Ain Sheba

Ain Sheba

Share

Our aim is to ensure legal knowledge and service for all/
আইনী শিক্ষা ও সেবা হোক সবার অধিকার।

16/02/2026

ভ্যাট রিটার্ন এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

27/01/2026

📌 Succession Certificate কি বাতিল (Revocation) করা যায়?

হ্যাঁ, যায়। ধারা ৩৮৩,উত্তরাধিকার আইন ১৯২৫

Succession Certificate যদি
❌ ভুল তথ্য দিয়ে নেওয়া হয়,
❌ প্রকৃত উত্তরাধিকারীকে গোপন করা হয়, অথবা
❌ প্রতারণা বা আইনি ত্রুটির মাধ্যমে আদায় করা হয়—
তাহলে আদালত সেটি বাতিল (revocation) করতে পারেন।

🧾 বাতিলের প্রক্রিয়া (Procedure)

1️⃣ সংশ্লিষ্ট জেলা জজ আদালতে আবেদন
2️⃣ বাতিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ
3️⃣ প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন
4️⃣ আদালতের শুনানি
5️⃣ যুক্তিসংগত হলে আদালতের আদেশে সার্টিফিকেট বাতিল

🔍 মনে রাখবেন:
Succession Certificate চূড়ান্ত নয়— আইনের চোখে এটি চ্যালেঞ্জযোগ্য।
তাই ভুল তথ্য দিয়ে সার্টিফিকেট নেওয়া থেকে বিরত থাকুন ।

আইনি বিষয়ে জানুন, সচেতন থাকুন।

22/01/2026

রেজিষ্ট্রেশন আইন - পরিবর্তন -৩
৫২ক।
কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল [অথবা দান দলিল, অথবা মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) অনুযায়ী হেবা বা হেবা ঘোষণাপত্র, অথবা হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইন অনুযায়ী দানের ঘোষণাপত্র] নিবন্ধনের জন্য উপস্থাপন করা হইলে, নিম্নবর্ণিত তথ্যসমূহ দলিলে অন্তর্ভুক্ত ও সংযুক্ত না থাকিলে নিবন্ধনকারী কর্মকর্তা উক্ত দলিল নিবন্ধন করিবেন না, যথা—
(ক) রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী প্রণীত সম্পত্তির সর্বশেষ খতিয়ান, যা বিক্রেতা [অথবা দাতা]-র নামে প্রস্তুত, যদি তিনি উত্তরাধিকার ব্যতীত অন্যভাবে সম্পত্তির মালিক হন;
(খ) রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী প্রণীত সম্পত্তির সর্বশেষ খতিয়ান, যা বিক্রেতা [অথবা দাতা] অথবা তাহার পূর্বসূরির নামে প্রস্তুত, যদি তিনি উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিক হন;
(গ) সম্পত্তির প্রকৃতি;
(ঘ) সম্পত্তির মূল্য;
(ঙ) সম্পত্তির নকশা, দিকনির্দেশ (অক্ষ) ও সীমানাসহ;
(চ) বিগত ২৫ (পঁচিশ) বছরের জন্য সম্পত্তির মালিকানার সংক্ষিপ্ত বিবরণ; এবং
(ছ) দলিল সম্পাদনকারীর হলফনামা, যাহাতে তিনি এই মর্মে ঘোষণা করিবেন যে, এই দলিল সম্পাদনের পূর্বে তিনি উক্ত সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করেন নাই এবং উক্ত সম্পত্তির উপর তাহার আইনসম্মত স্বত্ব রহিয়াছে।

এই পরিবর্তনের ফলে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির দান করতে চাইলে দাতার নামে নামজারি ছাড়াই দলিল নিবন্ধন করা যাবে ।

20/01/2026

নিজেকে দক্ষ করে তুলুন কোম্পানি আইন ও লিগ্যাল ডকুমেন্টেশন এক্সপার্ট হিসেবে! 🚀

একটি কোম্পানি গঠন থেকে শুরু করে এর আইনি জটিলতা সামলানো—সবকিছু কি আপনি নিজে হাতে শিখতে চান? ১১তম ব্যাচে আমরা নিয়ে এসেছি "কোম্পানি নিবন্ধন ও লিগ্যাল ডকুমেন্টস" তৈরির পূর্ণাঙ্গ কোর্স।

🎯 আমাদের কোর্সে যা যা শিখবেন:
✅ কোম্পানি ও প্রাথমিক বিষয়বস্তু
✅ মেমোরেন্ডাম ও আর্টিকেল (AoA/MoA) তৈরি
✅ অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশনের লাইভ প্রসেস
✅ শেয়ার হস্তান্তর ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতি
✅ বার্ষিক রিটার্ন সাবমিশন (RJSC)
✅ বাণিজ্যিক চুক্তি, ট্রেডমার্ক ও মেধা সম্পদ আইন
✅ কোম্পানি মামলার প্রাথমিক ধারণা

📅 কোর্স ডিটেইলস: 🕒 ক্লাস শুরু: ২৩ জানুয়ারি – ২১ শে ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার)
⏰ সময়: রাত ৮:০০ - ৯:৩০
💰 কোর্স ফি: মাত্র ৫,০০০ টাকা (নিয়মিত ফি ১০,০০০ টাকা)
💳 সুবিধা: ২ কিস্তিতে পেমেন্ট করার সুযোগ (ভর্তির সময় ৫০% প্রযোজ্য)

⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৩ জানুয়ারি, ২০২৬

📞 বিস্তারিত জানতে কল করুন: 01912-913689

আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আজই যুক্ত হোন আমাদের সাথে!

19/01/2026

রেজিষ্ট্রেশন আইন - পরিবর্তন -২

ধারা ২৬:
যখন এমন কোনো দলিল, যা বাংলাদেশে অবস্থানরত নন এমন সকল বা কোনো পক্ষ কর্তৃক সম্পাদিত বলিয়া প্রতীয়মান হয়, উক্ত বিষয়ে পূর্বে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হইবার পর নিবন্ধনের জন্য উপস্থাপন করা হয়, তখন নিবন্ধনকারী কর্মকর্তা, যদি সন্তুষ্ট হন—
(ক) যে, দলিলটি উক্তরূপে সম্পাদিত হইয়াছে; এবং
(খ) যে, দলিলটি বাংলাদেশে আগমনের তারিখ হইতে ছয় (৬) মাসের মধ্যে নিবন্ধনের জন্য উপস্থাপন করা হইয়াছে,
তাহা হইলে তিনি যথাযথ নিবন্ধন ফি পরিশোধ সাপেক্ষে উক্ত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করিতে পারিবেন।

এই সংশোধনের ফলে বিদেশে সম্পাদিত দলিল নিবন্ধনের সময়সীমা চার মাসের পরিবর্তে ছয় মাস করা হয়েছে। এর মাধ্যমে দলিল নিবন্ধনে বাস্তবিক জটিলতা কমে এবং পক্ষসমূহ অতিরিক্ত সময়ের সুবিধা পায়।

18/01/2026

আপনি কি জানেন রেজিষ্ট্রেশন আইনে ২০২৬ সালে পরিবর্তন এসেছে?

রেজিষ্ট্রেশন অর্ডিনেন্স ২০২৬
পরিবর্তন -১

কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য চুক্তি অবশ্যই পক্ষসমূহ কর্তৃক সম্পাদিত ও লিখিত হতে হবে এবং বিক্রয় চুক্তিটি চুক্তি সম্পাদনের তারিখ থেকে ৬০ (ষাট) দিনের মধ্যে নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে দলিল নিবন্ধন সংক্রান্ত প্রচলিত বিধানসমূহ প্রযোজ্য হবে। পূর্বে সময় ছিলো ৩০ দিন ।

14/01/2026

১১ তম ব্যাচ শুরু ২৩ জানুয়ারী ,২০২৬
কোম্পানি নিবন্ধন ও লিগ্যাল ডকুমেন্টস তৈরীর A-Z শিখুন এক্সপার্টদের থেকে।
📋কোর্স ডিটেইলস
📌কোম্পানি ও প্রাথমিক বিষয়বস্তু
📌আর্টিকেল ও মেমোরেন্ডাম তৈরী
📌অনলাইনে কোম্পানি রেজিষ্টেশন
📌শেয়ার হস্তান্তর ও ডকুমেন্ট প্রস্তুত
📌বার্ষিক রিটার্ন
📌বাণিজ্যিক চুক্তি/ ট্রেডমার্ক ও অন্যান্য মেধা সম্পদ
📌কোম্পানি মামলার প্রাথমিক ধারনা
রেগুলার ফি: ১০০০০ টাকা
ডিসকাউন্ট ফি: ৫০০০ টাকা
পেমেন্ট ২ টা ইন্টস্টলমেন্টে দেওয়া যাবে। প্রথমে ৫০% পেমেন্ট করতে হবে।
রেজিষ্ট্রেশনের শেষ সময় : ১৫ জানুয়ারী
ক্লাস : ১৬ জানুয়ারী - ২১ শে ফেব্রুয়ারী
(শুক্রবার ও শনিবার)
সময়ঃ রাত ৮. ০০- ৯.৩০
ফোন নম্বরঃ 01912-913689

