Flutter Bangla

Flutter Bangla

Share

বাংলা ভাষায় ফ্লাটারের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল।

21/04/2025

🇩🇪 জার্মানির BMW Group-এর নাম তো নিশ্চয়ই শুনেছেন তাই না ? যার নাম শুনলে লাক্সিরিয়াস কার, প্রিমিয়াম কোয়ালিটি মডেলের কথা মনে পড়ে। কিন্তু পপুলার এই গাড়ি কোম্পানির টার্গেট কিন্তু শুধু চমৎকার গাড়ি তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং গাড়ির পারফরম্যান্স নয়, তাদের টার্গেট ছিল ডিজিটাল এক্সপেরিয়েন্স যাতে হাই-লেভেল হোক।

⚠️ কিন্তু প্রবলেম কোথায় ছিল:
BMW-এর টার্গেট ছিল এমন একটি স্মার্ট মোবাইল অ্যাপ তৈরি করা, যাতে কাস্টমার খুব সহজে গাড়ি রিমোট কন্ট্রোল, লোকেশন ট্র্যাকিং, সার্ভিস বুকিং, রিয়েল-টাইম নোটিফিকেশন আপডেট করতে পারে।

তবে চ্যালেঞ্জ ছিল:
- iOS ও Android–এর জন্য ডিফারেন্ট কোডবেজ
- টাইম ও বাজেটের শর্টেজ
- একসাথে সব প্ল্যাটফর্মে consistent UI/UX মেইনটেইন করা কঠিন

✅ সল্যুশন: Flutter অ্যাডপশন
ঠিক তখনি BMW তাদের ডেভেলপার টিমকে নিয়ে Flutter SDK ব্যবহার করে অ্যাপ বানানোর ডিসিশান নেয়।

তবে এতো এতো ফ্রেমওয়ার্কের ভীড়ে তারা Flutter কেন সিলেক্ট করলো ?
👉🏻 একই কোডবেইসে iOS + Android
👉🏻 UI কাস্টমাইজেশনে ফ্লেক্সিবল
👉🏻 Google-এর সাপোর্টেড ফ্রেমওয়ার্ক
👉🏻 হট রিলোড ফিচার = দ্রুত ডেভেলপমেন্ট
👉🏻 কোড রিইউজ = কম বাজেট, বেশি আউটপুট

🔧 ডেভেলপমেন্ট প্রসেস:
BMW একটি কাস্টম Flutter SDK ক্রিয়েট করে, যাতে কোম্পানির অন্য টিমগুলোও তা রিইউজ করতে পারে। সেই সাথে তারা স্ট্রং ফিচারের সাথে My BMW App ক্রিয়েট করে যা ওয়ার্ল্ড ওয়াইড ৪৭টি দেশে একসাথে লঞ্চ করে। Flutter-বেইসড রিয়েল টাইম ফিচার, নোটিফিকেশন এবং অ্যাডভান্সড UI/UX ইন্টিগ্রেট করেছে।

📈 আর রেজাল্ট?:
📌 ৭০% এর বেশি কোড রিইউজ হয়েছে iOS ও Android-এ
📌 আপডেট ও নতুন ফিচার রিলিজের গতি 2x বেড়েছে
📌 মাল্টিপল ডিভাইসে consistent পারফরম্যান্স
📌 App Store ও Play Store–এ 4.7+ রেটিং

Flutter এখন শুধু স্টার্টআপদের জন্য না—BMW-এর মতো গ্লোবাল ব্র্যান্ডও এর উপর ভরসা করছে। স্কেলেবল, পারফর্ম্যান্ট ও ব্র্যান্ড-কনসিস্টেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এখন সম্ভব খুব কম সময় ও খরচে।

✅ এই কেস স্টাডি থেকে শিখুন আপনি: আপনার নিজের অ্যাপ বা প্রজেক্টের জন্য Flutter কীভাবে সময়, বাজেট, আর ইউজার এক্সপেরিয়েন্স—all at once অপ্টিমাইজ করতে পারে।

Flutter শুধু ছোট অ্যাপ বা স্টার্টআপের জন্য নয়। এটি লার্জ কোম্পানি দ্বারা স্বীকৃত। আপনি যদি এমন অ্যাপ তৈরি করতে চান যা ফাস্ট, অ্যাট্রাক্টিভ এবং স্কেলেবল — তবে Flutter হতে পারে আপনার সিক্রেট উইপন।

📢 আর আপনি যদি ফ্লাটারের কম্পিটিটিভ ফিল্ডে ক্যারিয়ার ডেভেলপ করার কথা ভাবছেন তাহলে শুরুটা করুন এখনি।

19/04/2025

ধরুন অনেক হার্ড ওয়ার্ক করে আপনি ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপ করেছেন কিন্তু সেই অ্যাপটাই যদি প্রোপারলি সাবমিট করতে না পারেন তাহলে কেমন লাগবে একবার ভাবুন তো? ডেভেলপার হিসেবে অ্যাপ ডেভেলপ করলেই চলবে না বরং আপনাকে ইন টোটাল অ্যাপ সাবমিশন প্রসেসটাও প্রোপারলি জানতে হবে।

📢 তাই একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে আপনি যদি অ্যাপ সাবমিট করতে চান তাহলে এই প্রসেসটি ফলো করা কিন্তু মাস্ট-

✅ স্টেপ ১: Create Developer Accounts
অ্যাপ পাবলিশ করতে চাইলে সবার আগে ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওয়ান টাইমে $25 পে করতে হবে। অন্যদিকে Apple-এর ডেভেলপার প্রোগ্রামে এনরোল করতে বছরে $99 বছরে পে করতে হবে।

✅ স্টেপ ২: Prepare Your App for Release
অ্যাপ পাবলিশের আগে কম্পাটিবিলিটি টেস্ট করা ইম্পরটেণ্ট।
👉🏻 For Android (AAB or APK):
flutter build appbundle --release
👉🏻 For iOS:
flutter build ios --release

