Dipto Shimanto - Specialized Educational Institution

Dipto Shimanto - Specialized Educational Institution BGB administered special school in Peelkhana Dhaka.

আপনার সন্তান বা পরিচিত কোনো শিশু কি দৃষ্টি প্রতিবন্ধী শিশু? দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে "নয়ন...
19/06/2026

আপনার সন্তান বা পরিচিত কোনো শিশু কি দৃষ্টি প্রতিবন্ধী শিশু?

দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে "নয়নদ্যুতি" — দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে একটি আধুনিক ও বিশেষায়িত শিক্ষা কার্যক্রম।

বিশেষ বৈশিষ্ট্য সমূহ
১. মাত্র ১০ জন শিক্ষার্থী
২. ১:৫ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত
৩. ব্রেইল পদ্ধতিতে পড়া ও লেখা শেখানো
৪. ব্রেইল স্লেট, স্টাইলাস, পারকিন্স ব্রেইলার ও ব্রেইল বই
৫. বড় অক্ষরের (Large Print) শিক্ষাসামগ্রী
৬. অডিও লার্নিং ও সহায়ক প্রযুক্তি
৭. জীবনদক্ষতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক দক্ষতা উন্নয়ন
৮. নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ
৯. অভিভাবকদের জন্য নিয়মিত পরামর্শ ও সহযোগিতা

কেন নয়নদ্যুতি?
নয়নদ্যুতি শুধু একটি শ্রেণিকক্ষ নয় — এটি এমন একটি শিক্ষাঙ্গন যেখানে প্রতিটি শিশু তার নিজস্ব সম্ভাবনাকে আবিষ্কার করতে পারবে।আমরা বিশ্বাস করি — দৃষ্টি নয়, জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের আলোই একজন মানুষের প্রকৃত শক্তি।

📋 ভর্তির যোগ্যতা:
▪️ দৃষ্টি প্রতিবন্ধী শিশু (বয়স ৫–১২ বছর)
▪️ সীমিত আসন: মাত্র ১০ জন
▪️ ভর্তি সম্পূর্ণ মেধা ও প্রয়োজনভিত্তিক

📞 আজই যোগাযোগ করুন:
০১৭২৯-৫৫২৪৯৩
০১৭৬৯-৬১০১৯৯

📍দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান
বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকা-১২০৫
🌐 diptoshimanto.bgb.gov.bd

আপনার পরিচিত কোনো পরিবার আছেন যাদের এই তথ্যটি দরকার? এখনই শেয়ার করুন — একটি শেয়ার একটি শিশুর জীবন বদলে দিতে পারে।

#নয়নদ্যুতি #দীপ্তসীমান্ত #দৃষ্টিপ্রতিবন্ধী #বিশেষশিক্ষা #ব্রেইল #বর্ডারগার্ড #বিশেষায়িতশিক্ষা #শিশুশিক্ষা #ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ০৩ জন প্রহরী/নৈশ প্রহরী  নিয়োগ প্রদান করা হবে। আগামী ১৫/০৬...
19/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ০৩ জন প্রহরী/নৈশ প্রহরী নিয়োগ প্রদান করা হবে। আগামী ১৫/০৬/২০২৬ তারিখের মধ্যে এই পোস্টে সংযুক্ত জীবনবৃত্তান্ত ফরমেটে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদনের বিস্তারিত জানতে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

Eid Mubarak from the Dipto Shimanto Specialized Educational Institution family. May Allah grant us joy and prosperity.
20/03/2026

Eid Mubarak from the Dipto Shimanto Specialized Educational Institution family.

May Allah grant us joy and prosperity.

15/03/2026

দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নির্মিত ইনফোগ্রাফিক ডকুমেন্টরি "দীপ্ত সীমান্ত: সম্ভাবনার সীমানা পেরিয়ে"। এটি দীপ্ত সীমান্ত সন্ধ্যা শিরোনামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম প্রদর্শিত হয়েছিলো।

15/12/2025

গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা গিয়েছিলাম বিজিবি চিড়িয়াখানা ও চিলড্রেনস পার্কে।

শীতের মিষ্টি রোদেলা দিনে ছোট্ট শিশুদের মন ভরে উঠেছিল এক অবারিত আনন্দ আর উদ্দীপনায়। তাদের প্রাণবন্ত হাসিতে যেন পার্কের পরিবেশ আরও ঝলমলে হয়ে উঠেছিল।
শিক্ষক-শিক্ষিকারাও এই সুযোগে বাচ্চাদের সঙ্গে মিশে যেন মুহূর্তের জন্য ফিরে পেয়েছিলেন নিজেদের হারানো শৈশব।

প্রতিটি সফরে, প্রতিটি পদক্ষেপে দীপ্ত সীমান্ত এভাবেই রচনা করে চলে এগিয়ে যাওয়ার এক নতুন গল্প!

