27/12/2025
হাদী ওয়াকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলো—সাহস থাকলে ক্যু করে দেখান, জনগন আর্মি ক্যান্টনমেন্টের ইটসহ খুলে নিয়ে আসবে।
হাদী প্রধান উপদেষ্টাকে বলেছিলো—আমি বিশ্বাস করি আপনি দেশ ছেড়ে পালানোর জন্য বাংলাদেশে আসেন নি। তাই ভয় না পেয়ে নামগুলো বলে দেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না।
ইন্টেরিমের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদী বলেছিলো— একজন রিক্সাওয়ালা পর্যন্ত মনে করে এই উপদেষ্টাদের কেউ ভালো না। এরা জুলাইকে বিক্রি করে দিয়ে এক পা বিদেশে দিয়ে রাখছে। এরা শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে।
হাদী বিএনপি কে বলেছিলো—শহীদ জিয়ার বিএনপি কে ভারতের দাস হইতে দিবে না।
হাদী জামাতকে বলেছিলো—নিজামী সাঈদীর জামাতকে ভারতের দাস হইতে দিবে না।
হাদী এনসিপিকে বলেছিলো—এনসিপির তিনটা দোষ। জুলাইকে নিজেদের সম্পদে পরিণত করেছে। মনে করিয়ে দিয়েছে জুলাই কেবল এনসিপির নয়, জুলাই গোটা দেশের।
হাদী এমনকি সেই ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামীলীগের যারা গণহত্যা করে নি, তাদের সাথেও ইনসাফ করতে চেয়েছিলো।
হাদী ঢাকা-৮ আসনে নিজের দুই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ও হেলাল উদ্দীনকে ভাই বলে সবার কাছে দোয়া চেয়েছিল।
হাদী রাজনীতিতে/নির্বাচনের মাঠে হেভিওয়েট কনসেপ্ট ভেঙে দিয়ে সবার জন্য লেভেল প্লেয়িং মাঠ বানানোর কালচার সৃষ্টি করতে চেয়েছিল।
হাদী দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল যে সততা-ভালবাসা-ত্যাগ-ডেডিকেশন আর জনগণের ভাষা বুঝে চলার রাজনীতি দিয়ে যেকোন প্রার্থীর সাথেই কম্পিটিশন করা যায়।
হাদী হিন্দুদের জন্য একটা আলাদা রাজনৈতিক দল বানাতে চেয়েছিল, যেন একেক দল একেকে সময়ে তাদেরকে ব্যবহার করতে না পারে।
হাদী ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ দেশের মানুষের মুক্তির পথে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল।
হাদী কালচারাল ফ্যাসিজমের মোকাবেলায় যোগ্য-স্কিলড-দক্ষ জনবল তৈরীতে সবাইকে উদ্বুদ্ধ করতে চেয়েছিল।
হাদী জুলাই এর শহীদদের খুনীদের বিচার হোক এটা চেয়েছিল।
হাদী চেয়েছিল ৫৭ বিডিআর হত্যার বিচার হোক।
হাদী শাপলার গণহত্যার বিচার চেয়েছিল।
হাদী চেয়েছিল গুম-খুনের সাথে জড়িত ডিজিএফআই এর নরাধম-পশুদের বিচার হোক।
হাদী চেয়েছিল সবাইকে দেখাতে যে কোন কিছুর কাছে বিক্রি হয়ে না গিয়েও রাজনীতিটা করা যায়। মুরি আর বাতাসা খাওয়ায়েও নির্বাচনী জনসংযোগ করা যায়।
হাদী দেখাতে চেয়েছিল—নির্বাচনে কম্পিটিশন করার জন্য কোটি টাকা থাকা লাগে না, জনগন ই টাকা দিয়ে নির্বাচন করায়ে দিতে পারে, কেবল যদি জনতার ভরসার প্রতীক হয়ে উঠা যায়।
আহ, হাদীর এই চাওয়াগুলো এত কঠিন হয়ে গেলো??
হাদীকে আপনারা বাঁচতে দিলেন না?
তবে কি এই চাওয়াগুলো হৃদয়ে ধারণ করে কেউ রাজনীতি করতে পারবে না?
