16/06/2026
📢 বিজ্ঞপ্তি
এতদ্বারা ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য প্রশাসনিক কারণে ৬ষ্ঠ শ্রেণির ফলাফল আজ প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
উক্ত ফলাফল আগামীকাল, ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০টায় প্রকাশ করা হবে।
অধ্যক্ষ
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ
16/06/2026
📋 বিজ্ঞপ্তি
বিষয়: ৩য় থেকে ১০ম শ্রেণির পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
সকল শিক্ষার্থী, সম্মানিত পিতা-মাতা/অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ১ম সাময়িক পরীক্ষার ফলাফল নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা হবে:
✅ ৩য় থেকে ৮ম শ্রেণি
আজ, ১৬/০৬/২০২৬ তারিখ, বিকাল ৫:০০ টায় ফলাফল প্রকাশ করা হবে।
✅ ৯ম ও ১০ম শ্রেণি
আগামী ২১/০৬/২০২৬ তারিখ, রবিবার ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল দেখতে নিচের ধাপ অনুসরণ করুন:
১. বিদ্যালয়ের ওয়েবসাইট sfxgsc.edu.bd ভিজিট করুন
২. Parents Login অপশনে ক্লিক করুন
৩. আপনার সন্তানের Student ID দিয়ে ফলাফল দেখুন
ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ১ (এক) কর্মদিবসের মধ্যে স্ব স্ব ক্লাস টিচারের নিকট লিখিত দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের সাথে অবশ্যই প্রদর্শিত ফলাফলের প্রিন্ট কপিতে সংশ্লিষ্ট সমস্যাটি চিহ্নিত (মার্ক) করে সংযুক্ত করতে হবে।
অধ্যক্ষ
14/06/2026
🔷 ফলাফল দেখার নিয়ম
ধাপ ১ — ওয়েবসাইটে প্রবেশ করুন
বিদ্যালয়ের ওয়েবসাইট sfxgsc.edu.bd ব্রাউজারে খুলুন।
ধাপ ২ — Parents Portal-এ যান
হোমপেজ থেকে "Parents Login" বা "Parents Portal" অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ — Captcha পূরণ করুন
"I'm not a robot" বক্সে টিক দিয়ে Google Captcha সম্পন্ন করুন।
ধাপ ৪ — Student ID লিখুন
নির্ধারিত ঘরে আপনার সন্তানের Student ID টাইপ করুন এবং সবুজ FIND বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ — তথ্য যাচাই করুন
নাম, ছবি, সেকশন, রোল, ক্লাস ইত্যাদি তথ্য মিলিয়ে নিন।
⚠️ কোনো তথ্য ভুল থাকলে স্কুল অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
ধাপ ৬ — ফলাফল দেখুন
Result Summary অংশে "VIEW RESULT DETAILS" বাটনে ক্লিক করলে বিস্তারিত ফলাফল দেখা যাবে।
13/06/2026
📢 নোটিশ
📅 তারিখ: ১৩ জুন ২০২৬
বিষয়: অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
সকল শিক্ষার্থী, সম্মানিত পিতা-মাতা/অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
এই ধারাবাহিকতায় আগামী রবিবার, ১৪ জুন ২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় ১ম ও ২য় শ্রেণির ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
ফলাফল প্রকাশের পর কোনো সংশোধনের প্রয়োজন হলে ১ (এক) কর্মদিবসের মধ্যে স্ব স্ব ক্লাস টিচারের নিকট লিখিত দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের সাথে অবশ্যই প্রদর্শিত ফলাফলের প্রিন্ট কপিতে সংশ্লিষ্ট সমস্যাটি চিহ্নিত (মার্ক) করে সংযুক্ত করতে হবে। যথাযথ পর্যবেক্ষণ শেষে প্রিন্টকৃত রেজাল্ট কার্ড শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
এছাড়াও, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রীদের মাসিক টিউশন ফি জনতা পে-এর মাধ্যমে একই পোর্টাল থেকে অনলাইনে পরিশোধ করা যাবে।
-অধ্যক্ষ