09/12/2025

দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অটিজম–২ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দমুখর এক দিন। শিক্ষক ও স্টাফদের সঙ্গে তারা বেড়াতে গিয়েছিল বিজিবি চিড়িয়াখানা ও চিলড্রেন পার্কে।
প্রকৃতির সান্নিধ্য, নানা ধরনের প্রাণী দেখা, খেলাধুলা আর সহপাঠীদের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে শিশুদের মুখে ছিল যেন খুশির শেষ নেই। পথের মাঝেই চলল প্রিয় খাবার খাওয়া, হাসি-আনন্দে ভরা ছোট ছোট মুহূর্তগুলোর আসর।

এমন একটি সুন্দর আয়োজনে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত ছিল, ঠিক তেমনই আমরাও আনন্দিত—কারণ শিশুরা যখন হাসে, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

03/12/2025

আজ ৩রা ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস। সারা পৃথিবীতে এই দিনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, বৈচিত্র্য, সম্ভাবনা এবং সাফল্যকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এবারের প্রতিপাদ্য: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” -একটি বার্তা যা সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, আরও মানবিক হয়ে উঠতে আহ্বান জানায়।

দীপ্ত সীমান্ত, বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিনই এই ভাবনার বাস্তব প্রতিচ্ছবি আঁকছে। এখানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, থেরাপি, এবং সার্বিক বিকাশের জন্য নিরবিচ্ছিন্ন ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আজকের এই দিনে আমাদের শিক্ষার্থীদের ছোট ছোট অগ্রগতি, হাসি, নতুন শেখা এবং আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় উদযাপন।

দীপ্ত সীমান্তের আইসি শ্রেণির শিক্ষার্থী আদিল পারিবারিক সূত্রে আমেরিকা যাচ্ছে—এই সংবাদে তার বন্ধুদের মন ভীষণ খারাপ। তবে ম...
25/09/2025

দীপ্ত সীমান্তের আইসি শ্রেণির শিক্ষার্থী আদিল পারিবারিক সূত্রে আমেরিকা যাচ্ছে—এই সংবাদে তার বন্ধুদের মন ভীষণ খারাপ। তবে মন খারাপ হলেও, বিষয়টিকে স্মরণীয় করে রাখার বেলায় তারা এক অসাধারণ চমক দেখিয়েছে।

আর দেখাবেই বা না কেন! শিক্ষকদের স্নেহময় সহযোগিতা সবসময়ই যে তাদের এগিয়ে রাখে। আর্ট, ছবি, ফুল এমনকি রঙিন কাগজে আঁকা মধুর স্মৃতিচারণের স্বরূপ হিসেবে ওরা লিখে দিয়েছে একখানা আন্তরিক চিঠিও। হঠাৎ কখনো সে চিঠি পড়ে আদিল নিশ্চয়ই মনে করবে বাংলাদেশে থাকা তার প্রিয় বন্ধুদের কথা।

ক্যামেরার সেন্সরে ধরা পড়া কিছু অমূল্য মুহূর্ত আর ভালোবাসার ঐকতানভরা একরাশ শুভকামনার আবেশ নিয়েই তোমায় বিদায় জানাতে হচ্ছে, আদিল।

দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রইল নিরন্তর শুভকামনা।

23/09/2025

🎤 Anan, Juha, Fatema & Adil — our four youngstars rocking the mic with their caring music teacher! This time, enjoy the concert without tickets. 🎫

আজ দীপ্ত সীমান্ত স্কুলের আইসি শ্রেণির শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকাতে ঘুরতে এসেছিল; আনন্দ ও অবাক চোখে দেখছিল এ...
17/09/2025

আজ দীপ্ত সীমান্ত স্কুলের আইসি শ্রেণির শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকাতে ঘুরতে এসেছিল; আনন্দ ও অবাক চোখে দেখছিল এই ঐতিহাসিক স্থাপনাটি, মিল খুঁজছিল বই ও ওদের শিক্ষকদের মুখে শোনা আমাদের ভাষা আন্দোলনের ত্যাগ ও বিজয়গাঁথা সম্পর্কে।

সবার মাথায় জাতীয় পতাকার ব্যান্ডেনা আর ফুলেল সাজে সজ্জিত করে তাদের আনন্দকে আরও নতুন মাত্রায় নিয়ে যেতে একটুও কার্পণ্য করেননি আমাদের শিক্ষকবৃন্দ!

Address

Border Guard Bangladesh Headquarter, Peelkhana
Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801769610199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipto Shimanto - Specialized Educational Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dipto Shimanto - Specialized Educational Institution:

Shortcuts

Share

Category