09/01/2026

১১ তম ব্যাচ শুরু ১৬ জানুয়ারী ,২০২৬
কোম্পানি নিবন্ধন ও লিগ্যাল ডকুমেন্টস তৈরীর A-Z শিখুন এক্সপার্টদের থেকে।

📋কোর্স ডিটেইলস

📌কোম্পানি ও প্রাথমিক বিষয়বস্তু
📌আর্টিকেল ও মেমোরেন্ডাম তৈরী
📌অনলাইনে কোম্পানি রেজিষ্টেশন
📌শেয়ার হস্তান্তর ও ডকুমেন্ট প্রস্তুত
📌বার্ষিক রিটার্ন
📌বাণিজ্যিক চুক্তি/ ট্রেডমার্ক ও অন্যান্য মেধা সম্পদ
📌কোম্পানি মামলার প্রাথমিক ধারনা

রেগুলার ফি: ১০০০০ টাকা
ডিসকাউন্ট ফি: ৫০০০ টাকা
পেমেন্ট ২ টা ইন্টস্টলমেন্টে দেওয়া যাবে। প্রথমে ৫০% পেমেন্ট করতে হবে।

রেজিষ্ট্রেশনের শেষ সময় : ১৫ জানুয়ারী
ক্লাস : ১৬ জানুয়ারী - ২১ শে ফেব্রুয়ারী
(শুক্রবার ও শনিবার)
সময়ঃ রাত ৮. ০০- ৯.৩০
ফোন নম্বরঃ 01912-913689

01/01/2026

✨শুভ নববর্ষ ২০২৬ – আইনগত সহায়তায় থাকুক আপনার সুরক্ষা ✨
নতুন বছর মানেই নতুন সূচনা, নতুন আশার আলো।
Ain Sheba পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয় থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ—২০২৬ সালেও আপনাদের পাশে থাকার, আইনগত সমস্যায় দ্রুত, নির্ভরযোগ্য ও প্রফেশনাল সহায়তা দেওয়ার।
ন্যায়ের পথে আপনার প্রতিটি পদক্ষেপে থাকুক
Ain Sheba-এর আস্থা ও সমর্থন।
-আপনার অধিকার, আমাদের অঙ্গীকার।

🎊📚⚖️

28/12/2025

🧾 কুইজ টাইম! আপনি কতটা কর-সচেতন?
📊 আয়কর আইন ২০২৩ ও আয়কর রিটার্ন ২০২৫–২০২৬ অনুযায়ী
নিজেকে যাচাই করুন ⬇️
সঠিক উত্তর কমেন্টে লিখুন 👇
❓ প্রশ্ন–১:
করবর্ষ (Tax Year) সাধারণত কোন সময় থেকে শুরু হয়?
A️.জানুয়ারি – ডিসেম্বর
B️.এপ্রিল – মার্চ
C️⃣ জুলাই – জুন
❓ প্রশ্ন–২:
একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন জমার শেষ তারিখ কোনটি?
A️.১৫ নভেম্বর
B️.৩০ নভেম্বর
C️.৩১ ডিসেম্বর
❓ প্রশ্ন–৩:
নিচের কোন আয়ের খাতটি সম্পূর্ণ করমুক্ত (Fully Exempted)?
A️.চাকরি থেকে আয়
B️.ভাড়া থেকে আয়
C️.বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স
❓ প্রশ্ন–৪:
বাংলাদেশে ১৮৩ দিন বা তার বেশি অবস্থান করলে কর আইনে কী বলা হয়?
A️.অনাবাসী
B️.নিবাসী
C️.বিদেশি করদাতা
❓ প্রশ্ন–৫:
নিচের কোনটি আয়কর আইনে “আয়ের খাত” নয়?
A️.কৃষি
B️.ব্যবসা
C️.ব্যক্তিগত উপহার
✨ আপনি কয়টি সঠিক উত্তর দিতে পারলেন?
🔢 কমেন্টে লিখুন: 1️⃣ 2️⃣ 3️⃣ 4️⃣ বা 5️⃣
📌 কর, রিটার্ন, করমুক্ত আয়, রেসিডেন্স স্ট্যাটাস বুঝতে সমস্যায় পড়ছেন?
👉 ইনবক্স করুন / কমেন্টে “TAX” লিখুন
📞 প্রফেশনাল ট্যাক্স সাপোর্ট ও রিটার্ন ফাইলিং সার্ভিস উপলব্ধ

