Brothers suggestion

Brothers suggestion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brothers suggestion, Educational consultant, Jahangirnagar University, Dhaka.
(428)

স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের
🌐 Website: www.brotherssuggestions.com
📺 YouTube: youtube.com/
👥 FB Group: facebook.com/groups/brotherssuggestion
📢 Telegram: https://t.me/bssuggestion

22/09/2026

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় সুপারিশ এসেছে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য

কিন্তু বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নিলে পরীক্ষা এপ্রিলে নিতে হবে যা বেশি পিছিয়ে যাচ্ছে এবং ফি বাড়াতে হবে

এইচএসসি ২৬ ব্যাচ এর ফলাফল খারাপ হবে (সম্ভাব্য) দেখে সেকেন্ড টাইমার দের মার্ক কাঁটার বিষয়েও ভাবা হচ্ছে। এখন ও কোনো কিছু চূড়ান্ত হয়নি

তাই এই মাসেই একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হবে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য

19/09/2026

অনেক পড়াশোনা করার পরও এক্সামে মার্ক কম পাচ্ছো? এখন করণীয় কী?

মেডিকেল কিংবা যেকোনো অ্যাডমিশন পরীক্ষায় এই সমস্যাটা কীভাবে কাটিয়ে উঠবে, কীভাবে পড়লে পড়াশোনার ফলাফল এক্সামের খাতায় মার্ক হিসেবে দেখাবে—সেটাই আজকের আলোচনায়।

#মেডিকেল_ভর্তি #ভর্তি_পরীক্ষা #ভর্তি_প্রস্তুতি #স্টাডি_টিপস

18/09/2026

“স্যার, আমি ঢাকা থেকে সরাসরি আপনার কাছে চলে এসেছি…” ❤️

রায়হান, একজন তরুণ ছেলে। প্রায় ৬ মাস ধরে recurrent headache, vertigo/dizziness এবং প্রস্রাবের সমস্যায় ভুগছিল।

তার headache-এর history নিতে গিয়ে জানা যায়, মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব, আলোতে অস্বস্তি (photophobia) এবং শব্দে অস্বস্তি (phonophobia) ছিল। সময়ের সঙ্গে headache ও associated symptoms এতটাই বেড়ে গিয়েছিল যে, মাথা ঘোরা ও balance-এর সমস্যার কারণে ছাদে ওঠা বা সিঁড়ি দিয়ে চলাচল করতেও ভয় লাগত। স্বাভাবিক হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মেও এর প্রভাব পড়ছিল।

Detailed history এবং clinical assessment-এর ভিত্তিতে তার headache-এর বৈশিষ্ট্যগুলো Migraine-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়। তাই migraine-এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। পাশাপাশি urinary problem-এর জন্যও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর তার headache, dizziness এবং associated symptoms-এ উল্লেখযোগ্য উন্নতি হয়। যে ছেলে একসময় সিঁড়ি দিয়ে উঠতেও ভয় পেত, এখন সে অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

তবে আজকের গল্পটা শুধু তার শারীরিক সমস্যার উন্নতির নয়, একজন রোগীর চিকিৎসকের প্রতি তৈরি হওয়া বিশ্বাসেরও। ❤️

রায়হানের বাড়ি জামালপুরে। বর্তমানে সে ঢাকায় কর্মরত। সম্প্রতি Follow-up এবং কিছু নতুন শারীরিক পরামর্শের প্রয়োজন হওয়ায় ঢাকা থেকে রওনা হয়ে নিজের জামালপুরের বাসাতেও যায়নি। সরাসরি চলে এসেছে আমার চেম্বারে।

রুমে ঢুকেই হাসিমুখে বলল,

“স্যার, ঢাকা থেকে আমি সরাসরি আপনার কাছে আসছি, বাসায়ও যাই নাই। আপনি তো আমার অন্তরে জায়গা করে নিয়েছেন!”

আমি একটু হেসে বললাম,
“ঢাকায় তো অনেক বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক আছেন!”

