আল্লাহর প্রতিটা সিদ্ধান্ত ঠিক কতটা নিপুণ, ঠিক কতটা যৌক্তিক, ঠিক কতটা সূক্ষ্ম, ঠিক কতটা পারফেক্ট, সেটা আপনার আমার কল্পনার বাহিরে।
যাদের জ্ঞান আছে, তারা বুঝে, বাকিরা সবাই আফসোস করে, তারা ভাবে...হায় আমার সাথেই এটা হওয়া লাগলো? বারবার কেনো আমার সাথেই এমন হয়?
𝗦𝗮𝗸𝗶𝗯'𝘀 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆
কথা দিলাম..❤️
তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের।
Sakib's Academy তে তোমাকে স্বাগতম!
শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে প্রাপ্ত অভিযোগ:
- স্যার/ভাইয়া ওখানে তো ফিজিক্স ১৫০০/- প্রতি মাসে, কিন্তু এখানে বেশি। ওখানে তো কোর্স ফি এত, এখানে যে বেশি?
উ: এক হাজার বা ১৫০০ টাকা দিয়েও জামা পাওয়া যায়, আবার আড়ং বা কোন ভাল ব্রান্ড থেকে তিন চার হাজার টাকা দিয়েও জামা পাওয়া যায়৷ কোয়ালিটি ম্যাটারস, তুমি কোনটা কিনবা। এটা পৃথিবীর সব জায়গায় সত্য, কোয়ালিটি ভালো চাইলে তোমার খরচে একটু বেশি হবেই৷
কিন্তু, এই চরম সত্যটা মানতে নারাজ পড়াশোনার ক্ষেত্রে। ১০০০/- টাকা দিয়েও তুমি ব্যাচে পড়তে পারবা, আবার দু'হাজার দিয়েও৷ দুই ব্যাচের কোয়ালিটি আকাশ পাতাল তফাত, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হয়ে যদি কেউ এটা না বুঝে, তখন আসলেই দুঃখজনক। 😅
প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, সামান্য কিছু টাকা বাচাতে যেন বিরাট কোন ভুল না হয়ে যায়। মনে রাখতে হবে, টাকা গেলে টাকা আসবে, কিন্তু HSC ও অ্যাডমিশন তোমার জীবনে একবারই। সিদ্ধান্ত তোমার, জীবন তোমার৷ ❤️
আজ থেকে আরো ৮ বছর আগে, অ্যাডমিশনের সময় আমার বাসায় এসে একজন ইংরেজি পড়াতেন, প্রতি ক্লাস ২ হাজার করে৷ ইংরেজি কিন্তু, কোন বিজ্ঞানের বিষয় না। পড়াতেন ৪৫ থেকে ৫০ মিনিট৷ সাধারণ কেউ হলে, পাগল বলতো। কিহ! ইংরেজি! তাও ৪৫-৫০ মিনিট, তাতেই ২০০০/- একটা ক্লাস৷??? কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছিলাম, আমার এটাই দরকার৷
অনেকেই হয়তো বলবে, ভাইয়া আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না। আমি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাই, তাদের বাবা মা যা করে, তাই তাদের জন্য সর্বোচ্চ। তাদের উদ্দেশ্য উপরের কথাগুলোও প্রযোজ্য না৷ ❤️
উপরের সব গুলো কথা আমি তাদের উদ্দেশ্যই বলেছি, যাদের সবকিছুতে খরচ ঠিকঠাক, কিন্তু নিজের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনভেস্ট যেটা, সেই পড়াশোনার বেলায় খরচ বাচানোর জন্য মরিয়া হয়ে উঠে।
27/04/2024
𝗛𝗦𝗖 𝟮𝟰 💥💥❤️
💥 মেডিকেল ভর্তি কোচিং ২০২৪-২৫ 💥
________________________________________________
১. একটাই ব্যাচ, আসন সংখ্যা: ১৫ জন
২. ক্লাস শুরু: ০৯ আগস্ট ২০২৪
৩. সময়কাল: ০৯ আগস্ট থেকে মেডিকেল ভর্তি পরিক্ষার আগ পর্যন্ত
(প্রায় ৪ মাস)
৪. ক্লাস সংখ্যা: মিনিমাম ৫০-৫২ টি
৫. রিভিশন ক্লাস: ৮টি (সময় থাকলে আরো বেশি)
৬. ইংরেজি ক্লাস: ১০ টি (আলাদা ফি)
৭. ইংরেজি ক্লাস নিবেন: শাওন ভাই (DU), Most Experience Tchr.