©Md Mustafizur Rahman
11/06/2025
জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটাই হতে পারে তোমার সবচেয়ে উজ্জ্বল সূর্যোদয়ের শুরু। তুমি যদি নিজেকে চিঠি লিখতে পারো, তাহলে নিজের ভবিষ্যতও লিখতে পারো।
03/06/2025
Integrity is doing the right thing, even when no one is watching.
__C. S. Lewis
02/06/2025
তোমাকে জিততে হবে
মনে রেখো
ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে!
— রুদ্র মুহাম্মদ শাহিদুল্লাহ
01/06/2025
"ছেলেটা এখন মানুষ হয়ে গেছে…"
ঘড়ির কাঁটা তখন ভোর ছয়টা ছুঁই ছুঁই।
চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।
হালকা ঠান্ডা হাওয়া, ছেলেটার স্কুলজীবনের একটা সকাল মনে পড়ে গেল।
তখন ক্লাস সিক্সে পড়ে।
জুতোটা একটু ছিঁড়ে গিয়েছিল।
বলেছিল,
“বাবা, জুতাটা আর চলবে না।”
আমি পকেটে হাত দিয়েছিলাম—
আর ছিল তিনশ টাকা।
বলেছিলাম, “আর কয়েকদিন চালিয়ে নে তো, পরের মাসে নিই।”
ছেলেটা কিছু বলেনি।
শুধু মাথা নাড়িয়েছিল।
সেই রাতেই ওর মা বলেছিল,
“শুনেছি ওর বন্ধুরা নাকি হাসাহাসি করে জুতোটা নিয়ে।”
আমি কিছু বলিনি।
তখন শুধু ভয় পেতাম—হাসাহাসি করতে করতে ও যদি নিজেকে ছোট ভাবতে শেখে!
কিন্তু ছোট করে বড় হতে দেয়াটাই তো বড় শিক্ষা, তাই না?
তারপর…
দিন গেল, বছর গেল।
ও বড় হলো।
না, অভিমানী না, বরং গভীর হয়ে উঠল।
পকেটে টাকা থাকলেও, নিজের চাহিদা বলত না।
আমরা জোর করে কিনে দিতাম জিনিসপত্র,
সে হাসতো, “এইটা না কিনলেও চলত।”
এই একটা বাক্য—আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে যেত।
আমি ভাবতাম, ও কি জীবনকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলল?
একবার স্কুল থেকে ফিরেই বলেছিল,
“আজ একটা মজার জিনিস হয়েছে।”
জিজ্ঞেস করলাম, “কি?”
বলল, “সবাই একটা প্রশ্নের উত্তর দিচ্ছিল, কে কার হিরো?
কারো বাবা ডাক্তার, কারো মা শিক্ষক…
আমি বলেছি—আমার বাবা।
সে দিনরাত কষ্ট করেন, অথচ নিজের জন্য কিছু কেনেন না।
ওই তো, আমার হিরো।”
আমি তখন ভিজে গলায় বলেছিলাম,
“বোকা ছেলে, হিরোরা উড়তে জানে… আমি তো হাঁটতে শিখেছি কষ্টে কষ্টে।”
সে বলেছিল, “এই হাঁটাই তো শেখার মতো, বাবা।”
আমি তাকিয়ে দেখেছিলাম—ছেলেটা মানুষ হয়ে যাচ্ছে।
এরপর যখন চাকরি পেল,
প্রথম মাসের বেতন হাতে নিয়ে আমার সামনে বসে বলল,
“এইটা তোমার। আমি আমার নিজেরটা পরে নেব।”
আমি চুপ করে ছিলাম।
চোখে জল আসছিল।
কিন্তু মুখে হাসি রেখে বললাম,
“না বাবা, তুমি নিজেরটা আগে নাও। এখন তুমি বড় মানুষ।”
সে হেসে বলেছিল,
“বড় মানুষ না বাবা, তুমি মানুষ করেছো—এইটা অনেক বড় কথা।”
আজ অনেকটা বছর পেরিয়ে গেছে।
ছেলেটা এখন নিজের গাড়ি চালায়।
বড় অফিসে চাকরি করে।
বিদেশ যায়, কথা বলে ইংরেজিতে।
তবু বাসায় ঢুকলে এখনো বলে—
“মা কোথায়? বাবা, তুমি খেয়েছো তো?”