✅ স্টেপ ৩: Upload and Configure
Google Play: Google Play Console-এ নতুন নিউ অ্যাপ ক্রিয়েট করতে হবে সেই সাথে আপলোড করুন AAB ফাইলে। এক্ষেত্রে প্রাইসিং, অ্যাপ ডিটেইলস এবং ডিস্ট্রিবিউশনের মতো সেটিংস ফিলআপ করতে হবে।

✅ স্টেপ ৪: Apple App Store
একটি নতুন অ্যাপ তৈরি করতে শুরুতেই অ্যাপ স্টোর কানেক্ট করতে হবে। Xcode এর মাধ্যমে আপনার অ্যাপ আপলোড করুন এবং প্রয়োজনীয় মেটাডেটা এবং স্ক্রিনশট অ্যাড করুন।

✅ স্টেপ ৫: Submit for Review
👉🏻 Google Play: সাধারণত কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগে।
👉🏻 Apple Store: রিভিউ এবং রিলিজের জন্য সাধারণত 1-3 দিন সময় লাগে।

✨ এই প্রসেস ফলো করে আপনি খুব সহজেই ফ্লাটারের অ্যাপ গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে সাবমিট করতে পারবেন।

18/11/2024

Flutter ডেভেলপার হিসেবে প্যাসিভ ইনকামের অনেক সুযোগ রয়েছে। এখানে সহজ কিছু ওয়ে নিয়ে ডিসকাশন করা যাক-

১. পেইড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট-
নিজের একটি ইউনিক আইডিয়া নিয়ে অ্যাপ তৈরি করুন।
অ্যাপ স্টোর বা প্লে স্টোরে পেইড অ্যাপ হিসেবে প্রকাশ করুন।
ইউজাররা অ্যাপ কিনলে নিয়মিত প্যাসিভ ইনকাম হবে।

২. ফ্রি অ্যাপ + ইন-অ্যাপ পারচেজ/সাবস্ক্রিপশন-
ফ্রি অ্যাপ তৈরি করে পপুলার করুন।
অ্যাপের মধ্যে প্রিমিয়াম ফিচার আনলক করার জন্য ইন-অ্যাপ পারচেজ বা সাবস্ক্রিপশন এড করুন।

৩. অ্যাপ মনিটাইজেশন (অ্যাড ইন্টিগ্রেশন)-
অ্যাপে গুগল অ্যাডমব বা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের মতো অ্যাড প্ল্যাটফর্ম ইন্টিগ্রেট করুন।
ইউজাররা অ্যাপ ব্যবহার করলে অ্যাড থেকে রেভিনিউ আসবে।

৪. ফ্লাটার প্যাকেজ বা প্লাগিন ডেভেলপমেন্ট
- Flutter-এ প্যাকেজ বা প্লাগিন তৈরি করে **pub.dev**-এ প্রকাশ করুন।
- এটি পেইড করলে, ডেভেলপাররা কিনবে, আর আপনি নিয়মিত ইনকাম পাবেন।📈

৫. টেমপ্লেট বিক্রি-
ইউনিক অ্যাপ টেমপ্লেট তৈরি করুন।-
এটি **CodeCanyon**, **TemplateMonster** বা **UI8**-এর মতো মার্কেটপ্লেসে সেল করুন।
একবার ক্রিয়েট করলে, মাল্টিপাল টাইম সেল করা যায়।
-
৬. ওপেন সোর্স প্রজেক্ট থেকে স্পন্সরশিপ-
ওপেন সোর্স Flutter প্রজেক্ট শুরু করুন।
**GitHub Sponsors** বা **Patreon** থেকে স্পন্সরশিপ পেতে পারেন।

৭. ব্লগিং বা কনটেন্ট ক্রিয়েশন-
Flutter নিয়ে ব্লগ লিখুন বা ইউটিউব ভিডিও মেক করুন।
ব্লগে বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট মার্কেটিং এড করে ইনকাম করুন।

09/11/2024

📲 "ফ্লাটার অ্যাপ গুগল প্লেস্টোরে পাবলিশের সময় কী কী ভুল করা যাবে না?" 📲

আপনার ফ্লাটার অ্যাপটি গুগল প্লেস্টোরে সফলভাবে পাবলিশ করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ভুল এড়িয়ে চলা উচিত। নিচে এমন কয়েকটি সাধারণ ভুলের তালিকা দেওয়া হলো, যা পাবলিশের সময় কখনোই করা উচিত নয়:

১. অ্যাপের প্রাইভেসি পলিসি যুক্ত না করা
প্রাইভেসি পলিসি উল্লেখ করা বাধ্যতামূলক, বিশেষ করে যদি অ্যাপটি ইউজারের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। প্রাইভেসি পলিসি না থাকলে গুগল অ্যাপটি প্রত্যাখ্যান করতে পারে।

২. ইনকমপ্লিট অ্যাপ ডেসক্রিপশন ও স্ক্রিনশট দেওয়া
অ্যাপের ডেসক্রিপশন এবং স্ক্রিনশটগুলো পুরোপুরি পরিষ্কার ও সঠিক তথ্যযুক্ত হতে হবে। স্ক্রিনশট না দিলে বা ভুল তথ্য দিলে ইউজার এবং গুগল দু’জনের কাছেই অ্যাপটি গ্রহণযোগ্য হবে না।

৩. বাগ ও ক্র্যাশ ফিক্স না করা
আপনার অ্যাপের কোডে বাগ বা ক্র্যাশিং ইস্যু থাকলে সেটা ঠিক না করে পাবলিশ করবেন না। এতে ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হবে এবং গুগল রিভিউতে এটি সহজেই রিজেক্ট হতে পারে।

