সময় থাকলে একটু পড়ুন।
দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়,
৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়,
৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেক প্রতিবছর বের হচ্ছে দুই লাখের বেশি আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’ থেকে বের হচ্ছে প্রতিবছর ৫ লাখেরও বেশি।
৭ লাখ শিক্ষিতদের একটাই কথা – I need a job immediately !
বাংলাদেশে প্রচুর বেকার আর অন্যদিকে লক্ষ লক্ষ বিদেশি চাকুরির বাজার দখল করে নিচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইনের চোখ এখন বাংলাদেশের কর্মবাজারের দিকে।
পরিস্থিতি খুব পরিষ্কার। দেশের চাকুরি ৪%-৫% সরকারি চাকুরি বাকি ৯৪%-৯৫% চাকুরি এখন বেসরকারি খাতে। আরও পরিষ্কার যে, চাকুরির অভাব নেই।
চাকুরির অভাব নেই অথচ চাকুরি পাচ্ছে না লাখ লাখ বাংলাদেশি তরুণ-তরুণী।
প্রথম আলো পত্রিকায়, University Grants Commission (UGC) কতগুলো কারণ বলেছে – তারমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে তাদের-
১। কমিউনিকেশন স্কিলস কম,
২। ইংরেজি বলতে পারার ছেলেমেয়ে খুবই কম,
৩। যা জানে, তা উপস্থাপন করতে পারে না এবং ব্যবসায়ীক ডিলিংসের যেসব উপস্থাপনা, সেগুলোতেও ভীষণ দুর্বল। কেননা, তারা লিখতে পারে বলতে নয়! এই শিক্ষা দিয়ে কি হবে? আমার এক পরিচয় বড় ভাই, ভার্সিটি এডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার অাগেও পড়তে শুনেছি, "Subject Third person singular হলে Verb এর শেষে "S" বা "es" যোগ করতে হয়। আমরা সার্টিফিকেট খুজি, A+খুজি। আমরা যা করি, তা শুধু রেজাল্টের জন্য। তাই রেজাল্ট ভালো হয় তবে নিজের বাহিরের দক্ষতা নয়। তবে সবাই এক নয়। অনেকে দু'টিই ডেভেলপ করে একসাথে। এদের চাকরি খুব সহজেই হয়।
সম্ভবত ৩টি কারণই দারুণ সত্যি। অনেক সময়- কমিউনিকেশন স্কিলসের কথা বললে – বিশ্ববিদ্যালয় পাশ করা অনেক ছেলেমেয়েই আকাশ থেকে পড়ে! এটা কী? খায় না গায়ে দেয়?
সরকারি চাকুরিগুলো অন্যরকম, এটা সার্টিফিকেটের উপর ডিপেন্ড তবে মাঝে মাঝে এটার সাথে কয়েক লক্ষ দিলেই হয়ে যায়। – Knowledge based, প্রথমেই এখানে স্কিলস দরকার নেই। যারা চাকুরি পাবে তাদেরকে পরে তৈরি করে নেয়া হবে। এবং প্রশিক্ষণখাতে তাদের জন্য বিপুল বাজেট থাকে।
কিন্তু বেসরকারি চাকুরি বা কর্পোরেট জব? ভাববেন না, টেনশন হবে। মন মানুষিকতা নষ্ট হবে।
শেষে একটা বাস্তব উদাহরন দিয়ে শেষ করতে চাই। আপনি এই বাজারে গেলে আপনার সামর্থ্যের মধ্যে সেরা জিনিসটি চান! একজন চাকুরিদাতাও কিন্তু তার সামর্থ্য অনুযায়ী সেরা কর্মীটি চায়। আপনি দক্ষ না হলে এখানে কেউ আপনাকে কিনবে না। তাই নিজেকে গড়ে তুলুন। এখানে ইংরেজিতে কথা বলা দারুণ একটা অর্জন। কিছু কিছু দক্ষতা আছে যেগুলো সবসময় সবখানে কাজে লাগে না। শুদ্ধ ইংরেজী তে গড়গড় করে অনর্গল কথা বলতে পারা- আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী বা চাকরি খুজছেন যাই হন না কেন, এই গুণটি সারাজীবন আপনার কাজে দেবে। তাই সময় থাকতে এখনই শুরু করে দেন প্রস্তুতি।
Digital Online School - DOS
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Online School - DOS, Education, Savar, Dhaka.
🎯বৃষ্টি থেকে বাঁচার জন্য কি ছাতা দিয়ে বৃষ্টি থামাতে পেরেছেন? নাকি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করেছেন?
🎯 মশারী দিয়ে কি মশা মেরেছেন নাকি মশা থেকে নিজেকে রক্ষা করেছেন?
🔵হয়তো উত্তর দিবেন, " শুধু বাঁচার জন্য করেছি, তাদের থেকে দূরে থাকার জন্য করেছি, এটার ফলে বৃষ্টি বা মশা আমাদের স্পর্শ করতে পারেনি।
🎯যদি আপনার মতামত এমন হয় তবে মানুষের কটু কথা থেকে বাঁচার জন্য কেনো তাদের বিরুদ্ধে কেনো কথা বলবেন? তাদের বিরুদ্ধে কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করার মানে হয়? এটা কি খুব বেশি দরকার?
24/11/2019
Practice, practice and more practice! Because practice makes a man perfect.💙
It is true that the more you try to speak English the more you will naturally improve. Just by using the English language as much as possible, your fluency will rapidly develop.
Speak on the phone, write e-mails and letters, make lists, read as much as possible. Try to continue with English!
Try learning just a handful of words a day and aim to use a new word every day in conversation with someone.
Don’t be shy!
Remember that🎯
A mistake is a mistake if you don't learn from it but a mistake is not a mistake if you learn from it.
23/11/2019
It was an amazing moment with all of you. Stay connected and share your knowledge about English. Best of luck.
Practice English & Digital Online School - DOS
১০০টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান
.................
1) Accommodation→ বাসস্থান
2) Brilliant→ মেধাবী
3) Bulletin→ বুলেটিন
4) Burglar→ চোর
5) Challenge→ চ্যালেঞ্জ
6) Cigarette→ সিগারেট
7) Colonel→ কর্নেল
8) Commission→ কমিশন
9) Committee→ কমিটি
10) Guerrilla→ গেরিলা যুদ্ধা
11) Leisure→ অবসর
12) Maintenance→ ভরণপোষণ
13) Millennium→ সহস্রাব্দ
14) Misspell→ ভুল বানান করা
15) Questionnaire→ প্রশ্নমালা
16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17) Accessory ➫ অপরাধের সহযোগী
18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19) Amateur ➫ শৌখিন/অপেশাদার
20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা
22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/ অবেদন
23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25) Assassin ➫ গুপ্তঘাতক
26) Avaricious ➫ লোলুপ/লোভী
27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28) Bourgeois ➫ সম্পদশালী/ মধ্যবিত্ত শ্রেণীর লোক
29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/ গোরস্থান
32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/ কর্নেল
33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34) Commencement ➫ সূচনা/আরম্ভ
35) Commodity ➫ পণ্যদ্রব্য
36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/ সন্তোষ উৎপাদনে আগ্রহী
37) Contemporaneous ➫ সমকালীন/সমসাময়িক
38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা
40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি
42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে)অগভীর জ্ঞানসম্পন্ন
44) Disciplinarian ➫ কঠোর শাসক
45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
21/11/2019
Learn from this story.
Digital Online School - DOS
Funny Writing
°°°°°°°°°°°°°°°°°
PLAN OF MURDER😄
One day, James was walking down the road. Suddenly, he heard some noises coming from inside a shop. He tried to hear what was going inside and heard someone saying, "First we will cut his arms and then his shoulders."😭
James got frightened thinking that someone was planning a murder. He immediately ran and informed the cops. The police went with him and broke the shop's door. On investigating they found that it was a tailor's shop and the tailor was talking about a piece of cloth and not about any person.
James felt embarrassed and went on his way.
আপনার স্মৃতিশক্তির যত্ন নিন
আপনি যদি ভালোভাবে পড়াশুনা করতে চান এবং এক্ষেত্রে নিজে আগ্রহী করে তুলতে চান তাহলে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা উচিত যা আপনার সৃতি শক্তির যত্ন নেবে এবং আপনার সৃতি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আপনি নিজের স্রিতিশক্তি বাড়াবেনঃ
১। সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন। এটা আপনার দেহ এবং মন দুটোর জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
২। রাগকে নিয়ন্ত্রন করুন। কখনোই কোন বিষয়ে অতিরিক্ত রেগে যাবেন না। অতিরিক্ত রাগ বেশিরভাগ সময়ই ক্ষতির কারণ হয়।
৩। মাঝে মাঝে মেডিটেশন করুন। যোগ ব্যায়াম করতে পারেন। সম্ভব না হলে অন্তত সকাল-সন্ধ্যা খোলা ময়দানে হাঁটুন। এ অভ্যাসগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা বাড়ায়। স্মরণশক্তি মূলত নির্ভর করে আমাদের চিন্তা করার ক্ষমতার ওপর। মেডিটেশন আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়ায়।
৪। পর্যাপ্ত বিশ্রান নিন। অতিরিক্ত পরিশ্রম করবেন না। এতে আপনার মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা অবশ্যই ক্ষতিকর। তাই, কাজের ফাকে ফাকে বিশ্রাম নিন এবং একটানা কাজ করা থেকে বিরত থাকুন।
19/11/2019
আসেন English word নিয়ে খেলা করি!!!
