Students platform Bd

Students platform Bd Govt.Job & BCS সহ সকল প্রতিযোগিতা মূলক পরিক্ষার সকল আপডেট তথ্য ও হ্যান্ডনোট পেতে আমাদের সাথে থাকুন।

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান...
14/01/2025

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান হয়া থাকেন , একটু খেয়াল রাইখেন ।
যতো রকম এনকেফালাইটিস এই দুনিয়ায় আছে তার প্রায় ৪০-৫০% এর ভেক্টর ই বাদুর ।
বাদুর শীতকালে খেজুরের রস খায় , লালাতে মিশে থাকে নিপাহ এনকেফালাইটিসের জীবাণু । কাঁচা খেজুরের রসে জীবাণু ঢেলে দিয়ে উড়ে চলে যায় ।

কাঁচা খেজুরের রস খায়া ‘ Feeling excited !!! ‘ লিখতে গিয়া অজ্ঞান হইয়া আইসিইউতে পইড়া থাইকেন না , নিজের খেয়াল রাইখেন । নাইলে অজ্ঞান হবার আগে লিখতে হইতে পারে - ‘ Feeling হিজি বিজি হিজি বিজি and permanently relaxed ! নিপা এনকেফালাইটিসে মৃত্যুর হার ৭০% এরও বেশি ।

টাকা নিয়ে উক্তি ❣️💕💞🌺🌹🥀1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে য...
02/12/2024

টাকা নিয়ে উক্তি ❣️💕💞🌺🌹🥀
1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।

2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।

3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।

5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।

10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।

11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।

12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।

14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!

15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।

16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!

17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।

18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।

21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।

22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।

28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!

29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।

30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।

31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।

32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।

34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।

35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।

37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।

39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!

40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।

41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।

42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।

43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!

44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!

45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।

46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।

47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।

48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!

49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।

50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

゚viral ゚ ゚viralシ ゚viral

🎇 দেশের কিংবদন্তি ১১জন গায়িকা এবং তাদের গাওয়া ৩টি করে কালজয়ী গান:১. ✳️রুনা লায়লা-☞ চঞ্চলা হাওয়া রে ☞ যখন থামবে কোলাহল ☞ ...
01/12/2024

🎇 দেশের কিংবদন্তি ১১জন গায়িকা এবং তাদের গাওয়া ৩টি করে কালজয়ী গান:
১. ✳️রুনা লায়লা-
☞ চঞ্চলা হাওয়া রে
☞ যখন থামবে কোলাহল
☞ অনেক বৃষ্টি ঝরে তুমি এলে

২.✳️ সাবিনা ইয়াসমিন-
☞ শুধু গান গেয়ে পরিচয়
☞ সবকটা জানালা খুলে দাওনা
☞ জন্ম আমার ধন্য হলো মাগো

৩.✳️ শাহনাজ রহমতুল্লাহ-
☞ একবার যেতে দেনা
☞ এক নদী রক্ত পেরিয়ে
☞ যে ছিল দৃষ্টির সীমানায়

৪.✳️ ফেরদৌসী রহমান-
☞ যার ছায়া পড়েছে মনের আয়নাতে
☞ আমি রূপনগরের রাজকন্যা
☞ যে জন প্রেমের ভাব জানেনা

৫. ✳️কনকচাঁপা-
☞ ভালো আছি ভালো থেকো
☞ তুমি আমার এমনি একজন
☞ তোমাকে চাই শুধু তোমাকেই চাই

৬. ✳️আবিদা সুলতানা-
☞ বিমূর্ত এই রাত্রি আমার
☞ আমাদের দেশটা স্বপ্নপুরী
☞ এক নদীরই উজান ভাটি

৭. ✳️ফরিদা পারভীন-
☞ এই পদ্মা এই মেঘনা
☞ নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে
☞ তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম

৮. ✳️মমতাজ বেগম-
☞ বান্ধিলাম পীড়িতের ঘর
☞ না জানি কোন অপরাধে
☞ আগে যদি জানতাম রে বন্ধু

৯. ✳️শাম্মী আখতার
☞ ঢাকা শহর আইসা আমার
☞ মনে বড় আশা ছিল
☞ ভালবাসলেও সবার সাথে

১০.✳️ শাকিলা জাফর
☞ তুমি আমার প্রথম সকাল
☞ ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
☞ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

১১.✳️ সামিনা চৌধুরী
☞ কবিতা পড়ার প্রহর এসেছে
☞ আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
☞ একবার যদি কেউ ভালোবাসতো

🎇আপনার প্রিয় শিল্পীর কোন প্রিয় গানটি বাদ পড়েছে?

#সংগৃহীত ゚ ゚followers

27/11/2024

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি সমূহঃ

১.যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।!