৪. অসম্পূর্ণ অ্যাপ পারমিশন যুক্ত করা
আপনার অ্যাপে যে পারমিশন প্রয়োজন, শুধুমাত্র সেগুলোই উল্লেখ করুন। অতিরিক্ত পারমিশন চাইলে ইউজার এবং গুগল সন্দেহ করতে পারে। এতে আপনার অ্যাপ রিজেক্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।

৫. আকারে বেশি বড় .aab ফাইল আপলোড করা
গুগল প্লেস্টোরে অ্যাপ আপলোডের নির্দিষ্ট সাইজের সীমা আছে। খুব বড় আকারের .aab ফাইল হলে অ্যাপ ডাউনলোডের স্পিডে প্রভাব ফেলে এবং প্লেস্টোর রিভিউতেও সমস্যা হতে পারে।

৬. ঠিকমতো Content Rating সেট না করা
Content Rating সঠিকভাবে সেট না করলে, আপনার অ্যাপের বয়স ভিত্তিক যোগ্যতা ঠিকমতো নির্ধারণ হবে না, যা গুগলের নিয়মের লঙ্ঘন হতে পারে।

৭. উপযুক্ত ক্যাটাগরি সিলেক্ট না করা
আপনার অ্যাপের সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে ভুল করলে ইউজার এবং গুগল অ্যাপটি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। এতে ইউজার অভিজ্ঞতায় প্রভাব পড়বে।

৮. API Key বা Sensitive Data হার্ডকোড করা
API Key বা অন্য কোনো sensitive তথ্য কখনোই কোডে হার্ডকোড করা উচিত নয়। এতে নিরাপত্তার ঝুঁকি থাকে এবং গুগল এই বিষয়ে সতর্ক থাকতে বলে।

৯. Device Compatibility ঠিকমতো সেট না করা
আপনার অ্যাপটি কোন ডিভাইস বা অপারেটিং সিস্টেমে চলবে তা নির্ধারণ করে রাখুন। নাহলে, অনেক ব্যবহারকারী ইনকম্প্যাটিবল ডিভাইস থেকে অ্যাপটি ডাউনলোড করতে চেষ্টা করবে এবং রেটিং কমবে।

এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার ফ্লাটার অ্যাপটি গুগল প্লেস্টোরে সহজেই পাবলিশ হবে এবং ইউজারদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাবেন। সফল লঞ্চের জন্য শুভকামনা! 🚀

14/10/2024

🔴লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?🔴

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা এবং তা পূরণ করা আসলে যেকোনো বয়সে সম্ভব। যেকোনো বয়সেই একটি মানুষের ক্যারিয়ার শুরু হতে পারে, কেউ স্বপ্ন দেখা শুরু করতে পারে জীবন নিয়ে।

স্বপ্ন দেখার, সফল হওয়ার এবং শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই। যেমন বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন কেএফসি’র প্রতিষ্ঠা করেছিলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, ৬৫ বছর বয়সে।

অর্থাৎ জীবনের প্রতিটি পর্যায়েই নতুন নতুন সম্ভাবনা, শেখার সুযোগ এবং অর্জনের পথ খোলা থাকে। একসময় হয়ত তরুণ বয়সেই সফলতার শিখরে পৌঁছানোর ধারণা প্রচলিত ছিল, তবে আজকের সময়ে বয়স শুধুই একটি সংখ্যা।

আপনি ২০, ৪০ হোন বা ৫০, ৬০—লক্ষ্য পূরণ করা নির্ভর করে আপনার মানসিক প্রস্তুতি, আগ্রহ এবং সঠিক কৌশলের ওপর। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হল যা আপনাকে যেকোনো বয়সে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করবে।


🔴 ১. মানসিক প্রস্তুতি সফলতার প্রথম ধাপ🔴👇

মানসিক প্রস্তুতি লক্ষ্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যেকোনো বয়সে লক্ষ্য স্থির করতে হলে প্রথমেই নিজেকে প্রস্তুত করতে হবে। বয়স যতই হোক, সঠিক মানসিকতা ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন।

যেকোনো নতুন লক্ষ্য শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন—“কেন এই লক্ষ্য অর্জন করতে চাই?”

এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেলে, তা আপনাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে। শুধু তাই না, ব্যর্থতা বা প্রতিকূলতার মুখোমুখি হলে এই মানসিক প্রস্তুতি আপনাকে লক্ষ্যে অটল থাকতে সাহায্য করবে।


🔴২. লক্ষ্য সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য করুন🔴👇

লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রথম ধাপই হল সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনার লক্ষ্য অস্পষ্ট বা বড় ধরনের হয়, তাহলে তা অর্জন করা কঠিন হয়ে দাঁড়াবে। উদাহরণস্বরূপ, যদি লক্ষ্য হয় "আমি সফল হতে চাই"—এটি যথেষ্ট অস্পষ্ট। এর পরিবর্তে বলুন—"আমি আগামী ৫ বছরে একটি সফল ব্যবসা দাঁড় করাতে চাই।"

এর পাশাপাশি, লক্ষ্য পরিমাপযোগ্য হওয়া জরুরি। SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) পদ্ধতিতে লক্ষ্য স্থির করুন, যাতে আপনি সহজেই অগ্রগতি যাচাই করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন।



🔴৩. বয়স কোনো বাধা নয়: অভিজ্ঞতার শক্তি ব্যবহার করুন🔴👇

কেন লক্ষ্য শুধু তরুণ বয়সের জন্য নয়, তা বোঝা জরুরি। যেকোনো বয়সে লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি হল অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জিত হয়, যা আপনাকে পরিণত করে এবং সফলতা অর্জনে সাহায্য করে। আকাঙ্ক্ষা আপনার মধ্যে উদ্যম তৈরি করবে।

