Bibi Hawa A: Tahfizul Quran Madrasah

Bibi Hawa A: Tahfizul Quran Madrasah বিবি হাওয়া (আ:) তাহফীজুল কুরআন মাদ্রা?

আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দেয়ালের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।নূরানি (প্লে), মক্তব (নার্সারি), নাযিরা (প্রথম শ্রেণি) বিভাগগ...
24/12/2021

আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দেয়ালের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

নূরানি (প্লে), মক্তব (নার্সারি), নাযিরা (প্রথম শ্রেণি) বিভাগগুলোতে ভর্তি চলছে।

সম্মানিত অভিভাবক!সকল প্রশংসা মহান আল্লাহর। দুরুদ ও সালাম মহানবি হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রত...
23/12/2021

সম্মানিত অভিভাবক!

সকল প্রশংসা মহান আল্লাহর। দুরুদ ও সালাম মহানবি হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি।

একটি মুসলিম পরিবারে নবজাতক শিশুর কানে প্রথম ধ্বনিত হয় "আল্লাহু আকবার"। বিধানটির তাৎপর্য হলো এই দিকে ইঙ্গিত করা যে, সকল মুসলিম পিতা-মাতার অবশ্য করণীয় তাদের সন্তানকে স্বীয় রবের সাথে পরিচয় করিয়ে দেয়া। আল্লাহর বড়ত্ব ও মহিমা তার অন্তরে ঢেলে দেয়া। ইসলামী বিধিবিধানের প্রতি একনিষ্ঠ ভালবাসা ও আবেগ তৈরি করা।

আমরা এমন একটি সময়ে আছি, যখন বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা ও আধুনিক সংস্কৃতির উৎকর্ষ সর্বোচ্চ স্তরে; কিন্তু এই অগ্রগতি ও আধুনিকায়ন এক চরম ভোগবাদী মোহগ্রস্ত সমাজ তৈরি করেছে, যেখানে শুধুই হতাশা ও অপ্রাপ্তি'র দীর্ঘশ্বাস। প্রায়োগিক জীবনে হারাম পদ্ধতির চর্চা, ইসলামবিরুদ্ধ পরিবেশ এবং ধর্মবিদ্বেষী নাস্তিকদের দৌরাত্ম্য আমাদেরকে এক অন্ধকার গন্তব্যে ঠেলে দিচ্ছে। এমন একটি সমাজে আগামী প্রজন্মকে সুষ্ঠুধারায় গড়ে তুলতে হলে শৈশব থেকেই ইসলামী শিক্ষার দ্বারা ভিত মজবুত করতে হবে।

কুরআন যেন হয় আপনার প্রাণপ্রিয় সন্তানের হাতেখড়ি, জীবন চলার পাথেয়, কবর-হাশরের সঙ্গী এবং জান্নাতের সুপারিশকারী। ধর্মপ্রাণ অভিভাবক মাত্রই একজন "হাফেজে কুরআন" এর পিতা-মাতা হয়ে হাশরের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে ইচ্ছুক থাকেন। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা, অবিন্যস্ত কারিকুলাম, পরিবেশ, সুযোগ-সুবিধা ইত্যাদি ভেবে নিরাশ হন। তাছাড়া, ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ও মিডিয়ার অপপ্রচারণা তো আছেই।

আমরা আপনার সন্তানকে একটি গবেষণালব্ধ কারিকুলাম উপহার দিচ্ছি, যা "কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা" এবং "ন্যাশনাল কারিকুলামের জেনারেল শিক্ষা" এর অপূর্ব সমন্বয়ে গঠিত। যদি আপনি সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে বিশুদ্ধ নিয়তে আপনার সন্তানকে এখানে সংযুক্ত করেন, ইন-শা-আল্লাহ, মাত্র ৬/৭ বছরে সে পূর্ণ কুরআনের হাফেয হবে, পাশাপাশি স্কুল বোর্ডের (NTCB এর কারিকুলামে) পঞ্চম শ্রেণি পর্যন্ত সমাপ্ত করবে।

মহানবি (সা) বলেছেন, "তোমাদের মাঝে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শেখায়" [বুখারি]

তিনি আরো বলেছেন, "যে ব্যক্তি কুরআন পড়ল, মুখস্ত করল, এবং কুরআনের নির্দেশিত আদেশ ও নিষেধ মেনে চলল, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং পরিবারভুক্ত এমন দশজন ব্যক্তির জন্য তার সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল" [তিরমিযি]

উন্নত পরিবেশে সমন্বিত কারিকুলামে কুরআন হিফযের পাশাপাশি যুগসচেতন ও খোদাভীরু সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সহায় হোন।

20/12/2021

সুরা ইখলাস
- সুহাইল আব্দুল্লাহ
- নূরানি (প্লে)

20/12/2021

মাশাআল্লাহ।
নাম: সাফওয়ান আহমাদ জাবির
শ্রেণি: নূরানি (প্লে)

বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।আলহামদুলিল্লাহ, সবাই সাফল্যের সাথে উত্তীর্ণ।
20/12/2021

বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আলহামদুলিল্লাহ, সবাই সাফল্যের সাথে উত্তীর্ণ।

13/12/2021
01/12/2021

ভর্তি চলছে

প্লে (নূরানি)
নার্সারি (মক্তব)
ক্লাস ওয়ান (নাযিরা)
ক্লাস টু - ক্লাস সিক্স (হিফযুল কুরআন

বিবি হাওয়া (আ) তাহফীযুল কুরআন মাদ্রাসা
উত্তর টোলারবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬।

01/12/2021

হাদিস শুনি।

Final Exam Schedule for the year of 2021.
30/11/2021

Final Exam Schedule for the year of 2021.

Address

Uttor Tolarbagh, Mirpur/1
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801608974755

Alerts

Be the first to know and let us send you an email when Bibi Hawa A: Tahfizul Quran Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bibi Hawa A: Tahfizul Quran Madrasah:

Shortcuts

Share