ওর উত্তরটা ছিল আরও সুন্দর,

“স্যার, আপনার প্রতি যে বিশ্বাস তৈরি হয়েছে, তাই ঢাকা থেকে সরাসরি আপনার কাছেই আসছি।”

চিকিৎসা পেশায় প্রতিদিন অসংখ্য রোগী দেখি। History নিই, Examination করি, প্রয়োজন অনুযায়ী Investigation ও Treatment দিই, Follow-up করি। এগুলো আমাদের দায়িত্বেরই অংশ।

কিন্তু কখনো কখনো একজন রোগীর সঙ্গে চিকিৎসার বাইরেও যে মানবিক আস্থার সম্পর্ক তৈরি হয়, সেটি একজন চিকিৎসকের জন্য সত্যিই অনেক আনন্দের।

একজন রোগী যখন চিকিৎসার পরও তার চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দেন এবং প্রয়োজনে দূর থেকে ছুটে আসেন, তখন সেই আস্থা যেমন আনন্দ দেয়, তেমনি মনে করিয়ে দেয়, এই বিশ্বাস ধরে রাখার দায়িত্বও অনেক বড়।

সঠিক Diagnosis, evidence-based treatment, রোগীর সচেতনতা ও নিয়মিত Follow-up, আর সর্বোপরি মহান আল্লাহর রহমত, সবকিছুর সমন্বয়েই একজন মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

প্রিয় রায়হান,
আল্লাহ তোমাকে সবসময় সুস্থ ও ভালো রাখুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য দান করুন। 🤲❤️

একটা ছোট্ট Note: রায়হান যখন প্রথম রুমে ঢুকেছিল, তখন কিন্তু ভিডিও করার কোনো কথাই ছিল না। ওর আনন্দ, excitement আর facial expression পুরোপুরিই spontaneous ছিল। পরে যখন বললাম, “চলো, একটা ভিডিও করি”, তখন camera-এর সামনে স্বাভাবিকভাবেই সেই প্রথম মুহূর্তের উচ্ছ্বাসটা কিছুটা কমে যায়। তাই ভিডিওতে হয়তো ওর সেই প্রথম মুহূর্তের আনন্দটা পুরোপুরি ধরা পড়েনি। ❤️



ডা. তানভীর আহাম্মেদ
এমবিবিএস (মমেক), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (নিউরোলজি) এফপি, এফসিপিএস (মেডিসিন) এফপি
এমডি (নিউরোলজি) অন কোর্স
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
মেডিকেল অফিসার, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ
বিএমডিসি: এ-১১২৬৭৪

📍 চেম্বার ১:
তালুকদার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, নান্দিনা, জামালপুর
🗓️ প্রতি বৃহস্পতিবার দুপুর ৩:০০টা থেকে
📞 সিরিয়াল: +8801923999416

📍 চেম্বার ২:
পপুলার মেডিকেল সেন্টার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
🗓️ প্রতি মঙ্গলবার দুপুর ৩:০০টা থেকে
📞 সিরিয়াল: +8801832826143

📍 চেম্বার ৩:
মুক্তাগাছা মডেল হাসপাতাল, হাসান জামাল কমপ্লেক্স, বড় মসজিদ রোড, সারপট্টী, মুক্তাগাছা
🗓️ প্রতি শনিবার দুপুর ৩:০০টা থেকে
📞 সিরিয়াল: ০১৭১৯৩৯৮৩৪০

রাজশাহী থেকে ময়মনসিংহ, শুধু একবার দেখা করতে চায়!!!!এই ছেলেটি আমার পরিচিত একজন মেডিক্যাল স্টুডেন্ট এবং Brothers suggestio...
16/09/2026

রাজশাহী থেকে ময়মনসিংহ, শুধু একবার দেখা করতে চায়!!!!

এই ছেলেটি আমার পরিচিত একজন মেডিক্যাল স্টুডেন্ট এবং Brothers suggestion -এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহীর একটি মেডিক্যাল কলেজে MBBS 2nd Year-এ পড়াশোনা করছে।

দীর্ঘদিন ধরে সে Migraine-এর সমস্যায় ভুগছিল। বারবার মাথাব্যথা, পড়াশোনা ও দৈনন্দিন জীবনে অসুবিধা, সব মিলিয়ে বিষয়টি তার জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছিল। বিভিন্নভাবে চেষ্টা করেও প্রত্যাশিতভাবে ভালো হচ্ছিল না।

পরবর্তীতে আমার একটি ভিডিও দেখে সে আমার সঙ্গে যোগাযোগ করে। যেহেতু সে নিজেও মেডিক্যালের ছাত্র এবং পূর্বপরিচিত, তাই বিস্তারিত history নিয়ে অনলাইনের মাধ্যমে তার চিকিৎসা শুরু করি।

আলহামদুলিল্লাহ, চিকিৎসা শুরু করার পর ধীরে ধীরে তার migraine-এর সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