তরুণ বয়সে হয়ত আপনার উদ্যম বেশি থাকে, তবে মধ্য বয়স বা প্রবীণ বয়সে অভিজ্ঞতা, ধৈর্য এবং জীবনের জটিলতাগুলিকে আরও ভালভাবে বোঝার ক্ষমতা থাকে। আপনি যদি ৪০-এর বেশি বয়সী হন, আপনার অভিজ্ঞতা, জ্ঞান, এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। সাফল্যের কোনো বয়স নেই—এটা মানসিকতার ওপর নির্ভরশীল।



🔴৪. প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলুন🔴👇

প্রযুক্তির উন্নতির সাথে তাল মেলাতে না পারা অনেক বয়স্ক ব্যক্তির জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটি জীবনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে প্রায় প্রতিটি কাজেই প্রযুক্তি কোনো না কোনোভাবে জড়িত। তাই যেকোনো বয়সে প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি।

অনলাইন কোর্স বা ভিডিও দেখে আপনি সহজেই বিভিন্ন প্রযুক্তিগত স্কিল শিখতে পারেন, যেমন ইমেইল ব্যবহার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা বা অনলাইন ব্যবসা শুরু করা। এগুলি আপনাকে লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগিয়ে দেবে।

প্রযুক্তি শেখার মাধ্যমে আপনি আপনার কাজকে সহজ ও দ্রুত করতে পারবেন এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। বয়স কোনো বাধা নয়, শুধু মানসিকতা বদলাতে হবে এবং নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।


🔴৫. পরিকল্পনা এবং শৃঙ্খলা বজায় রাখুন🔴👇

লক্ষ্য স্থির করার পরে, সঠিক পরিকল্পনা তৈরি করা জরুরি। শুধুমাত্র একটি লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, বরং লক্ষ্য পূরণের জন্য ধারাবাহিকভাবে কাজ করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

আপনার দৈনন্দিন রুটিনের সাথে লক্ষ্য পূরণের কাজকে মেলানোর চেষ্টা করুন। পরিকল্পনাগুলিকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন, আপনি যদি ফিটনেস লক্ষ্য পূরণের দিকে এগোতে চান, তবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে শরীরচর্চা শুরু করতে পারেন।

বড় লক্ষ্যগুলিকে ছোট ছোট অংশে ভাগ করলে আপনি চাপ অনুভব করবেন না এবং ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন।


🔴৬. নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নেতিবাচক চিন্তা দূর করুন🔴👇

প্রতিটি বয়সেই আত্মবিশ্বাসের প্রয়োজন। নিজের দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখুন। নিজেকে বার বার মনে করিয়ে দিন যে আপনি যা করতে ইচ্ছুক, তা অর্জন করা সম্ভব। ব্যর্থতার ভয় বা অন্যের নেতিবাচক মন্তব্য আপনার লক্ষ্য পূরণের পথে বাধা হতে পারে।

এই বাধাগুলির মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস জরুরি। নেতিবাচক চিন্তা যতটা সম্ভব দূরে রাখুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন।


🔴৭. শিখতে থাকুন এবং নতুন দক্ষতা অর্জন করুন🔴👇

শেখার শেষ নেই। নতুন স্কিল শিখুন, নতুন কিছু জানুন এবং জ্ঞান কাজে লাগান। আজকের পৃথিবীতে প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে আপনি অনলাইন কোর্স বা ভিডিওর মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করতে পারবেন। লক্ষ্য পূরণের পথে আপনি যত বেশি দক্ষ হবেন, সফলতার পথ তত সহজ হবে।

যেমন, আপনি যদি ক্যারিয়ার পরিবর্তন করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন।


🔴৮. ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন🔴👇

জীবনের লক্ষ্যগুলি পূরণে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব অত্যন্ত জরুরি। তরুণ বয়সে আমরা অনেক সময় দ্রুত সাফল্য অর্জনের তাড়না অনুভব করি। তবে যেকোনো লক্ষ্য পূরণ করতে গেলে ধৈর্য ধরতে হবে। প্রতিটি ছোট সফলতাকে উদযাপন করুন এবং নিজের প্রতি সহনশীল হোন।


🔴৯. সুস্থ জীবনযাপন ও সময়ের সঠিক ব্যবহার🔴👇

লক্ষ্য অর্জনের পথে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও মন না থাকলে আপনি সফল হতে পারবেন না। এজন্য নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

এছাড়া, টাইম ম্যানেজমেন্টও সফলতার বড় একটি দিক। প্রতিদিনের কাজকে অগ্রাধিকার দিন এবং গুরুত্বের ভিত্তিতে তা সম্পন্ন করুন।


🔴১০. সমর্থন নিন এবং সহযোগিতার পথ খোলা রাখুন🔴

অনেক সময় লক্ষ্য পূরণে একা আগানো কঠিন হয়ে দাঁড়ায়। পরিবারের সদস্য, বন্ধু বা মেন্টরের কাছ থেকে সমর্থন গ্রহণ করুন। সঠিক মানুষদের সহযোগিতা ও পরামর্শ আপনার লক্ষ্য পূরণে অনেকটা সাহায্য করতে পারে। তারা আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবে এবং মানসিকভাবে সহায়তা করবে।


লক্ষ্য পূরণ কোনো বয়সের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। সঠিক মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে আপনি যেকোনো বয়সেই সফল হতে পারবেন। বয়স কোনো বাধা নয়—এটি কেবলমাত্র আপনার মানসিকতা, পরিকল্পনা এবং কাজের ধারা অনুযায়ী প্রভাব ফেলে।

আজই লক্ষ্য স্থির করুন এবং এক ধাপ করে তা পূরণের পথে এগিয়ে যান।

#বয়স #লক্ষ্য #কাজ

20/09/2024

ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শেখার টু-ডু লিস্ট 🚀

ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে চান? সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ টু-ডু লিস্ট নিচে দেওয়া হলো, যাতে আপনি সহজেই ফ্লাটার শিখতে পারেন!

