12/06/2025
বেশ কিছুদিন ধরে বিদেশী বিনিয়োগের এমন নেতিবাচক পরিস্থিতির জন্য বিডার নির্বাহী চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করা হচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, এ পরিস্থিতির জন্য এককভাবে বিডার চেয়ারম্যান বা একটি প্রতিষ্ঠানকে দায়ী করা কতটা যৌক্তিক? বিডার চেয়ারম্যান কোনো আলাদিনের দৈত্য নন যে তার একটি নির্দেশে রাতারাতি সবকিছু পাল্টে যাবে! মনে রাখতে হবে, বিনিয়োগ একটি চলমান ও বহুমাত্রিক প্রক্রিয়া যার ফল রাতারাতি আসে না। বিডা একা কখনই রাজনৈতিক বা কাঠামোগত সমস্যার সমাধান করতে পারবে না বরং এখানে দরকার সমন্বিত প্রচেষ্টা।
বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সেই রূপকথার রাজ্য যেখানে প্রতিটি সম্ভাবনার ভাঁজে লুকিয়ে আছে সোনার মতো মূল্যবান .....