কিছুদিন পর তার একটি মেসেজ পেলাম,

> “ভাইয়া, medicine খাইয়া আল্লাহর রহমতে কমসে।” ❤️

একজন চিকিৎসক হিসেবে রোগীর কাছ থেকে এমন একটা মেসেজ পাওয়া সত্যিই অনেক আনন্দের।

এরপর সে জানালো, রাজশাহী থেকে ময়মনসিংহে এসে একবার আমার সঙ্গে দেখা করতে চায়।

আমি বরং বলেছিলাম,

> “ভালো হয়ে গেছো, আসার দরকার নেই। পড়াশোনায় মন দাও।”

কিন্তু তার কথা, ময়মনসিংহে এসে একবার দেখা করবেই।
শেষ পর্যন্ত রাজশাহী থেকে ময়মনসিংহে আসার পরিকল্পনাও করে ফেলেছে।

হয়তো বাইরে থেকে দেখলে ব্যাপারটা খুব ছোট মনে হতে পারে। কিন্তু একজন রোগী যখন দূরের শহর থেকে শুধু একবার দেখা করার জন্য আসতে চান, তখন বিষয়টা একজন চিকিৎসকের জন্য সত্যিই ভালো লাগার।

আর আমার জন্য বিষয়টি আরও একটু বিশেষ। কারণ সে শুধু একজন রোগী নয়, Brothers Suggestion-এর একসময়কার শিক্ষার্থীও।

একসময় যে ছেলেটিকে পড়াশোনার বিষয়ে গাইড করেছি, আজ তার একজন রোগী হিসেবে পাশে থাকতে পারা এবং তার সুস্থতার খবর পাওয়া, পুরো বিষয়টার মধ্যেই আলাদা একটা ভালো লাগা আছে।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে Migraine একটি দীর্ঘমেয়াদি neurological disorder। সবার ক্ষেত্রে একই চিকিৎসা প্রয়োজন হয় না। সঠিক diagnosis, trigger চিহ্নিত করা, lifestyle modification এবং প্রয়োজন অনুযায়ী acute ও preventive treatment-এর মাধ্যমে অনেক রোগীর migraine ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তবে দিনশেষে একজন চিকিৎসকের কাছে সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলোর একটি হলো, যখন রোগী বলে,

- “ভাইয়া, এখন ভালো আছি।”

আলহামদুলিল্লাহ। ❤️

রাজশাহী থেকে ময়মনসিংহে আসার এই ভালোবাসার জন্য অনেক ভালোবাসা।
দেখা হবে ইনশাআল্লাহ।

আর পড়াশোনাটা কিন্তু ঠিকমতো চালিয়ে যেতে হবে, ভবিষ্যতের ডাক্তার সাহেব। 😊

15/09/2026

কেমন ছিল বায়োবস Tanvir Ahamed ভাইয়ের মানবজীবনের ধারাবাহিকতা ক্লাস? 😉

14/09/2026

নিচের কোনটি ইথাইল ইথানোয়েটের সংকেত?

মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D Unit-এর প্রস্তুতিও রাখতে চাও? তাহলে আমরা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি”JU STAR 7.0 “

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D Unit-এর জন্য বিশেষভাবে সাজানো এই ব্যাচে ভর্তি হতে— Brothers suggestionপেজে নক করো বা ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যাও।

ভর্তি ফি: মাত্র ২,৪৯৯ টাকা




জৈব রসায়ন এর ইম্পর্টান্ট এমসিকিউ
14/09/2026

জৈব রসায়ন এর ইম্পর্টান্ট এমসিকিউ

Time is running out..! Your dream campus can be one more decision away 🔥
14/09/2026

Time is running out..!
Your dream campus can be one more decision away 🔥

11/09/2026

জাবি ডি ইউনিট জৈব রসায়ন থেকে আসা এমসিকিউ সলভ ।

মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D Unit-এর প্রস্তুতিও রাখতে চাও? তাহলে আমরা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি”JU STAR 7.0 “

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D Unit-এর জন্য বিশেষভাবে সাজানো এই ব্যাচে ভর্তি হতে— Brothers suggestionপেজে নক করো বা ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যাও।

ভর্তি ফি: মাত্র ২,৪৯৯ টাকা

10/09/2026

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ বিস্তারিত ‼️

#কৃষিগুচ্ছ #কৃষিগুচ্ছভর্তি #কৃষিবিশ্ববিদ্যালয় #ভর্তিযুদ্ধ #ভর্তিপরীক্ষা

Address

Jahangirnagar University
Dhaka
1342

Alerts

Be the first to know and let us send you an email when Brothers suggestion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Brothers suggestion:

Shortcuts

Share