✅ স্টেপ ১: ফ্লাটার ইনস্টল করুন
প্রথমেই Flutter SDK আপনার কম্পিউটারে ইনস্টল করুন। এরপর Android Studio বা Visual Studio Code ইনস্টল করে Flutter সেটআপ করে নিন।

✅ স্টেপ ২: ডার্ট প্রোগ্রামিং শিখুন
ফ্লাটার কাজ করে Dart প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। তাই Dart এর বেসিকস যেমন ভ্যারিয়েবল, লুপ, ফাংশন ইত্যাদি শিখে নিন।

✅ স্টেপ ৩: ফ্লাটারের উইজেট বুঝে নিন
ফ্লাটারে সবকিছুই উইজেট দিয়ে তৈরি। Text, Button, Container, Row, Column এর মতো বেসিক উইজেটগুলো ভালোভাবে বুঝে নিন।

✅ স্টেপ ৪: প্রথম অ্যাপ বানান
Flutter দিয়ে "Hello World" এর মতো একটি সহজ অ্যাপ তৈরি করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং Flutter এর বেসিক স্ট্রাকচার পরিষ্কার হবে।

✅ স্টেপ ৫: নেভিগেশন শিখুন
ফ্লাটারে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য নেভিগেশন বুঝতে হবে। Flutter Navigator এর মাধ্যমে বিভিন্ন পেজে নেভিগেশন শিখে নিন।

✅ স্টেপ ৬: API কিভাবে ব্যবহার করবেন শিখুন
API এর মাধ্যমে ডাটা নিয়ে এসে অ্যাপের মধ্যে কিভাবে দেখাবেন তা শিখুন। HTTP রিকোয়েস্ট দিয়ে REST API থেকে ডাটা ফেচ করা শিখে নিন।

✅ স্টেপ ৭: স্টেট ম্যানেজমেন্ট শিখুন
ফ্লাটারে ডাটা হ্যান্ডলিং করতে স্টেট ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। Provider বা Bloc এর মতো স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্ন শিখে নিন।

✅ স্টেপ ৮: ফ্লাটার প্যাকেজ ব্যবহার করুন
ফ্লাটারে বিভিন্ন প্যাকেজ আছে যেগুলো কাজ সহজ করে দেয়। যেমন, image picker, shared preferences ইত্যাদি প্যাকেজগুলো শিখে নিন।

✅ স্টেপ ৯: রেসপন্সিভ অ্যাপ তৈরি করুন
ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য রেসপন্সিভ অ্যাপ কিভাবে তৈরি করবেন তা শিখুন, যেন আপনার অ্যাপ সব ডিভাইসে সুন্দরভাবে কাজ করে।

✅ স্টেপ ১০: প্র্যাকটিস করুন ও প্রজেক্ট তৈরি করুন
ছোট ছোট প্রজেক্ট তৈরি করে আপনার শেখা স্কিলগুলো প্র্যাকটিস করুন। যেমন, To-Do অ্যাপ, নিউজ অ্যাপ ইত্যাদি।

03/09/2024

📢 ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টে বিগিনারদের জন্য গুরুত্বপূর্ণ উইজেটস🧑‍💻

প্রথমে জেনে নেওয়া যাক, উইজেট আসলে কী?

- উইজেট হলো ফ্লাটারের বিল্ডিং ব্লক। অর্থাৎ, ফ্লাটার অ্যাপ্লিকেশনের যেকোনো কিছুই একটা উইজেট হিসেবে তৈরি করা হয়। স্ক্রিনে যা কিছু দেখা যায় যেমন: টেক্সট, বাটন, ইমেজ—সবই আসলে উইজেট। ফ্লাটার ব্যবহার করে অ্যাপ বানানোর সময় উইজেটগুলো দিয়ে আমরা অ্যাপের লেআউট, ইন্টারেকশন এবং ডাইনামিক ফাংশনালিটি তৈরি করি।
এখন আসুন, কিছু গুরুত্বপূর্ণ উইজেটের ব্যবহার সম্পর্কে জানি যা একজন বিগিনার ফ্লাটার ডেভেলপারের অবশ্যই শেখা উচিত:

Body এবং Body Container: ব্যবহার: অ্যাপের মূল কন্টেন্ট বা ডিজাইন রাখতে।
কাজ: এটি স্ক্রিনে যা কিছু দেখা যাবে তার মূল কাঠামো তৈরি করতে সাহায্য করে।

Row & Container: ব্যবহার: এলিমেন্টগুলোকে এক সারিতে সাজাতে (Row) এবং কাস্টম ডিজাইন, প্যাডিং, মার্জিন প্রয়োগ করতে (Container)।
কাজ: অ্যাপের লেআউটকে স্টাইলিশ এবং ফাংশনাল করে তোলে।

Button: ব্যবহার: ইউজারের ক্লিক ইন্টারেকশনের জন্য।
কাজ: অ্যাপের মধ্যে বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়, যেমন: সাবমিট, সেভ, বা রিসেট করা।

Alert Dialog: ব্যবহার: ইউজারকে মেসেজ বা নোটিফিকেশন দেখাতে।
কাজ: কোন কিছু নিশ্চিত করার জন্য ইউজারের থেকে অনুমতি নেওয়া বা কোন গুরুত্বপূর্ণ মেসেজ দেখানো।

Simple Form: ব্যবহার: ইউজারের ইনপুট নিতে।
কাজ: লগইন, রেজিস্ট্রেশন, বা ফিডব্যাক ফর্মের মতো বিভিন্ন ফর্ম তৈরি করতে।

Dynamic List View Builder With Gesture Detector:ব্যবহার: লিস্ট আইটেমগুলো দেখাতে এবং ইউজারের জেসচার ডিটেক্ট করতে।
কাজ: স্ক্রলেবল লিস্ট তৈরি করা এবং ট্যাপ, সুইপ ইত্যাদি জেসচারগুলোর ওপর অ্যাকশন নেওয়া।