24/12/2025

🔰প্রাইভেট কোম্পানিতে শেয়ার হোল্ডারের মৃত্যু হলে কিভাবে তার ওয়ারিশগন শেয়ারের মালিক হবেন?🔰
♦️প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একজন শেয়ারহোল্ডারের মৃত্যু হলে তার শেয়ার স্বয়ংক্রিয়ভাবে ওয়ারিশদের নামে চলে যায় না।
✔️এর জন্য কিছু আইনসম্মত ধাপ অনুসরণ করতে হয়।
________________________________________
⭐ যে পদক্ষেপগুলো নিতে হবে (Step-by-Step):
1️⃣ মৃত্যু সনদ (Death Certificate) সংগ্রহ
ওয়ারিশদের অবশ্যই সরকারি মৃত্যু সনদ জমা দিতে হবে।
________________________________________
2️⃣ ওয়ারিশ সনদ / Succession Certificate
🔹 আদালতের Succession Certificate
এটাই প্রমাণ করে কারা শেয়ারের বৈধ উত্তারাধিকারী।
________________________________________
3️⃣ শেয়ারহোল্ডারের উইল থাকলে তা যাচাই
যদি মৃত শেয়ারহোল্ডার বৈধ উইল রেখে যান, তবে কোম্পানিকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
________________________________________
4️⃣ বোর্ড মিটিং রেজোলিউশন
বোর্ড অফ ডিরেক্টরস বৈধ কাগজ দেখে সিদ্ধান্ত নেবে:
✔ শেয়ার ওয়ারিশদের নামে ট্রান্সফার হবে
✔ কার কার নামে কত শেয়ার যাবে
এটি লিখিত রেজোলিউশন হিসেবে সংরক্ষণ করতে হবে।
________________________________________
5️⃣ শেয়ার ট্রান্সফার রেজিস্টার আপডেট
মৃত শেয়ারহোল্ডারের শেয়ার কোম্পানির Share Register এবং Member Register-এ সংশোধন করতে হবে।
________________________________________
6️⃣ RJSC–তে ফর্ম আপডেট
২০২৫ অনুযায়ী RJSC–তে সাধারণত নিচের ফর্ম জমা দিতে হয়:
📌 Form–117 – শেয়ার ট্রান্সফার
📌 যদি ডিরেক্টরও পরিবর্তন হয়, তবে Form–XII
________________________________________
7️⃣ শেয়ার সার্টিফিকেট ওয়ারিশদের নামে ইস্যু করা
সবশেষে কোম্পানি নতুন মালিকানার ভিত্তিতে শেয়ার সার্টিফিকেট প্রদান করবে।
________________________________________
📢 শেয়ার হোল্ডারের মৃত্যু—ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ।
কিন্তু সঠিক আইনি ধাপ মানলে শেয়ার ট্রান্সফার সহজেই সম্পন্ন করা যায়।
👉 ব্যবসা, RJSC ও ট্যাক্স–২০২৫ আপডেট পেতে Ain Sheba পেজটি ফলো করুন!

23/12/2025

🔰প্রাইভেট কোম্পানির শেয়ার পরিবর্তন করতে হলে কখন ব্যাংক থেকে NOC নিতে হয়?🔰
♦️শেয়ার ট্রান্সফার করার আগে কোন পরিস্থিতিতে ব্যাংক থেকে NOC নিতে হয়?♦️
✔️ অপশনসমূহ:
A. যখন কোম্পানির নামে কোনো ব্যাংক লোন বা ওভারড্রাফট (OD) চলছে
B. যখন কোম্পানি L/C বা ব্যাংক গ্যারান্টি ব্যবহার করছে
C. যখন শেয়ারহোল্ডার ব্যক্তিগতভাবে লোনে আছে
D. যখন কোম্পানির নামে কোনো ব্যাংক দায় নেই
________________________________________
⭐ সঠিক উত্তরের ব্যাখ্যা (সংক্ষেপে):
📌 A ও B সঠিক
যদি কোম্পানির নামে ব্যাংক দায় (Loan/OD/LC/BG) থাকে, তবে ব্যাংকের নিরাপত্তা হিসেবে তারা শেয়ার স্ট্রাকচার পরিবর্তনের আগে NOC বা Consent Letter চায়।
________________________________________
📢 ২০২৫ সালের RJSC ও ব্যবসায়িক আপডেট নিয়মিত পেতে Ain Sheba পেজটি ফলো করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Navana Zohura Square (12th Floor)
Dhaka