DIU Memers Here

DIU Memers Here

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DIU Memers Here, Education, Daffodil International University, Dhaka.

24/07/2026

আপনারা আন্দলোন করে সরকার পাল্টাইছেন, আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না, DIU শিক্ষার্থী ব্লাকমেইল নিয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ এর রেস্পন্স ছিলো এমন। বিস্তারিত কমেন্টে:

23/07/2026

Daffodil International University (DIU) রক্ষায় শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

স্থান : AB - 4

১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্য একটি বিশ্ববিদ্যালয়কে কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়ে দীর্ঘদিন অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও মর্যাদা ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাৎক্ষণিক বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

২. ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মানসিকতা সম্পন্ন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দিতে হবে। প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করতে হবে

৩. অন্য একটি বিশ্ববিদ্যালয়কে তিন মাসের জন্য ক্যাম্পাস ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে জড়িত দায়িত্বশীল ব্যক্তিদের বহিষ্কার আদেশ সহ উক্ত ঘটনার ব্যাখ্যা প্রদান করে শিক্ষার্থীদের কাছে ই-মেইলের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে

৪. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্য প্রতিষ্ঠানটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে তাদের সরিয়ে দিতে হবে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করতে হবে

22/07/2026

বিশ্ববিদ্যালয়ের ভেতরে নতুন বিশ্ববিদ্যালয় কি সম্ভব!

কাঠের পুতুল প্রশাসনের কল্যাণেই বোধহয় এক অদ্ভুত আর নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পেটের ভেতরেই নাকি গড়ে তোলা হচ্ছে আরেক নতুন বিশ্ববিদ্যালয়!

আমাদের বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। আমাদের সুন্দর ক্যাম্পাস, আধুনিক ল্যাব এবং সর্বোপরি বিভিন্ন প্রতিযোগিতা ও চাকরির বাজারে শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য এই সুনাম এনে দিয়েছে। কিন্তু আফসোস! একটি অলাভজনক ও সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রশাসনের লোভ ও ব্যবসার ক্ষুধা যেন মেটার নয়। তাদের আরও চাই, আরও চাই!

প্রশাসনের এই ব্যবসার নতুন শিকার হতে যাচ্ছে AB-3 ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয়। সেখানে নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে নতুন একটি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট চালু করা হবে, যেখানে আমাদের মতোই BBA ও CSE পড়ানো হবে। তাদের প্রচারণার মূল সুর কী জানেন?

আমাদের ক্যাম্পাসের সব কিছু, ল্যাব ও সুযোগ-সুবিধা ওই নতুন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারবে!

ভাবুন একবার, যে ল্যাব ব্যবহারের অধিকার পেতে একজন শিক্ষার্থী ১০ লাখ টাকা দিয়ে CSE-তে ভর্তি হচ্ছে, ঠিক একই ল্যাব অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যবহার করবে মাত্র ২ লাখ টাকায়!

আমাদের খেলার মাঠে আমরা সবসময় খেলার সুযোগ পাই না, এখন ভাগ বসাবে তারাও। আমাদের ‘বনমায়া’, লেক, ফুডকোর্ট, মাঠ, লাইব্রেরি—সবই এখন তাদেরও। আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকট আর ল্যাব সংকটে ভুগছে, সেখানে অন্য প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করবে। বাহ!

আমরা যে সুবিধাগুলোর জন্য এত বড় মূল্য দিয়েছিলাম (আমাদের সাবেকগণ এবং বর্তমানরা দিচ্ছি), তা কীভাবে অন্য একটি প্রতিষ্ঠানের কাছে পানির দরে বিক্রি করা হয়? এই বিশ্ববিদ্যালয় আমাদের। আমাদের সাবেক ভাইদের, আমাদের বর্তমান শিক্ষার্থীদের এবং ভবিষ্যতের প্রজন্মের। এই ক্যাম্পাস গড়ে উঠেছে আমাদেরই সবার সহযোগিতায়।

প্রতি সেমিস্টারে আমরা নিয়মিত টিউশন ফি তো দিই-ই, তার সাথে গড়ে প্রায় ৬,৭৫০ টাকা করে শুধু 'ডেভেলপমেন্ট ফি' দিই। প্রতি সেমিস্টারে গড়ে ১ লাখ টাকা খরচের মাঝে এই ৬ হাজার টাকা বাদে বাকি টাকাও তো শিক্ষার্থীদের কল্যাণেই খরচ হওয়ার কথা! হিসাব করলে দেখা যাবে, এ পর্যন্ত শিক্ষার্থীদের থেকে আদায় করা ডেভেলপমেন্ট ফির পরিমাণই প্রায় ৫০০ কোটি টাকারও বেশি হওয়ার কথা!

আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমাদের টাকা গেল কোথায়? আমাদের টাকায় কেনা ল্যাব ও অবকাঠামো আমাদের ভাইয়েরা প্রয়োজনে কম খরচে ব্যবহার করবে, তাতে আপত্তি নেই। কিন্তু এই ধরনের বাণিজ্যিক ধান্দাবাজি করে প্রতিষ্ঠানের মান ও সম্মান ক্ষুণ্ণ করতে কারা ওঁত পেতে বসে আছে!

আইনগত ও নৈতিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। মসজিদ, মন্দির বা এতিমখানার মতো এটিও সমাজের সচেতন ও প্রভাবশালী মানুষের অর্থায়নে পরিচালিত একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক খাত।

কিন্তু প্রশাসনের কৌশল দেখুন, ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে এমন এক ইনস্টিটিউট করা হচ্ছে, যেখানে সব খরচ মেটানোর পর বাকি টাকা সরাসরি লাভ বা মুনাফা হিসেবে পকেটে পোরা যায় (যা মূল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরাসরি করা যায় না)।

ব্যবসার নানা কৌশল তো ছিলই, কিন্তু এভাবে কি আমাদের অস্তিত্বই সংকটে ফেলে দিতে হবে?

প্রিয় মাননীয়, আপনার যে ব্যবসায়িক পরামর্শদাতা রয়েছে, সে আসলে হয়তো অনেক বড় বলদ। তাকে বাদ দিয়ে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দায়িত্ব দিন দরকার হলে। তাদের ব্যবসাগুলোয় ইনভেস্ট করলে আরও বেশি মুনাফা হবে, আমাদের অস্তিত্ব নষ্ট না করেই।

আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ’ রয়েছে। তারা আমাদের পরিবারের অংশ, তাদের স্কুল ও আমাদের ক্যাম্পাস এক সুতোয় বাঁধা। এছাড়া গ্রুপের নানা প্রতিষ্ঠান থাকলেও আমরা সেগুলোকে নিজেদেরই মনে করি। কিন্তু তার মানে এই নয় যে, আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যা সরাসরি শিক্ষার্থীদের অস্তিত্বে টান দেবে!

একই ক্যাম্পাসে দুটো ভিন্ন বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব থাকলে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই ক্যাম্পাসকে নিজেদের বলে দাবি করবে, সেটাই স্বাভাবিক। তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, তারা তাদের আলাদা ক্যাম্পাসে পড়াশোনা করুক। একই ক্যাম্পাসে দুই ভিন্ন পরিচয়ের মানুষ থাকলে চিরকাল ক্যাম্পাস ও নিজেদের পরিচয় নিয়ে ঝগড়া-বিবাদ আর জটিলতা লেগেই থাকবে।

সহজ কথায়, এক মিষ্টির দোকানে কি কখনো একই নামের আরেক মিষ্টির দোকান চালানো সম্ভব?

কার কাছে এই আবেদন জানাব, তা বুঝতে পারছি না। কীভাবে কার মাথায় এমন আজগুবি চিন্তা আসে, আর কে-ই বা এগুলোর অনুমোদন দেয়, তাও আমাদের জানা নেই!

কোনো আশার আলো চোখে পড়ছে না, তবুও মনের কোণে শেষ ভরসা প্রিয় প্রশাসন হয়তো শুভবুদ্ধির পরিচয় দেবে এবং দ্রুত এই সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, যেন কেউ কারও ন্যায্য অধিকার ও হক নষ্ট না করে। আমিন।

19/07/2026

Craze ongoing….🇦🇷

19/07/2026

Final Show in DIU 🇦🇷🇪🇸

16/07/2026

মানিব্যাগ হারিয়ে গেছে।

আজকে সন্ধায় দত্তপাড়া মডেল টাউন রোডে একটা মানিব্যাগ হারিয়ে গেছে। অল্প কিছু টাকা আর ৪ টা কার্ড আছে যেগুলো বেশি প্রয়োজন কেউ পেয়ে থাকলে জানাবেন। 🙂🙏

15/07/2026

ছুডু ভাইডা রে মেনশন দেন 🤡

Photos from DIU Memers Here's post 15/07/2026

39 years old?!

Pressure… Pressure… What is Pressure??

12/07/2026

That one বাঙুর নাতি in our friend list

09/07/2026

প্রথমত আমার বিশ্বাস হচ্ছেনা যে উনি IUB এর শিক্ষার্থী, তবে যদি হয়েও থাকে তাতেও আমরা একজনের মন্তব্য বা প্রফাইল দেখে পুরো বিশ্ববিদ্যালয় জাজ করবো না। কিন্তু এগুলা কেমন মন্তব্য আর কেমন প্রফাইল ভাই 😆😂

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Daffodil International University
Dhaka