16/04/2026
নিজের জীবনসঙ্গীর সামনে অনায়াসে নিজের দূর্বলতাগুলো প্রকাশ করে দিবেন না। না নিজের কোনো মানসিক দূর্বলতা, আর না বাপেরবাড়ির কোনো দূর্বল পয়েন্ট। না পারতে আপনি তাকে এগুলোর কিছুই জানাবেন না।
সঙ্গী জিনিসটা এমন যে- তিনি হইলো পৃথিবীর সবচেয়ে আপন এবং সুন্দর মানুষ। আবার কখনো সে খুবই অপরিচিত। সে আপনাকে এমনও বর্ণ দেখানোর ক্ষমতা রাখে যেন আপনার মনে হবে এ মানুষটি কে? এর সাথেই কি আমার ঘর?
আপনি পৃথিবীর কাউকেই কখনো বুঝতে দিবেন না কিসে আপনি ভেঙ্গে যান। ঘরে খাদেমা আসেনি? আপনি বুঝতে দিবেন না যে এই হেল্পিং হ্যান্ড ছাড়া আপনি একদম অচল। আপনার জরুরী ভিত্তিতে চিকিৎসার দরকার,লোকবিনা যেতে পারছেন না?কেউ যত্নও নিচ্ছে না ? আপনি এমন ভাব করবেন না যে এই অবহেলায় আপনার খুব যায় আসছে! কখনো কখনো বুঝিয়ে দিবেল আপনার সন্তানের জন্য আপনি একা হলেও সামলে নিতে পারবেন।
এর মানে এই না যে আপনি হেল্পিং হ্যান্ড রাখবেন না, নিজের জন্য একা একা বাইরে বের হবেন, সন্তানদের জন্য একাই বাবা মা হয়ে উঠবেন। এগুলোর কিচ্ছু না। শুধু আপনার এটিটিউড যেন এমন থাকে যে আপনি এক আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী না হলেও দিব্যি চলতে পারেন। শুধু এটিটিউডই না বরং নিজেকে তেমন শক্তপোক্তভাবেই গড়ে নিন যেন আচমকা ধাক্কায় পড়ে না যান। কেউ অবহেলা করার সাহস না পায় কিংবা আপনাকে দূর্বল ভেবে হাসি তামাশা করতে না পারে।
ব্যস…
আপনি ঘরের কথা পরকে বলবেন না,মনের কথা যার তার কাছে উগড়াবেন না। সেজদাহ ব্যতীত পৃথিবীর এমন একটি জায়গাও নেই যেখানে আপনার কথা আপনার জন্য নিরাপদ..
#আশফিকানওশিন