Tab Bar, Tab View & Fragment: ব্যবহার: একাধিক পেজের মধ্যে সহজে নেভিগেট করতে।
কাজ: অ্যাপের মধ্যে আলাদা আলাদা সেকশন তৈরি করা যেমন হোম, প্রোফাইল, সেটিংস ইত্যাদি।

Simple Navigation:ব্যবহার: পেজের মধ্যে এক পেজ থেকে অন্য পেজে নেভিগেট করার জন্য।
কাজ: অ্যাপের ভেতরে পেজ পরিবর্তন করতে।

Pass Data Via Navigation: ব্যবহার: এক পেজ থেকে অন্য পেজে ডাটা পাঠাতে।
কাজ: অ্যাপের বিভিন্ন পেজের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে।

Working with Card: ব্যবহার: কার্ড আকারে কন্টেন্ট দেখানোর জন্য।
কাজ: বিভিন্ন তথ্য কার্ড আকারে দেখাতে যেমন প্রোডাক্ট লিস্ট, ইউজার প্রোফাইল ইত্যাদি।

Circle Progress & Linear Progress:ব্যবহার: লোডিং বা প্রগ্রেস দেখানোর জন্য।
কাজ: ইউজারকে প্রগ্রেস সম্পর্কে জানাতে, যেমন ডাউনলোড, আপলোড, বা ডেটা প্রসেসিং।

Flutter Icon Class: ব্যবহার: অ্যাপের মধ্যে আইকন ব্যবহার করতে।
কাজ: অ্যাপে বিভিন্ন আইকন যোগ করতে, যা অ্যাপকে আরও ইন্টারেক্টিভ ও আকর্ষণীয় করে তোলে।

State Concept: ব্যবহার: অ্যাপের ডাটা ও ইউআই ম্যানেজ করতে।
কাজ: অ্যাপের বিভিন্ন অংশে ডাটা পরিবর্তন করা এবং সেই অনুযায়ী ইউআই আপডেট করা।

Stateless VS Stateful:ব্যবহার: স্টেটলেস এবং স্টেটফুল উইজেটের মধ্যে পার্থক্য বুঝতে।
কাজ: কোন অংশে ডাটা পরিবর্তন হবে না (Stateless) এবং কোন অংশে হবে (Stateful) তা জানার জন্য।

How Stateful Widget Works & State Lifecycle: ব্যবহার: স্টেটফুল উইজেট এবং তার লাইফসাইকেল সম্পর্কে জানতে।
কাজ: কোন অবস্থায় উইজেট কিভাবে কাজ করে তা বোঝার জন্য।

Create Counter App, To-Do App & Calculator App Using Stateful Widgets: ব্যবহার: ছোট ছোট অ্যাপ তৈরি করার মাধ্যমে স্টেটফুল উইজেট শেখা।

কাজ: কোডিং প্র্যাকটিস এবং বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে।

ফ্লাটার উইজেট শেখা আপনাকে অ্যাপ ডেভেলপমেন্টে দক্ষ করে তুলবে। শুরু থেকে ভালো করে শিখে নিন, যাতে পরবর্তীতে জটিল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। Happy coding! 😊

31/08/2024

* Flutter-এ MVVM আর্কিটেকচার কী?

* MVVM (Model-View-ViewModel) আর্কিটেকচার হলো একটি পদ্ধতি যা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। এটি অ্যাপ্লিকেশনের ডেটা, ইউজার ইন্টারফেস (UI), এবং লজিককে আলাদা আলাদা অংশে ভাগ করে, যাতে কাজ করা সহজ হয় এবং কোড মেইনটেইন করা সহজ হয়।

* Flutter-এ, MVVM আর্কিটেকচার তিনটি প্রধান অংশে ভাগ করা হয়:

*** Model: এটি অ্যাপ্লিকেশনের ডেটা এবং লজিককে ম্যানেজ করে। এখানে থাকে মডেল ক্লাস, ডেটা ম্যানেজমেন্টের জন্য রেপোজিটরি ক্লাস, এবং বিভিন্ন সহায়ক ফাংশন।

*** View: এটি হলো অ্যাপের UI, যা ইউজারের সাথে সরাসরি কমিউনিকেশন করে ডেটা দেখায়।

*** ViewModel: এটি Model এবং View-এর মধ্যে সেতুর মতো কাজ করে। ViewModel ডেটা এবং লজিক ম্যানেজ করে এবং View-এ ডেটা পাঠায়।

* Flutter-এ MVVM আর্কিটেকচারের মাধ্যমে একটি অ্যাপ তৈরি করতে চাইলে প্রথমে View থেকে কাজ শুরু করতে হবে। এরপর সেই কাজটি ViewModel-এ যাবে, যেখানে লজিকাল কাজগুলো Model-এর মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে।

* MVVM আর্কিটেকচারের সুবিধা কি?

*** Easy to Test Code: Model এবং ViewModel আলাদা থাকায়, সহজেই কোড টেস্ট করা যায়।

*** Maintainability and Mapping: কোড সহজে মেইনটেইন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী নতুন ফিচার যোগ যায়।

*** UI/UX Separation: ডিজাইনাররা UI ডিজাইন করতে পারবেন এবং ডেভেলপাররা লজিক নিয়ে কাজ করতে পারবেন আলাদাভাবে।

*** Data Binding: ViewModel-এ যেকোনো পরিবর্তন UI-তে অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়, ফলে কোড ম্যানেজ করা সহজ হয়।

* Flutter-এ MVVM আর্কিটেকচার ব্যবহার করে সহজেই সুন্দর এবং কার্যকরী অ্যাপ তৈরি করা যায়। এটি কোডের রেস্পন্সিবিলিটি ভাগ করে দেয়, সহজে টেস্ট করার সুযোগ দেয় এবং মেইনটেইনেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হেল্প করে।

08/05/2024

ওয়েব vs অ্যাপ (ফ্লাটারের যেখানে একচ্ছত্র আধিপত্য)