২.সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না।

৩.দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

৪.বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।

৫. দু:খ কখনও একা আসে যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে।

৬.আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাড়ায়।

৭.অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

৮.কাউকে সারা জীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

৯.যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।

১০.আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

১১.সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

১২.তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

১৩.তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।

১৪.শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

১৫.প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

১৬.মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

১৭.জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

১৮.আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

১৯.ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে|

#সংগৃহীত ゚viralシ

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
27/11/2024

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়। আজকের দিনে তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই।

আপনারা আমাদের জীবনে আলো হয়ে থাকুন। নিজের যত্ন নিন, আপনার অনুভূতিগুলোকে সম্মান দিন।

19/11/2024
সম্পূর্ণ সরকারিভাবে জাপানী ভাষা শিক্ষা( ছয় মাস) কোর্সে ভর্তির সার্কুলার (জানুয়ারী টু জুন) ২০২৫ ইং দেয়া হয়েছে। সরকারি...
19/11/2024

সম্পূর্ণ সরকারিভাবে জাপানী ভাষা শিক্ষা( ছয় মাস) কোর্সে ভর্তির সার্কুলার (জানুয়ারী টু জুন) ২০২৫ ইং দেয়া হয়েছে। সরকারি খরচে চাকুরি নিয়ে জাপান যেতে চাইলে অতিসত্বর আবেদন করুন। আসন সংখ্যা সীমিত।।

৬৪ জেলার পর্যটন কেন্দ্র সমূহ.... 🇧🇩🇧🇩🇧🇩Students platform Bd
14/11/2024

৬৪ জেলার পর্যটন কেন্দ্র সমূহ.... 🇧🇩🇧🇩🇧🇩
Students platform Bd

27/10/2024

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই। আসলে দিনের কাজ কোনটা কখন করবেন, কোনটা আগে বা পরে—এসবই আসে সময় ব্যবস্থাপনার মধ্যে। যদি এই বিষয়টি সঠিক না হয়, তবে সারা দিন কাজ করেও ভালো ফল মেলে না।

আর আসলে প্রথমে জানতে হবে সময় বলতেই–বা আমরা কী বুঝি। সময় তো ঘড়ির কাঁটায় চলে। একে ক্লক টাইম বলা হয়, যার কোনো হেরফের হয় না। কিন্তু সময় আসলে আপেক্ষিক। কাজ থেকে ১০ মিনিটের বিরতি নিয়ে ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করতে গিয়ে নিজের অজান্তে ঘণ্টা কাবার হয়ে যায়। আবার ল্যাপটপে প্রাত্যহিক একঘেয়ে কাজ করতে করতে যেন লাঞ্চ টাইম আর আসে না। তাই সব মিলিয়ে দিনের ২৪ ঘণ্টাকে বুদ্ধি করে সাজিয়ে সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারলে জীবনে মিলবে সফলতা।

মাত্র তিনভাবে সময় কাটানো যায়। চিন্তা করা, কথা বলা ও কাজ করা। আমরা সারা দিন যা–ই করি না কেন, তাকে এই তিন শ্রেণির একটিতে অন্তর্ভুক্ত করা যাবে। আর জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে এই তিন ধরনের কাজই রাখতে হবে দিনের করণীয় কাজের তালিকায়। এবারে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর উপায় দেখে নেওয়া যাক।

১. সপ্তাহজুড়ে প্রতিদিন সময় রেকর্ড করা

কর্মক্ষেত্রে কথোপকথন, প্রজেক্ট আর বিভিন্ন কার্যক্রমে কতটুকু সময় লাগে, সেটা খেয়াল করে রেকর্ড করতে হবে প্রথমে সপ্তাহভর। আর তা যে শুধু কাজের হিসাব, তা নয়। যতভাবে সময় ব্যয় হয়, তার সবই আমলে আনতে হবে। এভাবে এক সপ্তাহের উপাত্ত পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে সময় কোথায় যাচ্ছে।

২. নিজের কাজের জন্য আলাদা সময় রাখা

আলাদা করে সময় না রাখলে কোনো কাজই করা হয় না ভালোভাবে। দিনের প্রাত্যহিক করণীয় কাজের ভিড়ে নিজের কোন বিশেষ কাজ হারিয়ে যায়। করা হয় না অথবা মানের ক্ষেত্রে আপস করা হয়।

৩. চিন্তা করার জন্য সময় বরাদ্দ

কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে যত কাজ করতে হয়, যার প্রতিটি হওয়া উচিত সুচিন্তিত। এই ব্রেনস্টর্মিংয়ের জন্য আলাদ্য সময় অবশ্যই রাখতে হবে।

৪. কাজের বিঘ্ন ও বিরতিগুলোকে গোনায় ধরা

শুধু কাজ নয়, অকাজগুলোকেও গোনায় ধরতে হবে। কেউই টানা কাজ করতে পারে না। আবার আগে থেকে ঠিক করে রাখা শিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে বিরতি নেওয়া বা বিভিন্ন কারণে বিঘ্ন ঘটতে পারে। এই সময়গুলোকে খেয়াল করে হিসাবের মধ্যে ধরতে হবে।

৫. দিনের প্রথম ৩০ মিনিট পরিকল্পনার জন্য রাখা

কাজ শুরু করার আগে প্রথমে আধা ঘণ্টা দিনের পরিকল্পনা করার জন্য রাখা উচিত। এতে উল্টাপাল্টা সময় ব্যয় হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে কাজের শৃঙ্খলা থাকে না। তাই এই ৩০ মিনিটই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