আমি তখন শুধু চেয়ে থাকি।
ভাবি, সেই তিনশ টাকার সময় থেকে এই পর্যন্ত—
আমি হয়তো ওকে সব দিতে পারিনি,
কিন্তু ওকে মানুষ হতে দিয়েছি।
নিজেকে খুঁজে নিতে দিয়েছি।
আজ সে যা কিছু…
আমি বলব না সেটা আমার কৃতিত্ব।
আমি শুধু সেই ছায়াটুকু ছিলাম,
যেখানে দাঁড়িয়ে সে রোদ-বৃষ্টি সামলে দাঁড়াতে শিখেছে।
“সব বাবা পারফেক্ট না,
কিন্তু তাদের ভালোবাসাটা নিঃশর্ত।
আর এই নিঃশর্ত ভালোবাসার ভেতরেই একেকটা গল্প জন্ম নেয়,
যার নাম—‘মানুষ হয়ে ওঠা।’”
21/05/2025
সব হারানোর পরও আমি এখনও এখানে। ভেঙে পড়েছি বারবার,
তবুও প্রতি সকালে আবার চোখ মেলেছি, আবার পথ চলেছি।
আমার গল্পটা হয়তো কারও কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার জন্য এটা বেঁচে থাকার লড়াই।
যারা ভাবছে, আর পারবে না —
বিশ্বাস করো, তুমি পারবে।
কারণ আমি পেরেছি। এখনও প্রতিদিন পারছি।
05/04/2025
গরীব মানুষকে আরও গরীব করে রাখা হয়—ভেবে চিন্তে, কৌশলে, আর ক্ষমতা ধরে রাখার জন্য। এটি বিশ্বব্যাপী বৃহৎ পরিকল্পনার অংশ। অবাক লাগলেও এটাই সত্যি।
আমাদের চারপাশে যদি ভালো করে তাকাই, দেখবেন—অনেক বড়লোক, বড় কোম্পানি বা প্রভাবশালী মানুষ গরীবদের দান করে, সেই ছবি তোলে, ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়। কিন্তু খুব কম সময়ই তারা এমন কিছু করে, যেটা একজন গরীব মানুষের জীবন সত্যি বদলে দিতে পারে—যেমন একটা ঘর বানিয়ে দেওয়া, একটা ছোট ব্যবসা দাঁড় করাতে সাহায্য করা, বা একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া।
কিন্তু তারা এটা করে না কেন?
কারণ, যদি গরীব মানুষটা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তাহলে তাকে দেখিয়ে আর কেউ মহান সাজতে পারবে না।
এই ব্যাপারটাকেই মনোবিজ্ঞানে বলে “Status Signaling”—মানে, আমি দান করলাম যেন সবাই দেখে আমি কত ভালো, দয়ালু, উদার। এটা অনেক সময় আসল সহানুভূতি নয়, বরং নিজের ইমেজ তৈরির কৌশল।
আবার অনেকে “দান” করে ভবিষ্যতে বিনিময়ে কিছু পাওয়ার আশা করে। এটাকে বলে “Reciprocal Altruism”—দান নয়, একধরনের লেনদেন।
আরও একটা কৌশল হলো “Power Maintenance Strategy”
মানে, এমনভাবে সাহায্য করো, যাতে মানুষটা কখনো তোমার বিরুদ্ধে দাঁড়াতে না পারে।
প্রাচীন যুগে একে বলা হতো “Bread and Circus”—গরীবদের খাবার দাও, বিনোদন দাও, কিন্তু স্বাধীনতা দিও না।
সামন্ততান্ত্রিক যুগে ছিল “Patron-Client System”—যেখানে সাহায্য করে মানুষকে চিরকাল ঋণী করে রাখা হতো।
আর এখন যুগ পাল্টেছে, নাম পরিবর্তন হয়েছে, কিন্তু কৌশলটা একই আছে। এখন একে বলা হয় “Corporate Social Responsibility” বা CSR।
অনেক বড় কোম্পানি কোটি টাকা CSR-এ খরচ করে, দান করে, গাছ লাগায়, অনুষ্ঠানের আয়োজন করে—কিন্তু তাদের ভিতরে দেখা যায়—শ্রমিকদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না, মানুষের প্রাপ্য অধিকার দেওয়া হয় না, বা করের টাকায় ফাঁকি দেওয়া হয়।
