25/09/2026
যুদ্ধশিশু ও বীরাঙ্গনাদের নীরব আর্তনাদ, রোদন ও আগুনের অক্ষরে লেখা তাঁদের না-বলা গল্প - যে গল্প আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গভীর ও বেদনাবিধুর অধ্যায়। সময়ের সঙ্গে অনেক গল্প হারিয়ে গেলেও তাঁদের অভিজ্ঞতা, যন্ত্রণা, সংগ্রাম ও অস্তিত্বের সাক্ষ্য আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।
সেই নীরব কণ্ঠগুলোকে স্মরণ করা, তাঁদের জীবনের না-বলা কথাগুলোকে নতুন করে জানা এবং আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়াসে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা 'যুদ্ধশিশু ও বীরাঙ্গনাদের নীরব আর্তনাদ: রোদন ও আগুনের অক্ষর'
🎙️ আলোচক: সম্পাদক ফাল্গুনী তানিয়া ও লেখকবৃন্দ
🗓️ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
⏰ সময়: বিকেল ৪টা
📍 স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর সেমিনার হল
ইতিহাসের নীরব কণ্ঠগুলোকে শুনতে, তাঁদের গল্পকে জানতে এবং স্মৃতির প্রতি দায়বদ্ধতা থেকে এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ।