Next Genius Academy

Next Genius Academy

Share

Assalamualaikum Everyone❤️

Next Genius: Igniting Change, Empowering the Future⚡

Photos from Next Genius Academy's post 21/03/2024

Bless your timeline 🖤

11/03/2024

Ramadan Mubarak 🌙

Photos from Next Genius Academy's post 07/03/2024

CKRUET Admission Test 23-24 Questions!

02/03/2024

পীর কে ধুয়ে দিল😎 ft. Fahad Hossain Sir❤️

N.B.প্রত্যেকটা টিচার কেই টিচারের মতো আচরণ করা উচিত (স্টুডেন্ট এর ক্ষেত্রে ও সেম)।

12/01/2024

ডিএনএ আরএনএ গণিত থেকে আসছে।এখান থেকেই জীবের উৎপত্তি 😂
বানীতে - Abhi Datta Tushar

05/01/2024

On the Admission test result day most of the coaching centers be like😂

28/12/2023

পড়াশোনায় প্রচুর সিরিয়াস হওয়ার ট্রিকস

-রাজীব স্যার😂

16/12/2023

মহান বিজয় দিবস🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

28/09/2023

H.S.C-24 ব্যাচের অনেকেই প্রশ্ন করতেছো "ভাইয়া ৬ মাস চলে গেছে, তেমন কিছু পড়া হয়নি। এখন কী করবো?"
তোমাদের সাথে পার্সোনালি আমার মিল আছে এক জায়গায়। চলো সেইটা শেয়ার করি।

এইচ এস সি তে ওঠার পর আমার ও ঠিক একই অবস্থা হইছিলো। পড়াশোনা থেকে প্রায় হাজার মাইল দূরে চলে গেছিলাম। কলেজের ইয়ার এন্ডিং এক্সামে কোনোমতে পাশ করলাম। মেরিট আসলো শেষের দিক থেকে টপ হান্ড্রেডে আছি। আমি জানি যে আমি পড়াশোনা করি নাই। তাই খুব যে ভেঙে পড়লাম তা না। তবে খারাপ লাগতেছিলো। যে আমি কি করতেছি? সব নষ্ট করে ফেলতেছি কেন? আমার ফিউচার নষ্ট করতেছি; বাবা মায়ের আশা নষ্ট করতেছি।
যেদিন রেজাল্ট দিলো সেদিন বিকেলে একা একাই হাটতে বের হইলাম। ফকিরাপুলের একটা রেস্টুরেন্টে বসে মুরগির চাপ আর রুটি খাইতে খাইতে আম্মুকে কল দিলাম। কল দিয়ে বললাম যে আম্মু আমার এই রেজাল্ট হইছে। বাজে লাগতেছে অনেক। তবে আমি লাস্ট কিছুদিন হইলো ট্রাই করতেছি। আম্মু ভরসা দিল সবসময় এর মতই। বললো তুমি নিজেই বলছো যে তুমি পড়ো নাই। তাহলে রেজাল্ট ভালো হবে কিভাবে? এবার খারাপ করছো; যা যাওয়ার গেছে। এখন থেকে ভালোভাবে চেষ্টা করো। আমি তোমার আব্বুকে কিছু বলবোনি না এ ব্যাপারে। তারপর পুরো উদ্যমে পড়া শুরু করলাম।