৬. লক্ষ্য স্থির করা

লক্ষ্যবিহীনভাবে কাজ করে কিছুই অর্জন করা যায় না। প্রতিটি কাজ, মিটিং বা ফোনালাপের আগে এর মূল লক্ষ্য বা এর থেকে কী ও কতটুকু পাওয়া যাবে, তা ঠিক করে নিতে হবে।

৭. সবাইকে জানান দিন যে আপনি ব্যস্ত

‘ডু নট ডিস্টার্ব’ সাইন সব সময় লাগানো না গেলেও কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সবাইকে জানিয়ে দিলে ভালো। এতে এ সময় কেউ অযথা বিরক্ত করবে না। যেকোনো মেসেঞ্জার বা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরক্ত না করার সিগন্যাল সেট করা যায়।

৮. সারাক্ষণ অন্যদের মনোযোগ না দেওয়া

আপনাকে সব সময় চাইলেই পাওয়া যাবে, এ ধারণা থেকে সবাইকে বের করে আনুন। নয়তো কোনো কাজই ঠিকভাবে করা হবে না ফোন বাজলেই ধরতে হবে, ই–মেইল এলেই খুলে দেখতে হবে তা নয়। মেসেঞ্জারগুলোতেও আপনার সক্রিয় উপস্থিতির বেলায় একই কথা প্রযোজ্য।

🌼

"একটি শিক্ষনীয় পোস্ট" 🖤একবার টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিলো, জীবনে কোনো ভুল করেছেন? তিনি বলেছিলেন, 'অসংখ্যবার!' প...
18/10/2024

"একটি শিক্ষনীয় পোস্ট" 🖤

একবার টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিলো, জীবনে কোনো ভুল করেছেন? তিনি বলেছিলেন, 'অসংখ্যবার!' প্রশ্নকর্তা মুচকি হেসে বললেন, 'তাহলে তো আপনার বুদ্ধি কম?' এডিসন হেসে উত্তর দিলেন, 'হ্যাঁ, বুদ্ধি কম ছিলো, কিন্তু অসংখ্য ভুলের কারণে তা বহু গুণ বেড়েছে!'

বেপারটা এমন ছিলো, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন, যার মধ্য দিয়ে পৃথিবী আরও এগিয়ে যেত। 🌍

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা।'

অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'যদি কেউ বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টা করেনি।'

'How to Change a Life' বইটি একবার মুদ্রণ ভুলে 'How to Change a Wife' নামে বের হয়েছিলো—পরে তা বেস্ট সেলার হয়ে যায়! 😅

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না! 🎯

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরী হয় চেষ্টা, ভুল, এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি, তাই আজ আমি সফল।' 🏀

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ, যার মাধ্যমে নতুন করে শুরু করার সুযোগ পাওয়া যায়।'

প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে শুদ্ধ মানুষের প্রেমে পড়ার সুযোগ বাড়া।' 💘

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে, তাহলে তুমি কিছু শিখতে পারবে না! 🧠

মাঝে মাঝে ভুল লিখো, দেখবে, যিনি তোমার পোস্টে কমেন্ট করবেন না বলে পণ করেছিলেন, তিনিও কমেন্ট করতে বাধ্য হবেন। 😄

পেন্সিল মানসিকতা রাখো—যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে। ✏️ আর কলম মানসিকতার মানুষ মনে করে, তারা নির্ভুল—তাই তাদের দিয়ে সুন্দর চিত্র হয় না। 🖊️

#শিক্ষনীয় #ভুল #সফল

শৈশব..... ❤️.......
17/10/2024

শৈশব..... ❤️.......

16/10/2024

👉 বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা জেনে নিন:

১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

>মূল বেতনঃ ২২,০০০/=
>বাড়ি ভাড়াঃ ১,০০০/=
>চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=

❤️ চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে Students platform Bd পেইজটি ফলো করুন।

▪️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে >মূল বেতন ৩৫,০০০/= >বাড়িভাড়া ১০০০/=
>চিকিৎসা ভাতা ৫০০/=

সর্বমোট ৩৬,৫০০/=

▫️প্রিন্সিপাল হলে
>বেতন ৫০,০০০/= >বাড়িভাড়াঃ ১,০০০/= >চিকিৎসা ভাতাঃ ৫০০/=

সর্বমোটঃ ৫১,৫০০/=

২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
>মূল বেতনঃ ১২,৫০০/=
>বাড়ি ভাড়াঃ ১,০০০/=
>চিকিৎসা ভাতাঃ ৫০০/=

সর্বমোটঃ ১৪,০০০/=

▪️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে

>মূল বেতন ১৬,০০০/=
>বাড়ি ভাড়াঃ ১,০০০/=
>চিকিৎসা ভাতাঃ ৫০০/=

সর্বমোটঃ ১৭,৫০০/=
▪️নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয় এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)
>মূল বেতনঃ ৯,৩০০/=
>বাড়ি ভাড়াঃ ১,০০০/=
>চিকিৎসা ভাতাঃ ৫০০/=

সর্বমোটঃ ১০,৮০০/=

▪️উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

▪️মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

▪️ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

▪️এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।
▪️ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students platform Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category