Islamic online Academy IOA

Islamic online Academy IOA

Share

ইসলাম প্রচারই আমাদের প্রধান লক্ষ্য।

02/03/2023
28/02/2023

ইমাম শাফি রহ এর বাণী থেকে।

যদি তুমি আল্লাহর কাছে তোমার মূল্য জানতে চাও, তাহলে পর্যবেক্ষণ করো তিনি তোমাকে কোথায় রেখেছেন।

*যদি তিনি তোমাকে স্মরণে(জিকিরে) ব্যস্ত রাখেন, তবে জেনে রাখো যে, তিনি তোমাকে তার স্মরণে রাখতে চায়।

*যদি তিনি তোমাকে কুরআন নিয়ে ব্যস্ত রাখে, তবে জেনে রেখো যে, তিনি তোমার সাথে কথা বলতে চান।

*যদি তিনি তোমাকে আনুগত্যের সাথে রাখেন, তবে জেনে রাখ যে তিনি তোমাকে তার কাছাকাছি রাখতে চান।

*যদি তিনি তোমাকে দুনিয়া নিয়ে ব্যস্ত রাখেন, তাহলে জেনে রাখ যে, তিনি তোমাকে তার থেকে দূরে সরিয়ে রেখেছেন।

*যদি তিনি তোমাকে মানুষের সাথে ব্যস্ত করেন, তবে জেনে রাখ যে তিনি তোমাকে লাঞ্ছিত করবেন।

*যদি তিনি তোমাকে প্রার্থনায় মগ্ন করেন, তবে জেনে রাখো যে তিনি তোমাকে কিছু দিতে চান।
সুতরাং নিজের অবস্থা দেখ, কিসে তুমি ব্যস্ত আছো!!

অনুবাদ : মুহাঃ ছদরুল ইসলাম।

26/02/2023

ফরজে আইন কোর্স

আনাস ইবনু মালিক রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২২৪)

দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য আবশ্যিক। যা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে।

দ্বীনের জ্ঞান অর্জন যা মুসলমানের জন্য ফরজ, সেটাকে আবার দুই স্তরে ভাগ করা হয়েছে।
এক. ফরজে আইন
দুই. ফরজে কিফায়াহ

ফরজে আইনের জন্য প্রতিটি বান্দা জিজ্ঞাসিত হবে। কেননা, এই ইলম ছাড়া রবের ইবাদতে নিজেকে পরিপূর্ণভাবে নিয়োজিত করা অসম্ভব। তাই আমরা দ্বীনের সেই ইলম যা অর্জন করা ফরজে আইনের অন্তর্ভুক্ত অর্থাৎ অবশ্য পালনীয় ফরজ— তারই আলোকে সাজিয়েছি আমাদের নতুন কোর্সটি।

❒ কোর্সের আলোচ্য বিষয়-

⦿ আল্লাহর পরিচয়। ঈমান কী? ঈমান ভঙ্গের কারণ।
⦿ তাওহীদের রোকন, প্রকার ও শর্ত।
⦿ কালিমাসমূহ ( তাইয়েবাহ, শাহাদাত, মুফাসসল) অর্থ ও বিশ্লেষণ
⦿ কুফর ও আল ওয়ালা ওয়াল বারা সংক্রান্ত আলোচনা
⦿ আরবি হরফ পরিচিতি ও মুখস্ত।
⦿ পবিত্রতা কী? পবিত্রতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।পবিত্রতা অর্জনের মাধ্যম ( ওজু, গোসল)
⦿ সালাতের বিবরণ ও পূর্ণাঙ্গ মাসয়ালা ( ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ভঙ্গের কারণ)
⦿ সালাতে পঠিত কয়েকটি সূরা মুখস্ত —
• সূরা আল ফাতিহা,
• সূরা আল ইখলাস,
• সূরা আন নাস,
• সূরা আল ফালাক,
• সূরা আল কাউসার, এবং
• সূরা আন নাছর।
⦿ সালাতে পঠিত কিছু দুআ মুখস্ত-
• সানা,
•দরুদ শরিফ,
• তাশাহুদ,
• দুআয়ে মাছুরা,
• দুআয়ে কূনুত।
⦿ সাওম বিষয়ক আলোচনা।
⦿ যাকাত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ পর্দা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ মুআমালাত এবং মুআশারাত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿উন্মুক্ত প্রশ্নোত্তর।

