Legal Point

Legal Point Practice makes a man perfect

20/12/2023

ছানি মামলা/ Misc Case:
আমাদের দেশের কোনো আইনেই ছানি মামলার (Misc Case) সংজ্ঞা প্রদান করা হয়নি। সাধারণত কোনো দেওয়ানী মোকদ্দমা একতরফা ভাবে নিষ্পন্ন হলে, সে মোকদ্দমাটিকে আদালতে পুনরায় চালু করার পদ্ধতিকেই ছানি মামলা বলা হয়।
ছানি মামলা দরখাস্তের মাধ্যমে দায়ের করা হয়। যিনি ছানি মামলা দায়ের করেন তাকে 'মজহর' আর যার বিরুদ্ধে দায়ের করা হয় তাকে বলা হয় তরফছানি!

19/12/2023

# চার্জশিট কি?

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি, ধারা ১৭৩ ও ১৯৪৩ সালের পি আর বি ২৭২ বিধি অনুযায়ী,
মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে যদি আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পান উক্ত আসামির বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার জন্য বি. পি . ফরম নং -৩৯ পূরণ করে যে রিপোর্ট প্রেরণ করে থাকেন তাকেই চার্জশিট বলে।

# চূড়ান্ত প্রতিবেদন (Final Report) কি?

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি, ধারা ১৭৩ ও ১৯৪৩ সালের পিআরবি ২৭৫ বিধি অনুযায়ী,
মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ কোনো সাক্ষ্য প্রমাণ না পান সেক্ষেত্রে আসামিকে খালাস দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট বি.পি.ফরম নং -৪২ পূরণ করে যে রিপোর্ট প্রেরণ করে তাকে Final Report বলে।

18/12/2023

# পুলিশ রিপোর্ট কি?

কোনো মামলা তদন্তকারী অফিসার তার মামলার তদন্ত সমাপ্ত করার পর সেই তদন্তের ফলাফল সম্পর্কে এবং আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর যে রিপোর্ট প্রদান করে থাকেন, তাকে পুলিশ রিপোর্ট বলে।( ফৌজদারি কার্যবিধি, ধারা ১৭৩)

# পুলিশ রিপোর্ট ২ প্রকার। যথা:
(১) অভিযোগ পত্র (Charge Sheet)
(২) চূড়ান্ত প্রতিবেদন (Final Report)

Bar Council 2023
25/11/2023

Bar Council 2023

Bar Council exm 2023 Solution
17/11/2023

Bar Council exm 2023 Solution

Bar Council 2023 Question and Solution
17/11/2023

Bar Council 2023 Question and Solution

বার কাউন্সিল
17/11/2023

বার কাউন্সিল

03/11/2023

# Cognizable Offence (আমলযোগ্য অপরাধ):
যে সমস্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে অপরাধীকে গ্রেফতার করতে পারে সেসব অপরাধকে আমলযোগ্য অপরাধ বলে।[ CrPc, sec : 4(1) (f) ]
যেমন: খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস এবং ডাকাতির মতো অপরাধ ইত্যাদি।
✓ আমলযোগ্য অপরাধ সাধারণত গুরুতর অপরাধ।
✓ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ভিকটিম মৌখিক বা লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন।
# Non Cognizable Offence (আমলঅযোগ্য অপরাধ) :
যে সমস্ত অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে অপরাধীকে গ্রেফতার করতে পারে না সে সকল অপরাধকে আমলঅযোগ্য অপরাধ বলে। [ CrPc, sec : 4(1)(n) ]
যেমন: উচ্ছৃঙ্খল আচরণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের মত লঘু অপরাধ ইত্যাদি।
✓ আমলঅযোগ্য অপরাধ সাধারণত কম গুরুতর অপরাধ।
✓ আমলঅযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার তদন্ত করতে পারে না।

01/11/2023

✓Who is Abettor?

যে ব্যক্তি নিজে সরাসরি কোনো অপরাধ করে না, তবে অন্যকে অপরাধ করার জন্য প্ররোচনা দেয় বা উৎসাহিত করে তাকে প্ররোচনাকারী (Abettor) বলে।
দন্ডবিধি ১৮৬০ এর ১০৮ ধারায় প্ররোচনাকারী সম্পর্কে বলা হয়েছে।

01/11/2023

✓What is abatement? ( প্ররোচনা কি?)
"প্ররোচনা" বলতে কোনো অপরাধ সংঘটনের প্রচেষ্টায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করাকে বুঝায়।
অর্থাৎ, যখন একজন ব্যাক্তি অন্য একজন ব্যাক্তিকে অপরাধমূলক কাজ করতে প্ররোচনা দেয় বা উৎসাহিত করে তখন তাকে প্ররোচনা (abatement) বলে।
দন্ডবিধি ১৮৬০ এর ১০৭ ধারায় প্ররোচনা সম্পর্কে বলা হয়েছে।

Use of force and self defense  # International law  #
30/10/2023

Use of force and self defense # International law #

আন্তর্জাতিক আইন।। International law|| Use of force and self defense #সরকারি law

আন্তর্জাতিক আইন  #
30/10/2023

আন্তর্জাতিক আইন #

আন্তর্জাতিক আইন || International law Part 1 || #সরকারি law

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Legal Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share