03/10/2025
✨ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
পবিত্র জুমার দিনে আপনাকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি—
📖 আল মাদরাসাতুল মাজিদীয়া লি-উলুমিল কুরআন এর ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলে।
🕌 স্থানঃহুজুরপাড়া ২ নং রোড
কামরাঙ্গীরচর, ঢাকা।
📅 তারিখঃ ৩ই অক্টোবর (শুক্রবার)
⏰ সময়ঃ বাদ আসর থেকে ইনশাআল্লাহ।
আসুন, পরিবার-পরিজনসহ উপস্থিত হয়ে কুরআন-সুন্নাহর আলোকে হৃদয়কে পরিশুদ্ধ করি। 🌸
#মাহফিল #কামরাঙ্গীরচর
01/10/2025
📢 আগামীকাল শুক্রবার ৩ই অক্টোবর আল মাদরাসাতুল মাজিদীয়া লি-উলুমিল কুরআন এর ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল।
✨ প্রধান অতিথি:আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
পীরসাহেব চরমোনাই।
📖 প্রখ্যাত আলেমগণ কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান করবেন।
আপনাদের পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত রইল। 🌸
#মাহফিল
#কামরাঙ্গীরচর
05/09/2025
*শুক্রবারের ফজিলত✨*
জুমার দিন শুরু হয়েছে, তাই আমরা জুমার দিনকে পূর্ণ প্রস্তুতির সাথে কাজে লাগাই।
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ﴾
“হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে চলো এবং বেচাকেনা ত্যাগ করো।”
📖 (সূরা আল-জুমু’আ: ৯)
📜 হাদীস:
قال رسول الله ﷺ
"خيرُ يومٍ طلعتْ عليه الشمسُ يومُ الجمعةِ..."
“সূর্য যেদিন উদিত হয়, তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার...”
📘 (সহীহ মুসলিম)
*✨ শুক্রবারে করণীয়:*
✅ গোসল করা
✅ সুন্দর পোশাক পরা
✅ জুমার নামাজে সময়মতো যাওয়া
✅ সূরা কাহফ পাঠ
✅ দরূদ শরীফ বেশি পড়া
✅ বেশি বেশি দোয়া করা (আসরের পর বিশেষ দোয়ার সময়)
🌸 جُمُعَةٌ مُبَارَكَةٌ | জুমার শুভেচ্ছা!
📖 চলুন আজকের দিনটিকে বরকতময় করে তুলি জ্ঞান, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে।
05/08/2025
📚 আলহামদুলিল্লাহ 📚শনিবার থেকে শুরু হয়েছে আমাদের প্রিয় " আল মাদরাসাতুল মাজিদীয়া লি- উলুমিল কুরআন " এর নুরানী ও নাজেরা বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা।
ধারাবাহিকভাবে পরীক্ষা হয়ে বৃহস্পতিবার শেষ হবে ইনশাআল্লাহ।
🤲 #আল্লাহ_তায়ালার_কাছে_দোয়া_করি_যেন:
✅ সকল ছাত্রদের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়
✅ সবাই ভালো ফলাফল অর্জন করতে পারে
✅ এই পরীক্ষা তাদের ইলমী উন্নতির পথে সহায়ক হয়
📖 আমাদের প্রিয় ছাত্রদের প্রতি অনুরোধ:
আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করুন
সততা ও নিষ্ঠার সাথে উত্তর দিন
দোয়া ও তওবার মাধ্যমে মনকে প্রস্তুত করুন
🤲 সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার অনুরোধ রইলো।
اللهم وفقهم لما تحب وترضى
# #সাময়িকপরীক্ষা #ইসলামিকশিক্ষা #দোয়াপ্রার্থনা
01/08/2025
বিসমিল্লাহির রহমানির রহীম
শুক্রবারের আমল!!!