এখন আসি, তারপর কিভাবে পড়লাম? সেই বাজে অবস্থা থেকে কিভাবে উত্তরণ পাইলাম?
তখন চিন্তাভাবনা করে আমার পড়ার টাইম টাকে ডিভাইড করে ফেললাম। প্রতিদিন নির্দিষ্ট সময় সেকেন্ড ইয়ারের পড়া পড়বো; আর কিছু সময় পড়বো গ্যাপ যাওয়া পড়া। অনলাইনে যেখানে যা রিসোর্স পাইলাম কাজে লাগাইলাম। কোনো স্পেসিফিক না। অনেক। যেটা ভালো মনে হইছে সেটাই করলাম। নাটকের বদলে ফোনে ক্লাশ 2x স্পিডে দিয়ে দেখা শুরু করলাম খাওয়ার সময়ে। কলেজে ক্লাশের ফাকে গ্যাপ যাওয়া পড়া পড়তাম। কলেজের সিলেবাসের সাথেও আগাইলাম; আবার কিছু টাইম বের করে প্রিভিয়াস টাও পড়তে থাকলাম। এভাবে একটা সময় খেয়াল করলাম ৬-৭ মাসের মাঝেই কলেজের সিলেবাস ও যেমন শেষ হইছে ফার্স্ট ইয়ারের পড়াটাও শেষ হয়ে গেছে। যেহুতু মেডিকেল এস্পিরেন্ট ছিলাম আগে থেকেই, তাই ২১ ব্যাচের সাথে এক্সাম ব্যাচেও ভর্তি হইছিলাম। উইকলি এক্সাম গুলা দিতাম। সেখানে প্রথমদিকে ২২০০ র‍্যাংক থেকে ধীরে ধীরে হাজারের ঘরে র‍্যাংক আসা শুরু করলো ২১ ব্যাচের সাথে এক্সাম দিয়ে। ভরসা পাইছিলাম তখন; যে হ্যাঁ আমারে দিয়ে পসিবল। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কলেজে টেস্ট এক্সামে ফার্স্ট পেপারের রেজাল্ট টা (সেই গ্যাপের পড়া গুলা) সেকেন্ডের থেকে একটু ভালো হইছিলো।
তারপর মাঝখানে আবার কীড়া উঠছিল যে ইঞ্জিনিয়ারিং এ যাবো। অতপর দু একটা এক্সাম আমার বন্ধুর রোল দিয়ে উদ্ভাসের এডভান্সড কোর্সে এক্সাম দিলাম। পজিশন ভালোই আসলো। তারপর ভাবলাম, নিজের লক্ষ্য স্থির করা উচিৎ। ভেবে সিদ্ধান্ত নিলাম মেডিকেলেই আসবো। আবার মেডিকেল রিলেটেড পড়াশোনা স্টার্ট করলাম।
অনেকে হেল্প করছে এই পথে। এত স্মুথ ছিল না যতটা স্মুথলি লেখা যায়। আবার সারাক্ষণ যে পড়ছি তাও না। টুকটাক ঘোরাফেরা খেলাধুলাও করছি বন্ধুদের সাথে।

সো, যারা এমন বাজে সিচুয়েশনে আছো যে পড়া হয়নি কিছুই তাদের প্রতি নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এই পরামর্শ ই দিতে চাই যে আশা হারাইয়ো না। লজিক্যালি ভাবো তোমার কি করা উচিৎ। বর্তমান যেটা সিলেবাস সেটা কলেজের সাথে আগাও। সাথে একটু কষ্ট করে টাইম ম্যানেজ করো। সেই টাইমে গ্যাপে পড়ে যাওয়া পুরান পড়া পড়। অনলাইন, ইউটিউব এর হেল্প নাও সেগুলা কভার করতে। ৬ মাস যেহুতু নষ্ট করছো তার মাসুল হিসেবে আগামী ৬ মাস একটু ২/৩ ঘন্টা বেশি পড়ার ট্রাই করো পারলে।
দিনশেষে, তোমার নিজের অবস্থা তুমি ই ভালো বুঝবা। তাই নিজের অবস্থা মোতাবেক সিদ্ধান্ত নাও, প্ল্যান করো যে কিভাবে আগাবা। আমি জাস্ট আইডিয়া দিলাম। এটাও ফলো করতে পারো। আশা করি, ভালো কিছুই হবে। তবে কখনো আশা ছাড়া যাবে না।
Remember,
"Hope is a good thing; maybe the best of all things" - The shawshank redemption.

Best of luck for you guys..

© মেহেদি হাসান রাফি
Sir Salimullah Medical College, Dhaka.
Ex- Notre Dame College

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka