IdealCare Quranic Learning Institute

IdealCare Quranic Learning Institute

Share

It is an online educational institute to build a good nation in the world.

18/05/2026

জিল হাজ্জ।সবচেয়ে প্রিয় আর সুন্দতম সময় গুলো শুরু হয়ে গেছে।
বোনেরা রোজা রাখবেন না?

যতদিন বেচে আছি ততদিন ই তো সুযোগ। যারা এই ৯ দিন ই রোজা রাখতে চান।আজ রাতে সাহরি করতে হবে।
এই ১০ দিনই যেন হয় জীবনের শ্রেষ্ঠ দিনগুলি।আল্লাহর সাথে কাটানো শ্রেষ্ঠ সময়।

Tamanna Jafary

17/05/2026

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো:

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন– ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [মুসলিম, আস-সহিহ: ১১৬২]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন– ‘‘তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৯৭৭]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসূল (ﷺ) বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে

তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ),
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ),
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ )
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) পড়ো।’’

[আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন।

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারা কুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪ সনদ সহিহ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—
আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।” [সুরা তাওবাহ, আয়াত: ৩৬]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।’’ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।’’ [বুখারি, আস-সহিহ: ৯৬৯; আহমাদ, আল-মুসনাদ: ৬৫০৫; আবু দাউদ, আস-সুনান: ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।[ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫]

আমরা কী কী আমল আমরা করতে পারি?

(এখন যে আমলগুলোর কথা বলা হবে, সেগুলো বছরের যেকোনো সময়ের জন্য। বিশেষভাবে জিলহজ্জ মাসের জন্য নির্ধারিত নয়)

❖ সামর্থ্য থাকলে হজ্জ ও উমরা আদায় করা।

❖ বেশি বেশি ইস্তিগফার পাঠ করা।

❖ আন্তরিকভাবে তাওবাহ করা।

❖ অধিক পরিমাণে দুরুদ পাঠ করা।

❖ সাধ্যানুযায়ী দান-সদাকাহ করা।

❖ কুরআন তিলাওয়াত করা।

❖ সুরা ইখলাস বেশি করে পড়া।

❖ বেশি বেশি দু‘আ করা।

❖ মা-বাবার খেদমত করা।

❖ শেষ রাতে তাহাজ্জুদ পড়া।

❖ অসুস্থ ব্যক্তির সেবা-সুশ্রূষা করা।

❖ মানুষের অভাব ও প্রয়োজন মেটানো।

❖ সকাল-সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা।

আল্লাহ তায়ালা আমাদের ইলমে,আমলে বারাকাহ দিন। দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরত যাওয়ার তৌফিক দিক।

আল্লাহুম্মা আমীন।
©️

20/03/2026

عيدكم سعيد 🌙⭐
تقبل الله منا ومنكم صالح الأعمال 🫂

كل عام وأنتم بخير وصحة وسلامة

18/03/2026

🔴আমানত জিনিসের ভার অনেক।
এই আমানতের দায়িত্ব নিয়ে যথাযথ যায়গায় পৌঁছে দেয়ার চাপ অনেক।
কারন জবাব দিহীতার ভয়,কেয়ামতের দিন পাকড়াও এর ভয়।এক পয়সা এদিক সেদিক যেন না হয় সে ব্যাপার এ পরিপূর্ণ সচেষ্ট থাকার দায়িত্বের ভার অনেক।

🔴এই রমাদ্বনে আলহামদুলিল্লাহ আমার নাজারা,তাজউইদ ব্যাচের বোনদের প্রচুর যাকাতের,ফিতরার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। তারমধ্যে, গাজার ইফতার প্রজেক্ট এর জন্য,গাজার ঈদের দিনের জন্য,
এক ইয়াতিমের ঘর তৈরি, একটা টিউবওয়েল প্রজেক্ট, ঋনগ্রস্থ দের ঋন পরিশোধ এর দায়িত্ব ,প্রত্যেক টা খাত আলাদা আলাদা হিসাব এ রাখা এক টাকা ও যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখা,এই চাপ যে এতো কঠিন, এতো ভারি যতক্ষন না সঠিক ভাবে পৌঁছে দিতে পারছি অন্তরে চাপ অনুভব হওয়া।আমার ভেতরে কি হচ্ছে এক মাত্র আল্লাহ জানেন।

আজকে সব হিসাব নিকাশ শেষ করে এখন একটু হালকা লাগছে।

🔴আলহামদুলিল্লাহ কোন দিন অন্যের কাছ থেকে ধার নেয়ার পরিস্থিতি আল্লাহ দেন নি।তবে আমার কাছের মানুষ রা জানেন কারো আমানত যথাযথ পৌঁছে দেয়ার আগ পর্যন্ত আমি কতটা ভয়াবহ রকমের কনসার্ন থাকি।

"নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে" (সূরা নিসা, আয়াত ৫৮)"

"হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না এবং জেনে-শুনে নিজেদের আমানত খেয়ানত করো না" (সূরা আনফাল, আয়াত ২৭)

🔴শুধু টাকা পয়সা না আমার তাজউইদ,নাজারা,বাচ্চাদের যে পড়ানোর দায়িত্ব আমি নিয়েছি তারাও একেক জন আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যেন আমার অজান্তেও না হয়।ইয়া আল্লাহ তুমি আমার মনের অবস্থা জান।আমার , আমার ছাত্রী বোন দের, আমার সহযোগি উস্তাজাদের কে কবুল করুন আমিন

Photos from IdealCare Quranic Learning Institute's post 10/03/2026

আমাদের ছাত্রিদের অংশগ্রহনে গাজার জন্য ইফতার এর আয়োজন।ইয়া আল্লাহ আপনি বোনদের নেক মাকসাদ গুলো পুরন করে দিন আমিন

04/03/2026

আলহামদুলিল্লাহ আমাদের গা/জা /র ইফতার, সাহরির ফান্ড।আজকে পাঠিয়ে দিয়েছি।
এটা আমাদের ছাত্রী বোনদের অংশগ্রহণ আলহামদুলিল্লাহ।

আল্লাহ সবাইকে, সবার দান কে কবুল করুন আমিন

Photos from IdealCare Quranic Learning Institute's post 21/02/2026

আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের জন্য আজকে রমাদ্বন এর ফ্রি ক্লাস ছিল।
বাচ্চাদের ক্লাস গুলো তাদের কিচির মিচির এ ভরে থাকে।আর থাকে আদুরে ডাক উস্তা..জা..
এই খুদে উম্মাহ দের কে সামলানোর পর আধা ঘন্টা মাথা ভো ভো করতে থাকে।

Tamanna Jafary

IdealCare Quranic Learning Institute

19/02/2026

প্রতিদিনের মতো। আজও নতুন দিন।কিন্তু কেমন যেন অন্যরকম,আকাশে বাতাসে রমাদ্বনের ঘ্রান।
আমাদের মনের অনুভূতি গুলো প্রকৃতি তে মিশে গেছে।
রমাদ্বনের পরিপূর্ণ হক্ব আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন আমদের গুনাহ গুলো মুছে ফেলতে পারি।আল্লাহ আমাদের সে ই তাওফিক দান করুন আমিন।

10/01/2026

📌📌আসসালামু আলাইকুম আপুরা। বাচ্চাদের একটা স্পেশাল ব্যাচ শুরু হয়েছে মাত্র ২ জন বাচ্চা নিয়ে।সপ্তাহে তিন দিন।
বাচ্চাদের বয়স ৪ থেকে শুরু।
আপনাদের কোন বোন যদি আগ্রহী হোন নিজেদের বাচ্চার ব্যাপারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
🔴আমরা বাচ্চাদের কে কতো টা আদর করে,গল্প করে মজার ছলে তিলাওয়াত শেখাই আলহামদুলিল্লাহ।
একটা বাচ্চা ছোট থেকেই সহিহ কুরআন শেখা,সুরা,নামাজ দোয়া, মাসআলা,শিখেই বড়ো হয় আলহামদুলিল্লাহ।
আগ্রহী বোনেরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

21/11/2025

আলহামদুলিল্লাহ। নতুন নাজারা ক্লাসের কারেকশান চলছে।
৫. ৪৫ থেকে শুরু করেছি।
ফজরের পর না ঘুমানোর উত্তম উপায় তাও সর্বোত্তম উপায়ে।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
Tamanna jafary

18/11/2025

আলহামদুলিল্লাহ গা/জার জন্য আমাদের ৪র্থ প্রজেক্ট চলছে।।
পোস্ট দিতে ভুলে গেলেও বোনেরা টাকা পাঠাতে ভুলে যান না। আলহামদুলিল্লাহ। সব বোনেরা তাদের ক্লাস ফি এরসাথে গা/জার জন্য ভালোবাসা পাঠাতে ভুলে যান না। আলহামদুলিল্লাহ।
এখন পর্যন্ত আমাদের ফান্ড এ জমা হয়েছে 21241.55

IdealCare Quranic Learning Institute

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhanmondi
Dhaka
1209