১.সূরা কাহাফ তিলাওয়াত।
সূরা কাহাফ পারলে সবটা পড়া। আর নাহলে ১ম ১০ আয়াত ও শেষের ১০ আয়াত।
( বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে একবার পড়া।)
দা-জ্জা-লের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়।
[তাফসিরে তাওযিহুল কোরআন ২য় খন্ড / ২৫০ পৃ, মুসলিম হাদীস নং ৮০৯;তাফসীরে ইবনে কাসীর-৩/৭৯]
২.বেশি বেশি দুরুদ পাঠ।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
৩.বেশি বেশি ইস্তেগফার।( আস্তাগফিরুল্লাহ)
৪.আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দুআ করা।
আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।
31/07/2025
*শুক্রবারের ফজিলত | শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা ✨*
জুমার দিন শুরু হয়ে গেছে , তাই আমরা জুমার দিনকে পূর্ণ প্রস্তুতির সাথে কাজে লাগাই।
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ﴾
“হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে চলো এবং বেচাকেনা ত্যাগ করো।”
📖 (সূরা আল-জুমু’আ: ৯)
📜 হাদীস:
قال رسول الله ﷺ
"خيرُ يومٍ طلعتْ عليه الشمسُ يومُ الجمعةِ..."
“সূর্য যেদিন উদিত হয়, তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার...”
📘 (সহীহ মুসলিম)
📝 শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা:
আজ শুক্রবার —
🔹 অনেকের ক্লাস বন্ধ থাকে
🔹 স্কুল, মাদরাসা, কোচিং বা কর্মস্থল বন্ধ থাকে
🔹 📚 তাই এই দিনটিকে খেলাধুলা বা অলসতায় না কাটিয়ে—
➡️ বেশি বেশি কুরআন তিলাওয়াত করি
➡️ আরবি ভাষা অধ্যয়ন করি
➡️ পুরোনো পড়াগুলো রিভিশন দেই
➡️ নতুন কিছু শিখে নেই
📌 মনে রাখবেন:
"যে ছাত্র শুক্রবারকে ইবাদত ও শিক্ষার জন্য কাজে লাগায়, সে দ্রুত সফলতার দিকে এগিয়ে যায় ইনশাআল্লাহ!"
✨ শুক্রবারে করণীয়:
✅ গোসল করা
✅ সুন্দর পোশাক পরা
✅ জুমার নামাজে সময়মতো যাওয়া
✅ সূরা কাহফ পাঠ
✅ দরূদ শরীফ বেশি পড়া
✅ বেশি বেশি দোয়া করা (আসরের পর বিশেষ দোয়ার সময়)
🌸 جُمُعَةٌ مُبَارَكَةٌ | জুমার শুভেচ্ছা!
📖 চলুন আজকের দিনটিকে বরকতময় করে তুলি জ্ঞান, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে।
01/05/2025
শ্রমিকের মর্যাদা ও শ্রমিকের পারিশ্রমিক: ইসলামের দৃষ্টিতে
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যেখানে মানুষের প্রতিটি স্তরের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারিত।
শ্রমিক—হোক সে দিনমজুর, কাঠমিস্ত্রি, কৃষক, গাড়িচালক কিংবা গৃহকর্মী—তাঁদের মর্যাদা ও অধিকার ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছে।
শ্রমিকের মর্যাদা:
কুরআনে আল্লাহ তাআলা বলেন:
وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى
“আর মানুষের জন্য থাকবে না কিছুই, কিন্তু যা সে নিজে চেষ্টা করে।”
(সূরা আন-নাজম, আয়াত: ৩৯)
এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে—শ্রমই মানুষের মর্যাদা ও প্রাপ্তির মূল ভিত্তি। জন্ম, বংশ বা অবস্থান নয়, বরং যে যত বেশি পরিশ্রম করে, সে ততই সম্মানযোগ্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"শ্রেষ্ঠ উপার্জন হল নিজ হাতে উপার্জন।"
