English with Ridoy

English with Ridoy Mohammad Ridoy
University of Dhaka.

26/07/2026

Focused on Articles.

28/09/2025

Narration Alert!

25/09/2025

আজই সংগ্রহ কর Grammar Panacea ❤️

 # Grammar Panacea Review লেখক হিসেবে নয়, বরং পাঠক হিসেবে Grammar Panacea এর রিভিউ দিচ্ছি। ১. প্রথমত আমাদের বাজারের প্রা...
22/08/2025

# Grammar Panacea Review
লেখক হিসেবে নয়, বরং পাঠক হিসেবে Grammar Panacea এর রিভিউ দিচ্ছি।

১. প্রথমত আমাদের বাজারের প্রায় বেশিরভাগ বই সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়। কিন্তু Grammar Panacea কেবল Varsity & Medical ভর্তি পরীক্ষা উপযোগী করে সাজানো হয়েছে। ফলে তোমাদের কী পড়তে হবে আর কী পড়তে হবে না এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং অপ্রয়োজনীয় টপিক নিয়ে সময় নষ্ট করতে হবে না।

২. কথায় আছে Practice makes a man perfect. এই বইয়ে পর্যাপ্ত পরিমাণ বিগত সালের প্রশ্ন দেওয়া আছে এবং সেগুলো ভাগ করে DU, JU, RU, CU, GST, Other Universities, BCS, Other Competitive Exam এভাবে দেওয়া হয়েছে। ফলে তোমার যেগুলো প্রয়োজন সহজে বের করে পড়ে ফেলতে পারবে।

৩. বইটিতে বেসিক থেকে এডভান্সড আলোচনা করা হয়েছে। দেখো প্রথম ছবিটিতে কিভাবে বাক্য বানাবে থেকে শুরু করে ভর্তি পরীক্ষা উপযোগী সবকিছু দেওয়া আছে।

৪. যে পয়েন্টগুলি খুব ট্রিকি এবং গুরুত্বপূর্ণ সেগুলো নোট করে দেওয়া আছে।

৫. জঠিল বিষয়গুলো সহজ করার জন্য পর্যাপ্ত গ্রাফ, ছবি ও টেকনিক ব্যবহার করা হয়েছে।

৬. বিগত সালের বেশিরভাগ প্রশ্নগুলো ব্যাখা করে দেওয়া হয়েছে ফলে কোনটা সঠিক আর কোনঠা সঠিক না সেটা সহজে শিক্ষক ছাড়া সমাধান করতে পারবে।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে সেভাবে সাজিয়ে দেওয়া আছে।

৮. বইটি খুব বেশি মোটা না হওয়ার জন্য পরীক্ষার আগে ভালোভাবে শেষ করে রিভিশন দিতে পারবে।

৯. বিগত ৫ বছরের প্রশ্ম বিশ্লেষণ দেওয়া আছে যা দেখে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোন কোন টপিক গুরুত্ব দিয়ে পড়তে হবে।

১০. সর্বোপরি বইটি স্বয়ংসম্পূর্ণ হওয়ায়, তুমি এই বই পড়লে বাজারের অন্য কোনো বই পড়তে হবে না এবং পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ ইন শা আল্লাহ্।

04/08/2025

Confusing Conjugation of Verb
✅ Lie মানে মিথা বলা।
Lie - Lied - Lied - Lying
✅ Lie মানে শুয়ে থাকা।
Lie - Lay - Lain - Lying
✅ Lay মানে কোনোকিছু রাখা/ডিম পাড়া
Lay - Laid - Laid - Laying

12/07/2025

⛔ Discussএর পর কী Preposition বসে নাকি বসে না?
↪️ এক শব্দে "হ্যাঁ" কিংবা "না" কোনোটাই বলা যাবে না।
Discuss একটি Transitive Verb। অর্থাৎ Discuss এরপর Object বসাতে হয়।
✅ Discuss এরপর Direct Object (বস্তুবাচক কর্ম) হলে Preposition বসে না।
I will discuss about the matter. ( Incorrect )
I willl discuss the matter. (Correct)

✅ Discuss এরপর Indirect object ( ব্যক্তিবাচক কর্ম) হলে Preposition বসে।
I will discuss it with him. ( him এর আগে with বসেছে)

Extra Tips: এছাড়া কোনো বিষয়ের উপর আলোচনা হলে Discussion এর পর on বসে।
The committee will hold a discussion on the proposed budget next week.

10/07/2025

Active: I have a pen.
Passive: A pen is had by me. (❌)
বি:দ্র: Stative Verb এর Passive Voice হয় না।

05/07/2025

একটি প্রচলিত ভুল!
Active: He let me play football.
Passive: I was let play football by him. (❌)
Passive: I was allowed to play football by him.(✅)

11/07/2024

In time এবং On time এর মধ্যে পার্থক্যঃ
In time এবং On time সাধারণত সময়মতো কোনো কিছু করা হলে ব্যবহৃত হয়।
তবে এর মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে।
On time ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট ঘটনার একদম কাটায় কাটায়।
আর In time তার একটু পূর্বে। তবে এত বেশি নয়।
যেমন: আপনি কোনো একটি পরীক্ষা দিবেন ১২ টায়। কিন্তু কি একদম ১২ টায় যাবেন? অবশ্যই না। আপনি ১০/২০ মিনিট সময় হাতে রেখে যাবেন।
অর্থাৎ এই যে ঠিক ১২ টায় পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে On time আর আপনি ১০/২০ মিনিট পূর্বে গেলেন সেটা হচ্ছে In time.

23/05/2024

✅ চলেন, ৫ টি Advanced Words শিখি
1. Buy শব্দটির পরিবর্তে Purchase শব্দটি ব্যবহার করেন।
I will buy the book. না বলে I will purchase the book. বলুন।

2. Need শব্দটির পরিবর্তে Require শব্দটি ব্যবহার করুন।
I need a book না বলে I require a book. বলুন।

3. Job শব্দটির পরিবর্তে Occupation শব্দটি ব্যবহার করেন।
What is your current job? এর পরিবর্তে What is your Current Occupation? বলুন।

4. Ask শব্দটির পরিবর্তে Inquire শব্দটি ব্যবহার করেন।
I will ask him না বলে I will inquire him বলুন।

5. Use শব্দটির পরিবর্তে Utilize শব্দটি ব্যবহার করেন।
I will use my time. না বলে I will utilize my time বলুন।

এই শব্দগুলো ব্যবহার করলে বাক্য আরও সুন্দর হয়।
ধন্যবাদ।

Address

Dhaka
1205

Telephone

+8801646360956

Website

Alerts

Be the first to know and let us send you an email when English with Ridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English with Ridoy:

Shortcuts

Share