🤔আচ্ছা বলেন তো, ওয়েব বেশি ইউজার ফ্রেন্ডলি নাকি অ্যাপ? 🥳কাজ হোক কিংবা বিজনেস বর্তমানে ইন্টারনেট এর কানেক্টেড থাকাটাই মাস্ট।

✌️আর তাই হোক ডাটা কালেকশন, কমিউনিকেশন কিংবা এন্টারটেইনমেন্ট সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দুটোই ইউজ করি। তবে, কোনটি আমাদের জন্য বেস্ট জানেন কী?👇কোনটি বেস্ট সেই ডিসিশন নেয়ার আগে চলুন ওয়েব ও অ্যাপ নিয়ে কিছু বেসিক বিষয় জেনে নেই।

ওয়েব এর সুবিধা-

ওয়েবসাইটগুলোতে যেকোনো ওয়েব ব্রাউজার থেকে অ্যাক্সেস করা যায়, তাই ডিভাইস নির্বিশেষে এটি অ্যাকসেসেবল।
ওয়েবসাইট ক্রিয়েট এবং মেইনটেইনিং অ্যাপ্লিকেশনের তুলনায় সাধারণত কম খরচসাপেক্ষ।
ওয়েবসাইট সহজেই স্কেল করা যায় যাতে আরও বেশি ট্র্যাফিক ম্যানেজ করা যায়।
ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য সহজেই ডিজাইন করা যায়, যা আরও বেশি অডিয়েন্সকে এট্রাক্ট করে হেল্প করে।

অ্যাপ এর সুবিধা
অ্যাপ্লিকেশনগুলো ওয়েবসাইটের তুলনায় ফাস্ট এবং রেসপন্সিভ।
কিছু অ্যাপ্লিকেশন অফলাইন অ্যাক্সেসের জন্য ডেটা এবং ইফেক্টিভিটি স্টোর করতে পারে।
অ্যাপ্লিকেশন ইউজারদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে অবহিত করার জন্য পুশ নোটিফিকেশন সেন্ড করতে পারে।
অ্যাপ্লিকেশনগুলো ক্যামেরা, জিপিএস এবং মাইক্রোফোন এর মতো ডিভাইসের স্পেসিফিক ফিচারে অ্যাক্সেস করতে পারে।

😎আপনার জন্য কোন অপশনটি সঠিক তা ডিপেন্ড করে আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ডিমান্ড এবং নিড এর উপর। যদি আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় যা অডিয়েন্সকে রিচ করতে পারে এবং মেইনটেইনিং সহজ হয়, তাহলে একটি ওয়েবসাইট এর জন্য হতে পারে বেস্ট অপশন।

আর যদি আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় যা দ্রুত, অফলাইন অ্যাক্সেস প্রোভাইড করে এবং ডিভাইসের স্পেসিফিক ফিচার ইউজ করে, তাহলে অ্যাপ্লিকেশন আপনার জন্য বেস্ট অপশন।

তবে Flutter -এর মতো ক্রস-প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি ফাস্ট এবং ইজিলি হাই-কোয়ালিটির অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন।

এখন কিন্তু সবার মনে একটাই অপশনের কথা আসবে, সেটি হলো, Flutter। কেননা Flutter হল গুগলের ক্রিয়েট করা একটি ওপেন-সোর্স ক্রস-প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। বর্তমানে Flutter খুবই পপুলার হয়ে উঠেছে কারণ এটি ডেভেলপারদের সিঙ্গেল কোডবেস ইউজ করে Android এবং iOS উভয়ের জন্য অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে দেয়। তাই হাই-পারফরম্যান্স এবং নেটিভ-লাইক এক্সপেরিয়েন্সের জন্য বলা যায় Flutter-ই বেস্ট।

💫পরিশেষে বলা যায়, Flutter এর মতো ক্রস-প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কগুলো ডেভেলমেন্টে রয়েছে এবং ডেভেলপারদের জন্য আরও বেশি অপরচুনিটি ক্রিয়েট করছে।

22/04/2024

🤨Flutter ফ্রন্ট-ইন্ড নাকি ব্যাক-ইন্ড ?
বর্তমানে কমিউনিটিতে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন।

🤔Flutter ফ্রন্ট-ইন্ড নাকি ব্যাক-ইন্ড এই ডিসকাশন এর আগে চলুন আগে জেনে নেওয়া যাক Flutter সম্পর্কে ? Flutter হল ক্রস প্লাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক

🫡আর তাই আপনি ওয়েবের মত Front End/Back End এভাবে আলাদাভাবে দেখার সুযোগ নেই।

💫তবে আমি যদি স্ট্যাকের নিয়ে ডিসকাশন করি সেক্ষেত্রে শুধু Flutter দিয়েই External REST API, না থার্ড পার্টি অন্য কিছু ছাড়াই কমপ্লিট ক্রস প্লাটফর্ম অ্যাপ সম্ভব। এক্ষেত্রে কোনো কিছুর তেমন প্রয়োজন নেই। কারণ Flutter Full-stack for Cross Platform Android & IOS.

✨তবে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে REST API ব্যবহার করার প্র্যাকটিস আছে । সেজন্য অবশ্যই শেখার ক্ষেত্রে আপনাকে REST API ইমপ্লিমেন্টেশনে সর্বোচ্চ ফোকাস দিতে হবে। আবার App Development যে REST API ছাড়া হবেই না , এমনটাও নয় । বিষয়টি নির্ভর করবে আপনার রিকোয়ার্মেন্টের উপরে ।

Flutter App Development লার্নিং এর সাথে REST API Development লার্নিং এর দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই । ২টা সম্পূর্ণ আলাদা ইকো-সিস্টেমে আলাদা ডিপার্টমেন্টের বিষয় ।

😬যারা ডেডিকেটেডলি Flutter App Development শিখছেন তাদের প্রতি একটাই অনুরোধ আপনারা শুধু Flutter শেখার দিকে ফোকাস দিন।

🤓আর সর্বোপরি Flutter শিখে টাইমকে বেস্ট ইউটিলাইজ করে ইন্ডাস্ট্রি লিড করবেন নাকি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর ডিস্কাশনে হারিয়ে যাবেন Choice is yours .