Senior Lecturer- Udvash, Unmesh
৮. কোর্স ফি: ৩৫, ০০০/- - সব ইনক্লুডিং
৯. ভর্তি হওয়ার শেষ দিন: ১৫ জন পূর্ণ হলে আর কাউকে নেয়া হবে না।
১০. ইংরেজি কোর্স ফি: ৫০০০/- (বইসহ)। ইংরেজির ফি পরে নেয়া হবে।
১১. ইংরেজি কোর্স বাধ্যতামূলক নয়, তোমার প্রয়োজন হলে তুমি করবে৷
✅✅ কোর্সে তুমি যা যা পাচ্ছো:
__________________________________________________
১. সরাসরি বই থেকে দাগানো ক্লাস
২. সব ক্লাসের pdf + রেকর্ড
৩. প্রয়োজনে অতিরিক্ত ক্লাস
৪. দূর্বল শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সব টেকনিক
৫. ২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট
৬. মেডিকো+রেটিনার সব প্রশ্ন সলভ
৭. সব বইয়ের এক্সট্রা ইনফরমেশনের নোট
৮. সব বইয়ের অনুশীলনীর প্রশ্নযুক্ত প্রশ্নব্যাংক
৯. প্রতিটি ক্লাসের বিরতিতে নাস্তা
১০. সর্বোচ্চ সংখ্যক ও সবচেয়ে মানসম্মত প্রশ্নযুক্ত প্র্যাকটিস বুক
১১. HSC এর জন্য ফিজিক্স+কেমিস্টির মডেল টেস্ট এক্সাম
✅✅ অ্যাডমিশন কোর্সে:
০১. ডেইলি এক্সাম: ৫২ টি
০২. রিভিউ এক্সাম: ১৫ টি
০৩. পেপার ফাইনাল: ১২ টি
০৪. সাবজেক্ট ফাইনাল: ৬ টি
০৫. মডেল টেস্ট: ২০ টি
✅✅ 𝗦𝗔𝗞𝗜𝗕'𝗦 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 তে কেনো ভর্তি হবা?
___________________________________________________
১. বনশ্রীর বাইরে অন্য কোথাও ভর্তি হলে তোমার যাওয়া আসায় প্রতিদিন যাবে ২ ঘন্টা মিনিমাম, মাসে ৪০ ঘন্টা, ৪ মাসে ১৮০ ঘন্টা! এই ১৮০ ঘন্টা সময় তোমার বেচে যাবে বনশ্রীতে থাকলে, অন্তত ১৫০ ঘন্টা সময় বেচে যাবে।
২. সব কোচিং গুলোতেই কোর্স ফি ২২-২৪ হাজার টাকা, কিন্তু সেই কোচিং এ ৪ মাস যাওয়া আসায় খরচ আরো ১০ হাজার টাকা। সব মিলিয়ে ৩২-৩৪ হাজার টাকা খরচ।
৩. কোচিং এর প্রতিটি ক্লাস ডিউরেশন সর্বোচ্চ ১ ঘন্টা ৪০/৫০ মিনিট। যেখানে আমাদের প্রতিটি ক্লাস মিনিমাম ৩ ঘন্টা।
৪. কোচিং এ ক্লাসের সংখ্যা সব সহ ৩৪/৩৫ টা। যেখানে আমাদের ক্লাস সংখ্যা সব সহ ৬২-৬৪ টা।
৫. কোচিং এ কোন রিভিশন ক্লাস থাকে না, যেখানে আমাদের রিভিশন ক্লাস থাকবে মিনিমাম ৮ টা।
৬. কোচিং এ এক ব্যাচে স্টুডেন্ট থাকবে ৫০/৬০ জন, যেখানে আমাদের এক ব্যাচ সর্বোচ্চ ১৫ জন।
৭. কোচিং এ ক্লাস করে জ্যাম ঠেলে বাসায় আসার পর তোমার আর পড়াশোনার ধৈর্য বা শক্তি কোনটাই থাকে না৷
