Ushaa

Ushaa special service for special children's

13/08/2026

তাবিজ কবজ বাদ দিয়ে শিশুকে সময় দিন।কাজ করেন। ধৈর্য্য ধরেন। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন। দেখবেন একদিন একজন পিছিয়ে পরা শিশুকে নিয়ে আপনি গর্ববোধ করবেন ইনশাআল্লাহ।

13/08/2026

বিশেষ শিক্ষা কোন যাদু নয় যে রাতারাতি শিশু কথা বলে ফেলবে অথবা স্থির হয়ে যাবে। এতে শিশুর যেমন পরিশ্রম করতে হয় তেমনি বিশেষ শিক্ষকদের পরিশ্রম করতে হয় ও করাতে হয়। তারপর গিয়ে একটি শিশু সামান্য কিছু শেখে। হাঁটি হাঁটি পা পা করেই একদিন দৌড়াতে শেখে। তাই অভিভাবকদের তিনটি বিষয় অবশ্যই মেনে চলতে হবে।
👉বিশ্বাস
👉ধৈর্য্য এবং
👉কাজ

বিকল্প কোন রাস্তা নেই এই তিনটি ছাড়া।

゚

08/08/2026

আমাদের ভর্তি কার্যক্রম সারা বছর চলমান থাকে। কোন Readmission Fee নেই। থেরাপির জন্য আলাদা চার্জ ও নেয়া হয় না। Half Time & Full Time Schooling, Prevocational কার্যক্রম নিয়ে খুব সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে ঊষা শিশু বিকাশ কেন্দ্র। আপনারা ভিজিট করেন, কথা বলেন এবং সিদ্ধান্ত নিন। ঊষা শিশু বিকাশ কেন্দ্র তে আপনার শিশুকে ভর্তি করিয়ে তার ভবিষ্যৎ নিশ্চিত করুন।

যোগাযোগ: ০১৭৬৪৪৪৯৬৩০ (WhatsApp)

゚

আমাদের ভর্তি কার্যক্রম সারা বছর চলমান থাকে। কোন Readmission Fee নেই। থেরাপির জন্য আলাদা চার্জ ও নেয়া হয় না। Half Time & ...
08/08/2026

আমাদের ভর্তি কার্যক্রম সারা বছর চলমান থাকে। কোন Readmission Fee নেই। থেরাপির জন্য আলাদা চার্জ ও নেয়া হয় না। Half Time & Full Time Schooling, Prevocational কার্যক্রম নিয়ে খুব সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে ঊষা শিশু বিকাশ কেন্দ্র। আপনারা ভিজিট করেন, কথা বলেন এবং সিদ্ধান্ত নিন। ঊষা শিশু বিকাশ কেন্দ্র তে আপনার শিশুকে ভর্তি করিয়ে তার ভবিষ্যৎ নিশ্চিত করুন।

যোগাযোগ: ০১৭৬৪৪৪৯৬৩০ (WhatsApp)

28/07/2026

゚

25/07/2026

゚

24/07/2026

ফল উৎসব ২০২৬
প্রথম বারের ফল উৎসবটা আমাদের মন মতো হয়নি। বাচ্চাদের টাচ করতে পারেনি এমন মনে হয়েছে। তাই এবারের আয়োজন ছিল বাহুল্য বর্জিত কিন্তু কার্যকর। যাদের জন্য এই আয়োজন তাদের ফল টাচ করানো, খাওয়ানোটাই মূখ্য উদ্দেশ্য ছিল। অনেক বেশি ফলে না গিয়ে আমরা কেবল পাঁচটা ফল রেখেছিলাম। পুকুরের সাথে পরিচয় ঘটুক তারপর না হয় আমরা সমুদ্রে যাবো। বিষয়টা এমন আরকি😊

23/07/2026

শুভ জন্মদিন বাবা। তুমি আমাদের একটা উজ্জ্বল নক্ষত্র। সময়ের সাথে সাথে কিভাবে তুমি হয়ে উঠছো শান্ত বহতা নদীর মতো। আমরা উপলব্ধি করি প্রতিনিয়ত। তোমার এই যুদ্ধের সাথে আমরাও শামিল হয়েছি। একদিন আমাদের জয় নিশ্চিত জেনো। আমরা তোমাকে অনেক ভালোবাসি আরহাম।

ঢাকা-৬ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ১ কোটি ৬০ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়...
20/07/2026

ঢাকা-৬ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ১ কোটি ৬০ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের উদ্যোগে তিন ধাপে এই অর্থ সহায়তা দেওয়া হয়।

সৈয়দ মাসুদ রেজা (সুমন ভাই) ইশরাক হোসেনের রাজনৈতিক সচিব (PS)।
ভাই ব্যাক্তিগত পরিচয়ে ঊষা শিশু বিকাশ কেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত ছিলেন বহুদিন থেকেই। প্রতিষ্ঠানটা চালাতে রিতীমত হিমসিম খাচ্ছিলাম। তাই সুমন ভাই নিজ উদ্যোগে ঊষা শিশু বিকাশ কেন্দ্র এর উন্নয়নের জন্য সরকারী অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলাহপাক সুমন ভাই ও তার পরিবারকে ভালো রাখুন।

এই টাকাটা অনেক বড় একটা সাপোর্ট হলো। সবই আল্লাহ পাকের ইচ্ছা। অনেক সময় প্রতিষ্ঠান কি করে চালাবো সেই চিন্তায় ঘুম হয় না। কারন বেতনের ডিজাইন কম হওয়ার পরেও এখানে সবার বেতন সমান না। কারো কারো বেলায় আমার কনসিডার করতেই হয়। কারন প্রতিষ্ঠান দিয়ে মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। চাপ প্রয়োগ করতে নয়।

ডিসি অফিসের আওতাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআরবি) প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রদান করা হচ্ছে।
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে নেওয়া এই উদ্যোগের আওতায় ঢাকা-৬ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিদ্যালয়ের উন্নয়নকাজে মোট ৭৩টি প্রকল্পের জন্য এই অনুদান দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ধাপে ২০টি প্রকল্পের অনুকূলে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে ৪১টি প্রকল্পের উন্নয়নকাজের জন্য দেওয়া হয় ৯০ লাখ টাকা। তৃতীয় ধাপে ১২টি প্রকল্পের বিপরীতে আরও ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে সরাসরি সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সরাসরি অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এবং বলা হয় ২০২৫ -২০২৬ অর্থ বছর শেষ হওয়ার আগেই যেন উন্নয়ন কাজে ব্যবহৃত অর্থ সম্পর্কে কাগজপত্র জমা দেয়া হয়। অর্থাৎ যে কারনে অনুদান নেয়া হয়েছে সেটা ঠিকঠাক ব্যবহার করা হলো কিনা। সাথে উন্নয়নের পূর্বের ও পরের ছবি যুক্ত করে দিতে হবে। বিষয়টা স্বচ্ছতার মূর্ত প্রতিক।

゚

Address

18/8 (Ma Vila) Allahu Goli, . KMDas Lane, Tikaluli
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Ushaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ushaa:

Shortcuts

Share