04/02/2024

Certainly! Here's a user-friendly and unique take on the best Visual Studio Code extensions for Flutter development:

01. 𝐀𝐰𝐞𝐬𝐨𝐦𝐞 𝐅𝐥𝐮𝐭𝐭𝐞𝐫 𝐒𝐧𝐢𝐩𝐩𝐞𝐭𝐬 - 𝐂𝐨𝐝𝐞 𝐁𝐢𝐭𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐅𝐥𝐮𝐭𝐭𝐞𝐫𝐢𝐬𝐭𝐚𝐬
Description: A treasure trove of Flutter code snippets to turbocharge your development. From widgets to patterns, Awesome Flutter Snippets is a handy collection that makes coding Flutter apps a breeze.

02. 𝐏𝐮𝐛𝐬𝐞𝐜 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭 - 𝐘𝐨𝐮𝐫 𝐏𝐮𝐛𝐬𝐩𝐞𝐜'𝐬 𝐖𝐢𝐧𝐠𝐦𝐚𝐧
Description: Tired of wrestling with your pubspec.yaml file? Pubsec Assist is here to simplify the process. Autocomplete for dependencies, effortless updates, and a sprinkle of magic to manage your Flutter project's dependencies.

03. 𝐄𝐫𝐫𝐨𝐫 𝐋𝐞𝐧𝐬 - 𝐒𝐡𝐞𝐫𝐥𝐨𝐜𝐤 𝐇𝐨𝐥𝐦𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐁𝐮𝐠𝐬
Description: Ever wished for a magnifying glass for your code errors? Error Lens does just that. It highlights errors and warnings inline, ensuring you don't miss a single clue in your code investigation.

04. 𝐁𝐞𝐭𝐭𝐞𝐫 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭𝐬 - 𝐍𝐨𝐭𝐞𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐏𝐨𝐩
Description: Say goodbye to bland comments! Better Comments adds color and structure to your code comments. Categorize, highlight, and make your comments pop, turning them into valuable reminders.

05. 𝐍𝐞𝐰 𝐑𝐞𝐥𝐢𝐜 𝐂𝐨𝐝𝐞 𝐒𝐭𝐫𝐞𝐚𝐦 - 𝐂𝐨𝐝𝐞'𝐬 𝐒𝐲𝐦𝐩𝐡𝐨𝐧𝐲 𝐂𝐨𝐧𝐝𝐮𝐜𝐭𝐨𝐫
Description: New Relic Code Stream orchestrates your code like a symphony. It brings performance monitoring to the forefront, allowing you to conduct your code's performance with precision and finesse.

06. 𝐉𝐒𝐎𝐍 𝐭𝐨 𝐃𝐚𝐫𝐭 𝐌𝐨𝐝𝐞𝐥 - 𝐂𝐨𝐝𝐞 𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐌𝐚𝐞𝐬𝐭𝐫𝐨
Description: Simplify the conversion of JSON structures to Dart models with JSON to Dart Model. It's your coding translator, seamlessly generating Dart models for your data structures, making data integration smooth.

07. 𝐒𝐭𝐚𝐜𝐤 𝐅𝐢𝐧𝐝𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐒𝐭𝐚𝐜𝐤 𝐎𝐯𝐞𝐫𝐟𝐥𝐨𝐰 - 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐎𝐒 𝐁𝐞𝐚𝐜𝐨𝐧
Description: Feeling stuck? Stack Finder for Stack Overflow is your beacon of hope. Directly search Stack Overflow from VSCode, bringing the collective wisdom of the coding community to your fingertips.

08. 𝐌𝐚𝐯𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐉𝐚𝐯𝐚 - 𝐉𝐚𝐯𝐚'𝐬 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐍𝐮𝐝𝐠𝐞
Description: Maven for Java is your companion for Java projects. It streamlines dependency management, making it easier to handle libraries and plugins, so you can focus on writing Java code without the hassle.

09. 𝐆𝐢𝐭𝐇𝐮𝐛 𝐂𝐨-𝐩𝐢𝐥𝐨𝐭 - 𝐘𝐨𝐮𝐫 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐒𝐢𝐝𝐞𝐤𝐢𝐜𝐤
Description: GitHub Co-pilot is like having an AI-powered coding buddy. It predicts and suggests code as you type, significantly speeding up your coding process. It learns from your patterns and adapts to your coding style.

10. 𝐅𝐥𝐮𝐭𝐭𝐞𝐫 𝐒𝐭𝐲𝐥𝐢𝐳𝐞𝐫 - 𝐂𝐨𝐝𝐞'𝐬 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐆𝐮𝐫𝐮
Description: Make your Flutter code look as good as it functions with Flutter Stylizer. It helps maintain a consistent and stylish code structure, ensuring that your app not only works well but also looks polished.

11. 𝐌𝐚𝐫𝐤𝐝𝐨𝐰𝐧 𝐋𝐢𝐧𝐭 - 𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫 𝐌𝐚𝐫𝐤𝐝𝐨𝐰𝐧
Description: Keep your markdown documentation clean and error-free with Markdown Lint. It acts as a grammar police for your markdown files, pointing out potential issues and ensuring your documentation is clear and professional.

These extensions collectively elevate your coding experience, offering tools for efficiency, style, debugging, and collaboration. Experiment with them to find the combination that suits your coding style and preferences best! 🚀

Photos from Flutter Bangla's post 03/02/2024

মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে Flutter শেখাটা এখন বেষ্ট অপশন।

👀চলুন দেখে নেই যে ৭ টি কারনে আপনার এই মুহূর্তে Flutter শেখা উচিত.....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka