VAT Knowledge Professional Group

VAT Knowledge Professional Group VAT knowledge professional Group

11/01/2025
আজ থেকে কাযকর
10/01/2025

আজ থেকে কাযকর

10/01/2025

#ভ্যাট হার পরিবর্তন এবং আজকে থেকেই কার্যকর

১.Turnover ৩০ লক্ষ হলে তালিকাভুক্তি, কিন্তু ৫০ লক্ষ হলে ভ্যাট নিবন্ধন।
২. যোগানদার সেবার ভ্যাট ৭.৫% হতে বাড়িয়ে ১০%
3. ব্যবসায়ী / ট্রেডিং ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭.৫%
4. পরিবহন ঠিকাদার ১৫%
5. ঔষধ ব্যবসায়ী পর্যায় ৩%
6. মেশিনে প্রস্তুত বিস্কিট ১৫%
7. এলপি গ্যাস /বাল্ক ইম্পোর্টেড পেট্রোলিয়াম বিটুমিন ১৫%
8. রেস্তোরাঁ ১৫%
9. মটর গেরেজ workshop ১০% থেকে ১৫% করা হয়েছে
১০ ছাপাখানা ১০ % থেকে ১৫% করা হয়েছে
১১. চলচিত্র প্রদর্শন ১৫%
১২. মেরামত সার্ভিসিং ১০% থেকে ১৫% করা হয়েছে

17/11/2024
23/10/2024

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর প্রস্তুতি সহায়ক➤

করের প্রকারভেদ (Types of Tax)
কর প্রধানত দুটি প্রধান বিভাগে বিভক্ত, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। এছাড়াও আরও কয়েক প্রকারের ট্যাক্স বা কর রয়েছে। নিম্মে কর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

১. প্রত্যক্ষ কর (Direct Tax)
প্রত্যক্ষ কর হল এমন একটি কর যা একজন ব্যক্তি বা সংস্থার ওপর সরাসরি আইন দ্বারা আরোপ করা হয়। প্রত্যক্ষ করের উদাহরণ হল আয়কর, সম্পত্তি কর ইত্যাদি।

প্রত্যক্ষ কর হলো একটি দেশের নাগরিকের আয় ও সম্পদের ওপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব।

প্রত্যক্ষ কর মূলত অর্থ প্রদানের ক্ষমতার উপর ভিত্তি করে আরোপিত হয়। সাধারণ বাংলাদেশে একজন ব্যক্তি তার অর্জিত আয়ের ওপর কর প্রদান করতে হয়। অর্থ আইন ২০১৫ অনুসারে, একজন ব্যক্তির বার্ষিক আয় যদি ৩ লক্ষের অধিক হয় তবে, তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকার। যথা- আয়কর এবং সম্পদ কর।
আয়কর বার্ষিক (Income Tax): আয়ের ভিত্তিতে আদায়যোগ্য করের নাম আয় কর বা ইনকাম ট্যাক্স।
সম্পদ কর (Property tax): বছর শেষে অর্জ্জিত সম্পদের ওপর আরোপিত করের নাম সম্পদ কর।

২. পরোক্ষ কর (Indirect Tax)
সেবা ও পণ্যের উপর যে কর আরোপ করা হয় তাকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর পরিষেবা বা পণ্যের বিক্রেতা দ্বারা সংগ্রহ করা হয়। মূলত পণ্য ও পরিষেবার দামের সঙ্গে অতিরিক্ত দাম যোগ করে এটি তোলা হয়। এতে পণ্য বা সেবার দাম বেড়ে যায়। বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় মাধ্যম হল এই পরোক্ষ কর।

পরোক্ষ কর যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানী ও রপ্তানী এবং অভ্যন্তরীণ ব্যবসায়-বাণিজ্যের ওপর আরোপ করা হয়।

পরোক্ষ করের সাধারণ উদাহরণ হল আমদানি শুল্ক। এটি কোন পণ্য দেশে প্রবেশ করার সময় শুল্ক আমদানিকারক দ্বারা পরিশোধ করা হয়। আমদানিকারক কোনো ভোক্তার কাছে পণ্যটি যখন পুনরায় বিক্রি করতে যায়, তখন শুল্কের খরচ সহ নেট খরচ মিলিয়ে দাম নির্ধারণ করে থাকে।

পরোক্ষ করের আরেকটি উদাহরণ হল আবগারি শুল্ক (Excise duty)। আবগারি কর হল দেশের নাগরিক দ্বারা উৎপন্ন দ্রব্য বা সেবার ওপর ধার্য করা কর।

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ।
22/09/2024

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ।

 #বকেয়া কর আদায়  #সারটিফিকেট কি?  এটা কখন ইস্যু করা হয়?  #মূল্য সংযোজন কর আইন ২০১২ এর  #ধারা  #৭৩(২) অনুযায়ী চুড়ান্ত কর ...
06/09/2024

#বকেয়া কর আদায় #সারটিফিকেট কি? এটা কখন ইস্যু করা হয়?
#মূল্য সংযোজন কর আইন ২০১২ এর #ধারা #৭৩(২) অনুযায়ী চুড়ান্ত কর নিরধারন করার পর ধারা #১২২ অনুযায়ী আপিল এর সময় অতিবাহিত হওয়ার পর, যদি #৯০ দিনের মধ্যে #আপিল দায়ের না করে, তাহলেই তাহা ধারা ৯৫ অনুযায়ী চুড়ান্ত বকেয়া কর হিসেবে বিবেচিত হবে, তখন বকেয়া আদায় অফিসার (নূনতম সহকারী কমিশনার পদ ধারী কোন অফিসার বা পদাদিক ক্ষমতা বলে বিভাগীয় অফিসার) ২১ দিনের সময় প্রদান করে এই সাটিফিকেট ইস্যু করবে, এবং এই বকেয়া আদায়ের পদক্ষেপ নিবে।

আর অন্য ক্ষেত্রে যদি কেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরধারিত সময়ের মধ্যে আপিল কমিশনার এ আপিল দায়ের করে এবং আপিল ট্রাইবুনাল এ আপিল দায়ের করে সেক্ষেত্রে মামলার চুড়ান্ত নিস্পত্তি হওয়ার পর, বকেয়া আদায়ের সময় পার হওয়ার পর এই সারটিফিকেট ইস্যু হবে, মোট কথা বলা যায় মামলা চলমান অবস্থায় বা ধারা ৯৫ অনুযায়ী চুড়ান্ত বকেয়া হওয়ার আগে এই সারটিফিকেট ইস্যু করা যাবে না, করলে ও তা আইনগত ভাবে সঠিক হবে না, তার আইনত ভিত্তি নাই,

আয়কর হার  প্রিন্ট করে রাখতে পারেন
14/08/2024

আয়কর হার প্রিন্ট করে রাখতে পারেন

মোটর গাড়ির উপর আরোপিত টিডিএস এবং সারচার্জ আরোপের বিষয়ে পরিপত্র প্রকাশিত।
09/07/2024

মোটর গাড়ির উপর আরোপিত টিডিএস এবং সারচার্জ আরোপের বিষয়ে পরিপত্র প্রকাশিত।

কতিপয় সেবার সংজ্ঞার(যেমন- #যোগানদার, পরিবহন ঠিকাদার প্রভৃতি) পরিবর্তন
30/06/2024

কতিপয় সেবার সংজ্ঞার(যেমন- #যোগানদার, পরিবহন ঠিকাদার প্রভৃতি) পরিবর্তন

Address

Dhaka

Telephone

+8801712859363

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT Knowledge Professional Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VAT Knowledge Professional Group:

Shortcuts

Share

Category