❒ কোর্স-সংক্রান্ত অন্যান্য তথ্য-

• মোট দারস সংখ্যা : ১২ টি
• প্রতি সপ্তাহে দারস : ৪ টি
• রেজিস্ট্রেশন ফি : ঐচ্ছিক
• ক্লাস মাধ্যম: গুগল মিট/ জুম
• ক্লাস শুরু: ৪ এ মার্চ।
•ক্লাস সময় : রাত ৮-৯

🔲দারস প্রদান করবেন -

মুফতি লাবীব আবদুল্লাহ
ইফতা: মারকাজুল উলুম আল ইসলামিয়া ঢাকা।
অনার্স: ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

মাওলানা মাহমুদুল হাসান
তাকমিল: জামিয়া শরঈয়া মালিবাগ
তাফসির: ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।

দ্র:
👉কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষা এবং হাদিয়া থাকবে ইনশাআল্লাহ।
👉 সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট।
👉 মা বোনদের জন্য আলাদা গ্রুপ ও বিশেষ ক্লাসের ব্যবস্থা।

🔴 যাদের জন্য এই আয়োজন
👉সব শ্রেণি ও সকল পেশার মানুষের জন্য।
👉ছেলে-মেয়ে সকলের জন্য।
👉যারা আগামী রমজানকে কাজে লাগাতে চান।
👉যারা দ্বীনের মৌলিক বিষয়গুলো জানতে চান
👉যারা দ্বীনের জ্ঞানার্জনের জন্য অফলাইনে সময় দিতে পারেন না।
👉 সর্বপরি যারা উভয় জগতে মুক্তি - শান্তিকামী

🟣অংশগ্রহণ করতে এখনই জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ইনবক্স করুন।

https://chat.whatsapp.com/IQmFv8OmEMT6gyLK16YyWz
( ছেলেদের জন্য)

https://chat.whatsapp.com/DLhe3cnUMemLo9Apy6Pd7o

( মেয়েদের জন্য)

23/02/2023

প্রতিদিন কিছু সাদাকাহ করুন

Islamic online Academy IOA

#ইসলামিক_অনলাইন_একাডেমি

23/02/2023

টেনশন-ডিপ্রেশন দূর করা এবং আত্মিক-মানসিক প্রশান্তি লাভের এক বিস্ময়কর ডোজের নাম ফজর নামাজ।

হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যাদের ব্যাপারে আপনি বলেছেন—

الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَاتِهِمۡ دَآئِمُوۡنَ

'যারা তাদের নামাজের ক্ষেত্রে নিয়মিত।' (সুরা আল-মাআরিজ : ২৩)

وَ الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَوٰتِهِمۡ یُحَافِظُوۡنَ

'আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান।' (সুরা আল-মুমিনুন : ৯)

ালাতু_খাইরুম_মিনান_নাউম

#ইসলামিক_অনলাইন_একাডেমি

22/02/2023

পবিত্র রমজান মাস আসছে৷ আপনি প্রস্তুত তো!

20/02/2023

শিক্ষকতার মত মহান পেশা আর নেই।

20/02/2023

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: “আল্লা-হুম্মা বা-রিক লানা ফী রাজাবা ওয়া শাবা-না ও বাল্লিগনা রামাযা-ন।”
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছিয়ে দাও।”
(মুসনাদ আহমাদ ১/২৫৯,

14/02/2023

ভালোবাসা দিবসকে না বলুন !

11/02/2023

আলহামদুলিল্লাহ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
8899