নিউজ-০১:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি আবেদনের ১ম মেধাতালিকা আগামী ২০জুন বিকাল ৪টায় প্রকাশিত হবে। ১ম মেধাতালিকা থেকে ভর্তির শেষ সময় ২৮জুন।
নিউজ-০২:
শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অনার্স ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ২৫জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে এসএসসি ও এইচএসসি পাশের রোল, ১টি ভালমানের পাসপোর্ট সাইজের ছবি এবং ১৬০০টাকা প্রয়োজন।
নিউজ-০৩:
২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রিলি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের ফল প্রকাশিত হয়েছে। ভর্তির শেষ সময় ২১জুন।
অন্যদিকে প্রাইভেট মাস্টার্সে ভর্তির কার্যক্রম জুন মাসের শেষে শুরু হবে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তিচ্ছুরা বুকিং এর জন্য যোগাযোগ করুন।
নিউজ-০৪:
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে অনার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট উত্তোলনের আবেদন শুরু হয়েছে।
StudentsNotice
Like our page for instant notice of Ministries of Bangladesh, Directorates, Universities, Colleges, Education Boards, Medical Colleges & Diploma Institutes
15/06/2022
এসএসসি পরীক্ষা- ২০২২ এর সংশোধিত রুটিন।
01/06/2022
20/05/2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ(২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১। অনার্স প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুর হবে ২২ মে থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৯ জুন রা ১২ টা পর্যন্ত।
২।আবেদন করতে যা যা দরকার-
১. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার। (ssc+hsc Roll+Registration number)
২. সচল মোবাইল নম্বর
৩. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
৪. আবেদন ফি ২৫০ টাকা
৫।দোকানদারের ফি ৫০/১০০ টাকা (কম্পিউটার ফি)
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি 2022📌
৩।আবেদন করতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?
সাইন্স- SSC 3.5 & HSC 3.5
ব্যবসায় - SSC 3.5 & HSC 3.5
মানবিক- SSC 3.5 & HSC 3 পয়েন্ট থাকতে হবে...
৪। কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে?
কেবলমাত্র সে সকল ছাত্রছাত্রীই আবেদন করতে পারবে যারা SSC ২০১৮ বা ২০১৯ ও HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ করেছে!
৫।একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে?
উত্তর:- একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে।কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে। কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।
আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২২ তারিখে।
28/04/2022
২০২১-২০২২ শেসন এর ভর্তি আবেদন শুরু ২২ মে থেকে
ক্লাস শুরু ৩ জুলাই
28/04/2022
২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ...
17/02/2022
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** মঙ্গলবার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের স্কুল: শিক্ষামন্ত্রী।
** যাদের দুই ডোজ টিকা দেয়া আছে, শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে: শিক্ষামন্ত্রী
** শিক্ষার্থীদের মধ্যে ১ম ডোজ টিকা পেয়েছে ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন: শিক্ষামন্ত্রী
** শিক্ষার্থীদের মধ্যে দুই ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন
** আরও ১০ থেকে ১৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
10/01/2022
ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২
২০২১-২২ অর্থবছরের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান বিজ্ঞপ্তিতে ডিগ্রী ও সমমান শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২২ বিষয়ে শিক্ষার্থীদের জানানো হয় যে-২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ এবং ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির আবেদন আহবান করা হচ্ছে।
ক. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd লিংক-এ প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে;
খ. নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে;
গ. উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ পূর্বের User ID ও Password ব্যবহার করে অথবা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যারের User ID ও Password ব্যবহার করেও লগইন করতে পারবেন;
ঘ. ব্যবহার নির্দেশিকার শর্তাবলি অনুসরণপূর্বক আগামী ০৯/০১/২০২২ থেকে ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে;
ঙ. সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৮/০২/২০২২ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোন হার্ড কপি প্রেরণের প্রয়ােজনীয়তা নাই।
04/01/2022
একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ
এই ফরমটি ওয়ার্ড ফাইল পেতে চাইলে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে মেসেজ করলে আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। এই তথ্যটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন;
04/01/2022
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি -2022,
ডাচ্-বাংলা ব্যাংক - এর
শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের
স্বপ্ন পূরণের সেতুবন্ধন।
এস.এস.সি-২০২১/ সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
03/01/2022
কলেজ ভর্তি:
২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৮ জানুয়ারী থেকে শুরু হবে। একজন শিক্ষার্থী ১৫০টাকা দিয়ে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে প্রয়োজন:
০১। এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর
০২। একটি সচল মোবাইল নম্বর
প্রয়োজনীয় তথ্য:
আবেদন শুরু: ৮ জানুয়ারী
আবেদন শেষ: ১৫ জানুয়ারী
১ম পর্যায়ের ফল প্রকাশ: ২৯ জানুয়ারী
২য় পর্যায়ের ফল প্রকাশ: ১০ ফেব্রুয়ারী
৩য় পর্যায়ের ফল প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী
ভর্তি শুরু: ১৯ ফেব্রুয়ারী
ভর্তি শেষ: ২৪ ফেব্রুয়ারী
ক্লাস শুরু: ২ মার্চ
বি.দ্র: আবেদন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ফ্লো-চার্ট ১ম কমেন্টে দেয়া হল।
ঘরে বসে আবেদন করার জন্য যোগাযোগ করুনঃ
মোবাইলঃ ০১৭১৭৮৮৬৪৩১,
যেকোন ডকুমেন্ট ইমেইল করার জন্য ব্যবহার করুনঃ [email protected]
18/10/2021
-------জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে । -------
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dhaka