একজন একটা word বলবে আর তার শেষের অক্ষর দিয়ে অন্যজন আরেকটি word বলবে।
Start now.
19/11/2019
Practice English গ্রুপ কত সালের কত তারিখে তৈরী করা হয়েছিলো?
ক-২০ শে নভেম্বর ২০১৬
খ- ২০ শে ডিসেম্বর ২০১৭
গ- ১৫ ই জানুয়ারি
ঘ- ২১ শে আগষ্ট
19/11/2019
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে? 🤔
ক। ৮ মার্চ
খ। ২৬ ফেব্রুয়ারি
সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এরকম অসংখ্য কুইজে ভরপুর এপ্স আসবে ২০ শে ডিসেম্বর।
18/11/2019
পড়া কিভাবে মনে রাখবেন? কিছু টিপস
আমরা আমাদের মস্তিস্কের অতি সামান্য অংশই মাত্র ব্যবহার করে থাকি । শতকরা হিসেবে মাত্র ৫% থেকে ৭% । বিশ্বের বড় বড় বিজ্ঞানী তথা মেধাবী ব্যক্তিগণ সর্বোচ্চ ১৫% থেকে ১৮% মস্তিস্ককে কাজে লাগাতে পেরেছেন । বাকি বিশাল অংশ অলস বসে থাকে । এই বিশাল অলস মস্তিস্ককে কাজে লাগাতে পারলে মানুষ কি অসাধ্যই না সাধন করতে পারবে – একবার ভেবে দেখুন ।
১) নিজের উপর বিশ্বাস রাখুন । সহজ কথায়, “আমি পারব, আমাকে পারতেই হবে” ।
২) এখনই কাজ শুরু করুন, এখনই ।
৩) ঘুমের সময় নির্ধারণ করতে হবে । এবং তা করতে হবে আপনার “বায়োলজিক্যাল ক্লক” অনুযায়ী । নিয়মিত ও যথেস্ট ।
৪) সকাল হচ্ছে উত্তম সময় পড়ালেখা মনে রাখার । আরও অধিক উত্তম সময় হচ্ছে, সূর্যোদয়ের এক ঘন্টা পূর্বে ।
৫) প্রথমে শব্দ করে পড়তে হবে । এরপর ইচ্ছে হ’লে শব্দহীন ভাবে পড়তে পারেন ।
৬) প্রথমে সম্পূর্ণ বিষয়টি একবার/দু’বার মনযোগ সহকারে পড়ে তারপর দু’তিন লাইন করে মুখস্ত করুন ।
৭) একটানা অনেকক্ষণ পড়তে হ’লে মাঝখানে বিরতি দেয়া উত্তম । এক কিংবা দু’ঘন্টা পর পর অন্ততঃ পাঁচ মিনিট বিরতি দিতে হবে । এ সময় একটা গান শুনতে পারেন কিংবা সটান শুয়ে পড়তে পারেন ।
আর যদি আপনি ধর্মে বিশ্বাসী হন তাহলে আপনার ধর্ম নিয়ে ভাবুন এবং মুসলমান হলে আল্লাহর “জিকির” করুন ।
৮) পছন্দের তালিকায় মিস্টি জাতীয় খাবার রাখুন । চিনির শরবত, সাথে লেবু । কিংবা শুধু লেবুর শরবত । গ্লুকোজ পানিও পান করতে পরেন । সাবধান ! ডায়াবেটিক থাকলে অবশ্যই এসব পরিহার করুন । “স্যালাইন” কখনোই খাবেন না । খাবার তালিকায় সবুজ শাকসব্জি, ফলফলাদি রাখুন । স্বাভাবিক পুস্টিকর খাবার খেতে চেস্টা করুন । ধূমপান পরিহার করুন ।
৯) অল্প হলেও প্রতিদিন কিছু না কিছু পড়ুন ।
১০) কম হলেও প্রতিদিন অন্ততঃ ৩০ মিনিট হালকা শরীরচর্চা করুন ।
১১) প্রতিদিন অন্ততঃ ৫/৭ মিনিট মন খুলে হাসুন ।
১২) অযথা কথা পরিহার করুন ।
১৩) অতিরিক্ত রাত করে ঘুমোতে যাবেন না ।
আমার আজকের লিখা এতদূর পর্যন্তই। আশা করছি সবারই ভালো লাগবে এবং পাঠকরা বিশেষ করে ছাত্রছাত্রীরা এই লিখার মাধ্যমে উপকৃত হবে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
Digital Online School - DOS
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Savar
Dhaka