25/12/2022
আমরা আওয়ামরা সবচেয়ে বেশি জুলুম কোন আলেমের উপর করেছিলাম?
নিঃসন্দেহে তিনি মুফতি কাজী ইব্রাহীম ফাক্কাল্লাহু আসরাহ।
একজন আলেমের বক্তব্যে ভুল থাকলে, সেটা ঈমান ভঙ্গকারী কিংবা ইসলামের মৌলিক কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হলে একজন আলেমের ভুল আরেকজন আলেম ধরাটাই শ্রেয়। অথচ মুফতি কাজী ইব্রাহীমের বেলায় সেক্যুলারদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উনার উপর জুলুম করে গেছি।
তখন খুব চেতনা দেখাতে পারলেও এখন এই মজলুম আলেমের ব্যাপারে অনেকেই নীরব। কেন? তারা কি তাহলে জালিমের উপর সন্তুষ্ট?
জনপ্রিয় আলেমদের মধ্যে উনিই হয়তো সবচেয়ে উপেক্ষিত যার ব্যাপারে কেউ কথা বলতেও লজ্জা পায়!
অথচ তিনি এখন একজন মজলুম।
যতদূর মনে পড়ে উনি ভ্যা(ক্সি)ন নামক বিষের ব্যাপারে জাতিকে সতর্ক করতে গিয়ে গ্রেফতার হন ডিজিটাল নিরাপত্তা আইনে। উনার অনেক কথার সত্যতা, বাস্তবতা মানুষ একসময় বুঝবে। উনার সব তথ্য ভুল ছিলো না তবে আমাদের জুলুম নিঃসন্দেহে ভুল ছিলো।
আপনারা তাঁকে দুআয় স্মরণ রাখতে ভুলবেন না।