এই দানগুলো সত্যিকারের সাহায্য না, এটা হলো Public Relations—নিজের ভালো ইমেজ তৈরির কৌশল।
গরীব মানুষকে গরীবই রাখো, তারপর তার ছবি দিয়ে মহান হও।
এই দয়াদর্শন দিয়েই ব্যবসা করো, রাজনীতি করো, প্রভাব বাড়াও।
আমরা যদি সত্যিই সমাজ বদলাতে চাই, তাহলে—
মানুষকে সক্ষম করে তুলতে হবে,
তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে হবে, এবং যারা শুধু দেখানোর জন্য দয়া করে, তাদের চিনে ফেলতে হবে।
কারণ, কেউ গরীব হয়ে জন্মায় না—অনেকক্ষেত্রে গরীব করে রাখা হয় কৌশলে।
© Shakil Ahmed
29/03/2025
প্রতিষ্ঠানে ভালো যোগাযোগ কেন জরুরি?
একটা প্রতিষ্ঠান ঠিকভাবে চলতে গেলে সবার মধ্যে ভালো যোগাযোগ থাকা খুব দরকার। যদি কর্মীরা একে অপরের কথা ঠিকমতো না বোঝে বা ভুল তথ্য পায়, তাহলে কাজের গতি কমে যায়, ভুল সিদ্ধান্ত হয়, আর অনেক সময় অযথা সমস্যা তৈরি হয়।
ভালো যোগাযোগ থাকলে কাজের গতি বাড়ে। কর্মীরা যদি স্পষ্টভাবে জানতে পারে তাদের দায়িত্ব কী, তাহলে তারা কাজ ঠিকভাবে করতে পারে। এতে সময় বাঁচে, কাজের মান ভালো হয়, আর প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যায়।
এছাড়া, কর্মীদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে তারা একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। অফিসের পরিবেশ বন্ধুত্বপূর্ণ হয়, ভুল বোঝাবুঝি কমে, আর সবাই নিজেদের মতামত সহজে প্রকাশ করতে পারে। এতে কাজের প্রতি আগ্রহও বাড়ে।
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ভালো যোগাযোগ থাকলে কর্মীদের অনুপ্রেরণা বাড়ে। যদি তারা দেখে যে তাদের কথা গুরুত্ব সহকারে শোনা হচ্ছে, তাহলে তারা প্রতিষ্ঠানের প্রতি আরও বেশি দায়বদ্ধ হয় এবং কাজের প্রতি আগ্রহী হয়।
গ্রাহকদের সঙ্গেও ভালোভাবে যোগাযোগ করতে পারলে প্রতিষ্ঠান আরও ভালো সেবা দিতে পারে। গ্রাহকের চাহিদা বুঝে দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে তারা সন্তুষ্ট থাকে, যা প্রতিষ্ঠানের জন্য ভালো সুনাম এনে দেয়।
সর্বোপরি, একটা প্রতিষ্ঠানকে সফল হতে হলে এর ভেতরে ও বাইরে সবার মধ্যে সুস্পষ্ট ও কার্যকর যোগাযোগ থাকতে হবে। এতে শুধু কাজের গতি বাড়বে না, বরং পরিবেশ ভালো থাকবে, ভুল বোঝাবুঝি কমবে, আর প্রতিষ্ঠান আরও দ্রুত এগিয়ে যাবে।
24/03/2025
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর হাজার হাজার মেধাবী ছাত্র-ছাত্রী গ্র্যাজুয়েট হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—তারা সবাই দেশেই থাকছে? বাস্তবতা হলো, উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ভালো সুযোগের আশায় প্রতি বছর হাজার হাজার তরুণ-তরুণী বিদেশে চলে যাচ্ছে এবং অনেকেই আর ফিরছে না।
একে বল হয় "ব্রেন ড্রেইন" বা মেধাপাচার। উন্নত দেশগুলো প্রতিভাবান তরুণদের আকৃষ্ট করতে নানা সুবিধা দেয়—উচ্চ বেতন, গবেষণার সুযোগ, নিরাপদ জীবন। কিন্তু এতে আমাদের দেশের কী ক্ষতি হচ্ছে?
