Student Care Zone

Student Care Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Care Zone, Education, Dhaka.

ফাইনালি নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার,বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী 👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ...
03/06/2022

ফাইনালি নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার,বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি
©

06/07/2020
বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে সকল কিছু বন্ধ থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত অবসর টাইম অতিবাহিত করছে ফলে তারা শারীরিক...
06/07/2020

বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে সকল কিছু বন্ধ থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত অবসর টাইম অতিবাহিত করছে ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে তাদের এই শারীরিক দুর্বলতার কথা চিন্তা করে এবং তাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্টুডেন্ট কেয়ার জোন এর পক্ষ থেকে একটি শারীরিক ব্যায়াম প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই শারীরিক ব্যায়াম প্রতিযোগিতা টানা 21 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে 21 দিন নিয়মিত শারীরিক ব্যায়াম করে যেতে হবে এবং তারা তাদের ব্যায়ামের দক্ষতা অনুযায়ী নাম্বার পেয়ে থাকবে। নাম্বারের ভিত্তিতে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের মধ্যে পুরস্কারের ব্যবস্থা করা হবে। প্রথম বিজয়ী কে একটি জিম ইকুইপমেন্ট দেওয়া হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে 8 জুলাই এর পূর্বে 100 টাকা প্রদানপূর্বক নিজের নাম রেজিস্টার করতে হবে। এ প্রতিযোগিতা 8 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত চলবে। 29 তারিখের মধ্যেই পুরস্কারের ব্যবস্থা করা হবে।
প্রতিযোগিতার ধরন:
এ প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রতিযোগীকে সকাল 5 টা 30 মিনিটে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে এবং সেখান থেকে 20 মিনিটের একটি দৌড় সম্পন্ন করার পর তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম করতে বলা হবে। প্রতিটি শারীরিক ব্যায়ামের জন্য আলাদা আলাদা নাম্বার নির্ধারণ করা রয়েছে। প্রতিটি ব্যায়াম সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিরা নাম্বার পাবে। যে শিক্ষার্থী অধিক নাম্বার পাবে সেই প্রতিযোগিতায় বিজয়ী ঘোষিত হবে।

প্রতিযোগিতার নিয়ম সমূহ:
১. প্রতিযোগীকে প্রতিদিন সকাল 5 টা 30 মিনিটে মিনিটের মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। এখানে উল্লেখ্য যে প্রথম সাত দিন কমিটি কর্তৃক সকাল পাঁচটার সময় ফোন করে শিক্ষার্থীকে আসার জন্য অনুরোধ করা হবে।
২. কোন শিক্ষার্থী যদি একদিন প্রতিযোগিতায় না আসে তবে সে সেই দিনের সকল নম্বর থেকে বঞ্চিত হবে। এবং পরবর্তী দিন 10 টাকা জরিমানা প্রদানপূর্বক তাকে পরবর্তী দিনের সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
৩. কোন শিক্ষার্থী যদি পরপর তিনদিন নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই শিক্ষার্থীকে প্রতিযোগিতা থেকে বরখাস্ত করা হবে। তবে বরখাস্ত হওয়ার পর পুনরায় এন্ট্রি ফি প্রদান করা সাপেক্ষে সে পুনরায় অংশগ্রহন করতে পারবে।
৪. কেও আগ্রহী হলে ৮ তারিখ এর পরেও উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে । তবে এ ক্ষেত্রে সে পূর্বের কোনো নম্বর পাবে না ।
৫. প্রতিদিন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে।

06/07/2020

☑ উচ্চারণ প্রায় একই কিন্তু অর্থ ভিন্ন।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Test (টেস্ট) = পরীক্ষা।
Taste (টেইস্ট)= স্বাদ।

Wait (ওয়েইট)= অপেক্ষা।
Wet (ওয়েট)= ভেজা।

Dual (ডিউআল)= দু'রকম কথা বলা।
Duel (ডিউআল)= দ্বন্দ্বযুদ্ধ।

Desert (ডেজার্ট) = মরুভূমি।
Dessert (ডিজার্ট) = মিষ্টান্ন।

Differ (ডিফার) = ভিন্ন মত হওয়া।
Defer(ডিফার)= পিছিয়ে দেয়া।

Deem (ডীম) = মনে করা।
Dim (ডিম) = অনুজ্জ্বল।

Fair (ফেয়ার) = পরিষ্কার।
Fare (ফেয়ার)= গাড়িভাড়া।

Feel (ফীল) = অনুভূতি।
Fill (ফিল) = পরিপূর্ণ করা।

Think(থিংক) = চিন্তা করা।
Thing (থিং)= জিনিস।

Very (ভেরি)= খুব।
Vary ভ্যারি) = পার্থক্য হওয়া।

Holy (হোলি) = পবিত্র।
Wholly (হোলি) = পুরোপুরি।

Hue (হিউ) = বর্ন।
Hew (হিউ) = কাটা।

Loose (লুস)= শিথিল।
Lose (লুজ) = হারানো।

Mane (মেইন) = কেশর।
Main (মাইন)= প্রধান।

Own (ওন) = নিজের
Won (ওয়ান)= জয়লাভ / উপার্জিত।

"""Collected """

24/03/2020
ইংরেজি তে সময় বলার  পদ্ধতি
16/02/2020

ইংরেজি তে সময় বলার পদ্ধতি

পৃথিবীর ফুসফুস এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
16/02/2020

পৃথিবীর ফুসফুস এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

It is not necessary that your success always have to see  .........
16/02/2020

It is not necessary that your success always have to see .........

16/02/2020

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন-

যদি.....
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে....
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

Knowledge:
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারেনা, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%

তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি
হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।😊

-Collected

24/01/2020

This is a page to help the students in an academic way . We have a Coching to prepare student into a proper student .If you believe we can do something for you then come and visit our zone.... .....

Address

Dhaka

Telephone

+8801996526973

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Care Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Student Care Zone:

Shortcuts

Share

Category