশ ক্ষেত্রে ত্যাগ করতে পারে না। যেমন দুই/তিন বছরের অনেক শিশুকে দেখা যাবে, জিনিসপত্র নষ্ট করছে, যা খাচ্ছে অর্ধেক ফেলে দিচ্ছে, টেবিলে-সোফায় লাফালাফি করে জিনিসপত্র ক্ষতি করছে। খেলনাপত্র ভাংচুর করছে। অন্য বাড়িতে গিয়ে সাজানো জিনিসপত্র নাড়াচাড়া বা নষ্ট করছে। জানালা দিয়ে বাইরে জিনিস ফেলছে। অথচ মমতাময়ী মাতা খুশী মনে বলছেন, আমার সন্তান দারুণ প্রাণচঞ্চল, দারুণ দুষ্ট। এসব কথা তারাই বলেন, যারা নিজেরা ঐভাবে বড় হয়েছেন এবং এ বিশৃঙ্খলভাবে বেড়ে উঠাকেই সঠিক মনে করছেন। অনেক মায়েরা এও বলে থাকেন, বাচ্চামানুষ করবেই তো, বড় হ’লে ঠিক হয়ে যাবে। অথচ এটা একেবারেই ভুল কথা।

বড় হ’লে শিখবে না। বরং এসব বদ অভ্যাস, বিশৃঙ্খল কাজ ছেড়ে দিতে কষ্ট হবে বাচ্চারা ৬ মাস থেকেই ভালমত শিখতে শুরু করে। আদর যেমন বোঝে, ধমকও বোঝে। ভালো কাজ, খারাপ কাজ শেখার বা বোঝার ক্ষমতা ঐ সময় থেকেই শুরু হয়ে যায়। যেমন দু’বছরের কোন শিশুকে দেখবেন চকলেটের কভার খুলে ঘরের কোণে রাখা ডাস্টবিনে গিয়ে ফেলছে। কোন নতুন বাসায় গিয়ে শোপিস দেখছে, কিন্তু ধরছে না।

যাতে ভেঙ্গে না যায়। দু’বছরের বাচ্চারা নিয়ম-শৃঙ্খলা, সৌন্দর্যবোধ, গুছিয়ে রাখা, নষ্ট না করা, কোনটা করা উচিত এবং উচিত নয় তা বোঝার ক্ষমতা অর্জন করে ফেলে। বরং আমরা অভিভাবকরা বুঝি না তাদের কিভাবে শেখানো উচিত। কারণ ঐ শিশুর ব্লাংক ব্রেন সফটওয়ারে সবকিছু বুঝতে চায়, জানতে চায় এবং সে তার ব্রেনে দ্রুত সবকিছু সংরক্ষণ করে রাখে। ছয় বছরের মধ্যে শিশুরা ব্রেনের পূর্ণতা পেয়ে যায়। ঐ বয়সে সে যা কিছু দেখে, শোনে, বোঝে পরবর্তী জীবনে তার প্রতিফলন ঘটে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা অথবা উদারতা, মায়া-মমতা প্রভৃতি ইতিবাচক বা নেতিবাচক গুণাবলিতে বিকশিত হয়।

এসময় যা ইনপুট হবে পরবর্তী জীবনে তাই আউটপুট হবে। সুতরাং এই সময়টি শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে আদরের সন্তানকে আদব-কায়দায়।
অভিভাবকরা চান বাচ্চারা সম্মান ও মর্যাদাবোধ নিয়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠুক।

কিন্তু তাদেরকে উপরে উঠাতে গিয়ে না বুঝে নীচে টেনে নামিয়ে দেয়া হচ্ছে। তাদের বড় করতে গিয়ে ছোট করা হচ্ছে। নিচের দিকে টেনে নেয়া হচ্ছে কিন্তু ভাবা হচ্ছে তারা উপরে উঠছে।

আমাদের দেশে সেই ছেলে কবে হবেকথায় না বড় হয়ে কাজে বড় হবে?মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন‘মানুষ হইতে হবে’- এই তার পণ।বিপ...
08/08/2022

আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’- এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
আদর্শ ছেলে – কুসুমকুমারী দাশ

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়ার। আজকে স্কুলে আকর্ষিক পরিদর্শনে আসেন কুমিল্লা আঞ্চলিক অফিসের সহক...
01/08/2022

বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়ার। আজকে স্কুলে আকর্ষিক পরিদর্শনে আসেন কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিদর্শক জনাব জসিম উদ্দিন স্যার। পরিশেষে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্যার সন্তুষ্টি প্রকাশ করেন।

কবিতা টা পড়লে ছোট কালের কথা মনে পরে।
10/07/2022

কবিতা টা পড়লে ছোট কালের কথা মনে পরে।

27/06/2022

বাড়াই আল হাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ও সদস্য দের শুভেচ্ছা ও অভিনন্দন।

16/06/2022

বাড়াই আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয় ২০২২ এস.এস.সি পরীক্ষার্থী বিদায়ী বক্তব্য।
কসবা- ব্রাহ্মণবাড়িয়া।

বাড়াই আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয় ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠান।
16/06/2022

বাড়াই আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয় ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠান।

*সন্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আগামী ১৬ জুন রোজ বৃহস্পতিবার, ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের "বিদায় অনুষ্ঠানে" আপ...
14/06/2022

*সন্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আগামী ১৬ জুন রোজ বৃহস্পতিবার, ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের "বিদায় অনুষ্ঠানে" আপনাদেরকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা হলো। #স্থানঃ বাড়াই আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।

Address

Kasba Chittagong
Dhaka
3460

Telephone

+8801316746283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barai Al-haj Shah Alam High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category