Madrasatu Wahid •Institute•

Madrasatu Wahid •Institute• মাদরাসাতু ওয়াহিদ কর্তৃক পরিচালিত

29/09/2025

তুমি কি নবীজি সা.-কে স্বপ্নে দেখতে চাও?
তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে। একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।
আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।
আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন-
তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।
আমি বললাম, বলুন।"
তিনি বললেন:
তুমি প্রতিদিন এক হাজারবার নাবী সা.-এর প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।"

তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে।
নবীজি সা. তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।"
চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন:
"তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।"

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।
এরপর ধীরে ধীরে নবীজি সা.-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।

আল্লাহর কসম: আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি সা.-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি- যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি সা.-কে স্বপ্নে দেখবে।

-শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ), মিশর।
-ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো।

Oahid’s Spoken – Arabic and English📖 এক নজরে বইটিশিরোনাম: সহজ স্পোকেন আরবি ও ইংরেজি (বাংলা ব্যাখ্যাসহ)  উপযোগী: শ্রেণি ৩...
01/06/2025

Oahid’s Spoken – Arabic and English

📖 এক নজরে বইটি
শিরোনাম: সহজ স্পোকেন আরবি ও ইংরেজি (বাংলা ব্যাখ্যাসহ)
উপযোগী: শ্রেণি ৩ থেকে ৮ শ্রেণির শিক্ষার্থীদের জন্য
ভাষা: বাংলা, ইংরেজি ও আরবি
ধরণ: কথ্য ভাষা (Spoken) শেখার বই

📌 আপনি যা শিখবেন:

✅ দৈনন্দিন জীবনের ব্যবহারিক আরবি ও ইংরেজি কথোপকথন
✅ দরকারি শব্দ ও বাক্য গঠন (বাংলা অনুবাদসহ)
✅ পরিচিতি, পরিবার, শিক্ষা, বাজার, স্কুল ইত্যাদি বিষয়ে স্পোকেন প্র্যাকটিস
✅ নামাজ ও ইসলামিক জীবনের দরকারি বাক্য ও দোয়া
✅ শ্রেণিকক্ষভিত্তিক সহজ সংলাপ
✅ প্রশ্ন-উত্তর পদ্ধতিতে শেখার সুবিধা
✅ উচ্চারণ ও অনুশীলন সুবিধার্থে হরকতসহ আরবি

🌟 *বইটির বিশেষত্ব*:

✔ তিনটি ভাষায় শেখার সুবিধা
✔ আরবি ও ইংরেজি সহজ বাংলায় ব্যাখ্যা
✔ শিক্ষার্থীর বয়স ও মানসিক স্তর অনুযায়ী উপযোগী
✔ বাস্তব ও প্রাসঙ্গিক উদাহরণে পরিপূর্ণ
✔ ইসলামিক মূল্যবোধ ও সাধারণ কথোপকথনের ভারসাম্য

📘 *এই বইটি শুধু ভাষা শেখার জন্য নয়, বরং *নৈতিকতা ও ধর্মীয় চেতনার সাথেও যুক্ত* — যা শিশুদের গড়ে তুলবে চরিত্রবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে।

📘 *Spoken Arabic & English with Bengali — শেখা হোক সহজ, শুদ্ধ ও আনন্দময়!*

যোগাযোগ: 01795-495421

আলহামদুলিল্লাহ ❣️
01/06/2025

আলহামদুলিল্লাহ ❣️

আলহামদুলিল্লাহ!বর্তমান বিশ্বে ইংরেজি ও আরবি—এই দু'টি ভাষা নেতৃত্বের অন্যতম প্রধান মাধ্যম। এই ভাষাদ্বয়ের দক্ষতা একজন শিক্...
27/05/2025

আলহামদুলিল্লাহ!
বর্তমান বিশ্বে ইংরেজি ও আরবি—এই দু'টি ভাষা নেতৃত্বের অন্যতম প্রধান মাধ্যম। এই ভাষাদ্বয়ের দক্ষতা একজন শিক্ষার্থীকে করে তোলে অনন্য ও যুগোপযোগী।

মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজি ও আরবিতে সাবলীলতা অর্জনের লক্ষ্যে একটি চমৎকার সহায়ক গ্রন্থ "Oahid's Spoken Arabic and English"। মুফতি ইকরাম ওয়াহিদীর অনবদ্য রচনায় সমৃদ্ধ এই বইটি আল মাহির পাবলিকেশন্স-এর ব্যানারে প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবে আলোর মুখ দেখতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ!
ছাত্র-ছাত্রীদের উপকারে আসবে—এমন একটি কার্যকর বইয়ের মাধ্যমে আল মাহির পাবলিকেশন্স তার প্রকাশনা জগতে শুভ সূচনা করতে যাচ্ছে।

আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।

সম্পাদক ও প্রকাশক
মাওলানা এইচ. এম. রায়হানুল কাবির
আল মাহির পাবলিকেশন্স

12/02/2025
22/08/2024

ভারতকে সতর্ক হতে কড়া হুঁশিয়ারি সমন্বয়ক হাসনাতের | DBC NEWS

22/08/2024

৫০০ টন ত্রাণ প্রস্তুতির কাজ চলছে

গতকাল তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। আজ ও কাল সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইন শা আল্লাহ।

যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে আমরা ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দিচ্ছি।

এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই।

দ্বিতীয় ধাপে আমরা আরো ৩৫ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করছি। যার জন্যে ৫০০ টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছি।

যার মধ্যে আছে, ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল (২ লিটারের) ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল (৫ লিটারের) এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে কাল সকাল থেকে ইন শা আল্লাহ।

যারা শরীক হতে চান, মন্তব্যে দেওয়া তথ্য অনুসরণ করুন।

প্যাকেজিংয়ের কাজে যারা স্বেচ্ছাসেবা দিতে চান, কাল সকাল সাতটা ও বিকেল তিনটায় (যার যার সুবিধা অনুযায়ী দুই শিফটে) মাদরাসাতুস সুন্নাহর মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।

বন্যাকবলিত অঞ্চলে আমাদের আল্ কুরআনের দারস  এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।সার্বিক তত্ত্বাবধানেঃশাইখ মুফতী হারু...
22/08/2024

বন্যাকবলিত অঞ্চলে আমাদের আল্ কুরআনের দারস এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।

সার্বিক তত্ত্বাবধানেঃ
শাইখ মুফতী হারুন ইজহার হাফিঃ

আর্থিক সহযোগিতায় যোগাযোগঃ
01618105633 (Bkash-Nagad Personal)
01879566204 (Nagad Personal)

Bank details
20507770235351916
Islami Bank, Kawkhali Bazar agent banking-
Kawkhali, Rangamati

22/08/2024
12/07/2024

মানুষ বাঁচতে চায় কিন্তু...!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatu Wahid •Institute• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category