যখন দক্ষ ও প্রতিভাবান লোকেরা দেশ ছেড়ে যায়, তখন আমাদের অর্থনীতি, গবেষণা, ও প্রযুক্তিগত উন্নয়ন পিছিয়ে পড়ে। অথচ যদি তাদের জন্য দেশে ভালো কর্মসংস্থান, গবেষণার সুযোগ ও সঠিক মূল্যায়ন থাকত, তবে হয়তো তারা দেশেই থেকে অবদান রাখতে পারত।
এই সমস্যার সমাধান কী?
_গবেষণার জন্য বাজেট বৃদ্ধি
_স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও বিনিয়োগ।
_চাকরির বাজারে দক্ষতার ভিত্তিতে বেতন কাঠামো উন্নয়ন।
মেধাপাচার রোধ করা শুধু সরকারের কাজ নয়, আমাদেরও ভাবতে হবে—আমরা কীভাবে আমাদের মেধাবীদের ধরে রাখতে পারি?
© শাকিল আহমেদ
#মেধাপাচার_বাংলাদেশ
#দেশগড়ি_একসাথে
#তরুণদেরশক্তি
#নতুনবাংলাদেশ
#উদ্যোক্তা_বিপ্লব
24/03/2025
গ্লোবাল সাউথের বাস্তবতা: আধুনিক ঔপনিবেশিকতার নতুন মোড়ক:
একটা সময় ছিল যখন আমাদের দেশগুলোকে 'থার্ড ওয়ার্ল্ড' বলা হতো। এখন নাম বদলে দিয়েছে—'গ্লোবাল সাউথ'। নামটা উন্নত বিশ্বের দেশগুলো দিয়েছে যাতে এই দেশগুলোর প্রতি দয়া দেখানো যায়, যেন আমরা উন্নতির পথে এগিয়ে চলেছি। কিন্তু আসলেই কি তাই? আমাদের অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক অবস্থা, এমনকি সামাজিক মূল্যবোধও এখনও পশ্চিমাদের হাতে নিয়ন্ত্রিত। তারা আমাদের স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু শৃঙ্খল খুলে দেয়নি।
উন্নত বিশ্বের নতুন শাসন কৌশল:
একটা সময় ছিল যখন কোনো দেশ দখল করতে হলে সৈন্য পাঠানো লাগত, সরকার বদলাতে হলে সামরিক অভ্যুত্থান ঘটাতে হতো। এখন সেই প্রয়োজন নেই। তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যেখানে আমাদের দেশগুলো নিজেরাই নিজেদের সর্বনাশ করে, আর উন্নত বিশ্ব চুপচাপ বসে থেকে শুধু নির্দেশনা দেয়।
তারা কাদের ক্ষমতায় চায়?