৮. কোচিং গুলোতে মুখে মুখে বলে যাবে, তোমাকে শুনে শুনে বই দাগিয়ে নিতে হবে। আমাদের এখানে সরাসরি প্রজেক্টেরের মাধ্যমে বই থেকেই তোমাকে পড়ানো হবে।
৯. ইমিডিয়েট সিনিয়রদের থেকে তুমি সবসময় মোটিভেশান পাবা, যেটা তোমার অ্যাডমিশন জার্নির জন্য জাস্ট ব্লেসিং!
১০. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে, ভর্তি পরিক্ষার ১ থেকে ১.৫ মাস আগে সরকার কতৃক সব কোচিং বন্ধ করে দেয়া হয়। যার ফলে স্টুডেন্টরা শেষের ১.৫ মাস প্রিপারেশন একদম ঘুছিয়ে উঠতে পারে না৷ কোনো ধরনের সাপোর্ট তারা পায় না। আর যেহেতু কোচিং গুলোকে ১-১.৫ মাস বন্ধ করে দেয়া লাগে, তার জন্য সব কোচিং সিলেবাস খুব দ্রুত শেষ করে ১ মাস আগেই পেপার ফাইনাল, মডেল টেস্ট সব নিয়ে ফেলে। কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে কখনোই ১-১.৫ মাস আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব হয়ে উঠে না। আর এই ব্যাপারটি আমাদের ক্ষেত্রে পুরাই আলাদা, কারণ আমাদের এটা প্রাইভেট ব্যাচ৷ ভর্তি পরিক্ষার আগের রাত পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি।
*** সব শেষে বলবো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি একটু ভেবে চিন্তে নিও। উপরোক্ত কথাগুলো শুধু যে মেডিকেল অ্যাডমিশন এর জন্য তা বা, যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, তারাও এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে৷
** যদি তুমি ৪ মাস পরিপূর্ণ 𝗦𝗔𝗞𝗜𝗕'𝗦 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 কে সময় দেও, ইন শা আল্লাহ, নিশ্চিত সরকারি মেডিকেলের একটা সিট তোমার জন্য! ❤️❤️
-----------------------------------------------------------------------------
✅✅ উপরোক্ত সবকিছু ভালো মতো পড়ে, বাবা-মা, আসে পাশের সিনিয়রদের সাথে কথা বলে তুমি সিদ্ধান্ত নিবে৷ আমরা সর্বোচ্চ ১৫ জন স্টুডেন্ট নিবো, ১৫ জনের একজন তুমি হতে চাইলে মহান আল্লাহর উপর ভরসা রেখে নিচের ফর্মটি ফিলাপ করে ফেলো।
https://forms.gle/77CGpbAj1RPBtHx9A
তোমাদের শুভকামনায়... ❤️
𝐒𝐀𝐊𝐈𝐁'𝐒 𝐀𝐂𝐀𝐃𝐄𝐌𝐘
Call: 01715613185
SAKIB'S ACADEMY মেডিকেল ভর্তি কোচিং ২০২৪-২৫ সেশন
19/04/2024
Iftar Mahfil 2024 ❤️
HSC 24+25 Batch. ☘️💚
07/04/2024
HSC 24+25+26!! ❤️✅
তোমাদের উদ্দেশ্যে কিছু কথা মাথায় আসলো। আমি এখন যেখানে আছি৷ এটাই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, পবিত্র কাবা শরীফ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, মসজিদ আল হারাম। এই স্থানে আসলে তোমরা দেখবা, কিছু মানুষ কাবার দিকে পা দিয়ে নাক টেনে ঘুমাচ্ছে। নামাজ চলমান, কিন্তু শত শত মানুষ মার্কেটে শপিং-এ ব্যস্ত। এখানে নামাজ পড়া একজন মুসলমান হিসেবে সবার স্বপ্ন থাকে, অথচ হাজার হাজার মানুষ সুযোগ পেয়েও অবহেলায় সময় কাটাচ্ছে।
এর কারণ কি জানো তোমরা? অনুভূতি নেই, ফিলিংস নেই৷ ফিলিংস না থাকলে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটা তোমার সামনে এনে দিলেও তোমার ভালো লাগবে না৷
এবার আসি তোমাদের নিয়ে, তোমরা যারা ঢাকা শহরে আছো, একটা বার চিন্তা করে দেখো, দেশের সবচেয়ে ভালো স্থানে থেকে সবচেয়ে নামি-দামি কলেজে তোমরা পড়াশোনা করছো, দেশ সেরা সব স্যার-ভাইয়াদের ব্যাচে তোমরা কোচিং করছো, কিন্তু তোমাদের অবস্থা সেই ওদের মতো, অনুভূতিহীন। ফিলিংস নাই৷ তোমরা যাদের ক্লাস করো, যেই কলেজে পড়ো, দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের এসব স্কুল কলেজ স্বপ্ন!!!
একটু নিজেদের অনুভূতি জাগ্রত করো ভাই, অনুভূতিহীন মানুষ পশুর চেয়েও অধম। হারিকেনের নিচে বই থুবড়ে পড়ে থাকা একটা ছাত্র উঠে আসে বুয়েট মেডিকেলের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। কিন্তু তোমাদের মতো সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করা একজন শিক্ষার্থীও সেটা অর্জন করতে পারে না। এর একমাত্র কারণ, সেই ছেলেটা হারিকেনের আলোতে নিজের স্বপ্ন বুনে, কারণ ওদের অনুভূতি আছে, ফিলিংস আছে। তোমাদের সেটা নেই৷ তাই তোমরা দেশ সেরা স্যার/ভাইয়াদের ক্লাসে বসেও ফোন গুতাও, কথা বলো, অনুভূতিহীন হয়ে বসে থাকো।
নিজেদেরকে নিজেরা একটু সজাগ করো। জেগে উঠো, স্বপ্ন দেখো। উঠে দাড়াও, দেখবে বিজয় তোমার হবেই ইন শা আল্লাহ৷ ❤️❤️
26/03/2024
**সবাইকে পড়ার অনুরোধ থাকবে**
কুমিল্লা বোর্ডে এসএসসিতে বোর্ডস্ট্যান্ড করা ছাত্রকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পেয়ে জীবন ছিন্নভিন্ন হয়ে যেতে দেখেছি। সুতরাং যারা বলে যে ১৮ বছর বয়সে তোমাকে পচ্চুর মুভিটুভি দেখে জীবন উপভোগ করতে হবে, এদের খপ্পরে না পড়লেই তোমরা ভালো করবা।