(মুসনাদে আহমদ, হাদীস: ৮৪৬৯)
এমনকি নবী দাঊদ (আলাইহিস সালাম) নিজ হাতে উপার্জন করতেন—এই কথা উল্লেখ করে রাসূল (সা.) শ্রমকে নবীসুলভ গৌরব হিসেবে তুলে ধরেছেন।
শ্রমিকের পারিশ্রমিক:
ইসলাম শুধু শ্রমের মর্যাদা দেয়নি, বরং শ্রমিকের পারিশ্রমিক সময়মতো এবং ন্যায্যভাবে পরিশোধ করার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
রাসূলুল্লাহ (সা.) বলেন:
"কাউকে কোনো শ্রমে নিয়োগ করলে তার পারিশ্রমিক আগে থেকেই নির্ধারণ করে নাও।"
(মুসনাদে আহমদ)
আর অন্য এক হাদীসে এসেছে:
"তোমাদের কোনো একজনের অধীনে কোনো শ্রমিক থাকলে, সে যেন তার খাবার থেকে তাকে খাওয়ায়, তার কাপড় থেকে তাকে পরায়, এবং তার সাধ্যের বাইরে কোনো কাজ তাকে না দেয়।"
(সহিহ বুখারী ও মুসলিম)
সবচেয়ে কঠিন হুঁশিয়ারি এসেছে এই হাদীসে:
"একজন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।"
(ইবনে মাজাহ, হাদীস: ২৪৪৩)
অর্থাৎ, তাকে সময়মতো, বিলম্ব না করে সম্মানের সাথে পারিশ্রমিক দেওয়া ফরজ দায়িত্ব।
---
উপসংহার:
আজকের সমাজে আমরা যদি শ্রমিকদের সম্মান না করি, তাঁদের ন্যায্য পারিশ্রমিক সময়মতো না দিই, তবে আমরা এক গর্হিত অন্যায় করছি।
ইসলামের দৃষ্টিতে এটা গোনাহ ও মানবতা লঙ্ঘন।
আসুন, শ্রমিককে দেখি সম্মানের চোখে, পরিশ্রমের মূল্য দিই সময়মতো, এবং গড়ি একটি ন্যায়ের সমাজ।
কারণ, শ্রমিকের ঘামেই গড়ে উঠে উন্নত বিশ্ব।
18/04/2025
বিসমিল্লাহির রহমানির রহীম
দশ প্রকার নারীদের আল্লাহ পাক ভালোবাসেন!!
১.যে নারী ক্ষমাশীল!!!
২.যে নারী ধৈর্যশীল!!!
৩.যে নারী পর্দাশীল!!!
৪.যে নারী কারো গিবত করে না!!!
৫. যে নারী ঘন ঘন তওবা করে!!!
৬.যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে!!!
৭.যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না!!!
৮.যে নারী স্বামীর আনুগত্য করে!!!
৯.যে নারী সময় মতো নামাজ আদায় করে!!!
১০.যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে!!!
আল্লাহ সকল নারীকে সঠিক ভাবে আমল করার তৌফিক দান করুন ।
আমিন।
18/04/2025
স্বামী-স্ত্রীর দাম্পত্য নিয়ে ইসলাম ধর্ম কি বলে?
মহানবী (ﷺ) বলেছেন,
স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে। এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও
সূত্র- সুনানে তিরমিযি-১১৬০
মহানবী (ﷺ) বলেছেন,
যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে।
সূত্র- (বোখারি-৫১৯৩, মুসলিম-১৪৩৬ ও আবু দাউদ- ২১৪১)
মহানবী (ﷺ) বলেছেন,
স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না।
সূত্র: (বোখারি-৫১৯৫, মুসলিম-২৪১৭)
রাসুল (ﷺ) ইরশাদ করেছেন, পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না।
সূত্র- নাসাঈ কুবরা-৯১৩৫ ও বাইহাক্বী- ১৪৪৯৭
মহানবী (ﷺ) বলেছেন,
কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো।
ছহীহুল জামে ৫২৫৯
মহানবী (ﷺ) বলেছেন,
স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম।
সূত্র- মুসনাদে আহমদ ১৯০০৩
💐💐💐🌻💐💐