১. স্বদেশীয় ফ্যাসিস্ট বা একনায়কতান্ত্রিক শাসক – যারা জনগণের স্বার্থ না দেখে উন্নত বিশ্বের শর্ত মানবে।
2. সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত সরকার – যারা পশ্চিমাদের সমর্থন পেয়ে নিজেদের দেশবাসীকে নিপীড়ন করবে।
একটা কাল্পনিক উদাহরণ দেই। ‘নবীনগর’ নামে একটা দেশ, যেটা আফ্রিকায় অবস্থিত। দেশটা সম্প্রতি নিজের খনিজ সম্পদ থেকে উপার্জন বাড়াতে চাইল। সরকার সিদ্ধান্ত নিল, তারা নিজস্ব কোম্পানি দিয়ে খনিজ উত্তোলন করবে।
ঠিক তখনই পশ্চিমা গণমাধ্যমে নবীনগরকে 'অবৈধ সরকার', 'স্বৈরাচারী শাসন' বলে প্রচার শুরু হলো। দেশটির ওপর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলো, জনগণের মনে অসন্তোষ বাড়ানো হলো, অবশেষে দেশটিতে এক সামরিক অভ্যুত্থান ঘটল। ক্ষমতায় এলো এমন এক শাসক, যে পাশ্চাত্যের নির্দেশ মতো কাজ করবে।
এই গল্পটা কি শুধু কল্পনা? না, বরং বাস্তবে এমন ঘটনা অনেকবার ঘটেছে। লিবিয়া, ইরাক, আফগানিস্তান, এমনকি লাতিন আমেরিকার অনেক দেশেই এই কৌশল প্রয়োগ করা হয়েছে।
মিডিয়া ম্যানিপুলেশন ও মগজধোলাই:
আজকাল আর যুদ্ধ লাগানোর দরকার নেই, দরকার শুধু মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করা। উন্নত বিশ্ব কীভাবে সেটা করে জানেন?
-সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ: হুট করে দেখা যায়, কোনো এক নির্দিষ্ট দেশের বিরুদ্ধে একদম পরিকল্পিতভাবে নেতিবাচক সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশ্ব মিডিয়া যখন কোনো একনায়কতন্ত্রকে সমর্থন জানায়, তখন বুঝতে হবে এর পেছনে বড় কোনো স্বার্থ আছে।
- ইনফ্লুয়েন্সার কেনা : সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জনপ্রিয়, তাদের কিনে ফেলা হয়। তারা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দেয়, যা পশ্চিমারা চায়।
- সাংস্কৃতিক আগ্রাসন: মানুষকে এমনভাবে বোঝানো হয় যে, তাদের সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য পিছিয়ে পড়া। পশ্চিমাদের জীবনধারাই একমাত্র আধুনিক ও গ্রহণযোগ্য। ফলে একসময় মানুষ নিজের শেকড় ভুলে যায়, এবং ধীরে ধীরে তাদের অনুগত হয়ে যায়।
নব্য ঔপনিবেশিকতা ও আধুনিক দাসত্ব:
আগে আমাদের শাসন করতে সামরিক বাহিনী পাঠাতে হতো, এখন আমাদের নিজেদের শাসকদের মাধ্যমেই আমাদের দাস বানিয়ে রাখা হয়। আমাদের দেশগুলোতে এমন কিছু শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয়, যা পশ্চিমাদের স্বার্থরক্ষায় কাজ করে।
উদাহরণস্বরূপ, ‘সুমাত্রা’ নামে একটা দেশ কল্পনা করুন, যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি প্রচলিত। সুমাত্রার সরকার যদি সিদ্ধান্ত নেয় তারা তাদের কৃষকদের জন্য ভর্তুকি দেবে, তাহলে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থা থেকে বলা হবে—“এটা বাজারের জন্য ক্ষতিকর, এটা বন্ধ করো।” কিন্তু যখন পশ্চিমা দেশগুলো নিজেদের কৃষকদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি দেয়, তখন সেটাকে উন্নয়নমূলক কাজ বলা হয়।
এই দ্বৈতনীতি আমাদের চোখে পড়ছে না, কারণ আমরা নিজেদের ব্যর্থতার গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আমাদের দেশের উন্নয়ন যে আসলে পশ্চিমাদের কৌশলের ফাঁদে আটকে আছে, সেটা আমাদের বুঝতে দেওয়া হয় না।
এখন আমাদের করণীয় কী?
আমাদের নিজেদের রাজনীতি, অর্থনীতি ও সমাজব্যবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা কি আসলেই স্বাধীন? নাকি কেবল এক নতুন ধরনের দাসত্বের শিকার? আমাদের শিক্ষাব্যবস্থায় প্রকৃত ইতিহাস শেখানো হচ্ছে কি? আমরা কি সত্যিই নিজেরআ সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কোনো অদৃশ্য শক্তি আমাদের ইচ্ছেমতো চালাচ্ছে?
আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের নিজেদের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক শক্তিকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের ভবিষ্যৎ কেবল তখনই নিরাপদ, যখন আমরা নিজেরাই নিজেদের পথ তৈরি করব। অন্যথায়, গ্লোবাল সাউথের নাম পরিবর্তন হবে, কিন্তু বাস্তবতা কখনোই বদলাবে না।
@ শাকিল আহমেদ
#গ্লোবাল_সাউথ #নব্য_ঔপনিবেশিকতা #অর্থনৈতিক_দাসত্ব #রাজনৈতিক_নিয়ন্ত্রণ #সাংস্কৃতিক_আগ্রাসন #মিডিয়া_ম্যানিপুলেশন #আন্তর্জাতিক_রাজনীতি #তৃতীয়_বিশ্বের_বাস্তবতা #স্বাধীনতা_নাকি_প্রতারণা #পশ্চিমাদের_চক্রান্ত #সত্য_উন্মোচন #বাংলায়_বিশ্লেষণ
23/03/2025
মানুষ আসলে কী খোঁজে? – অনলাইনের ব্যস্ততা ও চাহিদার গল্প
গত ২৪ ঘণ্টায় সার্চ ইঞ্জিনগুলোতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল "পর্তুগাল বনাম ডেনমার্ক" ম্যাচ। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা এই ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন—কেউ দেখেছেন, কেউ বিশ্লেষণ করেছেন, আবার কেউ শুধুই জানার চেষ্টা করেছেন "কে জিতল?"
ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে!
ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি মিস করলেন—এটাই যেন অনেকের জন্য বড় খবর হয়ে গেল!
তরুণ প্রতিভা ফ্রান্সিসকো ট্রিনকাও ম্যাচের শেষদিকে দুর্দান্ত গোল করে পর্তুগালকে জয়ের পথে এগিয়ে দিলেন।
শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জয় পেল পর্তুগাল, আর এই জয় ফুটবলপ্রেমীদের সারাদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেল।
কিন্তু, শুধু ফুটবলই কি আমাদের অনলাইনের ব্যস্ততা?
একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায়, অনলাইনে মানুষের আগ্রহ অনেক বৈচিত্র্যময়। সাম্প্রতিক সময়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলোর মধ্যে রয়েছে—
✔ প্রযুক্তি: "এআই টুলস" নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে।
✔ অর্থনীতি ও বিনিয়োগ: স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, এবং "ডলার রেট" সম্পর্কিত সার্চের হার বেড়েছে।
✔ স্বাস্থ্য ও জীবনযাত্রা: ফিটনেস, খাদ্যাভ্যাস, এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কনটেন্টের চাহিদা এখন অনেক বেশি।
✔ বিনোদন: নতুন সিনেমা, ওয়েব সিরিজ, এবং সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন—এসবও অনলাইনের আলোচিত বিষয়গুলোর একটি।
বাংলাদেশের অনলাইন ট্রেন্ড
বাংলাদেশের মানুষ যে শুধু ক্রিকেট বা রাজনীতি নিয়ে মেতে থাকে, তা নয়। এখনকার তরুণ সমাজ ফুটবল, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, এমনকি স্টার্টআপ নিয়েও প্রচুর খোঁজখবর নিচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের অনলাইন ব্যবহারকারীরাও বদলাচ্ছে।
তাহলে আমরা অনলাইনে কী খুঁজি?
উত্তরটা সহজ—আমরা যা ভালোবাসি, যা আমাদের কাজে লাগে, বা যা আমাদের কৌতূহল মেটায়, সেটাই খুঁজি।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়—
আমরা কি সত্যিই প্রয়োজনীয় জিনিস জানার চেষ্টা করছি, নাকি ট্রেন্ডের পেছনে ছুটে যাচ্ছি?
আপনার কী মনে হয়? আমরা কি সঠিক বিষয়গুলোর পেছনে সময় দিচ্ছি, নাকি শুধুই বিনোদনের ভিড়ে হারিয়ে যাচ্ছি?
কমেন্টে জানাতে ভুলবেন না!
#মানুষ_কি_চায় #অনলাইনের_চাহিদা #ফুটবল_নাকি_ফিউচার #বাংলাদেশ #ডিজিটালজীবন