তুমি যদি খুব প্রিভিলেজড পরিবারের কেউ হয়ে থাকো, তোমার বাপ যদি আকবর সোবহান হয়, তাহলে তোমার লেখাপড়া না করলেও চলবে। তুমি খাঁচায় মুনিয়া পুষতে পারবা, গলাটিপে মারতেও পারবা- তোমার জন্য অনেক চিল, অনেক কুউল লাইফ। তোমার বাপ যদি নাসিম ওসমান হয় কি হাজী সেলিম হয়, তাহলে তোমার লেখাপড়া বাদ দিয়ে জীবন উপভোগ করারই কথা। আল্লাহ তোমারে বানাইয়া দিছে, এনজয় করো।
আর তুমি যদি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কেউ হও, তাহলে ভগিচকিতে পড়বা না। তোমার চেয়ে বড় প্রতিভাবান, তোমার চাইতে বড় শহর কুতুবরা তোমার আগের জেনারেশনে এরকম অনেকেই করেছে। এখন বেসরিকারি কোম্পানির কেরানি হয়েছে, না আছে আর্থিক নিরাপত্তা, না আছে চাকুরির নিশ্চয়তা।
কেউ যদি বলে, এই পোলার জীবনের লক্ষ্য হচ্ছে বড় চাকুরে হওয়া- তাহলে মোটেও লজ্জিত হবা না। অফকোর্স মধ্যবিত্তের সন্তানের লক্ষ্য হবে বড় চাকুরিজীবি হওয়া। জীবন তোমার জন্য ফুলসজ্জা না। তুমি ভোররাতে লাইব্রেরির সামনে ব্যাগ রেখে লাইন দিবা, দিনরাত একাকার করে বিসিএস দিবা-এতে লজ্জার কিছু নাই।
তুমি খাইবা, ঘুমাবা, নামাজ পড়বা আর বুয়েট মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হবা। এটাই তোমার করার কথা। সামনে ভর্তি পরীক্ষা রেখে মুভি দেখে, গান শোনে ঘুরে বেড়ানোর কথা না।
আগে ভালো জায়গায় ভর্তি হও, বড় চাকুরে হও- মুভি দেখার, গান শোনার, চিল করার অনেক সময় পাবা।
একুশ বছর বয়েসে বেশি মুভি দেখতে গিয়ে একত্রিশ বছর বয়সে ধুকেধুকে বেঁচে থাকার চেয়ে একুশ বছর বয়েসে নাকমুখ খিচে লেখাপড়া করে, পয়ত্রিশ বছর বয়েসে এসি রুমে বসে দার্জিলিং টি চুমুক দিয়ে ৮৫ ইঞ্চি টিভিতে ডলবি সাউন্ডে মুভি দেখাটাই বরং বেটার অপশন।
ফোকাস হও। জীবনে যে পরীক্ষাই আসবে জানপ্রান দিয়ে সেই পরীক্ষা দিবা। সেটি ভর্তি পরীক্ষা হোক কি চাকুরির পরীক্ষাই হোক।
বড় চাকুরে হতে চাওয়া লজ্জার কিছু না। লাইফ ইজ এ ফাইট, ডু ইট ম্যান।
©
HSC 2024! 💥
মোটামুটি সবার কলেজে টেস্ট এক্সাম শেষ তোমাদের। এবার নিজের স্বপ্নের পেছনে সর্বোচ্চ শক্তি দিয়ে উঠেপড়ে লাগো৷ HSC+Admission এ ফোকাস করো, নিজের সব কিছু বিসর্জন দিয়ে। নামাজ, খাওয়া, ঘুম, পড়াশোনা আর ওয়াশরুম। এই ৫ কাজের বাইরে দুনিয়ার সব কাজ বাদ দেও। ✅
সামনেই ঈদ, দেশের ৯০% স্টুডেন্ট যখন ঈদের আমেজে ব্যস্ত, তুমি বই নিয়ে মুখ থুবড়ে পড়ে থাকো টেবিলে। ঈদ জীবনে প্রতিবছর আসবে। তোমার HSC+Admission এই জীবনে একবারই আসবে। ❤️
