09/08/2021
যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করতে, অর্থাৎ একটা বাকবিতণ্ডা ধরণের পরিবেশ আরও উত্তপ্ত না করতে সবর করে চুপ করে রইল তার জন্য জান্নাতে পাশ্বদেশে একটি ঘর হবে!
এই একটা ফজিলত জানার পর আলহামদুলিল্লাহ্ অনেক কথার জুলুম, মিথ্যা তহমত, গীবতের জবাবে আমি চুপ থাকতে পেরেছি, আর মনে মনে হেসেছি, একটু দম আটকে, সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আমি জান্নাতে একটা প্রাসাদ পেলাম! আর সামনের জন কী পেল?
জানেন কী পেল?
মিথ্যে কথায় মুনাফিকের বৈশিষ্ট্য পেল! ঈমান থেকে দূরে গেল, আল্লাহর লানত পেল, হিদায়াত থেকে বিচ্যুত হল, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের গোস্ত খেল, নামিমায় কবরে আজাব পেল, বান্দার হক নষ্ট করাতে পেল আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা!
©