৬ মাসের জন্য হারিয়ে যাও, মনে রাখবা আজ তুমি যা পরিশ্রম করবা, ঠিক ৬ মাস পরে সেটার রেজাল্ট পাবা। সময় নষ্ট করলে সেটার ফলাফলও পাবা, আবার সময় কাজে লাগালে সেটার ফলাফলও পাবা। ❤️
HSC তে ভালো না করলে অ্যাডমিশনে তুমি পিছিয়ে যাবা। মনে রাখবা, সামনে তোমাদের জন্য এমন এক যুদ্ধ আসছে, যেখানে হালকা পাতলা পরিশ্রম করে কোনো রেজাল্ট পাওয়া সম্ভব না। নিজের সর্বোচ্চ পরিশ্রম না করলে এই যুদ্ধে কেউ জয়ী হতে পারে না। মানসিক ভাবে শক্ত হও, নিজের প্রতি সর্বোচ্চ বিশ্বাস রেখে নিজের স্বপ্নের পেছনে দৌড় দেও৷ এই যুদ্ধে তোমাকেই তোমার পরিশ্রম দ্বারা জয় ছিনিয়ে আনতে হবে। ❤️
অ্যাডমিশনে চান্স না পাওয়ার কারণ নং: ০৩ ✅
** একাধিক কোচিং/একাধিক নোট শিট নিয়ে গুতাগুতি করা**
কেউ যদি একই ইনফরমেশন একাধিক যায়গা থেকে পড়ে, তাহলে সেটা তার চোখে ভাসে না৷ চোখে না ভাসলে কনফিডেন্স গ্রো করে না। অ্যাডমিশনে কনফিডেন্স অনেক বড় একটা জিনিস। অনেক ভালো ভালো শিক্ষার্থী, লো কনফিডেন্সে ভুগে। যার কারণে এক্সাম হলে গিয়ে নার্ভাসনেস কাজ করে।
একটা ইনফরমেশন একটা যায়গা থেকে বারবার পড়তে হবে। তবেই সেটা মাথায় গেথে যাবে। বই বন্ধ করলেই চোখে ভাসবে৷ ❤️
18/03/2024
কেমন ছিল SAKIB'S ACADEMY এর ২০২৩-২৪ সেশনের মেডিকেল ভর্তি পরিক্ষার শেষ ১ মাস ১০ দিনের রুটিন। দেখে নিতে পারো চাইলে সবাই৷ ❤️
কতটা সৌভাগ্য হলে একজন মানুষ মুসলিম ঘরে জন্ম নেয়, ভারত না আসলে এই জীবনে কোনদিন হয়তো বুঝতাম না৷ অবশ্যই, জান্নাত শুধু মাত্র ঈমানদারদের জন্যই। ❤️
অ্যাডমিশনে চান্স না পাওয়ার কারন নং: ০২ ✅
** মেন্টাল প্রিপারেশনের অভাব **
পড়াশোনা সবাই করে, চান্স তারাই পায়, যারা পরীক্ষার সেই মহেন্দ্রক্ষনের ১ ঘন্টা মাথা ঠান্ডা রেখে এক্সাম দিতে পারে।
বারবার ভেঙে পরে বারবার উঠে দাড়ানোর মাধ্যমেই তোমার মেন্টাল প্রিপারেশন শক্তিশালী হবে। Sakib's Academy তোমাকে প্রচুর কান্নাকাটি করাবে, তারপর প্রচুর উঠে দাড়ানোর শক্তি যোগাবে৷ আর এভাবেই তুমি হয়ে উঠবে একজন দক্ষ প্রতিযোগী। ❤️
মনে রাখবা ✅
তুমি যত বেশি ভুল করবা, তত বেশি শিখবে। ভুল করতে করতে এমন একটা সময় আসবে, একটা পেইজের সবগুলো লাইন থেকেই তোমার ভুল করা শেষ। এর মানে হলো, নিশ্চিত ভাবে বলা যায় যে, ওই পৃষ্ঠায় অন্তত তোমার জীবন আর ভুল হবে না। ❤️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Road-04, Block-B, House-09, Banasree, Rampura
Dhaka
1219